[1] ইয়ার ফরদি ইসা য়েই বারজন উম্যতরে ডাকিয়েনে একত্র গরিল্ আর বেক ভুতর উঅরে হ্যমতা ও অধিকার দান গরিল্। তেঁই য়িতারারে বেরাম ভালা গরিবার হ্যমতাঅ দিল্।
[2] তার ফর তেঁই য়িতারারে আল্লাহ্র রাইজ্যর বিষয়ে তবলিগ গইত্যো আর বেরাইম্যাঅক্যলরে ভালা গইত্যো ফাটাই দিল্।
[3] তেঁই য়িতারারে হইল্, “তোঁয়ারা ফথর লাই লাঢি, থৈলা, রুটি বা টিঁয়া কিছুই নঅ নিয়ো, এন্ কি, দুয়া গরি হোত্যাঅ নঅ।
[4] যে বাড়িত তোঁয়ারা ঢুকিবা য়েই গেরাম নঅ ছারন ফইয্যন্ত য়েই বাড়িতই থাইক্যো।
[5] যুদি মাইন্ষ্যে তোঁয়ারারে গ্রঅন নঅ গরে তইলে য়িতারার গেরাম ছারিয়েনে যাইবার সমত তোঁয়ারার ঠেংগর ধুলা ঝারি ফেইল্যো, যেন্ য়িয়ানই য়িতারার বিরুদ্যে সাক্যি অইয়েনে থিয়া।”
[6] তহন উম্যতঅক্যলে গেরামত গেরামত যাইয়েনে আল্লাহ্র রাইজ্যর সুহ্যবর তবলিগ গইত্যো আর বেরাম ভালা গইত্যো লাগিল্।
[7] ইসা যেগিন গইজ্যেল্ য়েই হতাগিন উনিয়েনে শাসনহত্যা হেরোদ কিছুই বুঝি উঢিত্ নঅ ফারিল্। ইয়ানর হারন অইল্, কেউ কেউ হইতো আছিল্ নবি ইয়াহিয়া মরার ত্যুন বাঁচি উইট্যে;
[8] কেউ কেউ হইতো আছিল্ নবি ইলিয়াস দেহ্যা দিয়্যে; আবার কেউ কেউ হইতো আছিল্ বউত দিন আগর একজন নবি বাঁচি উইট্যে।
[9] হেরোদ হইল্, “আঁই তঅ ইয়াহিয়ার মাথা হাডি ফেল্যি। তইলে যিবার বিষয়ে আঁই এগিন উনির, য়িবা হঅন?” হেরোদ ইসারে চাইবার লাই চেষ্টা গইত্যো লাগিল্।
[10] ইসা যে উম্যতঅক্যলরে ফাটাইয়্যেল্ য়িতারা ফিরি আইল্ আর কি কি গইজ্যে বেক কিছু য়িতারা ইসারে হইল্। তহন ইসা য়িতারারে নিয়েনে বৈত্সৈদা গেরামর হাছে উগ্যুয়া নিঝাব জাগাত গেল্।
[11] য়েই হ্যবর জানিত্ ফারিয়েনে বউত মানুষ ইসার ফিছদি ফিছদি চলিল্। তেঁই য়েই মানুষঅক্যলরে গ্রঅন গরিল্ আর য়িতারার হাছে আল্লাহ্র রাইজ্যর হতা হইল্। এগিন বাদে যারার বেরামর ত্যুন ভালা অইবার দরহার আছিল্ তেঁই য়িতারারে ভালা গরিল্।
[12] যহন বেইল্ শেষ অই আইল্ তহন য়েই বারজন উম্যত আইয়েনে ইসারে হইল্, “আঁরা যেডে আছি য়িয়ান এক্যান নিঝাব জাগা। য়িয়ানর লাই এই মানুষঅক্যলরে বিদায় দঅন যেন্ য়িতারা হাছর ফারাত আর গেরামগিনত যাইয়েনে হ্যানা আর থাকিবার জাগা টোয়াই লইত্ ফারে।”
