[1] “ইফিষ শঅরর জামাতর ফেরেস্তার হাছে এই হতা লেহ্য — যিবা তেঁইর ডাইন আতত সাত্যুয়া তারা ধরিয়েনে সোনার সাত্যুয়া বাত্যিদানির মাঝদি ঘুরি বেরাআ তেঁই এই হতা হঅর:
[2] আঁই তোঁয়ার হাম, মিন্যোত আর ধইয্যর হতা জানি। আঁই জানি তুঁই হ্যারাফ মানুষঅক্যলরে সইয্য গরিত্ নঅ ফার, আর যারা সাআবি নঅ অইয়েনেঅ নিজরারে সাআবি বুলি দাবি গরে য়িতারারে ফরিক্যা গরিয়েনে চাইয়্যো আর য়িতারা দে মিছাহ্যোর য়িয়ানর ফরমানঅ ফাইয়্যো।
[3] তোঁয়ার ধৈয্য আছে আর তুঁই আঁর লাই বউত হষ্ট সিকার গইজ্যো, অঅরান অই নঅঅ ফর।
[4] তঅঅ তোঁয়ার বিরুদ্যে আঁর এই হতা হইবার আছে দে, আঁর লাই ফইল্যাদি তোঁয়ার যে ডইল্যা মহব্যত আছিল্ য়িয়ান তুঁই আআরাই ফেইল্যো।
[5] ভাবি চঅ, তুঁই হত উচুলর ত্যুন হত নিচদি লামি গেইয়্যো। এই অবস্তার ত্যুন তুঁই মন ফিরঅ আর ফইল্যাদি যে হামগিন গইত্যা য়েগিনত ফিরি যঅ। যুদি তুঁই মন নঅ ফিরঅ তইলে আঁই তোঁয়ার হাছে আইয়েনে তোঁয়ার বাত্যিদানিগান য়িয়ানর জাগার ত্যুন সরাই ফেইল্যোম।
[6] তঅ এই এক্যান গুন তোঁয়ার আছে দে, নিকলায়তিয়অক্যলে যেগিন গরে য়েগিন তুঁই ঘিনা গর, আর আঁইঅ য়েগিন ঘিনা গরি।
[7] যিবার উনিবার হান আছে য়িবা উনক, ফাক-রুহ্ জামাতগিনরে কি হঅর। যিবা জিতিবো য়িবারে আঁই আল্লাহ্র জান্যাতুল-ফেরদোসর জিবন-গাছর ফল হ্যাইতো দিয়োম।
[8] “ইজমির শঅরর জামাতর ফেরেস্তার হাছে এই হতা লেহ্য — যিবা ফইল্যা আর শেষ, যিবা মইজ্যেল্ আর জিন্দা অইয়্যে, তেঁই এই হতা হঅর:
[9] তোঁয়ার হষ্ট আর অভাবর হতা আঁই জানি, কিন্তু তঅঅ তুঁই ফুইসাআলা। নিজরারে ইহুদি হইলেঅ যারা ইহুদি নঅঅ বরং ইবিলিসর দলর মানুষ, য়িতারা তোঁয়ার বিরুদ্যে যেগিন হঅ য়েগিন আঁই জানি।
[10] তুঁই যে হষ্টগিন ভোগ গইত্যা যাইতা লাইগ্যো য়েগিনত একদমই নঅ ডরাইয়্যো। উন, ইবিলিস তোঁয়ারার মইধ্যে হয়েকজনরে ফরিক্যা গরিবার লাই জেলহ্যানাত দিবো, আর দশ দিন ধরিয়েনে তোঁয়ারা হষ্ট ভোগ গরিবা। তুঁই মরন ফইয্যন্ত বিশ্যস্ত থাইক্যো, তইলে জিতিবার মালা ইসাবে আঁই তোঁয়ারে জিবন দিয়োম।
[11] যিবার উনিবার হান আছে য়িবা উনক, ফাক-রুহ্ জামাতগিনরে কি হঅর। যিবা জিতিবো দিতিয় মরন হনঅ মতেই য়িবার হোতি গইত্যো নঅ।
[12] “ফর্গাম শঅরর জামাতর ফেরেস্তার হাছে এই হতা লেহ্য — যে ধার ছুরির দুই মিক্যাদিই ধার আছে য়িয়ানর অধিকারি এই হতা হঅর:
[13] তুঁই হডে বসবাস গইত্যা লাইগ্যো য়িয়ান আঁই জানি; য়েডে ইবিলিসর সিংহাসন আছে। তঅঅ তুঁই আঁর লগে বিশ্যস্ত আছ আর আঁর উঅর তোঁয়ার ইমানরে অসিকার নঅঅ গর। এন্ কি, যেডে ইবিলিস থাকে য়েডে যহন আঁর বিশ্যস্ত সাক্যি আন্তিফাস্ তোঁয়ারার সাম্নদি খুন অইয়্যেল্ তহনঅ তুঁই তোঁয়ার ইমানরে অসিকার নঅঅ গর।
[14] কিন্তু তঅঅ তোঁয়ার বিরুদ্যে আঁর কিছু হইবার আছে। তোঁয়ার য়েডে এন্ মানুষঅক্যল আছে যারা বালামর শিক্যা মতন চলে। বালাক বাদশারে বালাম শিক্যা দিয়্যেল্ যেন্ য়িবা মুত্যির সাম্নদি উত্সর্গ-গরা হ্যানা হ্যঅন আর জেনা গরিবার মইধ্য দিয়েনে বনি-ইসরাইলঅক্যলরে গুনাহ্র মিক্যাদি লই যাআ।
