[1] তহন য়েই মিটিংগর বেক্যিনে উঢিয়েনে ইসারে রোমিয় মেইন শাসনহত্যা ফিলাতর হাছে নিই গেল্।
[2] য়িতারা এই হইয়েনে ইসার বিরুদ্যে নালিশ জানাইতো লাগিল্, “আঁরা দেক্যি, এই মানুষ্যুয়া সরকারর বিরুদ্যে আঁরার মানুষঅক্যলরে লই যাআর। য়িবা বাদশারে হ্যাজানা দিতো মানা গরে আর হঅ তেএ নিজেই মসিহ্, একজন বাদশা।”
[3] ফিলাত ইসারে ফুছার গরিল্, “তুঁই কি ইহুদিঅক্যলর বাদশা না?” ইসা হইল্, “অনে ঠিগ হতাই হইতা লাইগ্যোন।”
[4] তহন ফিলাত মেইন ইমামঅক্যলরে আর বেক মানুষঅক্যলরে হইল্, “আঁই তঅ এই মানুষ্যুয়ার হনঅ দোষই দেকিত্ নঅ ফাইর্।”
[5] কিন্তু য়িতারা জিত্ গরিয়েনে হইতো লাগিল্, “এহুদিয়া ফদেশর বেক জাগাত শিক্যা দিয়েনে ইবা মানুষঅক্যলরে ক্ষেফাই তুলের। গালিল ফদেশর ত্যুন তেএ শুরু গইজ্যে, আর এহন এডে আইস্যে।”
[6] এই হতা উনিয়েনে ফিলাত ফুছার গরিল্ ইসা গালিল ফদেশর মানুষ কিনা।
[7] শাসনহত্যা হেরোদর শাসনর অধিনে যে ফদেশ আছে, ইসা য়েই জাগার মানুষ জানিত্ ফারিয়েনে ফিলাত তেঁইরে হেরোদর হাছে ফাটাই দিল্। য়েই সমত হেরোদঅ জেরুজালেমত আছিল্।
[8] ইসারে দেকিয়েনে হেরোদ বউত খুশি অইল্ তেঁই ইসার সমন্দে বউত হতা উইন্যেল্, য়িয়ানর লাই য়িবা বউত দিন ধরিয়েনে তেঁইরে দেইক্তো চাইয়্যেল্। হেরোদ আশা গইজ্যেল্ ইসা য়িবারে হনঅ কেরামতি হাম গরি দেহ্যাইবো।
[9] য়িবা ইসারে বউত ফশ্ন গরিল্, কিন্তু ইসা হনঅ হতারই জোয়াব নঅ দিল্।
[10] মেইন ইমামঅক্যল আর আলেমঅক্যল য়েডে থিয়াই চিল্যাইয়েনে ইসারে দোষ দিতো লাগিল্।
[11] তহন হেরোদ ইসারে অফমান ও ঠঁঅশা গরিল্, আর য়িবার সৈন্যঅক্যলেঅ য়েইল্যা গরিল্। তার ফরদি ইসারে জমহালা উগ্যুয়া ফোশাক ফিঁদাইয়েনে য়িবা তেঁইরে ফিলাতর হাছে ফাটাই দিল্।
[12] ইয়ার আগদি হেরোদ আর ফিলাতর মইধ্যে শত্রুতা আছিল্, কিন্তু য়েই দিনর ত্যুন য়িতারার মইধ্যে বন্ধুত্য অইল্।
[13] ফিলাত তহন মেইন ইমামঅক্যল, নেতাঅক্যল আর সাধারন মানুষঅক্যলরে ডাকি একত্র গরিয়েনে হইল্,
[14] “অনরা এই মানুষ্যুয়ারে এই দোষ দিয়েনে আঁর হাছে আইন্যোন দে, মানুষঅক্যলরে য়িবা সরকারর বিরুদ্যে লই যাআর। কিন্তু য়িবারে আঁই অনরার সাম্নদিই জেরা গজ্যি। অনরা য়িবার বিরুদ্যে যে দোষগিন দিতা লাইগ্যোন য়িয়ানর এক্যানতঅ য়িবা দুষি বুলি আঁই ফরমান নঅঅ ফায়্যি।
