[1] ইসা তেঁইর উম্যতঅক্যলরে হইল্, “হনঅ এক ফুইসাআলা মানুষর মেইন হর্মচারিরে এই হইয়েনে দোষ দেয়া অইল্ দে, য়িবা য়িবার মালিকর ধন-সম্বত্যি নষ্ট গইজ্যে।
[2] তহন ফুইসাআলা মানুষ্যুয়া য়িবারে ডাকিয়েনে ফুছার গরিল্, ‘তোঁয়ার সমন্দে আঁই এগিন কি উনির? তোঁয়ার হামর ইসাব দঅ, হারন তুঁই আর মেইন হর্মচারি থাকিত্ ফাইত্যা নঅ।’
[3] “তহন য়েই হর্মচারি মনে মনে হইল্, ‘আঁই এহন কি গরি? আঁর মালিক তঅ আঁরে সঅরির ত্যুন ছাঁডাই গরি দেএর। মেডি হাডিবার শক্তি আঁর নাই, আবার হ্যরাত খুইজ্তেঅ আঁর ত্যুন শরম লাগে।
[4] যিয়ান অইবো অক, সঅরির ত্যুন বরহাস্ত অইলে ফর মাইন্ষ্যে যেন্ আঁরে য়িতারার বাড়িত থাইক্তো দেএ য়িয়ানর লাই আঁই কি গইজ্যোম য়িয়ান আঁই জানি।’
[5] “এই বুলি যারা য়িবার মালিকর হাছে উদার গইজ্যেল্ য়িতারা বেক্যিনরে য়িবা ডাকিল্। তার ফর য়িবা ফইল্যা জনরে ফুছার গরিল্, ‘আঁর মালিকর হাছে তোঁয়ার উদার হত?’
[6] য়িবা হইল্, ‘দুই আজার চাইর্শ লিটার তেল্।’ য়েই হর্মচারি য়িবারে হইল্, ‘যে হঅজত্ তোঁয়ার উদারর হতা লেহ্যা আছে য়িয়ান লঅ আর তরাতরি বোইয়েনে এক আজার দুইশ লেহ্য।’
[7] য়েই হর্মচারি তার ফর আর একজনরে হইল্, ‘তোঁয়ার উদার হত?’ য়িবা হইল্, ‘আঢার টন গেঁউ।’ হর্মচারিউয়া হইল্, ‘তোঁয়ার হঅজত সারে সৈদ্য টন লেহ্য।’
[8] য়েই হর্মচারি অসত অইলেঅ বুদ্যি গরিয়েনে হাম গরিল্ বুলি মালিক য়িবার ফশংসা গরিল্। ইয়ানত বুঝা যাআ দে, এই দুনিয়ার মানুষঅক্যল নিজরার মতন মানুষঅক্যলর লগে আচার-বেবারে নুরর রাইজ্যর মানুষঅক্যলর ত্যুন বেশি বুদ্যিমান।
[9] আঁই তোঁয়ারারে হইর, এই হ্যারাফ দুনিয়ার ধন দিয়েনে মানুষঅক্যলর লগে বন্ধুত্য গর, যেন্ য়েই ধন ফুরাই গেলে ফর চিরহালর থাকিবার জাগাত তোঁয়ারারে গ্রঅন গরা অঅ।
[10] সামাইন্য বেফারে যে বিশ্যাসযৈগ্য তেএ ডঁর বেফারেঅ বিশ্যাসযৈগ্য অঅ। সামাইন্য বেফারে যারে বিশ্যাস গরা নঅ যাআ তারে ডঁর বেফারেঅ বিশ্যাস গরা নঅ যাআ।
[11] এই দুনিয়ার ধন-সম্বত্যির বেফারে যুদি তোঁয়ারারে বিশ্যাস গরা নঅ যাআ তইলে হনে তোঁয়ারারে বিশ্যাস গরিয়েনে আসল ধন দিবো?
[12] অইন্যর অধিকারে যেগিন আছে য়েগিন বেবার গরিবার বেফারে যুদি তোঁয়ারারে বিশ্যাস গরন নঅ যাআ, তইলে তোঁয়ারার নিজরার অধিকারর লাই কেউ তোঁয়ারারে কিছু দিবো নাকি?
