Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:47

[1] এই হতাগিন হইবার ফরদি ইসা আসমানর মিক্যাদি চাইয়েনে হইল্, “বাবা, সময় আইস্যে। তোঁয়ার ফোয়ার মইমা জাহির গর যেন্ ফোয়াঅ তোঁয়ার মইমা জাহির গরিত্ ফারে।

[2] তুঁই তেঁইরে বেক মানুষর উঅরদি অধিকার দিয়্যো, যেন্ যারারে তুঁই তেঁইর আতত দিয়্যো য়িতারার বেক্যিনরে তেঁই আখেরি জিবন দিত্ ফারে।

[3] তোঁয়ারে, মানি একমাত্র সইত্য আল্লাহ্‌রে আর তুঁই যিবারে ফাটাইয়্যো য়েই ইসা মসিহ্‌রে জানিত্ ফারনই আখেরি জিবন।

[4] তুঁই যে হাম আঁরে গইত্যা দিয়্যো য়িয়ান শেষ গরিয়েনে এই দুনিয়াত আঁই তোঁয়ার মইমা জাহির গজ্যি।

[5] বাবা, দুনিয়া সিষ্টি অইবার আগদি তোঁয়ার লগে আঁর যে মইমা আছিল্ য়েই মইমা তুঁই আবার আঁরে দঅ।

[6] “দুনিয়ার মইধ্যর ত্যুন যারারে তুঁই আঁরে দিয়্যো আঁই য়িতারার হাছে তোঁয়ারে জাহির গজ্যি। য়িতারা তোঁয়ারই আছিল্, আর তুঁই য়িতারারে আঁর হাছে দিয়্যো। য়িতারা তোঁয়ার হতার বাইধ্য অইয়েনে সইল্যে।

[7] য়িতারা এহন বুঝিত্ ফাইজ্যে দে, যেগিন তুঁই আঁরে দিয়্যো য়েগিন তোঁয়ারই হাছর ত্যুন আইস্যে।

[8] ইয়ানর হারন এই, তুঁই যেগিন যেগিন আঁরে হইতো হইয়্যো য়েগিন আঁই য়িতারারে হইয়্যি। য়িতারা য়েগিন গ্রঅন গরিয়েনে আঁসাই জানিত্ ফাইজ্যে দে, আঁই তোঁয়ার হাছর ত্যুন আস্যি, আর বিশ্যাসঅ গইজ্যে দে, তুঁইই আঁরে ফাটাইয়্যো।

[9] “আঁই বেক্যিনর লাই অনুরোধ নঅ গরির, কিন্তু যারারে তুঁই আঁর আতত দিয়্যো য়িতারার লাইই অনুরোধ গরির, হারন য়িতারা তঅ তোঁয়ারই।

[10] যেগিন আঁর য়েগিন বেক্যিনই তোঁয়ার আর যেগিন তোঁয়ার য়েগিন বেক্যিনই আঁর। য়িতারার মইধ্য দিয়েনে আঁর মইমা জাহির অইয়্যে।

[11] আঁই আর এই দুনিয়াত নাই, কিন্তু য়িতারা তঅ এই দুনিয়াত আছে; আর আঁই তোঁয়ার হাছে আইর্। ফবিত্র বাবা, তুঁই আঁরে তোঁয়ার যে নাম দিয়্যো য়েই নামর গুনে ইতারারে রক্যা গর, যেন্ আঁরা যেইল্যা এক, ইতারাঅ য়েইল্যা এক অইত্ ফারে।

[12] আঁই যেতদিন য়িতারার লগে আছিলাম য়েতদিন তোঁয়ার যে নাম তুঁই আঁরে দিয়্যো য়েই নামর গুনে আঁই য়িতারারে রক্যা গরি আস্যি। আঁই য়িতারারে ফাআরা দিয়্যি, য়িতারার মইধ্যে কেউই বিনষ্ট নঅঅ অঅ। হ্যালি যিবার বিনষ্ট অইবার হতা আছিল্ য়িবাই বিনষ্ট অইয়্যে, যেন্ ফাক কিতাবর হতা ফুরন অঅ।

[13] “এহন আঁই তোঁয়ার হাছে আইর, আর আঁর আনন্দত যেন্ য়িতারার দিল্ ফুরন অঅ য়িয়ানর লাই দুনিয়াত থাইক্‌তেই এই হতাগিন হইর।

