Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:58

[1] ইয়ার ফরদি আঁই বেহেস্‌তত্ বউত মানুষর ভিড়র আবাজ উনিলাম। য়িতারা হইতো আছিল্, “আল্‌হামদুলিল্লাহ্‌! নাজাত, ফশংসা আর হ্যমতা, বেক্যিনই আঁরার আল্লাহ্‌র,

[2] হারন তেঁইর বিচার আঁসা আর নিয়াইজ্য। যিবা য়িবার জেনা দিয়েনে সারা দুনিয়ারে নাফাক গইজ্যেল্ য়েই মআবেইশ্যারে আল্লাহ্ শাস্তি দিয়্যে আর তেঁইর গোলামঅক্যলর রক্তর ফতিশোধ তেঁই য়িবার উঅর নিয়্যে।”

[3] য়িতারা দিতিয় বার হইল্, “আল্‌হামদুলিল্লাহ্‌! য়িবার মইধ্যর ত্যুন চিরহাল ধরিয়েনে ধুঁয়া উইট্যো থাকিবো।”

[4] আল্লাহ্, যিবা সিংহাসনত্ বোই আছে তেঁইরে য়েই চব্যিশজন নেতা আর য়েই চাইরজন ফ্রানি সইদা গরিয়েনে হইল্, “আমিন। আল্‌হামদুলিল্লাহ্‌!”

[5] তহন সিংহাসনর ত্যুন একজন হইল্, “আল্লাহ্‌র গোলামঅক্যলে আর তোঁয়ারা যারা আল্লাহ্‌‍রে ডরঅ, তোঁয়ারা ছোড-বড় বেক্যিনে আঁরার আল্লাহ্‌র ফশংসা গর।”

[6] তারফর আঁই বউত মানুষর ভিড়র আবাজ, জোরে বোই যঅইন্যা স্রোতর আবাজ আর জোরে ঠাঢার ফরিবার আবাজর মতন গরি হোয়া এই হতা উনিলাম, “আল্‌হামদুলিল্লাহ্‌! আঁরার সর্বশক্তিমান মাবুদ আল্লাহ্ রাজত্য গইত্যো শুরু গইজ্যে।

[7] আইয়্যো, আঁরা মনর খুশিত বউত আনন্দ গরি আর তেঁইর ফশংসা গরি, হারন ভেরার বাইচ্যার বিয়ার সময় অইয়্যে আর তেঁইর হোইন্যা নিজরে রেডি গইজ্যে।

[8] উজ্যল, ফরিষ্কার আর মিহিন মসিনার হঅর য়িবারে ফিঁন্‌তো দেয়া অইয়্যে। য়েই হঅর অইল্ আল্লাহ্‌র বান্দাঅক্যলর বাইধ্যতা।”

[9] তারফর য়েই ফেরেস্‌তা আঁরে হইল্, “এই হতা লেহ্য, ‘ভেরার বাইচ্যার বিয়ার বিরাট হ্যানাত যারারে দঅত দেয়া অইয়্যে য়িতারা মোবারক।’ ” তেঁই এই হতাঅ হইল্, “এগিন আল্লাহ্‌রই হতা আর এগিন আঁসা।”

[10] তহন আঁই য়েই ফেরেস্‌তার ঠেংগর হাছে উইত অইয়েনে তেঁইরে সইদা গইল্যাম। কিন্তু তেঁই আঁরে হইল্, “ইয়ান কি গইত্যা লাইগ্যো? আঁই তোঁয়ার সঅ-গোলাম। আল্লাহ্‌রেই সইদা গর। তোঁয়ার ইমানদার ভাইঅক্যল, যারা ইসার শিক্যা ধরি রাকে, আঁই য়িতারারই একজন। ইসার শিক্যাই আছিল্ নবিঅক্যলর শিক্যার মুল হতা।”

[11] ফরদি আঁই দেকিলাম বেহেস্‌ত খোলাই আছে, আর য়েডে উগ্যুয়া সাদা ঘোড়া রইয়্যে। যিবা য়েই ঘোড়ার উঅরদি বোই আছিল্ তেঁইর নাম অইল্ বিশ্যস্ত আর আঁসা। তেঁই নিয়াইভাবে বিচার আর যুদ্য গরে।

