Skip to content
Opens in a new window
Listen to this chapter • 5:47

[1] তারফর আঁই উগ্যুয়া নয়া আসমান আর উগ্যুয়া নয়া জবিন দেকিলাম। ফইল্যা আসমান আর ফইল্যা জবিন শেষ অই গেইয়্যেল্ ও সমুদ্রঅ আর নঅ আছিল্।

[2] ফরদি আঁই য়েই ফবিত্র শঅররে, মানি নয়া জেরুজালেমরে বেহেস্‌তর ম‌ইধ্যর ত্যুন আর আল্লাহ্‌র হাছর ত্যুন লামি আইস‌্‌তো দেকিলাম। হ্যোইন্যারে যেইল্যা য়িবার দুলার লাই সাজাআ অঅ, এই শঅররেঅ ঠিগ য়েইডইল্যা সাজাআ অইয়্যেল্।

[3] তারফর আঁই একজনরে য়েই সিংহাসনর ত্যুন জোরে এই হতা হইতো উনিলাম, “এহন মানুষর মইধ্যে আল্লাহ্‌র থাকিবার জাগা অইয়্যে। তেঁই মানুষর লগেই থাকিবো আর য়িতারা তেঁইরই বান্দা অইবো। তেঁই নিজেই মানুষর লগে থাকিবো আর য়িতারার আল্লাহ্ অইবো।

[4] তেঁই য়িতারার চোগর ফানি ফুছি দিবো। মরন আর অইতো নঅ; দুক্য, হাঁদানি ও যন্ত্রনা আর থাইক্‌তো নঅ, হারন আগর বেক কিছু শেষ অই গেইয়্যে।”

[5] যিবা য়েই সিংহাসনত্ বোই আছিল্ তেঁই হইল্, “চঅ, আঁই বেক কিছুই নয়া গরি বানাইর্।” ফরদি তেঁই আবার হইল্, “এই হতা লেহ্য, হারন এই হতাগিন বিশ্যাসযোইগ্য আর আঁসা।”

[6] তেঁই আঁরে আরো হইল্, “শেষ অইয়্যে। আঁই আল্‌ফা আর ওমিগা — শুরু আর শেষ। যিবার তিরাশ লাইগ্যে য়িবারে আঁই জিবন-ফানির ঝন্যার ত্যুন বিনামুইল্যে ফানি হ্যাইতো দিয়োম।

[7] যিবা জিতিবো য়িবা এগিন বেক্যিনর অধিকারি অইবো। আঁই য়িবার আল্লাহ্ অইয়্যোম আর য়িবা আঁর ফোয়া অইবো।

[8] কিন্তু জলন্ত আগুন আর গন্ধকর লেকর মইধ্যে থাকনই অইবো ডরাইল্যা, বেইমান, ঘিনার যোইগ্য, খুনি, জেনাহারি, জাদুগর, মুত্যিফুজাহারি আর বেক মিছাহ্যোরর শেষ দশা। ইয়ানই অইল্ দিতিয় মরন।”

[9] যে সাতজন ফেরেস্‌তার আতত্ শেষ সাত্যুয়া গজব-ভরা সাত্যুয়া ফেঁলা আছিল্ য়িতারার মইধ্যে একজন আঁর হাছে আইয়েনে হইল্, “আইয়্যো, আঁই তোঁয়ারে হোইন্যা, মানি ভেরার বাইচ্যার বউঅরে দেহ্যাই।”

[10] ফরদি য়েই ফেরেস্‌তা আঁরে উগ্যুয়া ডঁর ও উচুল ফাআরত লই গেল্। তহন আঁই ফাক-রুহ্‌র বশত্ আছিলাম। আল্লাহ্‌র মইমাত্ উজ্যল যে ফবিত্র শঅর জেরুজালেম বেহেস্‌তর মইধ্যর ত্যুন আর আল্লাহ্‌র হাছর ত্যুন লামি আইস্‌তো আছিল্ তেঁই আঁরে য়িয়ান দেহ্যাইল্

[11] য়েই শঅরর উজ্যলতা বউত দামি ফাত্যোরর উজ্যলতার মতন, ফোটিকর মতন ফরিষ্কার হিরার মতন।

[12] য়েই শঅরর উগ্যুয়া ডঁর উচুল দেবাল আছিল্ আর য়িয়ানত বারউয়া দরজা আছিল্, ও য়েই দরজাগিনত্ বারজন ফেরেস্‌তা আছিল্। ইসরাইল জাতির বারো বংশর নাম য়েই দরজাগিনর উঅরদি লেহ্যা আছিল্।

