[1] তারফর মাফহাঢির মতন উগ্যুয়া নলর লাঢি আঁরে দেয়া অইল্ আর হোয়া অইল্, “বায়তুল-মোকাদ্যস ও হোরবানগাহ্ মাফ আর যারা য়েডে আল্লাহ্র এবাদত গরে য়িতারার সইংক্যা গনঅ।
[2] কিন্তু বায়তুল-মোকাদ্যসর বাইরে যে উঢান আছে য়িয়ান বাদ দিয়ো, নঅ মাইফ্যো, হারন য়িয়ান অ-ইহুদিঅক্যলরে দেয়া অইয়্যে। য়িতারা বিয়াল্যিশ মাস ধরিয়েনে ফবিত্র শঅরগান ঠেংগে মাড়াইবো।
[3] কিন্তু আঁই আঁর দুই জন সাক্যিরে এন্ হ্যমতা দিয়োম যিয়ানর হারনে য়িতারা ছালার চট ফিঁদিয়েনে এক আজার দুইশ ষাইট দিন ধরি নবি ইসাবে হতা হইবো।”
[4] য়েই দুই জন সাক্যি অইল্ দুয়া জলফই গাছ আর দুয়া বাত্যিদানি, যারা দুনিয়ার মালিকর সাম্নদি থিয়াই আছে।
[5] কেউ যুদি য়িতারার হোতি গইত্যো চাআ তইলে য়িতারার মুকর ত্যুন আগুন বাইর অইয়েনে য়েই শত্রুঅক্যলরে ফোড়াই ফেলিবো। যে কেউ য়িতারার হোতি গইত্যো চাইবো য়িবার ত্যুন এন্ গরিয়েনে মরন ফরিবো।
[6] এই মানুষঅক্যলে যেতদিন নবি ইসাবে হতা হইবো য়েতদিন যেন্ ঝর নঅ অঅ য়িয়ানর লাই আসমান বন্ধ গরি দিবার হ্যমতা য়িতারার ত্যুন থাকিবো। ফানিরে রক্ত গরিবার আর যেতবার ইছ্যা য়েতবার যে হনঅ গজব দিয়েনে দুনিয়ার হোতি গরিবার হ্যমতাঅ য়িতারার ত্যুন থাকিবো।
[7] য়িতারার সাক্যি দঅন শেষ অইলে ফর আবিয়া-দোজগর ত্যুন উগ্যুয়া জন্তু উঢি আইয়েনে য়িতারার লগে যুদ্য গরিবো আর য়িতারারে ফরাজয় গরিয়েনে মারি ফেলিবো।
[8] য়িতারার ফভুরে যে শঅরত কুরুশর উঅরদি মারি ফেলা অইয়্যেল্ য়েই ডঁর শঅরর রাস্তাত য়িতারার লাশ ফরি থাকিবো। য়েই শঅরর নাম আদতে সাদুম ও মিসর নঅঅ, তঅঅ একই ডইল্যা বুলি য়েই শঅররে সাদুম ও মিসর হোয়া অঅ।
[9] তহন অক্যল দেশ, বংশ, ভাষা আর জাতির মইধ্যর ত্যুন মানুষঅক্যলে সাড়ে তিন দিন ধরিয়েনে য়েই লাশগিন দেকিবো।
[10] তারা য়িতারার লাশগিন দাফন গইত্যো দিতো নঅ। য়িতারা মারা গেইয়্যে বুলি যারা এই দুনিয়ার তারা খুশি অইবো আর আনন্দ গরিবো। মানুষঅক্যলে একজন অইন্যজনর হাছে উফহ্যার ফাটাইবো, হারন যারা এই দুনিয়ার য়িতারা এই দুই জন নবির হারনে হষ্ট ফাইয়্যেল্।
[11] কিন্তু এই সাড়ে তিন দিন ফরদি আল্লাহ্র দেয়া ফরান বায়ু য়িতারার মইধ্যে ঢুকিল্। য়িয়ানত য়িতারা ঠেংগত ভর দিয়েনে থিয়াইল্। তহন যারা য়িতারারে দেকিল্ তারা বউত ডরাইল্।
[12] ফরদি য়েই দুই জন সাক্যি বেহেস্তর ত্যুন জোরে হোয়া এই হতা উনিল, “এডে উঢি আইয়্যো।” তহন য়িতারা য়িতারার শত্রুঅক্যলর চোগর সামনদিই উগ্যুয়া মেউলাত গরিয়েনে বেহেস্তত্ উঢি গেল্।
[13] য়েই সমত বিরাট ভুসাল অইল্ আর য়েই শঅরর দশ ভাগর এক ভাগ ভাঁগিয়েনে ফরি গেল্। য়েই ভুসালত সাত আজার মানুষ মারা গেল্। য়িয়ানত বাকি বেক্যিনে ডরাইয়েনে বেহেস্তর আল্লাহ্র ফশংসা গইত্যো লাগিল্।
[14] এন্ গরিয়েনে দিতিয় বিফদ শেষ অইল্। চঅ, বউত তরাতরিই তিতিয় বিফদ আইয়্যের্।
[15] ফরদি সাত লম্বর ফেরেস্তা তেঁইর শিংগা বাজাইল্। তহন বেহেস্তত্ জোরে জোরে হোয়া অইল্, “দুনিয়ার রাইজ্য এহন আঁরার মাবুদ আর তেঁইর মসিহ্র অইয়্যে। তেঁই চিরহাল ধরিয়েনে রাজত্য গরিবো।”
[16] যে চব্যিশজন নেতা আল্লাহ্র সাম্নদি য়িতারার সিংহাসনর উঅর বোই আছিল্ য়িতারা উইত অইয়েনে আল্লাহ্রে সইদা গরি হইল্,
[17] “সর্বশক্তিমান মাবুদ আল্লাহ্, তুঁই আছ আর তুঁই আছিলা। আঁরা তোঁয়ার শুকরিয়া আদায় গরি, হারন তুঁই তোঁয়ার বিরাট হ্যমতা আতত্ লইয়েনে রাজত্য গইত্যা শুরু গইজ্যো।
[18] বেক জাতি গোস্যা গইজ্যে, আর তোঁয়ার গজব নাজিল গরিবার সময় অইয়্যে। মরাঅক্যলর বিচার গরিবার সময় আইস্যে, আর তোঁয়ার গোলামঅক্যলরে, মানি নবিঅক্যলরে ও তোঁয়ার বান্দাঅক্যলরে আর ছোট-বড় বেক্যিন যারা তোঁয়ারে ডরাআ য়িতারারে ফুরস্কার দিবার সময় আইস্যে। এগিন বাদে যারা দুনিয়ার হোতি গরের, য়িতারারে তচনচ গরিবার সময়অ আইস্যে।”
[19] তারফর বেহেস্তর এবাদত-হ্যানাউয়া খোলা অইল্ আর য়েডে আল্লাহ্র শাহাদাত-সিন্দ্যুক্যুয়া দেহ্যা গেল্। তহন বিজ্লি চম্কাইতো ও ভয়ংকর আবাজ অইতো আর ঠাঢার ফইত্যো ও ভুসাল আর তুমুল শিলাঝর অইতো লাগিল্।