Skip to content
Opens in a new window
Listen to this chapter • 6:26

[1] ইয়ার ফরদি আঁই আর একজন ফেরেস্‌তারে বেহেস্‌তর ত্যুন লামি আইস্‌তো দেকিলাম। তেঁইর ডঁর হ্যমতা আছিল্ আর দুনিয়া তেঁইর মইমাত্ উজ্যল অই গেল্।

[2] তেঁই জোরে চিল্যাইয়েনে হইল্, “তচনচ অইয়্যে, য়েই নাম-গরা বেবিলন তচনচ অইয়্যে! য়িয়ান এহন ভুতগিনর থাকিবার জাগা অইয়্যে আর ফত্যিউয়া ভুতর আড্যাহ্যানা ও নাফাক আর জঘইন্য ফাকির বাসা অইয়্যে,

[3] হারন য়িয়ান য়িয়ানর জেনার ভয়ংকর মদ বেক জাতিরেই হ্যাইতো দিয়্যে। দুনিয়ার বাদশাঅক্যলে য়িয়ানর লগে জেনা গইজ্যে, আর দুনিয়ার বেবসায়িঅক্যলে য়িয়ানর লাগাম-ছাড়া হামনা দিয়েনে ফুইসাআলা অইয়্যে।”

[4] তারফর আঁই বেহেস্‌তর ত্যুন আর একজনরে হইতো উনিলাম, “আঁর বান্দাঅক্যল, তোঁয়ারা বেবিলনর ত্যুন বাইর অই আইয়্যো যেন্ য়িয়ানর গুনাহ্‌র ভাগি তোঁয়ারা নঅ অঅ, আর যেতাক্যিন গজব য়িয়ানর উঅরদি ফরিবো য়েগিনর হনঅগানই যেন্ তোঁয়ারার ত্যুন ভোগ গরন নঅ ফরে।

[5] য়িয়ানর গুনাহ্‌ আসমান ফইয্যন্ত উচুল অইয়্যে আর য়িয়ানর হ্যারাফ হামর হতা আল্লাহ্ মনত গইজ্যে।

[6] য়িয়ান অইন্য তারার লগে যেইল্যা বেবার গইজ্যে য়িয়ানর লগেঅ য়েইল্যা বেবার গর; য়িয়ানর হামর ফুরাফুরি ফল য়িয়ানরে দঅ। যে ফেঁলার মইধ্যে য়িয়ান অইন্য তারার লাই হ্যারাফি মিশাইতো, য়িয়ানত য়িয়ানর ফুরাফুরি শাস্তি মিশাইয়েনে য়িয়ানরে হ্যাইতো দঅ।

[7] য়িয়ান নিজর বিষয়ে যেত বেশি গর্ব গইজ্যে, যেত বেশি উশৃংকল গরি বসবাস গইজ্যে, ঠিগ য়েতাক্যিন যন্ত্রনা আর দুক্য য়িয়ানরে দঅ; হারন য়িয়ানর দিলত্ য়িয়ান ভাবে, ‘আঁই তঅ রানি অইয়েনে বোই আছি, আঁই রারি নঅঅ; হনঅ মতেই আঁই দুক্য মনে নঅ গইজ্যোম।’

[8] য়িয়ানর লাই এক দিনতই বেক গজব য়িয়ানর উঅরদি ফরিবো; য়েগিন অইল্ মরন, দুক্য আর দুর্বিক্য। আগুন দিয়েনে য়িয়ানরে ফোড়াই ফেলা অইবো, হারন যিবা য়িয়ানর বিচার গরিবো য়েই মাবুদ আল্লাহ্ শক্তিমান।”

[9] দুনিয়ার যে সমস্ত বাদশাঅক্যলে য়িয়ানর লগে জেনা গইজ্যে আর উশৃংকল ভাবে য়িয়ানর লগে বসবাস গইজ্যে য়িতারা য়িয়ানরে ফোড়াই ফেলিবার সমত ধুঁয়া দেকিয়েনে হাঁদিবো আর য়িয়ানর লাই দুক্য গরিবো।

[10] য়িতারা য়িয়ানর যন্ত্রনা দেকিয়েনে ডরে দুরে থিয়াই থাকিয়েনে হইবো, “আয় হায়, বেবিলন, আয় হায়! য়েই নাম-গরা শঅর, হ্যমতাত ভরা য়েই শঅর! এত হম সময়র মইধ্যেই তোঁয়ার শাস্তি আই গেইয়্যে!”

