Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:28

[1] যিবা য়েই সিংহাসনর উঅর বোই আছিল্ তেঁইর ডাইন আতত্ আঁই উগ্যুয়া কিতাব দেকিলাম। কিতাব্যুয়ার ভিতরে আর বাইরে লেহ্যা আছিল্ আর সাত্যুয়া মোঅর দিয়েনে সিলমোঅর গরা আছিল্।

[2] ফরদি আঁই একজন শক্তিশালি ফেরেস্‌তারে জোর গলাত এই হতা হইতো উনিলাম, “হনে এই সিলমোঅরগিন ভাঁগিয়েনে কিতাব্যুয়া খুলিবার যোইগ্য?”

[3] কিন্তু বেহেস্‌তত্ বা দুনিয়াত বা দুনিয়ার গভিরত কেউই য়েই কিতাব্যুয়া খুলিত্ নঅ ফারিল, ভিতরে চাইত্‌অ নঅ ফারিল্।

[4] তহন আঁই বউত হাঁইন্‌তো লাগিলাম, হারন এন্ কেউঅরে ফাআ নঅ গেল্ যিবা য়েই কিতাব্যুয়া খুলিবার বা চাইবার যোইগ্য।

[5] ফরদি নেতাঅক্যলর মইধ্যে একজন আঁরে হইল্, “নঅ হাঁইন্দো। এহুদা বংশর সিংহ, যিবা দাউদর বংশধর, তেঁই জিতি গেইয়্যে। তেঁইই য়েই সাত্যুয়া সিলমোঅর ভাঁগিয়েনে কিতাব্যুয়া খুলিত্ ফারে।”

[6] চাইরজন ফ্রানি আর নেতাঅক্যলর মাঝদি যে সিংহাসনগান আছিল্ য়িয়ানর উঅর উগ্যুয়া ভেরার বাইচ্যারে আঁই থিয়াই থাইক্‌তো দেকিলাম। আঁর মনে অইতো আছিল্ যেন্ য়েই ভেরার বাইচ্যারে মারি ফেলা অইয়্যেল্। য়েই ভেরার বাইচ্যার সাত্যুয়া শিং আর সাত্যুয়া চোগ আছিল্। আল্লাহ্‌র যে সাত্যুয়া রুহ্‌‍রে দুনিয়ার বেক জাগাত ফাটাআ অঅ এই চোগগিন আছিল্ য়েই সাত্যুয়া রুহ্‌।

[7] ফরদি য়েই ভেরার বাইচ্যা আইয়েনে যিবা সিংহাসনত্ বোই আছিল্ তেঁইর ডাইন আতর ত্যুন কিতাব্যুয়া লইল্।

[8] কিতাব্যুয়া লইবার ফর য়েই চাইরজন ফ্রানি আর চব্যিশজন নেতা ভেরার বাইচ্যার সাম্‌নদি উইত অইল্। য়িতারার ফত্যিকর আতত্ উগ্যুয়া গরিয়েনে বিনা ও উগ্যুয়া গরিয়েনে ধুফ ভরা সোনার ফেঁলা আছিল্। য়েই ধুফ ভরা ফেঁলাগিন অইল্ আল্লাহ্‌র বান্দাঅক্যলর মুনাজাত।

[9] য়িতারা এই নয়া হাউয়ালিগান গাইতো আছিল্: “তুঁইই য়েই কিতাব্যুয়া নিয়েনে য়িয়ানর সিলমোঅরগিন খুলিবার যোইগ্য, হারন তোঁয়ারে মারি ফেলা অইয়্যেল্। তুঁইই তোঁয়ার রক্ত দিয়েনে ফত্যি বংশ, ভাষা, দেশ আর জাতির মইধ্যর ত্যুন আল্লাহ্‌র লাই মানুষঅক্যলরে কিন্যো।

[10] তুঁই য়িতারারে নিয়েনে উগ্যুয়া রাইজ্য বানাই তুইল্যো আর আঁরার আল্লাহ্‌র এবাদত-হাম গরিবার লাই ইমাম বানাইয়্যো। দুনিয়াত য়িতারাই রাজত্য গরিবো।”

[11] ফরদি আঁই চাই দেকিলাম; আর আঁই য়েই সিংহাসন, ফ্রানি ও নেতাঅক্যলর চাইরোমিক্যাদি বউত ফেরেস্‌তার গলার আবাজ উনিলাম। য়েই ফেরেস্‌তাঅক্যলে আছিল্ সইংক্যাত আজার আজার, কুটি কুটি।

[12] য়িতারা জোরে জোরে এই হতা হইতো আছিল্: “যে ভেরার বাইচ্যারে মারি ফেলা অইয়্যেল্, তেঁইই হ্যমতা, ধন, গেয়ান, শক্তি, সম্যান, গোরব আর ফশংসা ফাইবার যোইগ্য।”

[13] তারফর বেহেস্‌তত্, দুনিয়াত, দুনিয়ার গভিরত্‌ আর সমুদ্রত যেত ফ্রানি আছে, এন্ কি, য়েগিনর মইধ্যে আর যা কিছু আছে বেক্যিনরে আঁই এই হতা হইতো উনিলাম: “সিংহাসনর উঅরদি যিবা বোই আছে তেঁইর আর য়েই ভেরার বাইচ্যার ফশংসা, সম্যান, গোরব ও হ্যমতা চিরহাল থক্।”

[14] য়েই চাইরজন ফ্রানি হইল্, “আমিন।” তারফর য়েই নেতাঅক্যল উইত অইয়েনে সইদা গরিল্।

২৭ লম্বর সিপারা: ফকাশিত কালাম — Chapters