[15] হেরোদঅ নিচ্যয়ই য়িবার হনঅ দোষ নঅঅ ফাআ, হারন য়িবা তারে আঁরার হাছে ফেরত ফাটাইয়্যে। অনরা দেইক্তা লাইগ্যোন, মারি ফেলিবার মতন এন্ হনঅ অন্যায় হামঅ য়িবা নঅঅ গরে।
[16] য়িয়ানর লাই আঁই য়িবারে শাস্তি দিয়েনে ছারি দিয়োম।”
[17] তেঁই এই হতা হইল্, হারন উদ্যার ইদর সমত ফত্যিবারই য়িবার ত্যুন একজন হয়েদিরে ছারি দঅন ফইত্যো।
[18] কিন্তু মানুষঅক্যলে একলগে চিল্যাইয়েনে হইতো লাগিল্, “তারে দুর গরন, বারাব্যারে আঁরার হাছে ছারি দঅন।”
[19] এই বারাব্যারে শঅরর মইধ্যে বিদ্রোও আর খুনাখুনির লাই জেলত্ দেয়া অইয়্যেল্।
[20] ফিলাত কিন্তু ইসারে ছারি দিতো চাইয়্যেল্, য়িয়ানর লাই তেঁই মানুষঅক্যলরে আবার য়েই একই হতা হইল্।
[21] কিন্তু মানুষঅক্যলে এই হইয়েনে চিল্যাইতোই থাকিল্, “তারে কুরুশত্ দঅন, কুরুশত্ দঅন।”
[22] ফিলাত তিতিয়বার মানুষঅক্যলরে হইল্, “কিয়া, এই মানুষ্যুয়া কি দোষ গইজ্যে? আঁই তঅ য়িবার হনঅ দোষই দেকিত্ নঅ ফাইর্ যেন্ য়িবারে মরনর শাস্তি দেয়া যাআ। য়িয়ানর লাই য়িবারে আঁই অইন্য শাস্তি দিবার ফর ছারি দিয়োম।”
[23] কিন্তু মানুষঅক্যলে ইসারে কুরুশর উঅরদি মারি ফেলিবার লাই চিল্যাইতো থাকিল্ আর শেষে য়িতারা চিল্যাইয়েনেই জয়ি অইল্। ফিলাত মানুষঅক্যলর হতা মানি নেয়া ঠিগ গরিল্।
[24] বিদ্রোও আর খুনর লাই যিবারে জেলত দেয়া অইয়্যেল্ মানুষঅক্যলে য়িবারেই চাইয়্যেল্; য়িয়ানর লাই ফিলাত য়েই মানুষ্যুয়ারে ছারি দিল্ আর মানুষঅক্যলর ইছ্যামতন ইসারে মারি ফেলিবার লাই য়িতারার আতত দিল্।
[26] সৈন্যঅক্যলে যহন ইসারে লই যাইতো আছিল্ তহন শিমোন নামর কুরিনি শঅরর একজন মানুষ গেরামর মিক্যার ত্যুন আইস্তো আছিল্। সৈন্যঅক্যলে য়িবারে জোর গরি ধরিয়েনে কুরুশগান য়িবার হাঁদত তুলি দিল্ যেন্ য়িবা ইসার ফিছদি য়িয়ান বোই লই যাইত্ ফারে।
[27] বউত মানুষ ইসার ফিছদি ফিছদি যাইতো আছিল্। য়িতারার মইধ্যে বউত মাইয়্যাফোয়াঅ আছিল্। য়িতারা বুক কিলাই কিলাই হাঁইন্তো আছিল্।
