Skip to content
Opens in a new window
Listen to this chapter • 8:50

[1] ইসা ফাক রুহ্ দিই ফুরন অইয়েনে জদ্যান দইজ্যার ত্যুন গেল্ গই। ফাক রুহ্‌র ফরিচালানায় তেঁই চল্যিশ দিন ধরিয়েনে মরুভুমিত ঘুরি বেরাইতো লাগিল্। য়েই সমত ইবিলিস তেঁইরে লোভ দেহ্যাইয়েনে গুনাহ্‌ত ফেলিবার চেষ্টা গইত্যো থাকিল্। এই চল্যিশ দিন ইসা কিছুই নঅ হ্যাআ; য়িয়ানর লাই এই দিনগিন হাডি যাইবার ফর তেঁইর ভুগ লাগিল্।

[3] তহন ইবিলিস ইসারে হইল্, “তুঁই যুদি ইব্‌নুল্লাহ্ অঅ তইলে এই ফাত্যোরগানরে রুটি অই যাইতো হঅ।”

[4] ইসা ইবিলিসরে হইল্, “ফাক কিতাবত লেহ্যা আছে, ‘মানুষ হালি রুটিতই নঅ বাঁচে।’”

[5] ইয়ার ফরদি ইবিলিস তেঁইরে উগ্যুয়া উচুল জাগাত লই গেল্ আর মুহুত্যের মইধ্যে দুনিয়ার বেক রাইজ্যগিন দেহ্যাইয়েনে হইল্, “এগিন বেক্যিনর অধিকার ও য়েগিনর জাকজমক আঁই তোঁয়ারে দিয়োম, হারন এগিন বেক্যিন আঁরে দেয়া অইয়্যে। আঁর যিবারে ইছ্যা আঁই য়িবারেই য়েগিন দিত ফারি।

[7] এহন তুঁই যুদি আঁরে সইদা গর তইলে এগিন বেক্যিনই তোঁয়ার অইবো।”

[8] ইসা তারে জোয়াব দিল্, “ফাক কিতাবত লেহ্যা আছে ‘তুঁই তোঁয়ার মাবুদ আল্লাহ্‌রেই ডরাইবা, হ্যালি তেঁইরই এবাদত গরিবা।’”

[9] তহন ইবিলিস ইসারে জেরুজালেমত লই গেল্ আর বায়তুল মোকাদ্যসর এক্যবারে উঅরদি তেঁইরে থিয়া গরাইয়েনে হইল্, “তুঁই যুদি ইব্‌নুল্লাহ্ অঅ তইলে এডের ত্যুন ফাল দিয়েনে নিচে ফর,

[10] হারন ফাক কিতাবত লেহ্যা আছে, তেঁই তেঁইর ফেরেস্‌তাঅক্যলরে তোঁয়ার বিষয়ে উকুম দিবো যেন্ য়িতারা তোঁয়ারে রক্যা গরে।

[11] য়িতারা তোঁয়ারে আত দিয়েনে ধরি ফেলাইবো যেন্ তোঁয়ার ঠেংগত ফাত্যোরর আঘাত নঅ লাগে।”

[12] ইসা তারে হইল্, “ফাক কিতাবত হোয়া অইয়্যে, ‘তোঁয়ার মাবুদ আল্লাহ্‌রে তুঁই ফরিক্যা গইত্যা নঅ যাইয়্যো।’”

[13] বেক ডইল্যা লোভ দেহ্যন শেষ গরিয়েনে ইবিলিস এক্যানা সময়র লাই ইসার হাছর ত্যুন গেল্ গই।

[14] ফরদি ইসা ফাক রুহ্‌র শক্তিত ফুরন অইয়েনে গালিল ফদেশত ফিরি গেল্। ইসার হ্যবর য়েই এলাহার বেক জাগাত ছরাই ফরিল্।

[15] য়েডিয়ার বিন্য বিন্য মজলিস হ্যানাত ইসা শিক্যা দিতো শুরু গরিল্। তহন বেক্যিনে তেঁইর ফশংসা গইত্যো লাগিল্।

[16] ইয়ার ফরদি ইসা নাসরতত গেল্। এডেই তেঁই ডঁর অইয়্যেল্। তেঁই নিজর নিয়ম মতন জিরাইবার দিনত মজলিস হ্যানাত গেল্, তার ফর কিতাব তেলাওয়াত গরিবার লাই উঢিয়েনে থিয়াইল্।