[12] তেঁইর চোগ জলন্ত আগুনর মতন আর তেঁইর মাথাত বউত তাজ আছিল্। তেঁইর গাআত এন্ এক্যান নাম লেহ্যা আছিল্, যে নাম তেঁই নিজে বাদে আর কেউ নঅ জানে।

[13] তেঁইর ফিঁদনত্ আছিল্ রক্তত্ ডুফাইন্যা হঅর, আর তেঁইর নাম অইল্ “আল্লাহ্‌র কালাম।”

[14] বেহেস্‌তর সৈন্যদল সাদা ফরিষ্কার মসিনার হঅর ফিঁদিয়েনে সাদা ঘোড়াত চরি তেঁইর ফিছদি ফিছদি যাইতো আছিল্।

[15] তেঁই যেন্ বেক জাতিরে আঘাত গরিত্ ফারে য়িয়ানর লাই তেঁইর মুকর ত্যুন এক্যান ধার ছুরি বাইর অই আইস্‌তো আছিল। তেঁই লোআর লাঢি দিয়েনে বেক জাতিরে শাসন গরিবো আর আংগু‌র মাড়াই গরিবার গাঁতাত্ তেঁই আংগু‌র ঠেংগে মাড়াইবো। এই আংগু‌র মাড়াই গরিবার গাঁতা অইল্ সর্বশক্তিমান আল্লাহ্‌র ভয়ংকর গজব।

[16] তেঁইর ফোশাকত্ আর রানত এই নাম লেহ্যা আছে, “বাদশাঅক্যলর বাদশা, ফভুঅক্যলর ফভু।”

[17] ফরদি আঁই একজন ফেরেস্‌তারে সুয্যর মইধ্যে থিয়াই থাইক্‌তো দেকিলাম। যে সমস্ত ফাকি আসমানত উইত্যো আছিল্ তেঁই য়েগিনর বেক্যিনরে জোরে চিল্যাইয়েনে হইল্, “আইয়্যো, আল্লাহ্‌র বিরাট হ্যানা হ্যাইবার লাই একলগে জমা অঅ,

[18] যেন্ তোঁয়ারা বাদশা, সেনাফতি, শক্তিশালি মানুষ, ঘোড়া আর য়েই ঘোড়াত চরইন্যা মানুষঅক্যলর, সাধিন আর গোলামঅক্যলর ও ডঁর-ছোড বেক মানুষর গোস্ত হ্যাইত্ ফার।”

[19] তারফর আঁই দেকিলাম, যিবা য়েই ঘোড়ার উঅর বোই আছিল্ তেঁইর আর তেঁইর সৈন্যঅক্যলর বিরুদ্যে যুদ্য গরিবার লাই য়েই জন্তুউয়া আর দুনিয়ার বাদশাঅক্যল য়িতারার সৈন্যসামন্ত লইয়েনে একলগে জমা অইয়্যে।

[20] য়েই জন্তুউয়ারে ধরা অইল্ আর যে ভন্ড নবি য়িবার অইয়েনে কেরামতি হাম গইত্যো য়িবারেঅ ধরা অইল্। যারা য়েই জন্তুর চিন্য গ্রঅন গইজ্যেল্ আর য়িয়ানর মুত্যির ফুজা গইত্যো য়েই ভন্ড নবি য়েই বেক কেরামতি হাম দিয়েনে য়িতারারে ফঅরাই রাইক্যেল্। জলন্ত গন্ধকর আগুনর লেকত জিন্দা অবস্তাত্ এই দুই জনরে ফেলি দেয়া অইল্।

[21] যিবা য়েই সাদা ঘোড়ার উঅর বোই আছিল্ তেঁইর মুকর ত্যুন যে ছুরি বাইর অই আইস্যেল্ য়িয়ান দিয়েনে য়িতারার অইন্য বেক উঁয়াইজ্যাঅক্যলরে মারি ফেলা অইল্। য়িয়ানর হারনে ফাকিগিনে ফেট ভরি য়িতারার গোস্ত হ্যাইল্।

২৭ লম্বর সিপারা: ফকাশিত কালাম — Chapters