[1] এই কিতাবর মইধ্যে যেগিন লেহ্যা অইয়্যে য়েগিন ইসা মসিহ্ই ফকাশ গইজ্যে। এই বিষয়গিন আল্লাহ্ মসিহ্র হাছে ফকাশ গইজ্যেল্, যেন্ যে ঘটনাগিন কিছুহালর মইধ্যেই অবইশ্যই ঘইট্যো যাআর য়েগিন তেঁই তেঁইর গোলামঅক্যলরে জানাআ। মসিহ্ তেঁইর ফেরেস্তা ফাটাইয়েনে তেঁইর গোলাম ইউহোন্যারে এই বিষয়গিন জানাইয়্যেল্।
[2] আল্লাহ্র কালাম আর ইসা মসিহ্র সাক্যি সম্যন্দে ইউহোন্যা যেগিন দেইক্যেল্, য়েই বেক বিষয়েই তেঁই এডে সাক্যি দিয়্যে।
[3] আল্লাহ্র কালাম যেগিন এডে লেহ্যা অইয়্যে, যিবা য়েগিন তেলাওয়াত গরে য়িবা মোবারক আর যারা য়েগিন উনে ও ফালন গরে য়িতারাঅ মোবারক, হারন সময় হাছে আই গেইয়্যে।
[4] আঁই ইউহোন্যা এশিয়া ফদেশর সাত্যুয়া জামাতর হাছে লেকির। যিবা আছে, যিবা আছিল্ আর যিবা আইয়্যের তেঁই আর তেঁইর সিংহাসনর সাম্নদি যে সাত্যুয়া রুহ্ থাকে য়িতারা আর ইসা মসিহ্ তোঁয়ারারে রহমত ও শান্তি দান গরক। ইসা মসিহ্ই বিশ্যস্ত সাক্যি ও মরনর ত্যুন তেঁইই ফইল্যাদি জিন্দা অই উইট্যেল্, আর তেঁইই দুনিয়ার বাদশাঅক্যলর শাসনহত্যা। তেঁই আঁরারে মহব্যত গরে আর নিজর রক্ত দিয়েনে গুনাহ্র ত্যুন আঁরারে মুক্ত গইজ্যে।
[6] তেঁই আঁরারে লইয়েনে এক্যান রাইজ্য বানাই তুইল্যে ও তেঁইর বাবা আর আল্লাহ্র এবাদত-হামর লাই ইমাম বানাইয়্যে। চিরহাল ধরিয়েনে ইসা মসিহ্র গোরব অঅক আর চিরহাল ধরিয়েনে তেঁইর শক্তি থক্। আমিন।
[7] চঅ, তেঁই মেউলার লগে আইয়্যের। ফত্যিউয়া চোগ তেঁইরে দেকিবো; যারা তেঁইরে গাঁইত্যেল্ য়িতারাঅ দেকিবো আর দুনিয়ার বেক জাতি তেঁইর লাই জোরে জোরে হাঁদিবো। য়িয়ানই অঅক, আমিন।
[8] মাবুদ আল্লাহ্ হঅর, “আঁইই য়েই আল্ফা আর ওমিগা যিবা আছে, যিবা আছিল্ আর যিবা আইয়্যের। আঁইই সর্বশক্তিমান।”
[9] আঁই তোঁয়ারার ভাই ইউহোন্যা; ইসার লগে যুক্ত অইয়েনে আঁই তোঁয়ারার লগে একই হষ্ট, একই রাইজ্য আর একই ধৈয্যর ভাগি অইয়্যি। আল্লাহ্র কালাম আর ইসার সাক্যি তবলিগ গজ্যিলাম বুলি আঁরে ফাট্ম দিফত নিয়েনে রাকা অইয়্যেল্।
[10] ফভুর দিন এক রইবারে আঁই বিশেষভাবে ফাক-রুহ্র বশত্ আছিলাম। এন্ সমত আঁর ফিছদি শিংগার আবাজর মতন একজনর জোর গলার আবাজ উনিলাম।
[11] তেঁই আঁরে হইল্, “যিয়ান দেকিবা য়িয়ান উগ্যুয়া কিতাবত লেহ্য, আর য়িয়ান ইফিষ, ইজমির, ফর্গাম, থুয়াতিরা, সার্দ্যি, ফিলাদেলফিয়া আর লায়দিকেয়া — এই সাত্যুয়া শঅরর সাত্যুয়া জামাতর হাছে ফাটাই দঅ।”
[12] যিবা হতা হইতো আছিল্ তেঁইরে চাইবার লাই আঁই ঘুরি থিয়াইলাম আর সোনার সাত্যুয়া বাত্যিদানি দেকিলাম।
[13] য়েই বাত্যিদানিগিনর মাঝদি ইব্নে-আদমর মতন কেউ একজন আছিল্। তেঁইর ফিঁদনত্ ঠেং ফইয্যন্ত লাম্বা ফোশাক আছিল্ আর তেঁইর বুগত্ সোনার ফাট্যি বাঁধা আছিল্।
[14] তেঁইর মাথার চুল ভেরার কেঁশর মতন ও বরফর মতন সাদা আছিল্ আর তেঁইর চোগ আগুনর শিকার মতন আছিল্।
[15] তেঁইর ঠেং আছিল্ আগুনত ফোড়াইয়েনে ফরিষ্কার গরা বউত চক্চইক্যা ফিতলর মতন, আর তেঁইর গলার আবাজ আছিল্ জোরে বোই যইন্যা স্রোতর আবাজর মতন।
[16] তেঁই তেঁইর ডাইন আতত্ সাত্যুয়া তারা ধরি রাইক্যেল্ আর তেঁইর মুকর ত্যুন উগ্যুয়া ধার ছুরি বাইর অই আইস্তো আছিল্ যিয়ানর দুই মিক্যাদিই ধার আছিল্। ফুরা তেজে জলন্ত সুয্যর মতনই তেঁইর মুকর চিয়ারা আছিল্।
[17] তেঁইরে দেকিয়েনে আঁই মরার মতন তেঁইর ঠেংগর হাছে ফরি গেলাম। তহন তেঁই তেঁইর ডাইন আত আঁর উঅরদি রাকিয়েনে হইল্, নঅ ডরাইয়্যো। আঁইই ফইল্যা আর শেষ,
[18] আঁইই চিরজিবন্ত। আঁই মজ্যিলাম, আর চঅ, এহন আঁই যুগ যুগ ধরিয়েনে চিরহাল জিন্দা আছি। আঁর হাছে মরন আর মরা রুহ্গিনর জাগার চাবি আছে।
[19] ইয়ানর লাই তুঁই যেগিন দেকিলা, যেগিন এহন ঘটের আর এগিন বেক্যিনর ফরদি যেগিন ঘটিবো য়েগিন লেকি রাক।
[20] যে সাত্যুয়া সোনার বাত্যিদানি ও আঁর ডাইন আতত যে সাত্যুয়া তারা তুঁই দেকিলা য়েগিনর গোফন মানি এই — য়েই সাত্যুয়া তারা অইল্ য়েই সাত্যুয়া জামাতর সাতজন ফেরেস্তা আর সাত্যুয়া বাত্যিদানি অইল্ য়েই সাত্যুয়া জামাত।