[1] ভেরার বাইচ্যা যহন য়েই সাত্যুয়া সিলমোঅরর ফইল্যাউয়া ভাঁইংতো আছিল্ তহন আঁই চাই দেকিলাম; আর আঁই য়েই চাইরজন ফ্রানির মইধ্যে একজনরে ঠাঢার ফরিবার মতন আবাজে হইতো উনিলাম, “আইয়্যো।” তহন আঁই উগ্যুয়া সাদা ঘোড়া দেকিত্ ফাইলাম।
[2] যিবা য়িয়ানর উঅরদি বোই আছিল্ তেঁইর আতত উগ্যুয়া ধনুক আছিল্। তেঁইরে উগ্যুয়া তাজ দেয়া অইল্ আর তেঁই জিতইন্যার মতন বাইর অইয়েনে জয় গইত্যে গইত্যে চলিল্।
[3] ভেরার বাইচ্যা যহন দিতিয় সিলমোঅর ভাঁগিল্ তহন আঁই দিতিয় ফ্রানিরে হইতো উনিলাম, “আইয়্যো।”
[4] তহন আগুনর মতন লাল অইন্য উগ্যুয়া ঘোড়া বাইর অই আইল্। যিবা য়েই ঘোড়ার উঅর বোই আছিল্ তেঁইরে দুনিয়ার ত্যুন শান্তি তুলি লইবার হ্যমতা দেয়া অইল্, যেন্ মাইন্ষ্যে একজন অইন্যজনরে মারি ফেলে। তেঁইরে উগ্যুয়া ডঁর তলোয়ারঅ দেয়া অইল্।
[5] ভেরার বাইচ্যা যহন তিতিয় সিলমোঅর ভাঁগিল্ তহন আঁই তিতিয় ফ্রানিরে হইতো উনিলাম, “আইয়্যো।” তারফর আঁই উগ্যুয়া হালা ঘোড়া দেকিত্ ফাইলাম। যিবা য়েই ঘোড়াউয়ার উঅরদি বোই আছিল্ তেঁইর আতত্ উগ্যুয়া দাঁড়িফল্যা আছিল্।
[6] আর আঁই য়েই চাইরজন ফ্রানির মাঝদি কেউঅরে হইতো উনিলাম, “একজন ডেলি লেবারর এক দিনর ইন্কামে হ্যালি এক কেজি গেঁউ বা তিন কেজি যব ফাআ যাআ। তেল আর আংগুর-রস তুঁই নষ্ট নঅ গইজ্যো।”
[7] ভেরার বাইচ্যা যহন চাইর লম্বর সিলমোঅর ভাঁগিল্ তহন আঁই চাইর লম্বর ফ্রানিরে হইতো উনিলাম, “আইয়্যো।”
[8] তহন আঁই উগ্যুয়া ফেকাইশ্যা রংগর ঘোড়া দেকিত্ ফাইলাম। যিবা য়েই ঘোড়ার উঅরদি বোই আছিল্ তেঁইর নাম মরন; আর মরা রুহ্গিনর জাগাউয়া ঠিগ তেঁইর ফিছদি ফিছদি সইল্তো আছিল। দুনিয়ার চাইর ভাগর এক ভাগর উঅরদি য়িতারারে হ্যমতা দেয়া অইল্, যেন্ য়িতারা তলোয়ার, দুর্বিক্য, মরন আর দুনিয়ার বইন্য জন্তু দিয়েনে মানুষঅক্যলরে মারি ফেলে।
[9] যহন তেঁই ফাঁচ লম্বর সিলমোঅর ভাঁগিল্ তহন আঁই উগ্যুয়া হোরবানগাহ্র নিচদি এন্ বেক মানুষর রুহ্ দেকিত্ ফাইলাম যারারে আল্লাহ্র কালামর লাই আর সাক্যি দিবার লাই মারি ফেলা অইয়্যেল্।
[10] য়িতারা জোরে চিল্যাইয়েনে হইল্, “অঅ ফবিত্র ও সইত্যময় মালিক, যারা এই দুনিয়ার, য়িতারার বিচার গইত্যো আর য়িতারার উঅর আঁরার রক্তর ফতিশোধ লইতো তুঁই আর হত দেরি গরিবা?”
[11] তহন য়িতারার ফত্যিকরে উগ্যুয়া গরিয়েনে সাদা ফোশাক দেয়া অইল্ আর হোয়া অইল্, য়িতারার সঅ-গোলাম আর ভাইঅক্যলরে, যারারে য়িতারারই মতন গরিয়েনে মারি ফেলা অইবো য়িতারার সইংক্যা ফুরন নঅ অঅন ফইয্যন্ত য়িতারা যেন্ আরো কিছুদিন অফেক্যা গরে।
[12] তারফর আঁই দেকিলাম, তেঁই যহন ছঅ লম্বর সিলমোঅর ভাঁগিল্ তহন বিরাট ভুসাল অইল্। সুয্য এক্যবারে হালা অই গেল্ আর গোডা চাঁনগানই রক্তর মতন লাল অই উঢিল্।
[13] জোর বাতাস বইলে যেইল্যা ডোংগুলা গাছর ত্যুন ডোংগুলা অসময়ে ফরি যাআ ঠিগ য়েইল্যা গরিয়েনে আসমানর তারাগিন দুনিয়ার উঅর হ্যোসি ফরিল্।
[14] বডি রাকা হঅজর মতনই আসমান বডি গেল্; আর ফত্যিউয়া ফাআর ও দিফ নিজর নিজর জাগার ত্যুন সরি গেল্।
[15] দুনিয়ার অক্যল বাদশা আর মেইন মানুষ, সেনাফতি, ফুইসাআলা ও শক্তিশালি মানুষ আর ফত্যি গোলাম ও সাধিন মানুষ ফাআরর গাঁতাত গাঁতাত আর ফাত্যোরর আড়ালে আড়ালে নিজরারে লুকাই ফেলিল্।
[16] য়িতারা ফাআর ও ফাত্যোরগিনরে হইল্, “আঁরার উঅরদি ফর আর যিবা য়েই সিংহাসনত্ বোই আছে তেঁইর মুকর সাম্নদির ত্যুন ও ভেরার বাইচ্যার গজবর ত্যুন আঁরারে লুকাই রাক,
[17] হারন য়িতারার গজব নাজিলর য়েই মআন দিন আই ফইজ্যে, আর হনে য়িয়ানর সাম্নদি থিয়াই থাকিত্ ফারে?”