[1] ফরদি আঁই উনিলাম, য়েই এবাদত-হ্যানার ত্যুন য়েই সাতজন ফেরেস্তারে একজন জোরে জোরে হঅর, “তোঁয়ারা যাইয়েনে আল্লাহ্র গজবত ভরা সাত্যুয়া ফেঁলা দুনিয়ার উঅর উইত্ গরি ঢালি দঅ।”
[2] তহন ফইল্যা ফেরেস্তা যাইয়েনে তেঁইর ফেঁলাগান দুনিয়ার উঅর উইত্ গরিল্। য়িয়ানর হারনে যারার উঅর য়েই জন্তুউয়ার চিন্য আছিল্ আর যারা য়িয়ানর মুত্যির ফুজা গইত্যো য়িতারার গাআত বউত হ্যারাফ আর বিষাক্ত এক ডইল্যা ঘা দেহ্যা দিল্।
[3] দিতিয় ফেরেস্তা তেঁইর ফেঁলাগান সমুদ্রর উঅর উইত গরিল্। তহন সমুদ্রর ফানি মরা মানুষর রক্তর মতন অইল্, আর সমুদ্রর বেক ফ্রানি মরি গেল্।
[4] ফরদি তিতিয় ফেরেস্তা দইজ্যা আর ঝন্যার উঅর তেঁইর ফেঁলাগান উইত্ গরিল্। য়িয়ানত য়েগিন রক্তর দইজ্যা আর ঝন্যা অই গেল্।
[5] ফানির উঅরদি যে ফেরেস্তার হ্যমতা আছিল্ আঁই তেঁইরে এই হতা হইতো উনিলাম: “অঅ আল্লাহ্ ফাক, তুঁই আছ আর তুঁই আছিলা। তুঁই নিয়াইবান, হারন তুঁই এই শাস্তি দিয়্যো।
[6] এই মানুষঅক্যলে আল্লাহ্র বান্দাঅক্যলরে আর নবিঅক্যলরে খুন গইজ্যে। য়িয়ানর লাই তুঁই য়িতারারে এই রক্ত হ্যাইতো দিয়্যো আর ইয়ানই য়িতারার ফক্যে উফযুক্ত অইয়্যে।”
[7] আঁই হোরবানগাহ্র ত্যুন একজনরে এই হতা হইতো উনিলাম: “সর্বশক্তিমান মাবুদ আল্লাহ্, তোঁয়ার বেক বিচার আঁসা আর নিয়াইয়ে ভরা।”
[8] চাইর লম্বর ফেরেস্তা সুয্যর উঅরদি তেঁইর ফেঁলাগান উইত্ গরিল্। য়িয়ানত মানুষঅক্যলরে আগুন দিয়েনে ফোড়াই দিবার লাই সুয্যরে হ্যমতা দেয়া অইল্।
[9] তহন আগুনর বউত তাফে মানুষঅক্যলর গাআ ফুড়ি গেল্, আর এই বেক গজবর উঅর যিবার হ্যমতা আছে য়িতারা য়েই আল্লাহ্র বিরুদ্যে কুফরি গইত্যো লাগিল্। কিন্তু তঅঅ য়িতারা মন নঅ ফিরাইল্ আর আল্লাহ্র ফশংসা নঅ গরিল্।
[10] ফরদি ফাঁচ লম্বর ফেরেস্তা য়েই জন্তুর সিংহাসনর উঅর তেঁইর ফেঁলাগান উইত গরিল্। য়িয়ানত য়েই জন্তুউয়ার রাইজ্য আঁধার অই গেল্। যন্ত্রনাত মাইন্ষ্যে য়িতারার জিল্ফা হঁঅরাইতো লাগিল্ আর য়িতারার এই যন্ত্রনা ও ঘাআর লাই য়িতারা বেহেস্তর আল্লাহ্র বিরুদ্যে কুফরি গইত্যো লাগিল্, কিন্তু তঅঅ য়িতারা য়িতারার হ্যারাফ হামর ত্যুন মন নঅ ফিরাইল্।
[12] তারফর ছঅ লম্বর ফেরেস্তা মআ দইজ্যা ফোরাতর উঅরদি তেঁইর ফেঁলাগান উইত্ গরিল্। য়িয়ানত ফুক দেশর বাদশাঅক্যলর যাইবার ফথ রেডি অইবার লাই য়েই দইজ্যার ফানি উয়াই গেল্।
[13] তহন আঁই বেংগর মতন তিন্যুয়া ভুত দেকিত্ ফাইলাম। য়েগিন য়েই দানব, য়েই জন্তু আর য়েই ভন্ড নবির মুকর ত্যুন বাইর অই আইস্তো আছিল।
[14] য়েই ভুতগিন কেরামতি হাম গইত্যো আছিল্। সর্বশক্তিমান আল্লাহ্র য়েই ডঁর দিনত যুদ্য গরিবার লাই য়িতারা সারা দুনিয়ার বাদশাঅক্যলরে একলগে জমা গরিল্।
[15] ইসা হঅর, “চঅ, আঁই চোরর মতন আইস্যোম। মোবারক য়েই মানুষ, যিবা অঅজাগ অই থাকে আর নিজর ফোশাক ফিঁদি থাকে, যেন্ য়িবার ত্যুন লেংটা অই ঘুরন নঅ ফরে আর মাইন্ষ্যে য়িবার শরম দেকিত্ নঅ ফাআ।”
[16] য়িব্রু ভাষাত যে জাগার নাম হরমাগিদোন, ভুতগিনে য়েই বাদশাঅক্যলরে য়েডে একত্র গরিল্।
[17] ফরদি সাত লম্বর ফেরেস্তা তেঁইর ফেঁলাগান বাতাসত উইত্ গরিল্। তহন এবাদত-হ্যানার সিংহাসনর ত্যুন জোরে এই হতাগিন হোয়া অইল্, “যিয়ান অইবার য়িয়ান অই গেইয়্যে।”
[18] তহন বিজ্লি চম্কাইতো লাগিল্, ভয়ংকর আবাজ অইতো ও ঠাঢার ফইত্যো লাগিল্ আর এন্ বিরাট ভুসাল অইল্ যিয়ান দুনিয়াত মানুষ সিষ্টির ফরর ত্যুন আর হনঅ দিনঅ দেহ্যা নঅঅ যাআ। য়েই ভুসাল খুবই সাংঘাতিক আছিল্।
[19] য়েই নাম-গরা শঅরগান তিন ভাগে ভাগ অই গেল্ আর বিন্য বিন্য জাতির শঅরগিন ভাঁগি ফরি গেল্। ফরদি য়েই নাম-গরা বেবিলনর হতা আল্লাহ্র মনত ফরিল্, আর তেঁই তেঁইর গজবর ভয়ংকর মদত ফেঁলা ভরাইয়েনে বেবিলনরে হ্যাইতো দিল্।
[20] তহন ফত্যিউয়া দিফ ধাই গেল্ ও ফাআরগিন আর দেহ্যা নঅ গেল্।
[21] আসমানর ত্যুন মানুষর উঅর ডঁর ডঁর ফাত্যোরর মতন শিল ফইত্যো লাগিল্। য়িয়ানর ফত্যিউয়ার ওজন আছিল্ ছোত্যিরিশ কেজি। ইয়ানত মাইন্ষ্যে শিলর আঘাতর লাই আল্লাহ্র বিরুদ্যে কুফরি গইত্যো লাগিল্, হারন য়েই শিলর আঘাত আছিল্ ভয়ংকর।