Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:23

[1] তারফর য়েই ফেরেস্‌তা আঁরে জিবন-ফানির দইজ্যা দেহ্যাইল্। য়িয়ান ফোটিকর মতন চক্‌চইক্যা আছিল্ আর আল্লাহ্‌র ও ভেরার বাইচ্যার সিংহাসনর হাছর ত্যুন বাইর অই শঅরর রাস্তার বিস্‌কানদি দিয়েনে বোই যাইতো আছিল্। য়েই দইজ্যার দুই ধারতই জিবন-গাছ আছিল্। য়িয়ানত বারো ডইল্যা ফল ধরে। ফত্যি মাসত্ই য়িয়ানত ফল ধরে আর য়িয়ানর ফাতাত্ বেক জাতির মানুষ বেরামর ত্যুন ভালা অঅ। বদ্‌দোয়া আর থাইক্‌তো নঅ।

[3] আল্লাহ্‌র আর ভেরার বাইচ্যার সিংহাসন য়েই শঅরত থাকিবো আর তেঁইর গোলামঅক্যলে তেঁইর এবাদত গরিবো।

[4] য়িতারা তেঁইর মুক দেকিত্ ফাইবো আর তেঁইর নাম য়িতারার হোয়ালত্ লেহ্যা থাকিবো।

[5] রাইত আর থাইক্‌তো নঅ ও য়িতারার আর বাত্যির ফঅর বা সুয্যর ফঅরর দরহার অইতো নঅ, হারন মাবুদ আল্লাহ্ নিজেই য়িতারার ফঅর অইবো। য়িতারা চিরহাল ধরিয়েনে রাজত্য গরিবো।

[6] ফরদি য়েই ফেরেস্‌তা আঁরে হইল্, “এই হতাগিন বিশ্যাসযোইগ্য আর আঁসা। মাবুদ আল্লাহ্, যিবা নবিঅক্যলর মইধ্য দিয়েনে হতা হইয়্যেল্ তেঁই তেঁইর ফেরেস্‌তারে ফাটাই দিয়্যে, যেন্ কিছুহালর মইধ্যে যেগিন অবইশ্যই ঘইট্যো যাআর য়েগিন য়েই ফেরেস্‌তা তেঁইর গোলামঅক্যলরে দেহ্যাইত্ ফারে।”

[7] ইসা হঅর, “চঅ, আঁই বউত তরাতরিই আইর। এই কিতাবর বেক হতা, মানি আল্লাহ্‌র কালাম যিবা ফালন গরে য়িবা মোবারক।”

[8] আঁই ইউহোন্যা এগিন বেক্যিন উন্যি আর দেক্যি। বেক্যিন উনিবার আর দেকিবার ফরদি, যে ফেরেস্‌তা আঁরে এগিন বেক্যিন দেহ্যাইল্ আঁই তেঁইরে সইদা গরিবার লাই তেঁইর ঠেংগর উঅর উইত্ অইলাম।

[9] কিন্তু তেঁই আঁরে হইল্, “থাম, আঁই তোঁয়ার আর তোঁয়ার ইমানদার ভাইঅক্যলর, মানি নবিঅক্যলর আর যারা এই কিতাবর হতাগিন ফালন গরে য়িতারার সঅ-গোলাম। আল্লাহ্‌রেই সইদা গর।”

[10] তারফর তেঁই আঁরে হইল্, “এই কিতাবর বেক হতা, মানি আল্লাহ্‌র কালাম তুঁই গোফন নঅ রাইক্যো, হারন সময় হাছে আই গেইয়্যে। যিবা অন্যায়হারি, য়িবা ইয়ার ফরদিঅ অন্যায় গরক;

[11] যিবা জঘইন্য, য়িবা ইয়ার ফরদিঅ জঘইন্য থক্। সত্ মানুষ ইয়ার ফরদিঅ সত্ হাম গইত্যো থক্ আর যিবা ফবিত্র, য়িবা ইয়ার ফরদিঅ ফবিত্র থক্।”

[12] ইসা হঅর, “চঅ, আঁই বউত তরাতরিই আইর্ আর ফত্যিকরে য়িবার হাম ইসাবে দিবার ফুরস্কার আঁর লগেই আছে।

[13] আঁই আল্‌ফা আর ওমিগা, ফইল্যা আর শেষ, শুরু আর শেষ।

[14] “মোবারক য়িতারা, যারা য়িতারার ফোশাক ধুই ফেলে যেন্ য়িতারা জিবন-গাছর ফল হ্যাইবার অধিকারি অঅ আর দরজার মইধ্য দিয়েনে শঅরত ঢুকিত্ ফারে।

[15] কুত্যার মতন জঘইন্য মানুষ, জাদুগর, জেনাহারি, খুনি, মুত্যিফুজাহারি, আর যারা মিছা ভালাবাসে ও মিছার মাঝে চলে, য়িতারা বেক্যিনে বাইরে ফরি আছে।

[16] “আঁই ইসা আঁর ফেরেস্‌তারে ফাটায়্যি যেন্ য়িবা তোঁয়ারার হাছে জামাতগিনর লাই এই বেক বিষয়ে সাক্যি দিত্ ফারে। আঁই দাউদর য়িঁওর আর বংশধর, বেইন্যা ফজরর উজ্যল তারা।”

[17] ফাক-রুহ্ আর হোইন্যা হঅর, “আইয়্যো।” আর যিবা এই হতা উনের্ য়িবাঅ হঅক, “আইয়্যো।” যিবার তিরাশ লাইগ্যে য়িবা আইয়্যোক ও যিবা ফানি হ্যাইতো চাআ য়িবা বিনামুইল্যে জিবন-ফানি হ্যাই যঅক্।

[18] যিবা এই কিতাবর বেক হতা, মানি আল্লাহ্‌র কালাম উনে আঁই য়িবার হাছে এই সাক্যি দিইর দে, কেউ যুদি এগিনর লগে কিছু যোগ গরে তইলে আল্লাহ্‌অ এই কিতাবত লেহ্যা অক্যল গজব য়িবার জিবনত যোগ গরিবো।

[19] আর এই কিতাবর বেক হতা, মানি আল্লাহ্‌র কালামর ত্যুন যুদি কেউ কিছু বাদ দেএ তইলে আল্লাহ্‌অ এই কিতাবত লেহ্যা জিবন-গাছ আর ফবিত্র শঅরর অধিকার য়িবার জিবনর ত্যুন বাদ দিবো।

[20] যিবা এই সমস্ত বিষয়ে সাক্যি দেএর তেঁই হঅর, “আঁসাই আঁই বউত তরাতরি আইর।” আমিন। হযরত ইসা, আইয়্যো।

[21] হযরত ইসার রহমত আল্লাহ্‌র বেক বান্দাঅক্যলর উঅর থক্। আমিন।

২৭ লম্বর সিপারা: ফকাশিত কালাম — Chapters