Skip to content
Opens in a new window
Listen to this chapter • 5:26

[1] আঁই ইসা মসিহ্‌র গোলাম আর ইয়াকুবর ভাই এহুদা। বাবা আল্লাহ্ যারারে ডাইক্যে ও মহব্যত গইজ্যে আর ইসা মসিহ্ যারারে রক্যা গইজ্যে য়িতারার হাছে আঁই এই সিঢি লেকির।

[2] আল্লাহ্ তোঁয়ারারে বউত রহমত, শান্তি আর মহব্যত দান গরক।

[3] ফ্রিয় বন্ধুঅক্যল, গুনাহ্‌র ত্যুন যে নাজাত আঁরা বেক্যিনে ফাইয়্যি য়েই নাজাত সম্যন্দে আঁই তোঁয়ারার হাছে লেকিবার লাই বউত বেশি আগ্রয়ি আছিলাম। কিন্তু তঅঅ ইসায়ি ইমান, যিয়ান আল্লাহ্ তেঁইর বান্দাঅক্যলরে চিরহালর লাই দিয়্যে, য়িয়ানর ফক্যে যেন্ তোঁয়ারা জানে-ফরানে যুদ্য গর য়েই উত্‌সাঅ দিবার লাই আঁই তোঁয়ারার হাছে লেহ্যন দরহার মনে গইল্যাম।

[4] ইয়ানর দরহার আছে, হারন যে মানুষঅক্যলর আজাব সমন্দে আগেই কিতাবত লেহ্যা অইয়্যেল্ য়িতারা তোঁয়ারার মইধ্যে চুবে চুবে ঢুকি ফইজ্যে। আল্লাহ্‌র ফতি এই মানুষঅক্যলর ডর নাই; আঁরার আল্লাহ্‌র রহমতরে য়িতারা লম্ফটতার উগ্যুয়া অজুআত মনে গরে আর যিবা আঁরার একমাত্র মালিক ও ফভু য়েই ইসা মসিহ্‌রে য়িতারা অসিকার গরে।

[5] তোঁয়ারা অবইশ্য এই বিষয়গিন ভালা গরিই জান; তঅঅ আঁই তোঁয়ারারে এই হতা মনে গরাই দিতাম চাই দে, মিসর দেশর ত্যুন বনি-ইসরাইলঅক্যলরে উদ্যার গরি আনিবার ফরদি যারা ইমান নঅঅ আনে ফভু য়িতারারে তচনচ গইজ্যেল্।

[6] এগিন বাদে যে ফেরেস্‌তাঅক্যলে নিজরার অধিকার রক্যা নঅ গরিয়েনে নিজরার জাগা ছারি গেইয়্যেল্ গই য়িতারার হতা মনত গর। য়েই মআ দিনর বিচারর উদ্যেশ্যে আল্লাহ্ য়িতারারে চিরহালর লাই আঁধারত বাঁধি রাইক্যে।

[7] সাদুম, আমুরা আর য়েগিনর আশফাশর বেক শঅরর মানুষঅক্যলেঅ ঠিগ য়িতারার মতনই জেনা, এন্ কি অসাভাবিক জেনা গইজ্যেল্। যারা চিরহালর আগুনত ফুরিবার আজাব ফাইবো ইতারা য়িতারারই নমুনা অই আছে।

[8] তঅঅ এই ভন্ড ওস্তাদঅক্যলে য়েইল্যা গরিয়েনে হ্যারাফ হ্যোয়াবর বশে নিজরার গাআ নাফাক গরের, ফেরেস্‌তাঅক্যলর শাসন অগ্রাইয্য গরের আর য়েই গোরবর ফাত্রঅক্যলর বিরুদ্যে কুফরি গরের।

[9] মেইন ফেরেস্‌তা মিকাইল্ যহন মুসার মরাশরিল নিয়েনে ইবিলিসর লগে তর্কাতর্কি গইত্যো আছিল্ তহন তেঁই য়িবার বিরুদ্যে হনঅ কুফরি গরিয়েনে য়িবারে দুষি গইত্যে সঅস নঅঅ গরে। তেঁই বরং হইয়্যেল্, “ফভু যেন্ তোঁয়ারে বাধা দেএ।”

[10] কিন্তু এই ভন্ড ওস্তাদঅক্যলে যিয়ান নঅ বুঝে য়িয়ান সমন্দে হ্যারাফ হতা হঅ আর বুদ্যিছারা ফশুর মতন নিজর ত্যুনই যিয়ান বুঝে য়িয়ানতই তচনচ অঅ।

[11] আয় হায় য়েই মানুষঅক্যল! য়িতারা কাবিলর ফথত গেইয়্যে, লাভর লাই বালামর ভুলর আতত নিজরারে ছারি দিয়্যে আর কারুনর মতন বিদ্রোও গরিয়েনে তচনচ অই গেইয়্যে।

