[1] তহন বউত হ্যাজানা আদায়হারি আর হ্যারাফ মানুষঅক্যলে ইসার হতা উনিবার লাই তেঁইর হাছে আইল্।
[2] ইয়ানত ফরিশিঅক্যলে আর আলেমঅক্যলে এই বুলি বিরক্ত ফকাশ গইত্যো লাগিল্, “এই মানুষ্যুয়া হ্যারাফ মানুষঅক্যলর লগে মিলামিশা আর হ্যানা দানা গরে।”
[3] তহন ইসা য়িতারারে শিক্যা দিবার লাই এই হতা হইল্:
[4] “মনে গরন, অনরার মইধ্যে হনঅ একজনর একশ ভেরা আছে। যুদি য়েই ভেরাগিনর মইধ্যে উগ্যুয়া আআজি যাআ, তইলে কি য়িবা নিরানব্যইউয়া মাঢত ছারি দিয়েনে য়েই উগ্যুয়ারে তালাইশ গরি নঅ ফঅন ফইয্যন্ত য়িয়ানর তালাইশ নঅ গরে না?
[5] য়িয়ান টোয়াই ফাইলে ফর য়িবা খুশি অইয়েনে য়িয়ানরে হাঁদত তুলি নেএ।
[6] ফরদি বাড়িত যাইয়েনে য়িবার বন্ধু বান্ধব আর ফতিবাসিরে ডাকিয়েনে হঅ, ‘আঁর লগে আনন্দ গর, হারন আঁর আরাইন্যা ভেরাউয়া আঁই টোয়াই ফায়্যি।’
[7] আঁই অনরারে হইর, ঠিগ য়েন্ গরিয়েনে যারা তঅবা গরিবার দরহার মনে নঅ গরে য়েইল্যা নিরানব্যইজন ধার্মিক মানুষর ত্যুন বরং একজন গুনাহ্গার তঅবা গরিলে বেহেস্তত আরো বেশি আনন্দ অঅ।
[8] “আবার ধরন, একজন মাইয়্যাফোয়ার দশ্যুয়া রুফার টিঁয়া আছে। যুদি য়িবা য়েগিনর মইধ্যর ত্যুন উগ্যুয়া আজাই ফেলে, তইলে বাত্যি জলাই ঘর ঝারু দিয়েনে য়িয়ান নঅ ফঅন ফইয্যন্ত কি ভালা গরিয়েনে তালাইশ গইত্যো নঅ থাকে না?
[9] যহন য়িবা য়িয়ান টোয়াই ফাআ তহন য়িবার বন্ধু-বান্ধব আর ফতিবাসিঅক্যলরে ডাকিয়েনে হঅ, ‘আঁর লগে আনন্দ গর, হারন যে টিঁয়াউয়া আআজি গেইয়্যেল্ য়িয়ান ফাইয়্যি।’
[10] আঁই অনরারে হইর, ঠিগ য়েন্ গরিয়েনে একজন গুনাহ্গার তঅবা গরিলে আল্লাহ্র ফেরেস্তাঅক্যলর মইধ্যে আনন্দ অঅ।”
[11] তার ফর ইসা হইল্, “একজন মানুষর দুয়া ফোয়া আছিল্।
[12] ছোড ফোয়াউয়া য়িবার বাবারে হইল্, ‘বাবা, আঁর ভাগর সম্বত্যি আঁরে দঅন।’ য়িয়ানত য়েই মানুষ য়িবার দুই ফোয়ার মইধ্যে সম্বত্যি ভাগ গরি দিল্।
[13] কিছু দিন ফরদি ছোড ফোয়াউয়া য়িবার সম্বত্যি বেচিয়েনে টিঁয়া-ফুইসা লই দুর দেশত গেল্ গই। য়েডে য়িবা হ্যারাফ ভাবে জিবন হাডাইয়েনে য়িবার বেক টিঁয়া ফুইসা উরাই দিল্।
[14] যহন য়িবা য়িবার বেক টিঁয়া-ফুইসা হ্যরস গরি ফেলিল্ তহন য়েই দেশর বেক জাগাত বিরাট দুবির্ক্য দেহ্যা দিল্। য়িয়ানত য়িবা অভাবত ফরিল্।
[15] তহন য়িবা যাইয়েনে য়েই দেশর একজন মানুষর হাছে সঅরি চাইল্। মানুষ্যুয়া য়িবারে তেঁইর শুয়োর চরাইবার লাই মাঢত ফাটাই দিল্।
[16] শুয়োরে যে হ্যানা হ্যাইতো য়িবা য়েগিন হ্যাইয়েনে ফেট ভরাইতো চাইতো, কিন্তু কেউ য়িবারে য়েগিনঅ নঅ দিতো।