[15] য়িয়ান বাদে নিকলায়তিয়অক্যলর শিক্যা মতন যারা চলে এন্ হয়েকজনঅ তোঁয়ার য়েডে আছে।
[16] হাজেই এই অবস্তার ত্যুন মন ফিরঅ। যুদি মন নঅ ফিরঅ তইলে আঁই বউত তরাতরি তোঁয়ার হাছে আইস্যোম আর আঁর মুকর ছুরি দিয়েনে য়িতারার বিরুদ্যে যুদ্য গইজ্যোম।
[17] যিবার উনিবার হান আছে য়িবা উনক, ফাক-রুহ্ জামাতগিনরে কি হঅর। যিবা জিতিবো য়িবারে আঁই লুকাইন্যা মান্যার ত্যুন এক্যানা মান্যা আর উগ্যুয়া সাদা ফাত্যোর দিয়োম। য়েই ফাত্যোরর উঅরদি এন্ উগ্যুয়া নয়া নাম লেহ্যা থাকিবো যিয়ান কেউ নঅ জানে; হ্যালি যিবা য়িয়ান ফাইবো য়িবাই য়িয়ান জানিবো।
[18] “থুয়াতিরা শঅরর জামাতর ফেরেস্তার হাছে এই হতা লেহ্য — ইব্নুল্লাহ্, যিবার চোগ আগুনর শিকার মতন আর ঠেং বউত চক্চইক্যা ফিতোলর মতন তেঁই এই হতা হঅর:
[19] আঁই তোঁয়ার হাম, তোঁয়ার মহব্যত, তোঁয়ার বিশ্যাস, তোঁয়ার সেবা আর তোঁয়ার ধইয্যর হতা জানি। আর তুঁই ফইল্যাদি যে হামগিন গজ্যিলা য়েগিনর ত্যুন এহন দে আরো বেশি হাম গইত্যা লাইগ্যো য়েই হতাঅ আঁই জানি।
[20] তঅঅ তোঁয়ার বিরুদ্যে আঁর এই হতা হইবার আছে দে, তুঁই ইশেবল নামর য়েই মাইয়্যাফোয়ার অন্যায় সইয্য গইত্যা লাইগ্যো। এই ইশেবল নিজরে নবি হঅ। য়িবার শিক্যার মইধ্য দিয়েনে য়িবা আঁর গোলামঅক্যলরে ভুলার যেন্ য়িতারা জেনা গরে আর মুত্যির হাছে উত্সর্গ-গরা হ্যানা হ্যাআ।
[21] জেনার ত্যুন মন ফিরাইবার লাই আঁই য়িবারে সময় দিয়্যিলাম কিন্তু য়িবা মন ফিরাইতো রাজি নঅঅ অঅ।
[22] য়িয়ানর লাই আঁই য়িবারে বিছানাত ফেলাই রাইক্যোম, আর যারা য়িবার লগে জেনা গরে য়িতারা যুদি জেনার ত্যুন মন নঅ ফিরাআ তইলে য়িতারারে বিরাট হষ্টর মইধ্যে ফেইল্যোম।
[23] য়িবার ফোয়ামাইয়্যাঅক্যলরেঅ আঁই মারি ফেইল্যোম। য়িয়ানত বেক জামাতগিন জানিত্ ফারিবো দে, আঁইই মানুষর দিল্ আর মন তালাইশ গরি চাই। আঁই হাম অনুযায়ি তোঁয়ারার ফত্যিকরে ফল দিয়োম।
[24] অঅ থুয়াতিরার বাকি মানুষঅক্যল, তোঁয়ারা যারা য়েই শিক্যামতন নঅ চল আর যিয়ানরে ইবিলিসর য়েই গভির শিক্যা হোয়া অঅ য়িয়ান নঅ জান, তোঁয়ারারে আঁই হইর: তোঁয়ারার উঅর আঁই অইন্য হনঅ ভার নঅ দিয়োম।
[25] হ্যালি যেগিন তোঁয়ারার আছে, আঁই নঅ আইয়্যোন ফইয্যন্ত য়েগিন শক্ত গরিয়েনে ধরি রাক।
[26] বাবা যেইল্যা আঁরে অক্যল জাতির উঅরদি হোত্যিত্য দিয়্যে, য়েইল্যা যিবা জিতিবো আর আঁই যিয়ান চাই য়িয়ান শেষ ফইয্যন্ত গইত্যো থাকিবো য়িবারেঅ আঁই য়েই হোত্যিত্য দিয়োম। য়িবা লোআর ডান্ডা দিয়েনে য়িতারারে শাসন গরিবো আর মেডির ফাত্রর মতন য়িতারারে চুরমার গরি ফেলিবো।
[28] যিবা জিতিবো য়িবারে আঁই বেইন্যা ফজরর তারাঅ দিয়োম।
[29] যিবার উনিবার হান আছে য়িবা উনক, ফাক-রুহ্ জামাতগিনরে কি হঅর।