[1] ইয়ার ফরদি হযরত ইসা আরো সোত্যোরজন উম্যতরে তবলিগত ফাটাইবার লাই বাছি নিল্। তেঁই নিজে যে যে গেরামত আর যে যে জাগাত যাইবো বুলি ঠিগ গইজ্যেল্ য়েই জাগাগিনত যাইবার আগদি উম্যতঅক্যলরে দুইজন দুইজন গরিয়েনে ফাটাই দিল্।
[2] তেঁই উম্যতঅক্যলরে হইল্, “আঁসাই ফসল বউত, কিন্তু হাম গরিবার মানুষ হম। ইয়ানর লাই ফসলর মালিকর হাছে অনুরোধ গর যেন্ তেঁই তেঁইর ফসল হাডিবার লাই মানুষ ফাটাই দেএ।
[3] তোঁয়ারা যঅ; নেগ্রে বাঘর মইধ্যে ভেরার মতনই আঁই তোঁয়ারারে ফাটাইর।
[4] টিঁয়ার থৈলা, ঝুলি বা জুতা লগে নঅ নিয়ো আর রাস্তাত কেউঅরে সালাম নঅ দিয়ো।
[5] তোঁয়ারা যে বাড়িত যাইবা ফইল্যা হইবা, ‘এই বাড়িত শান্তি অক।’
[6] শান্তি ভালাবাসে এন্ কেউ যুদি য়েই বাড়িত থাকে তইলে তোঁয়ারার শান্তি য়িবার উঅরদি থাকিবো, কিন্তু যুদি য়েইল্যা কেউ নঅ থাকে তইলে তোঁয়ারার শান্তি তোঁয়ারার হাছেই ফিরি আইবো।
[7] য়েই বাড়িতই থাইক্যো আর য়িতারা যেগিন দেএ য়েগিনই হ্যাইয়্যো, হারন যে হাম গরে তেএ বেতন ফাইবার যৈগ্য। এক বাড়ি ছারিয়েনে অইন্য বাড়িত নঅ যাইয়্যো।
[8] “যুদি হনঅ গেরামত যঅ আর য়েডিয়ার মানুষঅক্যলে তোঁয়ারারে গ্রঅন গরে তইলে তোঁয়ারারে যেগিন হ্যাইতো দেয়া অঅ য়েগিনই হ্যাইয়্যো।
[9] য়েই গেরামর বেরাইম্যাঅক্যলরে ভালা গইজ্যো আর য়িতারারে হইয়্যো, ‘আল্লাহ্র রাইজ্য তোঁয়ারার হাছে আইস্যে।’
[10] কিন্তু যুদি হনঅ গেরামত যঅ আর য়েডিয়ার মানুষঅক্যলে তোঁয়ারারে গ্রঅন নঅ গরে তইলে য়েই গেরামর রাস্তাত রাস্তাত যাইয়েনে এই হতা হইয়্যো,
[11] ‘তোঁয়ারার গেরামর যে ধুলা আঁরার ঠেংগত লাইগ্যে য়েগিনঅ আঁরা তোঁয়ারার বিরুদ্যে ঝারি ফেলিলাম। তঅঅ তোঁয়ারা জানি রাইক্যো, আল্লাহ্র রাইজ্য হাছে আই গেইয়্যে।’
[12] আঁই তোঁয়ারারে হইর, রোজ আঁশরত য়েই গেরামর ত্যুন বরং সাদুম শঅরর মানুষঅক্যলর অবস্তা বউতগিন সইজ্য গরিবার মতন অইবো।
[13] “আয় হায় কোরাসিন! আয় হায় বৈত্সৈদা! যে কেরামতি হামগিন তোঁয়ারার মইধ্যে গরা অইয়্যে য়েগিন যুদি টায়ার আর সিডন শঅরত গরা অইতো, তইলে য়িতারা বউত দিন আগদিই ছালার চট ফিঁদিয়েনে ছাইঅর মইধ্যে বই তঅবা গইত্যো।
[14] আঁসাই, রোজ আঁশরত টায়ার আর সিডনর অবস্তা বরং তোঁয়ারার ত্যুন বউত সইজ্য গরিবার মতন অইবো।