[17] “ফরদি একদিন য়িবার চেতনা অইল্। তহন য়িবা হইল্, ‘আঁর বাফর হত মজুর হত বেশি হ্যানা ফার, অথচ আঁই এডে ভুগে মরির।
[18] আঁই উঢিয়েনে আঁর বাফর হাছে যাইয়েনে হইয়্যোম, বাবা, আল্লাহ্ আর তোঁয়ার বিরুদ্যে আঁই গুনাহ্ গজ্যি।
[19] কেউ দে আর আঁরে তোঁয়ার ফোয়া বুলি ডাকে য়িয়ানর যৈগ্য আঁই নঅঅ। তোঁয়ার মজুরঅক্যলর একজনর মতন গরিয়েনে আঁরে রাক।’
[20] “এই বুলি য়িবা উঢিয়েনে য়িবার বাফর হাছে গেল্। য়িবা দুরে থাইক্তেই য়িবারে দেকিয়েনে য়িবার বাফর বউত মমতা অইল্। তেঁই দুঁরি যাইয়েনে য়িবারে বেরাই ধরি চুম দিল্।
[21] তহন ফোয়াউয়া হইল্, ‘বাবা, আঁই আল্লাহ্ আর তোঁয়ার বিরুদ্যে গুনাহ্ গজ্যি। কেউ দে আর আঁরে তোঁয়ার ফোয়া হই ডাকে য়িয়ানর যৈগ্য আঁই নঅঅ।’
[22] “কিন্তু য়িবার বাফ তেঁইর গোলামঅক্যলরে হইল্, ‘তরাতরি গরি বেক্যিনর ত্যুন ভালা জুব্যাউয়া আনিয়েনে ইবারে ফিঁদাই দঅ। ইবার আতত অঁডি আর ঠেংগত জুতা দঅ,
[23] আর গরুর মোটাসোটা বাইচ্যাউয়া আনিয়েনে জবাই গর। আইয়্যো, আঁরা হ্যানা দানা গরিয়েনে আনন্দ গরি,
[24] হারন আঁর এই ফোয়াউয়া মরি গেইয়্যেল্ কিন্তু আবার বাঁচি উইট্যে; আআজি গেইয়্যেল্ ফাআ গেইয়্যে।’ তার বাদে য়িতারা আমোদ-ফুত্যি গইত্যো লাগিল্।
[25] “য়েই সমত য়িবার ডঁর ফোয়াউয়া মাঢত আছিল্। বাড়ির হাছে আইয়েনে য়িবা নাচ আর গান-বাজানার আবাজ উনিত ফাইল্।
[26] তহন য়িবা একজন সঅররে ডাকিয়েনে ফুছার গরিল্, ‘এগিন অঅর দে কি?’
[27] “সঅরগুয়া য়িবারে জোয়াব দিল্, ‘অনর ভাই আইস্যে। অনর বাবা য়িবারে সুস্ত অবস্তাত ফিরি ফাইয়্যে বুলি গরুর মোটাসোটা বাইচ্যাউয়া জবাই গইজ্যে।’”
[28] “তহন ডঁর ফোয়াউয়া গোস্যা গরিয়েনে ভিতরে যাইতো নঅ চাইল্। ইয়ানত য়িবার বাবা বাইর অই আইয়েনে য়িবারে ভিতরে যাইবার লাই আইদ্যো গইত্যো লাগিল্।
[29] য়িবা য়িবার বাফরে হইল্, ‘চঅ, এত বছর ধরিয়েনে আঁই তোঁয়ার সেবা-যত্ন গরি আয়্যির; একবারঅ আঁই তোঁয়ার অবাইধ্য নঅঅ অইয়্যি। তঅঅ আঁর বন্ধুঅক্যলর লগে আমোদ-ফুত্যি গরিবার লাই তুঁই হনঅ দিনঅ আঁরে সঅলর উগ্যুয়া বাইচ্যা ফইয্যন্ত নঅঅ দঅ।
[30] কিন্তু তোঁয়ার এই ফোয়া, যে বেইশ্যাঅক্যলর ফিছদি তোঁয়ার টিঁয়া-ফুইসা উরাই দিয়্যে, য়িবা যহন আইল্, তুঁই য়িবার লাই গরুর মোটাসোটা বাইচ্যাউয়া জবাই গইল্যা।’
[31] “য়িবার বাবা য়িবারে হইল্, ‘বাবা, তুঁই তঅ অক্যল সমত আঁর লগে লগে আছ। আঁর যা কিছু আছে বেক্যিনই তঅ তোঁয়ার।
[32] খুশি অইয়েনে আঁরার ত্যুন আমোদ-ফুত্যি গরন উচিত, হারন তোঁয়ার এই ভাই মরি গেইয়্যেল্ আবার বাঁচি উইট্যে; আআজি গেইয়্যেল্ আবার য়িবারে ফাআ গেইয়্যে।’”