Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:10

[1] যে সাতজন ফেরেস্‌তার আতত্ সাত্যুয়া ফেঁলা আছিল্ য়িতারার মইধ্যে একজন আইয়েনে আঁরে হইল্, “বউত ফানির উঅরদি যে মআবেইশ্যা বোই আছে, আইয়্যো, আঁই য়িবার শাস্তি তোঁয়ারে দেহ্যাই।

[2] দুনিয়ার বাদশাঅক্যলে য়িবার লগে জেনা গইজ্যেল্, আর যারা এই দুনিয়ার য়িতারা য়িবার জেনার আংগুর-রসত মাতাল অইয়্যেল্।”

[3] তারফর য়েই ফেরেস্‌তা আঁরে মরুভুমিত লই গেল্। তহন আঁই ফাক-রুহ্‌র বশত্ আছিলাম। য়েডে আঁই একজন মাইয়্যাফোয়ারে উগ্যুয়া লাল রংগর জন্তুর উঅরদি বোই থাইক্‌তো দেকিলাম। কুফরি গরিবার লাই বউত নাম য়েই জন্তুউয়ার উঅর লেহ্যা আছিল্। য়িয়ানর সাত্যুয়া মাথা আর দোশ্যুয়া শিং।

[4] য়েই মাইয়্যাফোয়াউয়া বাইয়োইন্যা ও লাল রংগর ফোশাক ফিঁদি আছিল্ আর য়িয়ানর গাআত সোনা, দামি দামি ফাত্যোর ও মুক্তার গয়না আছিল্। জঘইন্য জিনিসত আর য়িবার জেনার হাসারাত্ ভরা উগ্যুয়া সোনার ফেঁলা য়িবার আতত্ আছিল্।

[5] য়িবার হোয়ালত্ এন্ নাম লেহ্যা আছিল্ যিয়ানর বিষয়ে উগ্যুয়া গোফন সইত্য আছে। য়েই নামগান অইল্, “নাম-গরা বেবিলন, বেইশ্যাঅক্যলর আর দুনিয়ার অক্যল জঘইন্য জিনিসর মা।”

[6] আঁই দেকিলাম, য়েই মাইয়্যাফোয়াউয়া আল্লাহ্‌র বান্দাঅক্যলর রক্ত আর যারা ইসার বিষয়ে সাক্যি দিয়্যে য়িতারার রক্ত হ্যাইয়েনে মাতাল অই আছে।

[7] আঁই য়িবারে দেকিয়েনে বঅর আচ্যাইয্য অইলাম। তহন য়েই ফেরেস্‌তা আঁরে হইল্, “তুঁই আচ্যাইয্য অইতা লাইগ্যো কিল্যাই? মাইয়্যাফোয়াউয়ার আর যে জন্তুউয়া য়িবারে বোই লই বেড়ার য়েই জন্তুউয়ার গোফন মানি তোঁয়ারে বুঝাই দিইর। ইয়ান য়েই জন্তু যিয়ানর সাত্যুয়া মাথা আর দোশ্যুয়া শিং আছিল্।

[8] যে জন্তুউয়ারে তুঁই দেক্যিলা য়িয়ান আগে আছিল্ কিন্তু এহন নাই। ফরদি য়িয়ান আবিয়া-দোজগর ত্যুন উঢি আইয়েনে অনন্তহাল ধরিয়েনে শাস্তি ভোগ গরিবো। তহন যারা এই দুনিয়ার, মানি দুনিয়া সিষ্টির সময়র ত্যুন যারার নাম জিবন-কিতাবত্ লেহ্যা নাই য়িতারা য়েই জন্তুউয়ারে দেকিয়েনে আচ্যাইয্য অই যাইবো; হারন জন্তুউয়া আগে আছিল্, এহন নাই, অথচ আবার দেহ্যা দিবো।

[9] “এহন যেগিন হোয়া অইবো য়েগিন বুঝিবার লাই বুদ্যির দরহার। য়েই সাত্যুয়া মাথা অইল্ সাত্যুয়া ফাআর যেগিনর উঅর মাইয়্যাফোয়াউয়া বোই আছে। য়েই সাত্যুয়া মাথা আবার সাতজন বাদশাঅ আঁসা।

[10] য়েই বাদশাঅক্যলর মইধ্যে ফাঁচজন আগেই শেষ অই গেইয়্যে, একজন এহনঅ আছে আর অইন্যজন এহনঅ নঅঅ আইয়্যে। য়েই বাদশা আইবার ফর য়িবার ত্যুন কিছুদিন থাকনই ফরিবো।

[11] যে জন্তুউয়া আগে আছিল্ কিন্তু এহন নাই য়িয়ান য়েই সাতজনর মইধ্যে একজন অইলেঅ য়িয়ান আষ্ট লম্বর বাদশা; য়িবা অনন্তহাল ধরিয়েনে শাস্তি ভোগ গরিবো।

[12] “যে দোশ্যুয়া শিং তুঁই দেইক্যো য়েগিন অইল্ দশজন বাদশা। য়িতারা এহনঅ রাজত্য গইত্যো শুরু নঅঅ গরে, কিন্তু য়িতারা য়েই জন্তুর লগে অল্ফ সময়র লাই বাদশা ইসাবে রাজত্য গরিবার হ্যমতা ফাইবো।

[13] এই বাদশাঅক্যলর উদ্যেশ্য একই, আর য়িতারা বেক্যিনে য়িতারার হ্যমতা ও অধিকার য়েই জন্তুউয়ারে দিবো।

[14] ইতারা ভেরার বাইচ্যার বিরুদ্যে যুদ্য গরিবো আর ভেরার বাইচ্যা য়িতারারে আআরাই দিবো, হারন তেঁই ফভুঅক্যলর ফভু আর বাদশাঅক্যলর বাদশা। যারারে ডাকা অইয়্যে আর বাছি লোয়া অইয়্যে ও যারা বিশ্যস্ত য়িতারাই তেঁইর লগে থাকিবো।”

[15] তারফর য়েই ফেরেস্‌তা আঁরে হইল্, “তুঁই যে ফানি দেইক্যো, যেগিনর উঅর য়েই বেইশ্যা বোই আছে, য়েগিন অইল্ বউত দেশ, বউত মানুষ, বউত জাতি আর বউত ভাষা।

[16] তুঁই যে দোশ্যুয়া শিং দেইক্যো য়েগিন আর য়েই জন্তুউয়া য়েই বেইশ্যারে ঘিনা গরিবো। য়িতারা য়িবারে তচনচ ও লেংটা গরিবো আর য়িবার গোস্ত হ্যাইবো; তারফর য়িবারে আগুন দিয়েনে ফোড়াই ফেলিবো।

[17] ইয়ানর হারন অইল্, আল্লাহ্ য়িতারার দিলত্ এন্ ইছ্যা দিয়্যে যেন্ তেঁইর কালাম সফল অঅ। য়িয়ানর হারনে য়িতারা একমন অইয়েনে য়েই জন্তুউয়ার হাছে য়িতারার বেক হ্যমতা দান গরিবো, যেন্ আল্লাহ্‌র কালাম ফুরন নঅ অঅন ফইয্যন্ত য়িবা রাজত্য গরিত্ ফারে।

[18] যে মাইয়্য্যাফোয়াউয়ারে তুঁই দেক্যিলা য়িবা অইল্ য়েই নাম-গরা শঅর, যিবা দুনিয়ার বেক বাদশাঅক্যলর উঅরদি রাজত্য গরের্।”

২৭ লম্বর সিপারা: ফকাশিত কালাম — Chapters