[1] “সাদ্যি শঅরর জামাতর ফেরেস্তার হাছে এই হতা লেহ্য — আল্লাহ্র সাত্যুয়া রুহ্ আর সাত্যুয়া তারা যিবা ধরি আছে তেঁই এই হতা হঅর: আঁই তোঁয়ার হামর হতা জানি। জিন্দা আছ বুলিয়েনে তোঁয়ার বউত সুনাম আছে, কিন্তু আসলে তুঁই মরা।
[2] তুঁই অঅজাগ অই উঢ আর বাদবাকি যেগিন মরিবার মতন অইয়্যে য়েগিন শক্তিশালি গরি তুল, হারন আঁর আল্লাহ্র সাম্নদি তোঁয়ার হনঅ হামই আঁই শেষ অইতো নঅঅ দেকি।
[3] ইয়ানর লাই যেগিন তুঁই ফাইয়্যো ও উইন্যো য়েগিন মনত্ গর ও ফালন গর, আর এই অবস্তার ত্যুন মন ফিরঅ। যুদি তুঁই অঅজাগ অই নঅ উঢ তইলে আঁই চোরর মতন আইস্যোম, আর আঁই হঅন্ সমত তোঁয়ার হাছে আইস্যোম য়িয়ান তুঁই জানিত্অ ফাইত্যা নঅ।
[4] কিন্তু সাদ্যিত্ তোঁয়ার এন্ হয়েকজন মানুষ আছে যারা য়িতারার হঅর-সোঅর, মানি সাইল্সলন হাসারা নঅঅ গরে। য়িতারা যোইগ্য বান্দা বুলিই সাদা ফোশাক ফিঁদিয়েনে আঁর লগে চলাফিরা গরিবো।
[5] যিবা জিতিবো য়িবা এই ডইল্যা সাদা ফোশাক ফিঁদিবো। জিবন-কিতাবর ত্যুন য়িবার নাম আঁই হনঅ দিনঅ ফুছি নঅ ফেইল্যোম, বরং আঁর বাবা আর তেঁইর ফেরেস্তাঅক্যলর সাম্নদি আঁই য়িবারে সিকার গরি লইয়োম।
[6] যিবার উনিবার হান আছে য়িবা উনক, ফাক-রুহ্ জামাতগিনরে কি হঅর।
[7] “ফিলাদেলফিয়া শঅরর জামাতর ফেরেস্তার হাছে এই হতা লেহ্য — যিবা ফবিত্র আর আঁসা, যিবার হাছে দাউদর চাবি আছে, যিবা খুলিলে কেউ বন্ধ গরিত্ নঅ ফারে আর বন্ধ গইল্যে কেউ খুলিত্ নঅ ফারে,
[8] তেঁই এই হতা হঅর: আঁই তোঁয়ার হামর হতা জানি। চঅ, আঁই তোঁয়ার সাম্নদি এক্যান খোলা দরজা রাকিলাম যিয়ান বন্ধ গরিবার হ্যমতা কেউঅর নাই। আঁই জানি তোঁয়ার শক্তি বউত হম, কিন্তু তঅঅ তুঁই আঁর কালাম ফালন গইজ্যো আর আঁরে অসিকার নঅঅ গর।
[9] যারা নিজরারে ইহুদি হঅ অথচ ইহুদি নঅঅ, ইবিলিসর দলর য়েই মিছাহ্যোর মানুষঅক্যলরে আঁই তোঁয়ার হাছে আনাইয়্যোম ও তোঁয়ার ঠেংগত ধরিয়েনে সালাম গরাইয়্যোম, আর য়িতারারে জানাই দিয়োম দে, আঁই তোঁয়ারে মহব্যত গরি।
[10] ধৈয্য ধরিবার যে উকুম আঁই দিয়্যিলাম য়িয়ান তুঁই ফালন গইজ্যো; য়িয়ানর লাই এই দুনিয়ার উঅরদি যে হষ্টর সময় আইয়্যের য়েই সময়র ত্যুন আঁই তোঁয়ারে রক্যা গইজ্যোম। যারা এই দুনিয়ার য়িতারারে ফরিক্যা গরিবার লাই এই হষ্টর সময় আইবো।
