[1] ইয়ার ফরদি ইসা গেরামে গেরামে আর শঅরে শঅরে ঘুরিয়েনে আল্লাহ্র রাইজ্যর সুহ্যবর তবলিগ গইত্যো লাগিল্। তেঁইর লগে তেঁইর বার জন উম্যত আর হয়েকজন মাইয়্যাফোয়াঅ আছিল্। এই মাইয়্যাফোয়াঅক্যল ভুতর আতর ত্যুন রেহাই ফাইয়্যেল্ ও বেরামর ত্যুন ভালা অইয়্যেল্। ইতারা অইল্, মরিয়াম যিবারে মগ্দলিনি হোয়া অইতো আর যিবার মইধ্যর ত্যুন সাত্যুয়া ভুত বাইর অই গেইয়্যেল্;
[3] বাদশা হেরোদর হর্মচারি কুষর বউ যোহানা; শোশন্যা আর আরো বউত মাইয়্যাফোয়া। ইসা আর তেঁইর উম্যতঅক্যলর সেবাযত্নর লাই ইতারা বেক্যিনে নিজর টিঁয়া-ফুইসার ত্যুন হ্যরস গইত্যো।
[4] য়েই সমত বিন্য বিন্য গেরামর ত্যুন বউত মানুষ ইসার হাছে আইয়েনে ভির গরিল্। তহন তেঁই য়িতারারে শিক্যা দিবার লাই এই গল্ফগান হইল্:
[5] “একজন চাষি বিজ রুইক্তো গেল্। বিজ রুকিবার সমত হতাক্যিন বিজ ফথর ফাশদি ফরিল্। মানুষঅক্যলে য়েগিন ঠেংগে মারাইল্ আর ফাকিগিন আইয়েনে হ্যাই ফেলিল্।
[6] হতাক্যিন বিজ ফাত্যোইজ্যা জমিত ফরিয়েনে জালাই উঢিল্, কিন্তু রস নঅ ফাইয়েনে উয়াই গেল্।
[7] আবার হতাক্যিন বিজ কেঁডাবনর মইধ্যে ফরিল্। ফরদি কেঁডাগাছ য়েই চারাগিনর লগে বারি উঢিয়েনে য়েগিন চাবি রাকিল্।
[8] আবার হতাক্যিন বিজ ভালা জমিত ফরিল্ আর বারি উঢিয়েনে একশ গুন ফসল দিল্।” এই হতা হইবার ফরদি ইসা জোরে হইল্, “যার উনিবার হান আছে তেএ উনক।”
[9] ইয়ার ফরদি তেঁইর উম্যতঅক্যলে তেঁইরে য়েই গল্ফর মানি ফুছার গরিল্।
[10] তহন ইসা হইল্, “আল্লাহ্র রাইজ্যর গোফন সইত্যগিন তোঁয়ারারেই জাইন্তো দেয়া অইয়্যে, কিন্তু অইন্যতারার হাছে আঁই য়েগিন গল্ফর মইধ্য দিয়েনে হই, যেন্ য়িতারা দেকিয়েনেঅ নঅ দেকে আর উনিয়েনেঅ নঅ বুঝে।
[11] “গল্ফগানর মানি এই: বিজ অইল্ আল্লাহ্র কালাম।
[12] ফথর ফাশদি ফরা বিজর মইধ্য দিয়েনে য়িতারার সমন্দেই হোয়া অইয়্যে যারা য়েই কালাম উনে আঁসা, কিন্তু ফরদি ইবিলিস আইয়েনে য়িতারার দিলর ত্যুন য়েগিন তুলি লই যাআ। য়িয়ানত য়িতারা য়িয়ানর উঅর ইমান আনিত্ নঅ ফারে বুলি নাজাত নঅ ফাআ।
[13] ফাত্যোইজ্যা জমিত ফরা বিজর মইধ্য দিয়েনে য়িতারার সমন্দেই হোয়া অইয়্যে যারা য়েই কালাম উনিয়েনে আনন্দর লগে গ্রঅন গরে, কিন্তু য়িতারার মইধ্যে য়েগিনর য়িঁওর ভালা গরিয়েনে নঅ বইয়্যে। য়িয়ানর লাই য়িতারা অল্ফ দিনর লাই ইমান রাকে, কিন্তু যহন ফরিক্যা আইয়্যে তহন ফিছাই যাআ।