[14] তুঁই যেগিন হইয়্যো আঁই য়িতারারে য়েগিনই জানাইয়্যি। দুনিয়ার মানুষঅক্যলে য়িতারারে ঘিনা গইজ্যে, হারন আঁই যেন্ এই দুনিয়ার নঅঅ য়িতারাঅ য়েইল্যা এই দুনিয়ার নঅঅ।

[15] আঁই তোঁয়ারে অনুরোধ নঅ গরির তুঁই এই দুনিয়ার ত্যুন আঁরে লই যঅ, বরং অনুরোধ গরির দে, ইবিলিসর আতর ত্যুন য়িতারারে রক্যা গর।

[16] আঁই যেন্ এই দুনিয়ার নঅঅ য়িতারাঅ য়েইল্যা এই দুনিয়ার নঅ।

[17] “সইত্যর মইধ্য দিয়েনে তুঁই য়িতারারে ফাক-ফবিত্র গর। তোঁয়ার কালামই য়েই সইত্য।

[18] তুঁই যেন্ আঁরে দুনিয়াত ফাটায়্যিলা য়েইল্যা আঁইঅ য়িতারারে দুনিয়াত ফাটায়্যি।

[19] য়িতারার লাই আঁই নিজরে ফাক-ফবিত্র গরির যেন্ সইত্যর মইধ্য দিয়েনে য়িতারাঅ ফাক-ফবিত্র অঅ।

[20] “আঁই দে হ্যালি ইতারার লাই অনুরোধ গরির য়িয়ান নঅ, কিন্তু যারা ইতারার হতার মইধ্য দিয়েনে আঁর উঅর ইমান আনিবো য়িতারার লাইঅ অনুরোধ গরির, যেন্ য়িতারা বেক্যিনে এক অঅ।

[21] বাবা, তুঁই যেন্ আঁর লগে যুক্ত আছ আর আঁই তোঁয়ার লগে যুক্ত আছি য়েইল্যা য়িতারাঅ যেন্ আঁরার লগে যুক্ত থাকিত্ ফারে। য়িয়ানত দুনিয়ার মানুষঅক্যলে বিশ্যাস গরিত্ ফারিবো দে, তুঁইই আঁরে ফাটাইয়্যো।

[22] যে মইমা তুঁই আঁরে দিয়্যো য়িয়ান আঁই য়িতারারে দিয়্যি যেন্ আঁরা যেইল্যা এক য়িতারাঅ য়েইল্যা এক অইত্ ফারে,

[23] মানি আঁই য়িতারার লগে যুক্ত আর তুঁই আঁর লগে যুক্ত, আর এন্ গরিয়েনে যেন্ য়িতারা ফুরন অইয়েনে এক অইত্ ফারে। য়িয়ানত দুনিয়ার মানুষঅক্যলে জানিত্ ফারিবো দে, তুঁইই আঁরে ফাটাইয়্যো, আর আঁরে যেইল্যা তুঁই মহব্যত গর য়েইল্যা য়িতারারেঅ মহব্যত গর।

[24] “বাবা, আঁই চাই যারারে তুঁই আঁরে দিয়্যো, আঁর মইমা দেকিবার লাই য়িতারা যেন্ আঁই যেডে আছি য়েডে আঁর লগে থাকিত্ ফারে। য়েই মইমা তুঁইই আঁরে দিয়্যো, হারন দুনিয়া সিষ্টি অইবার আগর ত্যুনই তুঁই আঁরে মহব্যত গইজ্যো।

[25] নিয়াইবান বাবা, দুনিয়ার মানুষঅক্যলে তোঁয়ারে নঅ জানে কিন্তু আঁই তোঁয়ারে জানি। আর তুঁইই দে আঁরে ফাটাইয়্যো ইতারা য়িয়ান বুঝিত্ ফাইজ্যে।

[26] আঁই য়িতারার হাছে তোঁয়ারে জাহির গজ্যি আর আরো জাহির গইজ্যোম, যেন্ তুঁই আঁরে যেন্ গরিয়েনে মহব্যত গর য়েই ডইল্যা মহব্যত য়িতারার দিলত্ থাকে, আর আঁই যেন্ য়িতারার লগে যুক্ত থাকি।”

চাইর লম্বর সিফারা: ইউহোন্যা — Chapters