[17] তেঁইর আতত নবি ইশাইয়ার লেহ্যা কিতাবগান দেয়া অইল্। বডি রাকা কিতাবগান খুলিয়েনেই তেঁই য়েই জাগাগান ফাইল্ যেডে লেহ্যা আছে,

[18] “আল্লাহ্ মালিকর রুহ্ আঁর উঅরদি আছে, হারন তেঁইই আঁরে নিযুক্ত গইজ্যে যেন্ আঁই গরিবঅক্যলর হাছে সুহ্যবর তবলিগ গরি। তেঁই আঁরে বন্দিঅক্যলর হাছে সাধিনতার হতা, আঁধাঅক্যলর হাছে দেকিত্ ফাইবার হতা ঘোষনা গইত্যো ফাটাইয়্যে। যারার উঅর জুলুম অঅর, তেঁই আঁরে য়িতারারে মুক্ত গইত্যো ফাটাইয়্যে।

[19] এগিন বাদে মাবুদ আঁরে ঘোষনা গইত্যো ফাটাইয়্যে দে, এহন তেঁইর রহমত দেহ্যাইবার সময় অইয়্যে।”

[20] তার ফর তেঁই কিতাবগান আবার বডিয়েনে হর্মচারির আতত দিয়েনে বই ফরিল্। মজলিস হ্যানার ফত্যিউয়া মানুষর চোগ তেঁইর উঅরদি ফরিল্।

[21] তহন ইসা মানুষঅক্যলরে হইল্, “ফাক কিতাবর এই হতা আজিয়া অনরা উনিবার লগে লগেই য়িয়ান ফুরন অইল্।”

[22] মানুষঅক্যলে বেক্যিনে তেঁইর ফশংসা গরিল্ আর তেঁইর মুকত এই সুন্দর সুন্দর হতাগিন উনিয়েনে তাইজ্যব অইল্। য়িতারা হইল্, “ইবা কি ইউসুফর ফোয়া নঅ না?”

[23] ইসা য়িতারারে হইল্, “অনরা এই চলতি হতাগান নিচ্যয়ই আঁরে হইবান, ‘ডাক্তোর, নিজরে বেরামর ত্যুন ভালা গর।’ আরো হইবান, ‘কফরনাহুমত যে হামগিন গরিবার হতা আঁরা উন্যি য়েগিন এহন নিজর গেরামতঅ গরিয়েনে দেহ্যঅ।’”

[24] তেঁই আরো হইল্, “আঁই অনরারে আঁসা হইর, হনঅ নবিরেই তেঁইর নিজর গেরামর মাইন্‌ষ্যে গ্রঅন নঅ গরে।

[25] এই হতা আঁসা দে, নবি ইলিয়াসর সমত যহন সাড়ে তিন বছর ঝর নঅ ফঅরে আর গোডা দেশত বউত বিরাট দুর্‌বিক্য অইয়্যেল্ তহন ইসরাইল দেশত বউত রারি আছিল্।

[26] কিন্তু য়িতারার কেউঅর হাছে ইলিয়াসরে ফাটাআ নঅঅ অঅ, হালি সিডন এলাহার সারিফত গেরামর রারি মাইয়্যাফোয়ার হাছে ফাটাআ অইয়্যেল্।

[27] নবি আল ইয়াসার সমত ইসরাইল দেশত বউত চামরা বেরাইম্যা আছিল্, কিন্তু য়িতারার কেউঅরে বেরামর ত্যুন ভালা গরা নঅঅ অঅ, হালি সিরিয়া দেশর নামানরেই বেরামর ত্যুন ভালা গরা অইয়্যেল্।”

[28] এই হতা উনিয়েনে মজলিস হ্যানার বেক মানুষ গোস্যায় আগুন অইল্।

[29] য়িতারা উঢিয়েনে ইসারে গেরামর বাইরে দুঁরাই লই চলিল্, আর তেঁইরে নিচদি ফেলি দিবার লাই য়িতারার গেরামগান যে ফাআরর গাআত আছিল্ য়েই ফাআরর আগাত তেঁইরে লই গেল্।

[30] কিন্তু তেঁই য়েই মানুষঅক্যলর মইধ্য দিয়েনেই গেল্ গই।

[31] ফরদি ইসা গালিল ফদেশর কফরনাহুম শঅরত গেল্ আর জিরাইবার দিনত মানুষঅক্যলরে শিক্যা দিল্।