[14] কেঁডাবনর মইধ্যে ফরা বিজর মইধ্য দিয়েনে য়িতারার সমন্দেই হোয়া অইয়্যে যারা য়েগিন উনে, কিন্তু জিবন-ফথে সইল্তে সইল্তে সংসারর চিন্তা-ভাবনা, ধন-সম্বত্যি আর সুখভোগর মইধ্যে য়িতারা চাবা ফরি যাআ। য়িয়ানত য়িতারার জিবনত হনঅ ফাক্যা ফল দেহ্যা নঅ দেএ।
[15] ভালা জমিত ফরা বিজর মইধ্য দিয়েনে য়িতারার সমন্দেই হোয়া অইয়্যে যারা সত ও সরল মনে য়েই কালাম উনিয়েনে শক্ত গরি ধরি রাকে আর য়িয়ানত ইস্তির থাকিয়েনে জিবনত ফাক্যা ফল দেহ্যাআ।
[16] “কেউ বাত্যি জলাইয়েনে হনঅ জিনিস দিয়েনে য়িয়ান ঝাফাই নঅ রাকে বা হ্যাটর নিচে নঅ রাকে। য়িবা য়িয়ান বাত্যিদানির উঅরেই রাকে যেন্ ভিতরে যারা আইয়্যে য়িতারা ফঅর দেকিত্ ফাআ।
[17] এন্ কিছু লুকাইন্যা নাই যেগিন দেহ্যা যাইতো নঅ, বা এন্ কিছু গোফন নাই যেগিন জানা যাইতো নঅ বা দেহ্যা যাইতো নঅ।
[18] ইয়ানর লাই কেন্গরি উইন্তা লাইগ্যো য়েই বিষয়ে মনোযোগ দঅ, হারন যার আছে য়িবারে আরো দেয়া অইবো, কিন্তু যার নাই তার ত্যুন যেগিন আছে বুলি য়িবা মনত গরে, য়েগিনঅ য়িবার হাছর ত্যুন লই লোয়া অইবো।”
[19] ফরদি ইসার মা আর ভাইঅক্যল য়িবার হাছে আইল্ কিন্তু ভিরর লাই য়িবার লগে দেহ্যা গরিত্ নঅ ফারিল্।
[20] তহন একজন মানুষ য়িবারে হইল্, “অনর মা আর ভাইঅক্যল অনর লগে দেহ্যা গরিবার লাই বাইরে থিয়াই আছে।”
[21] ইয়ানত ইসা মানুষঅক্যলরে হইল্, “যারা আল্লাহ্র কালাম উনিয়েনে য়েই মতন হাম গরে য়িতারাই আঁর মা আর আঁর ভাই।”
[22] একদিন ইসা আর তেঁই উম্যতঅক্যলে উগ্যুয়া নোকাত উঢিল্। তেঁই উম্যতঅক্যলরে হইল্, “চল, আঁরা সাগরর য়েই ফারত যাই।” উম্যতঅক্যলে নোকা ছারিল্।
[23] নোকা সইল্তো থাকিলে ইসা ঘুমাই ফরিল্। য়েই সমত আতিক্যা সাগরত তুয়ান উঢিল্ আর নোকাগান ফানিত ভরি যাইতো লাগিল্। ইয়ানত য়িতারা বউত বিফদত ফরিল্।
[24] য়িতারা ইসার হাছে যাইয়েনে য়িবারে অঅজাগ গরিয়েনে হইল্, “উজুর, উজুর, আঁরা দে মইল্যাম!” তহন ইসা উঢিয়েনে বাতাস আর ফানির ঢেউঅরে ধমক দিল্। য়িয়ানত বাতাস আর ঢেউ থামিল্ আর বেক কিছু আন্তা অই গেল্।
[25] তেঁই উম্যতঅক্যলরে হইল্, “তোঁয়ারার ইমান হডে?” উম্যতঅক্যলে ডরে আচ্যাইয্য অইয়েনে নিজরার মইধ্যে হোয়াহই গইত্যো লাগিল্, “ইবা হঅন, যিবা বাতাস আর ফানিরে উকুম দিলে ফর য়িতারাঅ তেঁইর হতা উনে?”