[13] দরজাগিনর মইধ্যে তিন্যুয়া ফুক মিক্যাদি, তিন্যুয়া উত্যর মিক্যাদি, তিন্যুয়া দইন মিক্যাদি আর তিন্যুয়া ফছিম মিক্যাদি আছিল্।

[14] য়েই শঅরর দেবালর বারউয়া ভিত্যি আছিল্ আর য়েগিনর উঅরদি ভেরার বাইচ্যার বারজন সাআবির বারউয়া নাম লেহ্যা আছিল্।

[15] যিবা আঁর লগে হতা হইতো আছিল্ তেঁইর আতত্ উগ্যুয়া সোনার মাফহাঢি আছিল্, যেন্ তেঁই য়েই শঅরগান, য়িয়ানর দরজাগিন আর য়িয়ানর দেবালগান মাফিত্ ফারে।

[16] শঅরগান চাইর্‌হোনাআলা- লাম্বা আর চওরাত সমান। ফরদি তেঁই য়েই মাফহাঢি দিয়েনে শঅরগান মাফিলে ফর দেহ্যা গেল্ য়িয়ান লাম্বা, চওরা আর উচুলত দুই আজার চাইরশ কিলোমিটার।

[17] ফরদি তেঁই দেবালগান মাফিলে ফর য়িয়ান উচুলত এক্‌শ চুচল্ল্যিশ আত্ অইল্। মানুষ যেইল্যা গরিয়েনে মাফে য়েই ফেরেস্‌তা য়েইল্যা গরিয়েনেই মাইফ্যেল্।

[18] হিরা দিয়েনে দেবালগান বানাইন্যা আছিল্ আর শঅরগান আছিল্ ফরিষ্কার আইনার মতন হ্যাঁটি সোনা দিয়েনে বানাইন্যা।

[19] য়েই শঅরর দেবালর ভিত্যিগিনত্ বেক ডইল্যা দামি ফাত্যোর বোয়াইন্যা আছিল্। ফইল্যা ভিত্যিগান হিরার, দিতিয়গান নিল্‌হান্তমনির, তিতিয়উয়া তামামনির, চাইর লম্বরগুয়া ফান্যার,

[20] ফাঁচ লম্বরগুয়া সুয্যহান্তমনির, ছঅ লম্বরগুয়া সাদ্যিয়মনির, সাত লম্বরগুয়া ফোখরাজর, আষ্ট লম্বরগুয়া বৈদুয্যমনির, নঅ লম্বরগুয়া ফিত্‌মনির, দশ লম্বরগুয়া উফলর, এগারো লম্বরগুয়া ফিরোজামনির আর বারো লম্বরগুয়া ফদ্যরাগর।

[21] বারউয়া দরজা আছিল্ বারউয়া মুক্তা। ফত্যি দরজা এক এক্যান মুক্তা দিয়েনে বানাইন্যা আছিল্। শঅরর রাস্তাগান ফরিষ্কার আ‌ইনার মতন হ্যাঁটি সোনাদি বানাইন্যা আছিল্।

[22] আঁই য়েই শঅরত হনঅ এবাদত-হ্যানা নঅ দেকিলাম, হারন সর্বশক্তিমান মাবুদ আল্লাহ্ আর ভেরার বাইচ্যাই আছিল্ য়েই শঅরর এবাদত-হ্যানা।

[23] য়েই শঅরত ফঅর দিবার লাই সুয্য বা চাঁনর হনঅ দরহার নাই, হারন আল্লাহ্‌র মইমাই য়েডে ফঅর দেএ ও ভেরার বাইচ্যাই য়েডিয়ার বাত্যি;

[24] আর জাতিগিন য়েই ফঅরত চলাফিরা গরিবো। দুনিয়ার বাদশাঅক্যলে য়িতারার জাকজমক নিয়েনে য়েই শঅরত আইবো।

[25] দিনত শঅরর দরজাগিন হনঅ দিনঅ বন্ধ থাইক্‌তো নঅ আর য়েডে রাইতঅ অইতো নঅ।

[26] অক্যল জাতির গোরব ও সম্যান য়েডে আনা অইবো।

[27] নাফাক হনঅ কিছু বা জঘইন্য হাম গরে বা মিছা হতা হঅ এন্ হনঅ মানুষ য়েডে হনঅ দিনঅ ঢুকিত্ ফাইত্যো নঅ; যারার নাম ভেরার বাইচ্যার জিবন-কিতাবত্ লেহ্যা আছে য়িতারাই হ্যালি য়েডে ঢুকিত্ ফারিবো।

২৭ লম্বর সিপারা: ফকাশিত কালাম — Chapters