[13] ইসা য়িতারারে হইল্, “তোঁয়ারাই য়িতারারে হ্যাইতো দঅ।” য়িতারা হইল্, “কিন্তু আঁরার হাছে হালি ফাঁচ্যুয়া রুটি আর দুয়া মাছ বাদে আর কিছুই নাই। হালি যুদি আঁরা যাইয়েনে এই মানুষঅক্যলর লাই হ্যানা কিনি আনিত্ ফাইত্যাম তইলেই য়িতারারে হ্যাবন যাইতো।”
[14] য়েডে বেশ-হম ফাঁচ আজার মরতফোয়া আছিল্। ইসা তেঁইর উম্যতঅক্যলরে হইল্, “ফন্চাইশজন ফন্চাইশজন গরিয়েনে এক এক দলত মানুষঅক্যলরে বোয়াই দঅ।”
[15] উম্যতঅক্যলে য়েন্ গরিয়েনেই বেক মানুষঅক্যলরে বোয়াই দিল্।
[16] তহন ইসা য়েই ফাঁচ্যুয়া রুটি আর দুয়া মাছ নিয়েনে আসমানর মিক্যাদি চাইল্ আর য়েগিনর লাই আল্লাহ্রে শুকরিয়া জানাইবার ফর টুঁরা টুঁরা গরিল্। তার ফর তেঁই মানুষঅক্যলরে দিবার লাই য়েগিন উম্যতঅক্যলর আতত দিল্।
[17] মানুষঅক্যলে বেক্যিনে ফেট ভরিয়েনে হ্যাইল্। ফরদি যে টুঁরাগিন ফরি রইল্ য়েগিন বারউয়া টুঁরিত তুলি নেয়া অইল্।
[18] একবার ইসা উগ্যুয়া নিঝাব জাগাত মুনাজাত গইত্যো আছিল্। তেঁইর লগে হালি তেঁইর উম্যতঅক্যলেই আছিল্। তেঁই য়িতারারে ফুছার গরিল্, “আঁই হঅন, এই বিষয়ে মাইন্ষ্যে কি হঅ?”
[19] উম্যতঅক্যলে হইল্, “কেউ কেউ হঅ অনে তরিকাবন্দিদাতা ইয়াহিয়া; কেউ কেউ হঅ নবি ইলিয়াস; আবার কেউ কেউ হঅ বউত দিন আগর একজন নবি বাঁচি উইট্যে।”
[20] ইসা য়িতারারে হইল্, “কিন্তু তোঁয়ারা কি হঅ, আঁই হঅন?” ফিতর হইল্, “অনে আল্লাহ্র য়েই মসিহ্।”
[21] তহন ইসা য়িতারারে সাবধান গরিল্ আর উকুম দিল্ যেন্ য়িতারা কেউঅরে এই হতা নঅ হঅ।
[22] তেঁই য়িতারারে আরো হইল্, ইব্নে আদমর ত্যুন বউত দুক্য ভোগ গরন ফরিবো। বুরানেতাঅক্যলে, মেইন ইমামঅক্যলে আর আলেমঅক্যলে তেঁইরে অগ্রাইয্য গরিবো। তেঁইরে মারি ফেলা অইবো আর তিন দিনর দিন তেঁইর ত্যুন মরনর ত্যুন জিন্দা অই উঢন ফরিবো।
[23] তার ফর তেঁই বেক্যিনরে হইল্, “যুদি কেউ আঁর ফথদি আইস্তো চাআ, তইলে য়িবা নিজর ইছ্যামতন নঅ চলক; ফত্যিদিন নিজর কুরুশ বোই নিয়েনে য়িবা আঁর ফিছদি আইয়্যোক।
[24] যে কেউ য়িবার নিজর লাই বাঁচি থাইক্তো চাআ য়িবা য়িবার আসল জিবন আরাইবো; কিন্তু যিবা আঁর লাই য়িবার ফরান আরায় য়িবা য়িবার আসল জিবন রক্যা গরিবো।
[25] যুদি কেউ গোডা দুনিয়া লাভ গরিয়েনে য়িয়ানর বিনিময়ে য়িবার আসল জিবন আরায় তইলে য়িবার কি লাভ অইল্?