[26] ইয়ার বাদে ইসা আর তেঁইর উম্যতঅক্যলে সাগর ফার অইয়েনে গালিল ফদেশর উল্টা মিক্যাদি গাদারিয়অক্যলর এলাহাত গেল্।
[27] তেঁই যহন নোকার ত্যুন নামিল্ তহন য়েডিয়ার গেরামর একজন মানুষ তেঁইর হাছে আইল্। য়েই মানুষ্যুয়ারে বউত হতাক্যিন ভুতে ফাইয়্যেল্ বুলি য়িবা বউত দিন ধরিয়েনে হঅর-সোর নঅ ফিঁন্তো আর বাড়িত নঅ থাকিয়েনে গোরস্তানত থাইক্তো।
[28] ইসারে দেকিয়েনে য়িবা চিল্যাই উঢিল্ আর তেঁইর সাম্নদি মেডিত ফরিয়েনে জোরে জোরে হইল্, “আল্লাহ্তালার ফোয়া ইসা, আঁর লগে অনর কি সম্বন্ধ? দয়া গরিয়েনে অনে আঁরে যন্ত্রনা নঅ দিবান।”
[29] মানুষ্যুয়া এই হতা হইল্ হারন ইসা য়েই ভুতরে য়িবার মইধ্যর ত্যুন বাইর অই যাইতো উকুম দিয়্যেল্। য়েই ভুত বার বার মানুষ্যুয়ারে বেরাই ধইত্যো। যুদিঅ তহন য়িবার আত-ঠেং সিয়োল দিয়েনে বাঁধা থাইক্তো আর য়িবারে ফাআরা দেয়া অইতো তঅঅ য়িবা য়েই সিয়োল ছিরি ফেইল্তো, আর য়েই ভুত য়িবারে নিঝাব জাগাত দুঁরাই লই যাইতো।
[30] ইসা য়িবারে ফুছার গরিল্, “তোঁয়ার নাম কি?” য়িবা হইল্, “বাইনি,” হারন বউত হতাক্যিন ভুত য়িবার ভিতরে ঢুইক্যেল্।
[31] তহন য়েই ভুতগিন ইসারে হাকুতি মিনতি গইত্যো লাগিল্ যেন্ তেঁই য়িতারারে হাবিয়া দোজগত নঅ ফাটাআ।
[32] য়েডে ফাআরর ধারত বউত ডঁর এক ঝাঁক শুয়োর চইত্যো আছিল্। ভুতগিন ইসারে অনুরোধ গরিল্ যেন্ তেঁই য়েই শুয়োরগিনর ভিতরে ঢুইক্তো য়িতারারে অনুমতি দেএ। তেঁই অনুমতি দিলে ফর য়িতারা মানুষ্যুয়ার মইধ্যর ত্যুন বাইর অই শুয়োরগিনর ভিতরে ঢুকিল্। য়িয়ানত য়েই শুয়োরর ঝাঁক সাগরর হ্যারা ফার দিয়েনে জোরে দুঁরি যাইয়েনে ফানিত ঢুফি মরিল্।
[34] যারা শুয়োর চরাইতো আছিল্ য়িতারা এই ঘটনা দেকিয়েনে দুঁরি যাই য়েই গেরামত আর য়িয়ানর আশফাশর বেক জাগাত এই হ্যবর দিল্।
[35] কি অইয়্যে য়িয়ান চাইবার লাই তহন মানুষঅক্যল বাইর অই আইল্। ইসার হাছে আইয়েনে য়িতারা দেকিল্, যিবার মইধ্যর ত্যুন ভুতগিন বাইর অই গেইয়্যে য়িবা হঅর সোর ফিঁদিয়েনে ভালা মনে ইসার ঠেংগর হাছে বই আছে। এগিন দেকিয়েনে য়িতারা ডরাইল্।
[36] যারা য়েই ঘটনা দেইক্যেল য়িতারা য়েই মানুষঅক্যলর হাছে হইল্, কেন্ গরিয়েনে মানুষ্যুয়া ভালা অইয়্যে।
[37] তহন গাদারিয়অক্যলর এলাহার বেক মানুষ ইসারে য়িতারার হাছর ত্যুন যাইবা গইর লাই অনুরোধ গরিল্, হারন য়িতারা বউত ডরাইয়্যেল্। তহন ইসা ফিরি যাইবার লাই নোকাত উঢিল্।
[38] যে মানুষ্যুয়ার মইধ্যর ত্যুন ভুতগিন বাইর অই গেইয়্যেল্ য়েই মানুষ্যুয়া ইসারে অনুরোধ গরিল্ যেন্ য়িবা তেঁইর লগে যাইত্ ফারে। ইসা কিন্তু য়িবারে এই হতা হইয়েনে বাড়িত ফাটাই দিল্,
[39] “তুঁই বাড়িত ফিরি যঅ আর আল্লাহ্ তোঁয়ার লাই হত্য ডঁর হাম গইজ্যে য়িয়ান ফচার গর।” য়েই মানুষ্যুয়া তহন গেরামত গেল্ আর ইসা য়িবার লাই হত্য ডঁর হাম গইজ্যে য়িয়ান বেক জাগাত হই বেরাইতো লাগিল্।