[11] আঁই বউত তরাতরি আইর্। তোঁয়ার যিয়ান আছে য়িয়ান শক্ত গরিয়েনে ধরি রাক, যেন্ কেউ তোঁয়ার জিতিবার ফুরস্কার হারি নঅ লঅ।
[12] যিবা জিতিবো য়িবারে আঁই আঁর আল্লাহ্র ঘরর এক্যান হ্যাম্বা বানাইয়্যোম; য়িবা আর হনঅ দিনঅ বাইরে যাইতো নঅ। আঁই য়িয়ানর উঅরদি আঁর আল্লাহ্র নাম আর আঁর আল্লাহ্র শঅরর নাম লেইক্যোম। নয়া জেরুজালেমই য়েই শঅর। বেহেস্তর মইধ্যর ত্যুন আঁর আল্লাহ্র হাছর ত্যুন এই শঅর লামি আইবো। যিবা জিতিবো আঁই য়িবার উঅর আঁর নয়া নামঅ লেইক্যোম।
[13] যিবার উনিবার হান আছে য়িবা উনক, ফাক-রুহ্ জামাতগিনরে কি হঅর।
[14] “লায়দিকেয়া শঅরর জামাতর ফেরেস্তার হাছে এই হতা লেহ্য — যিবা আমিন, যিবা বিশ্যস্ত আর আঁসা সাক্যি, যিবা আল্লাহ্র সিষ্টির মেইন, তেঁই এই হতা হঅর: আঁই তোঁয়ার হামর হতা জানি।
[15] তুঁই ঠান্ডাঅ নঅ, গরমঅ নঅ। তুঁই অঅ ঠান্ডা নঅত গরম অইলে ভালা অইতো।
[16] কিন্তু তুঁই নঅ ঠান্ডা নঅ গরম, য়িয়ানর লাই আঁই তোঁয়ারে আঁর মুকর ত্যুন সেফর মতন গরিয়েনে ফেলি দিয়োম।
[17] তুঁই হইতা লাইগ্যো, ‘আঁই ফুইসাআলা; আঁই ডঁর মানুষ অইয়্যি, য়িয়ানর লাই আঁর হনঅ কিছ্যুর অভাব নাই।’ বঅর ভালা, কিন্তু তুঁই তঅ নঅ জান দে, তুঁই দুক্যি, দয়ার ফাত্র, গরিব, আঁধা আর লেংটা।
[18] য়িয়ানর লাই আঁই তোঁয়ারে এই উফদেশ দিইর — তুঁই আঁর হাছর ত্যুন আগুনত্ ফোড়াইয়েনে হ্যাঁটি গরা সোনা কিনি লঅ যেন্ তুঁই ফুইসাআলা অইত্ ফার। আঁর হাছর ত্যুন সাদা ফোশাক কিনিয়েনে ফিঁদ যেন্ তোঁয়ার লেংটা অবস্তার শরম দেহ্যা নঅ যাআ। আঁর হাছর ত্যুন চোগত দিবার মল্যম কিনি লঅ যেন্ তুঁই দেকিত্ ফঅ।
[19] আঁই যারারে মহব্যত গরি য়িতারারই দোষ দেহ্যাই দিই আর শাসন গরি। য়িয়ানর লাই এই অবস্তার ত্যুন মন ফিরাইতো আগ্রয়ি অঅ।
[20] চঅ, আঁই দরজার হাছে থিয়াই আঘাত গরির। কেউ যুদি আঁর গলার আবাজ উনিয়েনে দরজা খুলি দেএ তইলে আঁই ভিতরে য়িবার হাছে যাইয়্যোম ও য়িবার লগে হ্যানা-দানা গইজ্যোম, আর য়িবাঅ আঁর লগে হ্যানা-দানা গরিবো।
[21] “আঁই জিতিয়েনে যেইল্যা আঁর বাবার লগে তেঁইর সিংহাসনত্ বোস্যি, ঠিগ য়েইল্যা যিবা জিতিবো য়িবারে আঁই আঁর লগে আঁর সিংহাসনত্ বোইবার অধিকার দিয়োম।
[22] যিবার উনিবার হান আছে য়িবা উনক, ফাক-রুহ্ জামাতগিনরে কি হঅর।”