[11] দুনিয়ার বেবসায়িঅক্যলেঅ য়িয়ানর লাই হাঁদিবো আর দুক্য গরিবো, হারন য়িতারার জিনিসফাতি আর কেউ কিন্‌তো নঅ।

[12] য়িতারার য়েই বেক জিনিসফাতির মাঝে আছে — সোনা, রুফা, দামি ফাত্যোর আর মুক্তা; মিহিন মসিনার হঅর, বাইয়োইন্যা রংগর হঅর, রেশমি আর লাল রংগর হঅর; বউত ডইল্যা হ্যোশ্‌বু গাছ ও আঁআঁতির দাঁতর বানাইন্যা নানান জিনিস; বউত দামি গাছ দিয়েনে বানাইন্যা আর ফিতোল, লোআ ও লেলু ফাত্যোর দিয়েনে বানাইন্যা নানান জিনিস;

[13] দারচিনি, এলাসি, ধুফ, আতর আর গন্দরস; আংগুর-রস, জলফইর তেল, মোইদা আর গেঁউ; গরু ও ভেরা, ঘোড়া ও গাড়ি আর কিনা গোলাম।

[14] য়েই বেবসায়িঅক্যলে হইবো, “যে ফল তুঁই লাভ গইত্যো চাইয়্যিলা য়েগিন তোঁয়ার হাছর ত্যুন দুরে সরি গেইয়্যে; তোঁয়ার বেক ধন আর জাকজমক তচনচ অই গেইয়্যে। মাইন্‌ষ্যে আর হনঅ দিনঅ য়েগিন ফাইতো নঅ।”

[15] যারা এই বেক জিনিসর বেবসা গরিয়েনে ফুইসাআলা অইয়্যেল্ য়েই বেবসায়িঅক্যলে য়িয়ানর যন্ত্রনা দেকিয়েনে ডরে দুরে থিয়াই থাকিবো।

[16] য়িতারা হাঁদি হাঁদি দুক্য গরিয়েনে হইবো, “আয় হায়, আয় হায়! মিহিন মসিনার হঅর আর বাইয়োইন্যা ও লাল রংগর হঅর ফিঁদা ও সোনা, দামি ফাত্যোর আর মুক্তা দিয়েনে সাজ-গোজ গরা য়েই নাম-গরা শঅর!

[17] এত হম সময়র মইধ্যেই তোঁয়ার এন্ বিরাট ধন-সম্‌বত বেক নষ্ট অই গেইয়্যে!” জাঁআসর মেইন হর্মচারিঅক্যল, সমুদ্রফথর যাত্রিঅক্যল, নাবিকঅক্যল আর সমুদ্রত যারা বেবসা-বানিজ্য গরে য়িতারা বেক্যিনে দুরে থিয়াই থাকিল্।

[18] য়িয়ানরে ফোড়াইবার সমত ধুঁয়া দেকিয়েনে য়িতারা চিল্যাইয়েনে হইল্, “আর হঅন্ শঅর এই নাম-গরা শঅরর মতন?”

[19] য়িতারা য়িতারার মাথাত ধুলা দিয়েনে চিল্যাইতো থাকিবো আর হাঁদি হাঁদি দুক্য গরিয়েনে হইবো, “আয় হায়, য়েই নাম-গরা শঅর, আয় হায়! সমুদ্রত যারার জাঁআস আছে য়িতারা য়িয়ানর ধন দিয়েনেই ফুইসাআলা অইয়্যেল্; আর চঅ, অল্ফ সময়েই য়িয়ান তচনচ অই গেল্!”

[20] তহন য়েই ফেরেস্‌তা হইল্, “অঅ বেহেস্‌ত, য়েই শঅরর তচনচর লাই খুশি অঅ। আল্লাহ্‌র বান্দাঅক্যল, সাআবিঅক্যল আর নবিঅক্যল, খুশি অঅ। তোঁয়ারার বিরুদ্যে য়িয়ান যেগিন গইজ্যেল্ য়িয়ানর লাই আল্লাহ্ য়িয়ানর বিচার গইজ্যে।”

[21] ফরদি একজন শক্তিশালি ফেরেস্‌তা ডঁর জাঁতার মতন উগ্যুয়া ফাত্যোর লইয়েনে সমুদ্রত ফেলাই দিয়েনে হইল্, “এন্ গরিয়েনেই য়েই নাম-গরা বেবিলন শঅরগানরে ফেলাই দেয়া অইবো। য়িয়ানরে আর হনঅ দিনঅ ফাআ যাইতো নঅ।

[22] যারা বিনা বাজাআ, গান গাআ আর বাঁশি বা শিংগা বাজাআ য়িতারার আবাজ আর হনঅ দিনঅ তোঁয়ার মাঝে উনা যাইতো নঅ। আর হনঅ দিনঅ তোঁয়ার মাঝে হনঅ ডইল্যা দক্য মিস্‌তিরি ফাআ যাইতো নঅ। হনঅ জাঁতার আবাজ আর হনঅ দিনঅ তোঁয়ার মাঝে উনা যাইতো নঅ।

[23] বাত্যির ফঅর আর হনঅ দিনঅ তোঁয়ার মাঝে জইল্‌তো নঅ। দুলা-হোইন্যার গলার আবাজঅ আর তোঁয়ার মাঝে হনঅ দিনঅ উনা যাইতো নঅ। তোঁয়ার বেবসায়িঅক্যলে দুনিয়াত নামগরা আছিল্, আর বেক জাতিই তোঁয়ার জাদুর ছলনাত ফঅইত্যো।

[24] নবিঅক্যলরে, আল্লাহ্‌র বান্দাঅক্যলরে আর যে সমস্ত মানুষঅক্যলরে এই দুনিয়াত মারি ফেলা অইয়্যে য়িতারার রক্ত এই বেবিলনতই ফাআ গেইয়্যে।”

২৭ লম্বর সিপারা: ফকাশিত কালাম — Chapters