[40] ইসা অইন্য ফারত ফিরি যাইবার ফর য়েডিয়ার মানুষঅক্যলে তেঁইরে খুশি মনে গ্রঅন গরিল্, হারন য়িতারা তেঁইর লাই অফেক্যা গইত্যো আছিল্।
[41] ফরদি যায়ির নামর মজলিস হ্যানার একজন নেতা আইয়েনে ইসার ঠেংগর উঅর ফরিল্।
[42] য়িবা ইসারে তেঁইর বাড়িত আইবার লাই হাকুতি মিনতি গইত্যো লাগিল্, হারন য়িবার বার বছরর একমাত্র মাইয়্যাউয়া মরিবার মতন অইয়্যেল্। ইসা যহন যাইতো আছিল্ তহন মানুষঅক্যলে তেঁইর চাইরোমিক্যাদি ভির গরিয়েনে ঠেলাঠেলি গইত্যো আছিল্।
[43] য়িতারার মইধ্যে একজন মাইয়্যাফোয়া বার বছর ধরিয়েনে খুনজারি বেরামে ভুইগ্দো আছিল্। ডাক্তোরঅক্যলর ফিছদি য়িবা য়িবার বেক কিছুই হ্যরস গইজ্যেল্, কিন্তু কেউই য়িবারে ভালা গরিত্ নঅঅ ফারে।
[44] য়িবা ফিছদির ত্যুন ইসার হাছে আইয়েনে তেঁইর চাদ্যরর কিনারা ধরিল্, আর তহনই য়িবার খুনজারি বন্ধ অইল্।
[45] তহন ইসা হইল্, “হনে আঁরে ধরিল্?” বেক্যিনে অসিকার গরিলে ফর ফিতর আর তেঁইর উঁয়াইজ্যাঅক্যলে ইসারে হইল্, “উজুর, মানুষঅক্যলে অনর চাইরোফাশে চাবাচাবি গরিয়েনে অনর উঅর ফরের।”
[46] তঅঅ ইসা হইল্, “আঁই জানি কেউ আঁরে ধইজ্যে, হারন আঁই বুঝিত্ ফাইল্যাম আঁর মইধ্যর ত্যুন শক্তি বাইর অইল্।”
[47] য়েই মাইয়্যাফোয়াউয়া যহন দেকিল্ য়িবা ধরা ফইজ্যে তহন হাঁইফ্তে হাঁইফ্তে ইসার সাম্নদি য়িবা উইত অই ফরিল্। ফরদি বেক্যিনর সাম্নদিই য়িবা ইসারে হইল্ কিঅর লাই য়িবা তেঁইরে ধইজ্যেল্, আর কেন্ গরিয়েনে য়িবা লগে লগে ভালা অইয়্যে।
[48] ইয়ানত ইসা য়েই মাইয়্যাফোয়াউয়ারে হইল্, “মা, তুঁই বিশ্যাস গইজ্যো বুলি ভালা অইয়্যো। শান্তিত যঅ গই।”
[49] ইসা তহনঅ হতা হঅর এন্ সমত য়েই মজলিস হ্যানার নেতার বাড়ির ত্যুন একজন আইয়েনে হইল্, “অনর মাইয়্যাউয়া মরি গেইয়্যে; ওস্তাদরে আর হষ্ট নঅ দিবান।”
[50] এই হতা উনিয়েনে ইসা যায়িররে হইল্, “নঅ ডরাইয়্যোন; হালি বিশ্যাস গরন, য়িয়ানতই য়িবা বাঁচিবো।”
[51] ইসা যায়িরর বাড়িত ফোঁছিয়েনে ফিতর, ইউহোন্যা আর ইয়াকুব ও মাইয়্যাউয়ার মা-বাবা বাদে আর কেউঅরে ঘরর ভিতরে আইস্তো নঅ দিল্।
[52] বেক্যিনে মাইয়্যাউয়ার লাই হাঁদাহাঁদি আর বিলাদ ধরি হাঁইন্তো আছিল্। তহন ইসা হইল্, “আর নঅ হাঁইন্দো। মাইয়্যাউয়া মরি নঅঅ যাআ, ঘুম যাআর।”
[53] মানুষঅক্যলে ঠঁঅশা গইত্যো লাগিল্, হারন য়িতারা জাইন্তো মাইয়্যাউয়া মরি গেইয়্যে।
[54] ফরদি ইসা মাইয়্যাউয়ার আত ধরিয়েনে ডাকি হইল্, “বালি, উঢ।”
[55] ইয়ানত মাইয়্যাউয়ার ফরান ফিরি আইল্, আর য়িবা লগে লগে উঢিয়েনে থিয়াইল্। তহন ইসা উকুম দিল্ যেন্ মাইয়্যাউয়ারে কিছু হ্যাইতো দেয়া অঅ।
[56] মাইয়্যাউয়ার মা-বাবা বউত তাইজ্যব অই গেইয়্যেল্, কিন্তু ইসা য়িতারারে মানা গরি দিল্ যেন্ এই ঘটনার হতা য়িতারা কেউঅরে নঅ হঅ।