[13] “হনঅ গোলাম দুইজন হত্যার সেবা গরিত্ নঅ ফারে, হারন য়িবা একজনরে ঘিনা গরিবো আর অইন্যজনরে ভালাবাসিবো, বা য়িবা একজনর মিক্যা মনোযোগ দিবো আর অইন্যজনরে তুচ্য গরিবো। আল্লাহ্ আর ধন-সম্বত্যি এই দুইঅরই সেবা তোঁয়ারা একলগে গরিত্ নঅ ফার।”
[14] এই হতাগিন উনিয়েনে ফরিশিঅক্যলে ইসারে ঠাট্যা গইত্যো লাগিল্, হারন য়িতারা টিঁয়া-ফুইসা বেশি ভালাবাইস্তো।
[15] তহন ইসা য়িতারারে হইল্, “অনরা মানুষঅক্যলর সাম্নদি নিজরারে ধামির্ক দেহ্যাই থাকন, কিন্তু আল্লাহ্ অনরার মনর অবস্তা জানে। মানুষ যেগিন সম্যানিত মনে গরে আল্লাহ্র চোগে য়েগিন ঘিনার যৈগ্য।
[16] “ইয়াহিয়ার সময় ফইয্যন্ত তোরাত শরিফ আর নবিঅক্যলর কিতাব সইল্তো। তার ফরর ত্যুন আল্লাহ্র রাইজ্যর সুহ্যবর তবলিগ গরা অঅর আর বেক্যিনে আগ্রয়ি অইয়েনে জোরর লগে য়েই রাইজ্যত ঢুকের।
[17] তঅ তোরাত শরিফর উগ্যুয়া বিন্দু বাদ ফরিবার ত্যুন বরং আসমান আর জবিন শেষ অঅন সুজা।
[18] “যে কেউ নিজর বউঅরে ছারি দিয়েনে আর একজনরে বিয়া গরে য়িবা জেনা গরে। জামাই যিবারে ছারি দিয়্যে য়েই ডইল্যা বউঅরে যে বিয়া গরে য়িবাঅ জেনা গরে।
[19] “একজন ফুইসাআলা মানুষ আছিল্। য়িবা বাইয়োইন্যা হঅর আর অইন্যাইন্য দামি দামি হঅর-সোর ফিঁন্তো। ফত্যিদিন বউত জাক-জমকর লগে য়িবা আমোদ-ফুত্যি গইত্যো।
[20] য়েই ফুইসাআলা মানুষর দরজার হাছে লাসার নামর একজন ফৈররে ফ্রায়ই আনি রাকা অইতো। লাসারর গোডা গাআত ঘা আছিল্।
[21] য়েই ফুইসাআলা মানুষর টেবিলর ত্যুন যে হ্যানা ফইত্যো য়েগিনই হ্যাইয়েনে য়িবা ফেট ভরাইতো চাইতো, আর কুত্যাগিনে য়িবার ঘা চাঁডি দিতো।
[22] “একদিন য়েই ফৈরগুয়া মরি গেল্। তহন ফেরেস্তাঅক্যলে আইয়েনে য়িবারে নবি ইব্রাহিমর হাছে লই গেল। তার বাদে একদিন য়েই ফুইসাআলা মানুষ্যুয়াঅ মরি গেল্ আর য়িবারে দাফন গরা অইল্।
[23] মরা রুহ্গিনর জাগাত বউত যন্ত্রনার মইধ্যে থাকিয়েনে য়িবা উঅরর মিক্যাদি চাইল্ আর দুরর ত্যুন ইব্রাহিম ও য়িবার ফাশদি লাসাররে দেকিত্ ফাইল্।
[24] তহন য়িবা চিল্যাইয়েনে হইল্, ‘বাবা ইব্রাহিম, আঁরে দয়া গরন। লাসাররে ফাটাই দঅন যেন্ য়িবা য়িবার অঁলর আগাগান ফানিত ডুফাইয়েনে আঁর জিল্ফা ঠান্ডা গরে। এই আগুনর মইধ্যে আঁই বঅর হষ্ট ফাইর্।’
[25] “কিন্তু ইব্রাহিম হইল্, ‘মনত গরি চঅ, তুঁই যহন বাঁচি আছিলা তহন হত সুখ ভোগ গইজ্যো আর লাসার হত হষ্ট ভোগ গইজ্যে। কিন্তু এহন য়িবা এডে আন্তা ফাআর আর তুঁই হষ্ট ফাইতা লাইগ্যো।
[26] ইয়ান বাদে তোঁয়ারার আর আঁরার মাঝে এন্ এক্যান বিরাট ফাঁক রইয়্যে যেন্ ইছ্যা গরিলেঅ কেউ এডের ত্যুন ফার অইয়েনে তোঁয়ারার হাছে যাইত্ নঅ ফারে আর য়েডের ত্যুন ফার অইয়েনে আঁরার হাছে আইত্ নঅ ফারে।’
[27] “তহন য়েই ফুইসাআলা মানুষ্যুয়া হইল্, ‘তইলে বাবা, দয়া গরিয়েনে লাসাররে আঁর বাফর বাড়িত ফাটাই দঅন,
[28] যেন্ য়িবা আঁর ফাঁচ্যুয়া ভাইঅরে সাবধান গরিত্ ফারে; য়িয়ান নঅ অইলে য়িতারাঅ তঅ এই যন্ত্রনার জাগাত আইবো।’
[29] “কিন্তু ইব্রাহিম হইল্, ‘মুসা আর নবিঅক্যলর লেহ্যা কিতাব তঅ য়িতারার আতত আছে। তারা য়িতারার হতাত মনোযোগ দঅক।’
[30] “য়েই ফুইসাআলা মানুষ্যুয়া হইল্, ‘না, না, বাবা ইব্রাহিম, মরাঅক্যলর মইধ্যর ত্যুন কেউ য়িতারার হাছে গেলে য়িতারা তঅবা গরিবো।’
[31] “তহন ইব্রাহিম হইল্, ‘মুসা আর নবিঅক্যলর হতা যুদি য়িতারা নঅ উনে তইলে মরাঅক্যলর মইধ্যর ত্যুন কেউ উঢিলেঅ য়িতারা বিশ্যাস গইত্যো নঅ।’”