[26] যুদি কেউ আঁরে নিয়েনে আর আঁর হতাত শর্মাআ, তইলে ইব্নে আদম যহন নিজর মইমা আর বাবা ও ফবিত্র ফেরেস্তাঅক্যলর মইমায় আইবো তহন তেঁইঅ য়েই মানুষর সমন্দে শর্মাইবো।
[27] আঁই তোঁয়ারারে আঁসাই হইর, এডে এন্ হয়েকজন আছে যারার হাছে আল্লাহ্র রাইজ্য দেহ্যা নঅ দঅন ফইয্যন্ত য়িতারা হনঅ মতেই মারা যাইতো নঅ।”
[28] এই হতাগিন হইবার অনুমান এক সাফ্তা ফরদি ইসা মুনাজাত গরিবার লাই ফিতর, ইউহোন্যা আর ইয়াকুবরে নিয়েনে উগ্যুয়া ফাআরত গেল্।
[29] মুনাজাত গরিবার সমত ইসার মুকর চেয়ারা বদ্লাই গেল্ আর তেঁইর হঅর-সোর ধব্ধইব্যা সাদা অই গেল্,
[30] আর দুইজন মানুষরে তেঁইর লগে হতা হইতো দেহ্যা গেল্। য়েই দুইজন আছিল্ নবি মুসা আর নবি ইলিয়াস।
[31] য়িতারা মইমার লগে দেহ্যা দিল্। জেরুজালেমত যে মরনর সাম্নদি ইসা আজির অইতো যাইতো আছিল্ য়িতারা য়েই বিষয়ে হতাবাত্যা হইতো আছিল্।
[32] ফিতর আর তেঁইর উঁয়াইজ্যাঅক্যলে য়েই সমত অঘোরে ঘুম যাইতো আছিল্। য়িতারা অঅজাগ অই উঢিয়েনে ইসার মইমা দেকিত্ ফাইল্ আর তেঁইর লগে থিয়াইন্যা য়েই দুইজন মানুষরেঅ দেকিল্।
[33] য়েই দুইজন যহন ইসার হাছর ত্যুন যাইতো গই আছিল্ তহন ফিতর ইসারে হইল্, “উজুর, ভালাই অইয়্যে দে, আঁরা এডে আছি। আঁরা এডে তিন্যুয়া কুটুরি ঘর বানাই — উগ্যুয়া অনর, উগ্যুয়া মুসার আর উগ্যুয়া ইলিয়াসর লাই।” তেঁই দে কি হইতো আছিল্ য়িয়ান নিজেই নঅ বুঝিল্।
[34] ফিতর যহন হতা হইতো আছিল্ তহন উগ্যুয়া মেউলা আইয়েনে য়িতারারে ঝাফাই ফেলিল্। য়িতারা য়েই মেউলার মইধ্যে ঝাফাই ফরিলে ফর উম্যতঅক্যলে ডরাইল্।
[35] য়েই মেউলার ত্যুন এই হতা উনা গেল্, “ইবাই আঁর ফোয়া যিবারে আঁই বাছি নিয়্যি; তোঁয়ারা ইবার হতা উন।”
[36] যহন হতা থামি গেল্ তহন দেহ্যা গেল্ ইসা একলাই আছে। উম্যতঅক্যলে যেগিন দেইক্যেল্ য়েই বিষয়ে য়েই সমত কেউঅরে কিছু নঅ হইয়েনে য়িতারা চুব গরি রইল্।
[37] ফরর দিন ইসা আর য়েই তিনজন উম্যত ফাআরর ত্যুন লামি আইলে ফর বউত মানুষ ইসার লগে দেহ্যা গইত্যো আইল্।
[38] তহন ভিরর মইধ্যর ত্যুন একজন মানুষ চিল্যাইয়েনে ইসারে হইল্, “উজুর, দয়া গরিয়েনে আঁর ফোয়াউয়ারে সঅন। য়িবা আঁর একমাত্র ফোয়া।
[39] য়িবারে উগ্যুয়া ভুতে ধরে আর য়িবা আতিক্যা চিল্যাই উঢে। য়েই ভুত যহন য়িবারে মোচরি ধরে তহন য়িবার মুকর ত্যুন ফেনা বাইর অঅ; তার ফর য়েই ভুত য়িবারে বউত হষ্ট দিয়েনে হত-বিক্ষত গরি ছারি দেএ।
[40] আঁই অনর উম্যতঅক্যলর হাছে হাকুতি-মিনতি গজ্যিলাম যেন্ য়িতারা য়েই ভুতরে ছারাই দেএ, কিন্তু য়িতারা নঅ ফারিল্।”
[41] তহন ইসা হইল্, “বেইমান আর দুষ্ট মানুষঅক্যল! আর হতদিন আঁই তোঁয়ারার লগে থাইক্যোম ও তোঁয়ারারে সইজ্য গইজ্যোম? তোঁয়ার ফোয়ারে এডে আন।”
[42] ফোয়াউয়া যহন আইস্তো আছিল্ তহন য়েই ভুত য়িবারে আছার মারিয়েনে মোচরি ধরিল্। ইয়ানত ইসা য়েই ভুতরে ধমক দিল্ আর ফোয়াউয়ারে ভালা গরিয়েনে য়িবার বাফর হাছে ফিরাই দিল্।
