[1] ফরদি আসমানত্ উগ্যুয়া বিরাট চিন্য দেহ্যা গেল্ — একজন মাইয়্যাফোয়া, যিবার ফিঁদনত্ আছিল্ সুয্য আর ঠেংগর নিচদি আছিল্ চাঁন। বারউয়া তারা দিয়েনে গাঁতাইন্যা উগ্যুয়া তাজ য়িবার মাথাত আছিল্।
[2] য়িবা গর্ভিতা আছিল্ আর ফোয়া অইবার হঁঅঁরিত্ চিল্যাইতো আছিল্।
[3] তারফর আসমানত্ আর উগ্যুয়া চিন্য দেহ্যা গেল্ — আগুনর মতন লাল উগ্যুয়া বিরাট দানব। য়িয়ানর সাত্যুয়া মাথা ও দোশ্যুয়া শিং, আর মাথাগিনত্ সাত্যুয়া তাজ আছিল্।
[4] য়িয়ানর লেজ দিয়েনে য়িয়ান আসমানর তিন ভাগর এক ভাগ তারা টানি আনিয়েনে দুনিয়াত ফাক মারি ফেলি দিল্। যে মাইয়্যাফোয়াউয়ার ফোয়াছা অইতো যাইতো আছিল্ দানব্যুয়া য়িবার সাম্নদি থিয়াই আছিল্ যেন্ ফোয়াছার জন্ম অইলেই য়িবা হ্যাই ফেলিত্ ফারে।
[5] মাইয়্যাফোয়াউয়ার উগ্যুয়া ফোয়া অইল্। য়েই ফোয়াই লোআর লাঢি দিয়েনে অক্যল জাতিরে শাসন গরিবো। য়েই সন্তানরে আল্লাহ্ ও তেঁইর সিংহাসনর হাছে তুলি লোয়া অইল্,
[6] আর য়েই মাইয়্যাফোয়াউয়া মরুভুমিত ধাই গেল্। আল্লাহ্ য়েই মরুভুমিত য়িবার লাই উগ্যুয়া জাগা ঠিগ গরি রাইক্যেল্ যেন্ এক আজার দুইশ ষাইট দিন য়িবা য়েডে যত্ন ফাআ।
[7] তারফর বেহেস্তত্ যুদ্য অইল্। ফেরেস্তা মিকাইল আর তেঁইর অধিন ফেরেস্তাঅক্যলে য়েই দানব ও তেঁইর দুতঅক্যলর লগে যুদ্য গরিল্।
[8] য়েই দানব জিতিত্ নঅ ফারিল্ আর বেহেস্তত্ য়িতারারে আর থাইক্তোঅ দেয়া নঅ অইল্।
[9] তহন য়েই বিরাট দানবরে আর য়িবার লগে য়িবার দুতঅক্যলরে দুনিয়াত ফেলি দেয়া অইল্। এই দানব অইল্ য়েই ফুরানা আঁফ যিবারে ইবিলিস বা শতান হোয়া অঅ। য়িবা দুনিয়ার বেক মানুষঅক্যলরে ভুল ফথদি লই যাআ।
[10] তারফর আঁই বেহেস্তর ত্যুন জোরে জোরে একজনরে হইতো উনিলাম, “এহন নাজাত, শক্তি আর আঁরার আল্লাহ্র রাইজ্য ও তেঁইর মসিহ্র হ্যমতা আজির অইয়্যে, হারন যিবা আঁরার ভাইঅক্যলরে দোষ দিতো য়িবারে বেহেস্তর ত্যুন ফেলি দেয়া অইয়্যে। আঁরার আল্লাহ্র সাম্নদি য়িবা দিন-রাইত য়িতারার দোষ দেহ্যাইতো।
[11] ভেরার বাইচ্যার রক্ত আর নিজরার সাক্যি দিয়েনে য়িতারা য়িবারে আআরাই দিয়্যে। য়িতারা নিজরারে অতিরিক্ত ভালা নঅঅ বাসে বুলিয়েনেই য়িতারার জিবন দিতো য়িতারা রাজি আছিল্।
[12] “য়িয়ানর লাই অঅ বেহেস্ত, খুশি অঅ; তোঁয়ারা যারা য়েডে বসবাস গর, খুশি অঅ। কিন্তু দুনিয়া আর সমুদ্র, আয় হায় তোঁয়ারা! হারন ইবিলিস তোঁয়ারার উঅর লামি আইস্যে। ইবিলিস গোস্যাত্ ফুলি উইট্যে, হারন য়িবা জানে য়িবার সময় আর বেশি নাই।”
[13] য়েই দানব যহন দেকিল্ দে, য়িবারে দুনিয়াত ফেলি দেয়া অইয়্যে তহন যে মাইয়্যাফোয়াউয়ার সন্তান অইয়্যেল্ দানব্যুয়া য়িবার ফিছদি লাগিল্।
[14] তহন য়েই মাইয়্যাফোয়াউয়ারে উগ্যুয়া মস্ত বড় ইগলর দুয়া ফাক দেয়া অইল্ যেন্ য়িবা মরুভুমিত য়িবার জাগাত উড়ি যাইত্ ফারে। য়েডে য়েই আঁফর চোগর আড়ালে সাড়ে তিন বছর য়িবার যত্ন লোয়া অইবো।
[15] তহন য়েই আঁফ্যুয়া য়েই মাইয়্যাফোয়াউয়ার ফিছদির ত্যুন য়িবারে স্রোতে ভাআই লই যাইবার লাই য়িবার মুকর ত্যুন ফানি বাইর গরিয়েনে উগ্যুয়া দইজ্যার সিষ্টি গরি ফেলিল্,
[16] কিন্তু দুনিয়া য়েই মাইয়্যাফোয়াউয়ারে সাইয্য গরিল্। য়েই দানব য়িয়ানর মুকর ত্যুন যে ফানি বাইর গরিল্ দুনিয়া য়িয়ানর মুক খুলিয়েনে য়েগিন হ্যাই ফেলিল্। তহন য়েই দানব য়েই মাইয়্যাফোয়াউয়ার উঅর বঅর বেশি রাগি গেল্; আর য়েই মাইয়্যাফোয়ার বংশর বাকি মানুষ, মানি যারা আল্লাহ্র উকুম ফালন গরে ও ইসার শিক্যা ধরি রাকে য়িতারার বিরুদ্যে য়িয়ান যুদ্য গইত্যো গেল্ ও সমুদ্রর ধারত থিয়াই রইল্।