[1] ইসা তেঁইর উম্যতঅক্যলরে হইল্, “গুনাহ্র ফথদি লই যাইবার লাই উস্কানি আইবোই আইবো, কিন্তু আয় হায় য়েই মানুষ, যিবার মইধ্য দিয়েনে য়েই উস্কানি আইয়্যে।
[2] এই ছোডঅক্যলর মইধ্যে একজনরে যুদি কেউ গুনাহ্র ফথদি লই যাআ, তইলে য়িবার গলাত ডঁর ফাত্যোর বাঁধিয়েনে য়িবারে সাগরত ফেলি দঅন বরং য়িবার ফক্যে ভালা।
[3] “তোঁয়ারা সাবধান অঅ; যুদি তোঁয়ার ভাই তোঁয়ার বিরুদ্যে অন্যায় গরে য়িবারে গাইল দঅ। যুদি য়িবা য়েই অন্যায়র ত্যুন মন ফিরাআ তইলে য়িবারে মাফ গর।
[4] যুদি দিনর মইধ্যে সাতবার তোঁয়ার বিরুদ্যে য়িবা অন্যায় গরে আর সাতবারই আইয়েনে হঅ, ‘আঁই এই অন্যায়র ত্যুন মন ফিরায়্যি,’ তইলে য়িবারে মাফ গরন ফরিবো।”
[5] য়েই বারজন সাআবি হযরত ইসারে হইল্, “আঁরার বিশ্যাস বারাই দঅন।”
[6] ইসা হইল্, “উগ্যুয়া ওউরগ্যুয়া দানার মতনঅ যুদি তোঁয়ারার বিশ্যাস থাকে তইলে তোঁয়ারা এই তুইত্যাফল গাছগানরে হইত্ ফারিবা, ‘য়িঁওর উদ্যা উঢি যাইয়েনে নিজরে সাগরত গাঁরি রাক;’ য়িয়ানত য়েই গাছ্যুয়া তোঁয়ারার হতা উনিবো।
[7] “মনে গর, তোঁয়ারার একজনর গোলাম আআল বাআর বা ভেরা চরার। যহন য়েই গোলাম মাঢর ত্যুন আইবো তহন কি য়িবার মালিক য়িবারে হইবো না, ‘তরাতরি যাইয়েনে হ্যাইতো বইয়্যো?
[8] না, য়িয়ান হইতো নঅ, বরং হইবো, আঁর হ্যানার আয়োজন গর, আর আঁই যেতক্যন হ্যানা দানা গরি য়েতক্যন হোঁঅরত হঅর ফেঁচাইয়েনে আঁর সেবা যত্ন গর। তার বাদে তুঁই হ্যানা দানা গরিবা।’
[9] য়েই গোলাম তেঁইর উকুমমতন হাম গইজ্যে বুলি কি তেঁই য়িবারে শুকরিয়া জানাইবো?
[10] য়িয়ানর লাই আল্লাহ্র উকুম মতন বেক হাম গরিবার ফরদি তোঁয়ারা হইয়্যো, ‘আঁরা অহাম্যুয়া গোলাম; যেগিন গরন উচিত আঁরা হ্যালি য়েগিনই গজ্যি।’”
[11] জেরুজালেমত যাইবার ফথদি ইসা সামেরিয়া আর গালিলর মইধ্য দিয়েনে যাইতো আছিল্। তহন উগ্যুয়া গেরামত ঢুকিবার সমত তেঁই দশজন চামরাবেরাইম্যারে দেকিত্ ফাইল্। য়িতারা দুরে থিয়াই চিল্যাইয়েনে হইল্, “ইসা, উজুর, আঁরারে দয়া গরন।”
[14] য়েই বেরাইম্যাঅক্যলরে দেকিয়েনে ইসা হইল্, “ইমামঅক্যলর হাছে যাইয়েনে নিজরারে দেহ্যঅ।” য়িতারা ফথদি যাইতে যাইতেই বেরামর ত্যুন ভালা অই গেল্।
[15] য়িতারার মইধ্যে একজন যহন দেকিল্ য়িবা ভালা অই গেইয়্যে তহন য়িবা চিল্যাইয়েনে আল্লাহ্র ফশংসা গইত্যে গইত্যে ফিরি আইল্ আর ইসার ঠেংগর হাছে উইত অইয়েনে ফরি তেঁইরে শুকরিয়া জানাইল্। য়িবা আছিল্ সামেরিয়া ফদেশর মানুষ।
[17] তহন ইসা হইল্, “দশজনরে কি ভালা গরা নঅঅ অঅ না? তইলে বাকি নঅ জন হডে?
[18] আল্লাহ্র ফশংসা গরিবার লাই এই বিদেইশ্যা মানুষ্যুয়া বাদে আর কেউ কি ফিরি নঅ আইল্ না?”