[12] এই মানুষঅক্যলে যহন দ্যুসঅস নিয়েনে তোঁয়ারার মহব্যতর হ্যানাত যোগ দেএ তহন তোঁয়ারার য়েই হ্যানাত য়িতারা হাসারার মতন অঅ। ইতারা হ্যালি নিজরার বিষয়েই চিন্তা গরে। ইতারা বাতাসে বই লই যঅইন্যা ফানিছারা মেউলার মতন। ফল ফারিবার সমত ফলছারা বুলি য়িঁওর উদ্যা আঁরি ফেলা গাছর মতন ইতারা দুইমিক্যার ত্যুনই মরা।

[13] ইতারা তুয়ানর মাঝে সমুদ্রর ঢেউঅর মতন; সমুদ্রর ফেনার মতনই ইতারার শরমর হামগিন ভাসি উঢে। ইতারা ঘুরি বেরাইন্যা তারার মতনই; চিরহালর লাই বিরাট আঁধার ইতারার লাই জমা গরি রাকা অইয়্যে।

[14] আদমর বংশর সাত লম্বর মরতফোয়া ইদ্রিস নবি এই মানুষঅক্যলর বিষয়ে আগেই হইয়্যেল্, “চঅ, ফভু তেঁইর আজার আজার ফবিত্র ফেরেস্‌তাঅক্যলরে নিয়েনে বেক্যিনর বিচার গইত্যো আইয়্যের, আর ডরহিন মানুষগিন ডরহিন যে সমস্ত হ্যারাফ হাম গইজ্যে আর য়েই ডরহিন গুনাহ্‌গার মানুষগিন ফভুর বিরুদ্যে যে হোটিন হতাগিন হইয়্যে য়েগিনর লাই তেঁই য়িতারারে দুষি গইত্যো আইয়্যের।”

[16] এই বেক মানুষগিন অক্যল সমত অখুশির ভাব দেহ্যাআ, নিজরার ভাইগ্যর দোষ দেএ আর দিলর হ্যারাফ হামনা-বাসনা অনুযায়ি চলাফিরা গরে। য়িতারা নিজরারে নিয়েনে অহংকার গরে আর লাভর লাই মানুষঅক্যলরে তোশামোদ গরে।

[17] কিন্তু ফ্রিয় বন্ধুঅক্যল, যে হতাগিন আঁরার হযরত ইসা মসিহ্‌র সাআবিঅক্যলে আগে হইয়্যেল্ য়েগিন তোঁয়ারা মনত গরি চঅ।

[18] য়িতারা তোঁয়ারারে এই হতা হইতো, “ঠঁঅশা-বিদ্রুফ গরনই যারার সভাব য়িতারা শেষ সমত আইবো আর য়িতারার ডরহিন হামনা-বাসনা অনুযায়ি চলিবো।”

[19] এই মানুষঅক্যলে দলাদলির সিষ্টি গরে আর য়িতারা নিজরার ইছ্যামতন চলে। য়িতারার দিলত ফাক-রুহ্ নাই।

[20] কিন্তু ফ্রিয় বন্ধুঅক্যল, তোঁয়ারা তোঁয়ারার ফরম ফবিত্র ইমানর উঅর ভিত্যি গরিয়েনে নিজরারে গড়ি তুল আর ফাক-রুহ্‌র মইধ্য দিয়েনে ফরিচালিত অইয়েনে মুনাজাত গর।

[21] আঁরার হযরত ইসা মসিহ্‌র দয়া যেন্ তোঁয়ারারে আখেরি জিবনত লই যাআ য়িয়ানরই অফেক্যায় তোঁয়ারা আল্লাহ্‌র মহব্যতর মইধ্যে থাক।

[22] তোঁয়ারার মইধ্যে যারার ইমান ইস্তির নঅ য়িতারারে দয়া গর।

[23] আগুনর ত্যুন তুলি আনিয়েনে অইন্যতারারে রক্যা গর। গুনাহ্ সভাবর মইধ্য দিয়েনে যারার জিবন হাসারা অইয়্যে য়িতারার নাফাক হঅর ফইয্যন্ত ঘিনা গর আর নিজরারে সাবধানে রাকিয়েনে য়িতারারে দয়া গর।

[24] একমাত্র আল্লাহ্ যিবা আঁরার নাজাতদাতা তেঁই তোঁয়ারারে উছুট হ্যাইবার আতর ত্যুন রক্যা গরিয়েনে নিকুত অবস্তাত নিজর মইমার সাম্‌নদি খুশির লগে আজির গরিত্ ফারে। বেক যুগর আগদির ত্যুন যেইল্যা আছিল্ য়েইল্যা এহনঅ আর চিরহাল আঁরার হযরত ইসা মসিহ্‌র মইধ্য দিয়েনে আল্লাহ্‌র ফশংসা, মইমা, শক্তি আর হ্যমতা থক্। আমিন।