[15] আর তুঁই, কফরনাহুম, তুঁই নাকি বেহেস্ত ফইয্যন্ত উচুলত উঢিবা? হনঅ দিনঅ নঅ, তোঁয়ারে নিচে মরা রুহ্গিনর জাগাত ফেলি দেয়া অইবো।”
[16] ইসা আবার তেঁইর উম্যতঅক্যলরে হইল্, “যারা তোঁয়ারার হতা উনে য়িতারা আঁরই হতা উনে। যারা তোঁয়ারারে অগ্রাইয্য গরে য়িতারা আঁরেই অগ্রাইয্য গরে। যারা আঁরে অগ্রাইয্য গরে, আঁরে যিবা ফাটাইয়্যে য়িতারা তেঁইরেই অগ্রাইয্য গরে।”
[17] য়েই সোত্যোরজন উম্যত আনন্দর লগে ফিরি আইয়েনে হইল্, “উজুর, অনর নাম গরিয়েনে হইলে ভুতগিনে ফইয্যন্ত আঁরার হতা উনে।”
[18] ইসা য়িতারারে হইল্, “আঁই ইবিলিসরে বেহেস্তর ত্যুন বিজ্লি চমকাইবার মতন গরিয়েনে ফরি যাইতো দেক্যি।
[19] চঅ, আঁই তোঁয়ারারে আঁফ আর বিচ্ছুর উঅর দিয়েনে আঁঢি যাইবার হ্যমতা দিয়্যি আর তোঁয়ারার শত্রু ইবিলিসর বেক শক্তির উঅরদিঅ হ্যমতা দিয়্যি। হনঅ কিছুই তোঁয়ারার হোতি গইত্যো নঅ।
[20] কিন্তু ভুতগিনে তোঁয়ারার হতা উনে বুলি খুশি নঅ অইয়্যো বরং বেহেস্তত তোঁয়ারার নাম লেহ্যা অইয়্যে বুলি খুশি অইয়্যো।”
[21] তহন ইসা ফাক-রুহ্র দেয়া আনন্দে খুশি অইয়েনে হইল্, “অঅ বাবা, তুঁই বেহেস্ত আর দুনিয়ার মালিক। আঁই তোঁয়ার ফশংসা গরি, হারন তুঁই এই বিষয়গিন গেয়ানি আর বুদ্যিমানঅক্যলর হাছর ত্যুন লুকাই রাইক্যো কিন্তু গুরাফোয়ার মতন মানুষঅক্যলর হাছে ফকাশ গইজ্যো। জি বাবা, তোঁয়ার ইছ্যামতনই ইয়ান অইয়্যে।
[22] “আঁর বাবা আঁর আতত বেক কিছুই দিয়্যে। বাবা বাদে আর কেউ নঅ জানে ফোয়া হঅন, আবার ফোয়া বাদে আর কেউ নঅ জানে বাবা হঅন। এগিন বাদে ফোয়া যিবার হাছে বাবারে ফকাশ গইত্যো ইছ্যা গরে হালি য়িবাই জানে।
[23] ফরদি তেঁই উম্যতঅক্যলর মিক্যা ফিরিয়েনে য়িতারারে গোফনত হইল্, “তোঁয়ারা যেগিন যেগিন দেইক্তা লাইগ্যো, য়েগিন যারা দেকিত্ ফাআ য়িতারা মোবারক।
[24] আঁই তোঁয়ারারে হইর, তোঁয়ারা যেগিন যেগিন দেইক্তা লাইগ্যো, বউত নবি আর বাদশা য়েগিন দেইক্তো চাইয়েনেঅ দেকিত্ নঅঅ ফাআ; আর তোঁয়ারা যেগিন যেগিন উইন্তা লাইগ্যো, য়েগিন উইন্তো চাইয়েনেঅ উনিত্ নঅ ফাআ।”
[25] একবার একজন আলেম ইসার হাছে আইল্। ইসারে ফরিক্যা গরিবার লাই য়েই আলেম হইল্, “উজুর, কি গইল্যে আঁই আখেরি জিবন লাভ গরিত্ ফাইজ্যোম?”
[26] ইসা য়িবারে হইল্, “তোরাত শরিফত কি লেহ্যা আছে? য়েডে কি ফইজ্যোন?”