[19] তার ফর ইসা মানুষ্যুয়ারে হইল্, “উঢিয়েনে যঅ গই। বিশ্যাস গইজ্যো বুলি তুঁই ভালা অইয়্যো।”
[20] হয়েকজন ফরিশি ইসারে ফুছার গরিল্, হঁত্যে আল্লাহ্র রাইজ্য আইবো। জোয়াবে ইসা হইল্, “আল্লাহ্র রাইজ্য আইবার সমত হনঅ চিন্য দেহ্যা যাইতো নঅ।
[21] কেউই হইতো নঅ, ‘চঅ, আল্লাহ্র রাইজ্য এডে’, বা ‘চঅ, আল্লাহ্র রাইজ্য অডে,’ হারন অনরার মইধ্যেই তঅ আল্লাহ্র রাইজ্য আছে।”
[22] ইয়ার ফরদি তেঁই তেঁইর উম্যতঅক্যলরে হইল্, “এন্ দিন আইয়্যের যহন তোঁয়ারা চাইবা যেন্ ইব্নে আদমর সময়র এক্যান দিন তোঁয়ারা দেকিত্ ফঅ, কিন্তু য়িয়ান দেকিত্ ফাইতা নঅ।
[23] মাইন্ষ্যে তোঁয়ারারে হইবো, ‘অডে চঅ,’ বা ‘এডে চঅ।’ বাইরে নঅ যাইয়্যো বা য়িতারার ফিছদি নঅ দুঁইজ্যো।
[24] বিজ্লি চম্কাইলে যেন্ আকাশর একমিক্যার ত্যুন অইন্যমিক্যা ফইয্যন্ত ফঅর অই যাআ, ইব্নে আদমর আইয়্যোন য়েই ডইল্যা অইবো।
[25] কিন্তু ফইল্যাদি য়িবার ত্যুন বউত দুক্য হষ্ট ভোগ গরন ফরিবো। তার বাদে এই হালর মানুষঅক্যলে তেঁইরে অগ্রাইয্য গরিবো।
[26] “নুহ্র সমত যেইল্যা অইয়্যেল্ ইব্নে আদমর সমতঅ য়েইল্যা অইবো।
[27] যে ফইয্যন্ত না নুহ্ জাঁআসত উঢিল্ আর বইন্যা আইয়েনে মানুষঅক্যল বেক্যিনরে তচনচ গরিল্, য়েই ফইয্যন্ত মানুষঅক্যলে হ্যানা দানা গইত্যো আছিল্, বিয়া গইত্যো আছিল্ আর বিয়া দিতো আছিল্।
[28] আবার লুতর সমত যেইল্যা অইয়্যেল্ য়েইল্যাই অইবো। য়েই সমত মাইন্ষ্যে হ্যানা দানা, বেচা কিনা, চাষবাস আর ঘরবাড়ি বানাইতো আছিল্।
[29] কিন্তু যেদিন্যা লুত সাদুম ছারিয়েনে আইল্ য়েই দিন্যা আসমানর ত্যুন আগুন আর গন্ধকর ঝর ফরিয়েনে মানুষঅক্যল বেক্যিনরে তচনচ গরিল্।
[30] যে দিন ইব্নে আদম দেহ্যা দিবো য়েই দিন এই ডইল্যাই অইবো।
[31] “য়েই দিন ছাদর উঅরদি যে থাকিবো তেএ ঘরর ত্যুন জিনিসফাতি নিবার লাই নিচে নঅ লামক। য়েইল্যা গরিয়েনে খেতর মইধ্যে যিবা থাকিবো য়িবা ফিরি নঅ আইয়্যোক।
[32] লুতর বউঅর হতা মনত গরি চঅ।
[33] যে কেউ য়িবার জিবন রক্যা গইত্যো চেষ্টা গরে য়িবা য়িবার আসল জিবন আরাইবো, আর যে কেউ য়িবার ফরান আরাআ য়িবা য়িবার আসল জিবন রক্যা গরিবো।
[34] আঁই তোঁয়ারারে হইর, য়েই রাতিয়া এক বিছানাত দুইজন থাকিবো; একজনরে নেয়া অইবো আর অইন্য জনরে ফেলি যাআ অইবো।
[35] তহন দুইজন মাইয়্যাফোয়া একলগে জাঁতা ঘুরাইবো; একজনরে নেয়া অইবো আর অইন্য জনরে ফেলি যাআ অইবো।”
[37] উম্যতঅক্যলে হইল্, “উজুর, হডে?” জোয়াবে ইসা হইল্, “লাশ যেডে থাকে য়েডেই তঅ উক্যুম আইয়েনে জমা অঅ।”