[32] তেঁইর শিক্যাত মানুষঅক্যলে তাইজ্যব অইল্, হারন তেঁই এন্ মানুষর মতন হতা হইতো আছিল্ যিবার অধিকার আছে।

[33] য়েই মজলিস হ্যানাত এন্ একজন মানুষ আছিল্ যারে ভুতে ফাইয়্যেল্। য়িবা চিল্যাইয়েনে হইল্,

[34] “ওরে নাসরত গেরামর ইসা, আঁরার লগে অনর কি দরহার? অনে কি আঁরারে তচনচ গইত্যা আইস্যোন না? আঁই জানি অনে হঅন; অনেই তঅ আল্লাহ্‌র য়েই ফবিত্রজন।”

[35] ইসা য়েই ভুতরে ধমক দিয়েনে হইল্, “চুব গর, য়িবার মইধ্যর ত্যুন বাইর অই যঅ।” য়েই ভুত তহন মানুষ্যারে বেক্যিনর মাঝদি আছার দিল্ আর য়িবার হনঅ হোতি নঅ গরিয়েনে য়িবার মইধ্যর ত্যুন বাইর অই গেল্।

[36] ইয়ানত বেক্যিনে তাইজ্যব অইয়েনে নিজরার মইধ্যে হোয়াহই গইত্যো লাগিল্, “ইয়ান কেন্ হতা! অধিকার আর হ্যমতা নিয়েনে তেঁই ভুতগিনরে উকুম দেএ আর য়েগিনে বাইর অই যাআ!”

[37] য়েই এলাহার বেক জাগাত ইসার হতা ছরাই ফরিল্।

[38] ইয়ার ফরদি ইসা মজলিস হ্যানা ছারিয়েনে শিমোনর বাড়িত গেল্। শিমোনর ওওরির বউত জর অইয়্যেল্। তেঁইরে ভালা গরিবার লাই ইসারে অনুরোধ গরা অইল্।

[39] তহন ইসা শিমোনর ওওরির ফাশদি থিয়াইয়েনে জররে ধমক দিল্। য়িয়ানত তেঁইর জর ছারি গেল্, আর তেঁই তহনই উঢিয়েনে য়িতারার হ্যানাদানার বেবস্তা গইত্যো লাগিল্।

[40] বেইল্ ডুফি যাইবার সমত মানুষঅক্যলে বউত বেরাইম্যারে ইসার হাছে নিই আইল্। য়িতারা নানান ডইল্যা বেরামে ভুইগ্‌তো আছিল্। ইসা য়িতারার ফত্যিজনর গাআত আত দিয়েনে য়িতারারে ভালা গরিল্।

[41] বউত মানুষর মইধ্যর ত্যুন ভুতঅ বাইর অই গেল্। য়েই ভুতগিনে চিল্যাইয়েনে হইতো লাগিল্, “অনে ইব্‌নুল্লাহ্।” তেঁই দে মসিহ্ য়িয়ান য়িতারা জাইন্‌তো। ইয়ানর লাই তেঁই ধমক দিয়েনে য়িতারার মুক বন্ধ গরি দিল্।

[42] ফজরত ইসা য়েই জাগাগান ছারিয়েনে উগ্যুয়া নিঝাব জাগাত গেল্ গই। মানুষঅক্যলে তেঁইর তালাইশ গইত্যে গইত্যে তেঁইর হাছে গেল্ আর যেন্ তেঁই য়িতারার হাছর ত্যুন নঅ যাআ গই য়িয়ানর লাই তেঁইরে য়িতারার হাছে ধরি রাইকতো চেষ্টা গরিল্।

[43] তহন ইসা য়িতারারে হইল্, “আরো বউত জাগাত আঁর ত্যুন আল্লাহ্‌র রাইজ্যর সুহ্যবর তবলিগ গরন ফরিবো, হারন ইয়ানর লাইই আল্লাহ্ আঁরে ফাটাইয়্যে।”

[44] ইয়ার ফরদি তেঁই ইহুদিঅক্যলর দেশর বিন্য বিন্য মজলিস হ্যানাত তবলিগ গইত্যো থাকিল্।

তিতিয় লম্বর সিফারা: লুক — Chapters