[27] য়েই আলেম ইসারে জোয়াব দিল্, “তোঁয়ারা ফত্যিজন তোঁয়ারার গোডা দিল্, গোডা ফরান, বেক শক্তি আর গোডা মন দিয়েনে তোঁয়ারার মাবুদ আল্লাহ্রে মহব্যত গরিবা; আর তোঁয়ার ফতিবাসিরে নিজর মতন মহব্যত গরিবা।”
[28] ইসা য়িবারে হইল্, “অনে ঠিগ জোয়াব দিয়োন। যুদি অনে য়েইল্যা গইত্যা থাকন তইলে জিবন ফাইবান।”
[29] য়েই আলেম নিজর সম্যান রক্যা গরিবার লাই ইসারে হইল্, “আঁর ফতিবাসি হঅন?”
[30] ইসা জোয়াব দিল্, “একজন মানুষ জেরুজালেমর ত্যুন জেরিকো শঅরত যাইবার সমত ডাহাইতোর আতত ফরিল্। য়িতারা মানুষ্যুয়ার হঅর খুলি ফেলিল্ আর য়িবারে মারিয়েনে আধামরা গরি রাকি গেল্।
[31] ফরদি একজন ইমাম য়েই ফথদি যাইতো আছিল্। তেঁই য়েই মানুষ্যুয়ারে দেকিয়েনে ফাশ হাডাই গেল্ গই।
[32] ঠিগ য়েন্ গরিয়েনে একজন লেবিয় য়েই জাগাত আইল্ আর য়িবারে দেকিত্ ফাইয়েনে ফাশ হাডাই গেল্ গই।
[33] তার ফর সামেরিয়া ফদেশর একজন মানুষঅ য়েই ফথ দিয়েনে যাইতে যাইতে য়েই মানুষ্যুয়ার হাছাহাছি আইল্। য়িবারে দেকিয়েনে য়েই মানুষ্যুয়ার মমতা অইল্।
[34] মানুষ্যুয়ার হাছে যাইয়েনে য়িবা য়েই মানুষ্যুয়ার আঘাতর উঅর তেল আর আংগুর রস ঢালি দিয়েনে বাঁধি দিল্। তার ফর য়িবার নিজর গাধার উঅর য়িবারে বোয়াইয়েনে উগ্যুয়া অঅটলত লই যাইয়েনে য়িবার সেবা যত্ন গরিল্।”
[35] ফরর দিন য়েই সামেরিয় দুয়া দিনার বাইর গরিয়েনে অঅটলর মালিকরে দিয়েনে হইল্, ‘এই মানুষ্যুয়ার যত্ন গরিবান। যুদি এগিনর ত্যুন বেশি হ্যরস অঅ তইলে আঁই ফিরি আইয়েনে য়েগিন শোধ গইজ্যোম।’”
[36] শেষদি ইসা হইল্, “এহন অনর কি মনে অঅ? এই তিনজনর মইধ্যে হনে য়েই ডাহাইতঅক্যলর আতত ফরা মানুষ্যুয়ার ফতিবাসি?”
[37] য়েই আলেম হইল্, “যিবা য়িবারে মমতা গরিল্ য়েই মানুষ।” তহন ইসা তেঁইরে হইল্, “তইলে অনেঅ যাইয়েনে য়েই রহম গরন।”
[38] ইয়ার ফরদি ইসা আর তেঁইর উম্যতঅক্যলে ফথ সইল্তে সইল্তে হনঅ উগ্যুয়া গেরামত ঢুকিল্। য়েডে মাত্যা নামর একজন মাইয়্যাফোয়া খুশি অইয়েনে য়িবার ঘরত ইসারে গ্রঅন গরিল্।
[39] মরিয়াম নামর মাত্যার একজন বোইন আছিল্। য়িবা ইসার ঠেংগর হাছে বোইয়েনে তেঁইর হতা উইন্তো আছিল্।
[40] মাত্যা কিন্তু হ্যানা-দানার বেবস্তা গইত্যে বেস্ত আছিল্। য়িয়ানর লাই য়িবা আইয়েনে হইল্, “উজুর, অনে কি নঅ দেইক্তা লাইগ্যোন, আঁর বোইন বেক হাম এক্লা আঁর উঅর ফেলি দিয়্যে? অনে য়িবারে হঅন যেন্ য়িবা আঁরে সাইয্য গরে।”
[41] তহন ইসা মাত্যারে হইল্, “মাত্যা, মাত্যা তুঁই বউত বিষয়ে চিন্তিত আর বেস্ত,
[42] কিন্তু এক্যানই হালি দরহারি বিষয় আছে। মরিয়াম য়েই ভালা বিষয়গানই বাছি লইয়্যে। য়িয়ান য়িবার হাছর ত্যুন নিই নেয়া অইতো নঅ।”