[28] ইসা য়িতারার মিক্যা ফিরিয়েনে হইল্, “জেরুজালেমর মাইয়্যাঅক্যল, আঁর লাই নঅ হাঁইন্দো। তোঁয়ারার নিজরার লাই আর তোঁয়ারার ফোয়ামাইয়্যাঅক্যলর লাই হাঁদ,
[29] হারন এন্ দিন আইয়্যের যহন মাইন্ষ্যে হইবো, ‘যারার হনঅ দিনঅ ফোয়ামাইয়্যা নঅঅ অঅ আর যারা হনঅ দিনঅ বুগর দুধ ফোয়াছারে নঅঅ হ্যাবাআ য়েই ভাঁজা মাইয়্যাফোয়াঅক্যল মোবারক।’
[30] য়েই সমত মাইন্ষ্যে ডঁর ডঁর ফাআররে হইবো, ‘আঁরার উঅদি ফর,’ আর ছোড ছোড ফাআররে হইবো, ‘আঁরারে ঝাফাই রাক।’
[31] গাছ হোস্যুয়া থাইক্তেই যুদি মাইন্ষ্যে এই ডইল্যা গরে তইলে গাছ উয়ানা অইলে ফর কি নঅ অইবো!”
[32] সৈন্যঅক্যলে দুইজন দুষি মানুষরেঅ মারি ফেলিবার লাই ইসার লগে লই চলিল্।
[33] যে জাগাগানরে মাথার খুলি হোয়া অইতো য়েডে ফোঁছিয়েনে য়িতারা ইসারে ও য়েই দুইজন দুষিরে কুরুশত দিল্ — একজনরে ইসার ডাইন মিক্যাদি আর অইন্যজনরে বামমিক্যাদি।
[34] তহন ইসা হইল্, “বাবা, ইতারারে মাফ গর, হারন ইতারা কি গরের য়িয়ান নঅ জানে।” য়িতারা লটারি গরিয়েনে ইসার হঅর সোর নিজরার মইধ্যে ভাগ গরি নিল্।
[35] মানুষঅক্যলে থিয়াইয়েনে চাইতো আছিল্। ধর্ম-নেতাঅক্যলে ইসারে ঠঁঅশা গরিয়েনে হইল্, “য়িবা তঅ অইন্যতারারে রক্যা গইত্যো। যুদি তেএ আল্লাহ্র মসিহ্, তেঁইর বাছাই গরা বান্দা অঅ তইলে নিজরে রক্যা গরক!”
[36] সৈন্যঅক্যলেঅ তেঁইরে ঠঁঅশা গইত্যো লাগিল্। য়িতারা ইসারে হ্যাইতো দিবার লাই তেঁইর হাছে সিরকা নিই যাইয়েনে হইল্,
[37] “তুঁই যুদি ইহুদিঅক্যলর বাদশা অঅ তইলে নিজরে রক্যা গর।”
[38] কুরুশত তেঁইর মাথার উঅরর মিক্যাদি উগ্যুয়া ফলকত এই হতা লেহ্যা আছিল্, “এই মানুষ্যুয়া ইহুদিঅক্যলর বাদশা।”
[39] যে দুইজন দুষি মানুষরে য়েডে কুরুশত্ টাংগানো অইয়্যেল্ য়িতারার মইধ্যে একজন ইসারে টিট্কারি মারিয়েনে হইল্, “তুঁই নাকি মসিহ্? তইলে নিজরে আর আঁরারে রক্যা গর।”
[40] তহন অইন্য মানুষ্যুয়া তারে গাইল দিয়েনে হইল্, “তুঁই কি আল্লাহ্রে নঅ ডরঅ না? তুঁই তঅ একই ডইল্যা শাস্তি ফাইতা লাইগ্যো।
[41] আঁরা উচিত শাস্তি ফাইর্। আঁরার যেগিন ফাওনা আঁরা য়েগিনই ফাইর্, কিন্তু এই মানুষ্যুয়া তঅ হনঅ দোষ নঅঅ গরে।”
