[1] ফরদি আঁই বেহেস্তত্ আর এক্যান মআন ও আচ্যাইয্য চিন্য দেকিলাম। দেকিলাম, সাতজন ফেরেস্তা আর য়িতারার আতত্ শেষ সাত্যুয়া গজব। এগিনরে শেষ গজব হোয়া অঅর, হারন এগিন দিয়েনে আল্লাহ্র গোস্যারঅ শেষ অইবো।
[2] তারফর আঁই আগুন মিশাইন্যা আইনার এক্যান সমুদ্রর মতন দেকিলাম, আর যারা য়েই জন্তু ও য়িয়ানর মুত্যি আর য়িয়ানর নামর সইংকার উঅরদি জয়লাভ গইজ্যে য়িতারারেঅ দেকিলাম। আল্লাহ্র দেয়া বিনা আতত্ গরিয়েনে য়িতারা য়েই আইনার সমুদ্রর ধারত্ থিয়াই আছিল্।
[3] য়িতারা আল্লাহ্র গোলাম মুসার আর য়েই ভেরার বাইচ্যার এই হাউয়ালিগান গাইতো আছিল্: “অঅ সর্বশক্তিমান মাবুদ আল্লাহ্, হত ডঁর আর আচ্যাইয্য তোঁয়ার হাম! অঅ অক্যল জাতির বাদশা, হত নিয়াই আর আঁসা তোঁয়ার ফথ!
[4] অঅ মাবুদ, তোঁয়ারে হনে না ডরাইবো? হনে না তোঁয়ার নামর ফশংসা গরিবো? হ্যালি তুঁইই তঅ ফবিত্র। অক্যল জাতি তোঁয়ার হাছে আইবো, বেক্যিনে তোঁয়ার এবাদত গরিবো; হারন তোঁয়ার নিয়াইবিচার ফকাশিত অইয়্যে।”
[5] ইয়ার ফরদি আঁই দেকিলাম, বেহেস্তত্ য়েই এবাদত-হ্যানাগান, মানি শাহাদাত-তাম্বুগান খোলা অইল্।
[6] তহন য়েই সাতজন ফেরেস্তা সাত্যুয়া গজব লইয়েনে এবাদত-হ্যানার ত্যুন বাইর অই আইল্। য়িতারার ফিঁদনত্ আছিল্ ফরিষ্কার ঝক্মইক্যা হঅর আর বুগত্ বাঁধা আছিল্ সোনার ফাট্যি।
[7] য়েই চাইরজন ফ্রানির একজন য়েই সাতজন ফেরেস্তারে সাত্যুয়া সোনার ফেঁলা দিল্। আল্লাহ্, যিবা যুগ যুগ ধরিয়েনে চিরহাল জিন্দা আছে, য়েই ফেঁলাগিন তেঁইর গোস্যাত্ ভরা আছিল্।
[8] আল্লাহ্র মইমা আর কুদরতর ত্যুন যে ধুঁয়া বাইর অইতো আছিল্ য়েই ধোঁয়াত এবাদত-হ্যানাগান ভরি গেল্। য়েই সাতজন ফেরেস্তার সাত্যুয়া গজব শেষ নঅ অঅন ফইয্যন্ত কেউ য়েই এবাদত-হ্যানাত ঢুকিত্ নঅ ফারিল্।