Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:31

[1] তারফরদি আঁই আর একজন শক্তিশালি ফেরেস্‌তারে বেহেস্‌তর ত্যুন লামি আইস্‌তো দেকিলাম। তেঁইর ফোশাক আছিল্ মেউলা, আর তেঁইর মাথার উঅরদি আছিল্ রংধনু। তেঁইর মুক সুয্যর মতন আর তেঁইর ঠেং আছিল্ আগুনর হ্যাম্বার মতন।

[2] তেঁইর আতত্ উগ্যুয়া খোলা ছোড কিতাব আছিল্। তেঁই তেঁইর ডাইন ঠেং সমুদ্রর উঅরদি আর বাম ঠেং জবিনর উঅরদি রাকিয়েনে সিংহর গজ্যনর মতন জোরে চিত্‌কার গরিল্। তেঁইর চিল্যানির লগে লগে সাত্যুয়া ঠাঢার ফরিবার আবাজ অইল্।

[4] যহন সাত্যুয়া ঠাঢার ফরিবার আবাজ অইল্ তহন আঁই লেকিবার লাই রেডি অইলাম। কিন্তু বেহেস্‌তর ত্যুন আঁরে এই হতা হোয়া অইল্, “সাত্যুয়া ঠাঢার যে হতা হইল্ য়েগিন গোফন রাক, নঅ লেইক্যো।”

[5] যে ফেরেস্‌তারে আঁই সমুদ্র আর জবিনর উঅরদি থিয়াই থাইক্‌তো দেক্যিলাম তেঁই তেঁইর ডাইন আত আসমানর মিক্যাদি তুলিল্।

[6] যিবা চিরহাল ধরিয়েনে জিন্দা আছে আর আসমান, জবিন, সমুদ্র ও য়েগিনর মইধ্যে যেগিন আছে য়েগিন সিষ্টি গইজ্যে, তেঁইর নামে সোঅন হ্যাইয়েনে য়েই ফেরেস্‌তা হইল্, “আর দেরি অইতো নঅ।

[7] কিন্তু সাত লম্বর ফেরেস্‌তা তেঁইর শিংগা বাজাইবার দিনত আল্লাহ্‌র গোফন উদ্যেশ্য ফরিফুন্য অইবো। আল্লাহ্ তেঁইর নিজর গোলামঅক্যলর হাছে, মানি নবিঅক্যলর হাছে যেগিন জানাইয়্যেল্ ঠিগ য়েই মতনই ইয়ান অইবো।”

[8] যিবারে আঁই বেহেস্‌তর ত্যুন হতা হইতো উন্যিলাম তেঁই আবার আঁরে হইল্, “যে ফেরেস্‌তা সমুদ্র আর জবিনর উঅরদি থিয়াই আছে তেঁইর হাছে যাইয়েনে তেঁইর আতর ত্যুন খোলা কিতাব্যুয়া লঅ।”

[9] তহন আঁই য়েই ফেরেস্‌তার হাছে যাইয়েনে য়েই কিতাব্যুয়া আঁরে দিতো হইলাম। তেঁই আঁরে হইল্, “ইয়ান লইয়েনে হ্যাই ফেল। তোঁয়ার ফেঢরে ইয়ান তিতা গরি তুলিবো, কিন্তু মুকত্ মধুর মতন মিঢা লাগিবো।”

[10] তহন ফেরেস্‌তার আতর ত্যুন আঁই য়েই ছোড কিতাব্যুয়া লইয়েনে হ্যাই ফেলিলাম। আঁর মুকত্ য়িয়ান মধুর মতন মিঢা লাগিল্, কিন্তু হ্যাই ফেলিলে ফর আঁর ফেট তিতা অই গেল্।

[11] তারফর আঁরে এই হতা হোয়া অইল্, “তোঁয়ার ত্যুন আবার বউত দেশ, জাতি, ভাষা আর বাদশার বিষয়ে ভবিষ্যতর হতা হঅন্ ফরিবো।”

২৭ লম্বর সিপারা: ফকাশিত কালাম — Chapters