[42] তার ফর য়িবা হইল্, “ইসা, অনে যহন রাজত্য গইত্যা ফিরি আইবান তহন আঁর হতা মনত গরিবান।”
[43] জোয়াবে ইসা য়িবারে হইল্, “আঁই তোঁয়ারে আঁসা হইর, তুঁই আজিয়াই আঁর লগে জান্যাতুল-ফেরদোসত্ আজির অইবা।”
[44] তহন বেইল্ অনুমান দুঁইজ্যা। সুয্য ফঅর দেয়া বন্ধ গরিল্ আর গোডা দেশ আঁধার অই গেল্। বেইল্ তিনটা ফইয্যন্ত য়েই ডইল্যাই রইল্। বায়তুল মোকাদ্যসর ফদ্যাগান মাঝদির ত্যুন চিরি দুইভাগ অই গেল্।
[46] ইসা চিল্যাইয়েনে হইল্, “বাবা, আঁই তোঁয়ার আতত আঁর রুহ্ তুলি দিলাম।” এই হতা হইয়েনে তেঁই ফরান তিয়াগ গরিল্।
[47] এগিন বেক্যিন দেকিয়েনে রোমিয় শতসেনাফতি আল্লাহ্র ফশংসা গরিয়েনে হইল্, “আঁসাই মানুষ্যুয়া ধার্মিক আছিল্।”
[48] যে মানুষঅক্যল য়েডে জমায়েত অইয়্যেল্ য়িতারা এই ঘটনাগিন দেকিয়েনে বুক কিলাইতে কিলাইতে য়েডের ত্যুন ফিরি গেল্।
[49] যারা ইসারে চিন্তো আর যে মাইয়্যাফোয়াঅক্যল গালিলর ত্যুন তেঁইর লগে লগে আইস্যেল্ য়িতারা বেক্যিনে দুরে থিয়াইয়েনে বেক কিছু দেইক্তো আছিল্।
[50] ইউসুফ নামর একজন সত আর ধামির্ক মানুষ বিরাট মিটিংগর সদইস্য আছিল্। তেঁই অরিমাথিয়া নামর ইহুদিঅক্যলর উগ্যুয়া গেরামর মানুষ।
[51] ইসার বিষয়ে মিটিংগর মানুষঅক্যলর লগে তেঁই একমত অইত্ নঅঅ ফারে। তেঁই আল্লাহ্র রাইজ্যর লাই অফেক্যা গইত্যো আছিল্।
[52] ফিলাতর হাছে যাইয়েনে তেঁই ইসার লাশ্যুয়া চাই নিল্।
[53] ফরদি লাশ্যুয়া কুরুশর ত্যুন লামাইয়েনে হাফন দিই ফেঁচাইল্ আর ফাত্যোর হাডিয়েনে বানাইন্যা উগ্যুয়া হব্যরর মইধ্যে দাফন গরিল্। য়েই হব্যরত আর হনঅ দিনঅ কেউঅরে দাফন গরা নঅঅ অঅ।
[54] য়েই দিনগান আছিল্ জিরাইবার দিনর আয়োজনর দিন। জিরাইবার দিন ফ্রায় শুরু অই গেইয়্যেল্।
[55] যে মাইয়্যাফোয়াঅক্যল ইসার লগে গালিলর ত্যুন আইস্যেল্ য়িতারা ইউসুফর ফিছদি ফিছদি যাইয়েনে হব্যরগান দেকিল্ আর ইসার লাশ কেন্ গরিয়েনে দাফন গরা অইল্ য়িয়ানঅ দেকিল্।
[56] তার বাদে য়িতারা ফিরি যাইয়েনে তেঁইর লাশর লাই হ্যোশ্বু মসল্যা আর মল্যম বানাইল্। ইয়ার ফরদি য়িতারা মুসার উকুম মতন জিরাইবার দিনত জিরাইল্।