[43] আল্লাহ্ দে হত্য মআন য়িয়ান দেকিয়েনে বেক্যিনে তাইজ্যব অইল্। ইসা যিয়ান গইজ্যেল্ য়েই বিষয়ে বেক্যিনে যহন তাইজ্যব অইয়েনে ভাইব্তো আছিল্ তহন তেঁই তেঁইর উম্যতঅক্যলরে হইল্,
[44] “আঁর এই হতা মন দিয়েনে উন, ইব্নে আদমরে মানুষঅক্যলর আতত ধরাই দেয়া অইবো।”
[45] উম্যতঅক্যলে কিন্তু য়েই হতা নঅ বুঝিল্। আল্লাহ্ য়িতারার হাছর ত্যুন য়েগিন গোফন রাইক্যেল যেন্ য়িতারা বুঝিত্ নঅ ফারে। এই নিয়েনে হনঅ হতা ইসারে ফুছার গইত্যেঅ উম্যতঅক্যলে ডরাইল্।
[46] উম্যতঅক্যলর মইধ্যে হনে বেক্যিনর ত্যুন ডঁর য়েই বিষয়ে য়িতারার মইধ্যে হতা হাডাহাডি অইতো আছিল্।
[47] ইসা য়িতারার মনর চিন্তা বুঝিত্ ফারিয়েনে উগ্যুয়া গুরাফোয়ারে নিয়েনে নিজর ফাশদি থিয়া গরাইল্।
[48] তার ফর তেঁই য়িতারারে হইল্, “যে কেউ আঁর নামে এই গুরাফোয়াউয়ারে গ্রঅন গরে য়িবা আঁরেই গ্রঅন গরে। যিবা আঁরে গ্রঅন গরে, আঁরে যিবা ফাটাইয়্যে য়িবা তেঁইরেই গ্রঅন গরে। তোঁয়ারার বেক্যিনর মইধ্যে বেক্যিনর ত্যুন যিবা ছোড, য়িবাই ডঁর।”
[49] ইউহোন্যা হইল্, “উজুর, অনর নামে আঁরা একজনরে ভুত ছারাইতো দেক্যি। য়িবা আঁরার দলর মানুষ নঅ বুলি আঁরা য়িবারে মানা গজ্যি।”
[50] ইসা য়িবারে হইল্, “আর মানা নঅ গইজ্যো, হারন যিবা তোঁয়ারার বিফক্যে নঅ থাকে য়িবা তঅ তোঁয়ারার ফক্যেই আছে।”
[51] যহন ইসার বেহেস্তত যাইবার সময় অই আইল্ তহন তেঁই জেরুজালেমত যাইবার লাই মন ইস্তির গরিল্।
[52] তেঁই আগেই য়েডে মানুষঅক্যলরে ফাটাই দিল্। য়িতারা ইসার লাই বেক কিছু বেবস্তা গইত্যো সামেরিয়অক্যলর উগ্যুয়া গেরামত ঢুকিল্,
[53] কিন্তু ইসা জেরুজালেমত যাআর বুলি য়েই গেরামর মানুষঅক্যলে তেঁইরে গ্রঅন নঅ গরিল্।
[54] য়িয়ান দেকিয়েনে তেঁইর উম্যত ইয়াকুব আর ইউহোন্যা হইল্, “উজুর, অনে কি সঅন দে, নবি ইলিয়াসর মতন আঁরা ইতারারে তচনচ গরিবার লাই বেহেস্তর ত্যুন আগুন লামি আইস্তো হইয়্যোম?”
[55] ইসা য়িতারার মিক্যা ফিরিয়েনে য়িতারারে ধমক দিল্।
[56] তার ফর য়িতারা অইন্য গেরামত গেল্।
[57] য়িতারা ফথদি যাআর এন্ সমত একজন মানুষ ইসারে হইল্, “অনে যেডে যাইবান আঁইঅ অনর লগে য়েডে যাইয়্যোম।”
[58] ইসা য়িবারে হইল্, “য়িয়ালর গাঁতা আছে আর ফাকির বাসা আছে, কিন্তু ইব্নে আদমর মাথা রাকিবার জাগা হনঅ মিক্যা নাই।”
[59] ফরদি তেঁই অইন্য আর একজনরে হইল্, “আঁর লগে চল।” কিন্তু য়েই মানুষ হইল্, “উজুর, আগদি আঁর বাবারে দাফন গরি আইস্তো দঅন।”
[60] ইসা য়িবারে হইল্, “মরাঅক্যলেই য়িতারার মরাঅক্যলরে দাফন গরক, কিন্তু তুঁই আইয়েনে আল্লাহ্র রাইজ্যর বিষয়ে তবলিগ গর।”
[61] আর একজন হইল্, “উজুর, আঁই অনর লগে যাইয়্যোম, কিন্তু আগদি আঁর বাড়ির ত্যুন আঁরে বিদায় লই আইস্তো দঅন।”
[62] ইসা য়িবারে হইল্, “লাংগলত আত দিয়েনে যিবা ফিছন মিক্যা চাই থাকে য়িবা আল্লাহ্র রাইজ্যর উফযুক্ত নঅ।”