Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:40

[1] ইয়ার ফরদি আঁই বেহেস্‌তর এক্যান দরজা খোলা দেকিত্ ফাইলাম। শিংগার আবাজর মতন যিবার গলার আবাজ আগে আঁই উন্যিলাম তেঁই আঁরে হইল্, “তুঁই এডে উঢি আইয়্যো। এগিন বেক্যিনর ফরদি যেগিন অবইশ্যই ঘইট্যো যাআর য়েগিন আঁই তোঁয়ারে দেহ্যাইয়্যোম।”

[2] আর তহনই আঁই ফাক-রুহ্‌র বশত বেহেস্‌তত্ উগ্যুয়া সিংহাসন দেকিত্ ফাইলাম। আঁই দেকিলাম, য়েই সিংহাসনত্ একজন বোই আছে।

[3] তেঁইর চিয়ারা ঠিগ হিরা আর সাদ্যিয় মনির মতন। সিংহাসনগানর চাইরোমিক্যাদি উগ্যুয়া রংধনু আছিল্; য়িয়ান দেইক্‌তে ঠিগ এক্যান ফান্যার মতন।

[4] য়েই সিংহাসনর চাইরোমিক্যাদি আরো চব্যিশ্যুয়া সিংহাসন আছিল্, আর য়েই সিংহাসনগিনত্ চব্যিশজন নেতা বোই আছিল্। য়িতারার ফোশাক আছিল্ সাদা আর য়িতারার মাথাত সোনার তাজ আছিল্।

[5] য়েই সিংহাসনগানর ত্যুন বিজ্‌লি, ভয়ংকর আবাজ আর ঠাঢারর আবাজ বাইর অইতো আছিল্। সিংহাসনর সাম্‌নদি সাত্যুয়া বাত্যি জইল্‌তো আছিল্। য়েই বাত্যিগিন আল্লাহ্‌র সাত্যুয়া রুহ্‌।

[6] য়েই সিংহাসনর সাম্‌নদি যেন্ ফোটিকর মতন ফরিষ্কার এক্যান আ‌ইনার সমুদ্র আছিল্। য়েই সিংহাসনগিনর মাঝদির সিংহাসনগানর চাইরোফাশদি চাইরজন ফ্রানি আছিল্। য়িতারার সাম্‌নদির আর ফিছদির মিক্যা চোগে ভরা আছিল্।

[7] ফইল্যা ফ্রানিউয়ার চিয়ারা সিংহর মতন, দিতিয়উয়ার গরুর বাইচ্যার মতন, তিতিয়উয়ার মানুষর মতন আর চাইর লম্বরগানর উড়ন্ত ইগল ফাকির মতন।

[8] এই চাইরজন ফ্রানির ফত্যিকর ছ্যোউয়্যা গরিয়েনে ফাক আছিল্ আর বেক জাগা চোগে ভরা আছিল্। য়েই ফ্রানিগিন দিন-রাইত এই হতাই হইতো আছিল্, “সর্বশক্তিমান মাবুদ আল্লাহ্, যিবা আছিল্, যিবা আছে আর যিবা আইয়্যের, তেঁই ফবিত্র, ফবিত্র, ফবিত্র।”

[9] চিরজিবন্ত মাবুদ আল্লাহ্, যিবা সিংহাসনত্ বোই আছে, এই ফ্রানিগিন যহনই তেঁইরে ফশংসা, সম্যান আর শুকরিয়া জানাআ,

[10] তহন য়েই চব্যিশজন নেতা সিংহাসনর অধিকারি, মানি যিবা চিরহাল ধরিয়েনে জিন্দা আছে তেঁইরে উইত অইয়েনে সইদা গরে। এই নেতাঅক্যলে তহন য়েই সিংহাসনর সাম্‌নদি য়িতারার তাজ খুলি রাকিয়েনে হঅ,

[11] “আঁরার মাবুদ আর আল্লাহ্, তুঁই ফশংসা, সম্যান আর হ্যমতা ফাইবার যোইগ্য, হারন তুঁইই বেক কিছু সিষ্টি গইজ্যো; আর তোঁয়ারই ইছ্যাত য়েগিন সিষ্টি অইয়্যে ও টিগি আছে।”

২৭ লম্বর সিপারা: ফকাশিত কালাম — Chapters