[1] ফইল্যাই কালাম আছিল্, কালাম আল্লাহ্র লগে আছিল্ আর কালাম নিজেই আল্লাহ্ আছিল্।
[2] আর ফইল্যাই তেঁই আল্লাহ্র লগে আছিল্।
[3] বেক কিছুই য়েই কালাম দিয়েনে সিষ্টি অইয়্যেল্, আর যা কিছু সিষ্টি অইয়্যেল্ য়েগিনর মইধ্যে হনঅ কিছুই তেঁইরে ছারা সিষ্টি নঅঅ অঅ।
[4] তেঁইর মইধ্যে জিবন আছিল্ আর য়েই জিবনই আছিল্ মানুষর নুর।
[5] য়েই নুর আঁধারর মইধ্যে জলের কিন্তু আঁধার নুররে জয় গরিত্ নঅঅ ফারে।
[6] আল্লাহ্ ইয়াহিয়া নামর একজন মানুষরে ফাটাইয়্যেল্।
[7] তেঁই নুরর বিষয়ে সাক্যি ইসাবে সাক্যি দিতো আইস্যেল্ যেন্ বেক্যিনে তেঁইর সাক্যি উনিয়েনে ইমান আনিত্ ফারে।
[8] তেঁই নিজে য়েই নুর নঅ আছিল্ কিন্তু য়েই নুরর বিষয়ে সাক্যি দিতো আইস্যেল্।
[9] য়িবাই আসল নুর যিবা ফত্যি মানুষরে নুর দান গরে, তেঁই দুনিয়াত আইস্যেল্।
[10] তেঁই দুনিয়াতই আছিল্ আর দুনিয়া তেঁইরে দিয়েনেই সিষ্টি অইয়্যেল্, তঅঅ দুনিয়ার মানুষ তেঁইরে নঅ চিনিল্।
[11] তেঁই নিজর দেশত আইল্, কিন্তু তেঁইর নিজর মানুষঅক্যলেই তেঁইরে গ্রঅন নঅ গরিল্।
[12] তঅ যেতজন তেঁইর উঅর ইমান আনিয়েনে তেঁইরে গ্রঅন গরিল্ য়িতারার ফত্যিকরে তেঁই আল্লাহ্র সন্তান অইবার অধিকার দিল্।
[13] এই মানুষঅক্যলর জন্ম রক্তর ত্যুন নঅঅ অঅ, শরিলর হামনা বা মরতফোয়ার বাসনার ত্যুনঅ নঅঅ অঅ, কিন্তু আল্লাহ্র ত্যুনই অইয়্যে।
[14] য়েই কালামই মানুষ অইয়েনে জন্মগ্রঅন গরিল্ আর আঁরার মইধ্যে থাকিল্। বাবার একমাত্র ফোয়া ইসাবে তেঁইর যে মইমা য়েই মইমা আঁরা দেক্যি। তেঁই রহমত আর সইত্যে ভরা।
[15] ইয়াহিয়া তেঁইর বিষয়ে জোর গলায় সাক্যি দিয়েনে হইল্, “য়িবাই য়েই মানুষ যিবার বিষয়ে আঁই হইয়্যিলাম, যিবা আঁর ফরদি আইয়্যের্ তেঁই আঁর ত্যুন মআন, হারন তেঁই আঁর বউত আগর ত্যুনই আছে।”
[16] আঁরা বেক্যিনে তেঁইর য়েই ফরিফুন্যতা ত্যুন রহমতর উঅরদি আরো রহমত ফায়্যি।
[17] মুসার মইধ্য দিয়েনে শরিয়ত দেয়া অইয়্যেল্, কিন্তু ইসা মসিহ্র মইধ্য দিয়েনে রহমত আর আঁসা আইস্যে।
[18] আল্লাহ্রে কেউ হনঅ দিনঅ নঅঅ দেকে। তেঁইর লগে থাকা য়েই একমাত্র ফোয়া, যিবা নিজেই আল্লাহ্ তেঁইই য়িবারে ফকাশ গইজ্যে।
[19] যহন ইহুদি নেতাঅক্যলে জেরুজালেম শঅরর ত্যুন হয়েকজন ইমাম আর লেবিয়রে ইয়াহিয়ার হাছে ফাটাইল্ তহন ইয়াহিয়া য়িতারার হাছে সাক্যি দিল্। য়িতারা ফুছার গরিল্, “অনে হঅন?”
[20] জোয়াবে ইয়াহিয়া অসিকার নঅ গরিল্ কিন্তু সিকার গরিয়েনে হইল্, “আঁই মসিহ্ নঅঅ।”
[21] তহন য়িতারা ইয়াহিয়ারে ফুছার গরিল্, “তইলে হঅন? অনে নবি ইলিয়াস না?” তেঁই হইল্, “না, আঁই ইলিয়াস নঅঅ।” য়িতারা হইল্, “তইলে অনে য়েই নবি না?” জোয়াবে তেঁই হইল্, “না।”
[22] তহন য়িতারা তেঁইরে হইল্, “তইলে অনে হঅন? যারা আঁরারে ফাটাইয়্যে ফিরি যাইয়েনে য়িতারারে তঅ আঁরার ত্যুন জোয়াব দঅন ফরিবো। অনর নিজর সমন্দে অনে নিজে কি হঅন?”
[23] ইয়াহিয়া হইল্, “আঁইই য়েই গলার আবাজ, যিবার বিষয়ে নবি ইশাইয়া হইয়্যে, মরুভুমিত একজনর গলার আবাজ চিল্যাইয়েনে জানার, তোঁয়ারা মাবুদর ফথ সুজা গর।”
[24] ইয়াহিয়ার হাছে যারারে ফাটাআ অইয়্যেল্ য়িতারা আছিল্ ফরিশি।
[25] য়িতারা ইয়াহিয়ারে ফুছার গরিল্, “যুদি অনে মসিহ্অ নঅ অঅন, ইলিয়াসঅ নঅ অঅন বা য়েই নবিঅ নঅ অঅন, তইলে কিল্যাই অনে তরিকাবন্দি দিতা লাইগ্যোন?”
[26] ইয়াহিয়া জোয়াবে য়েই ফরিশিঅক্যলরে হইল্, “আঁই ফানিত তরিকাবন্দি দিইর আঁসা, কিন্তু অনরার মইধ্যে এন্ একজন আছে যিবারে অনরা নঅ চিনন।
[27] য়িবাই য়েই মানুষ যিবার আঁর ফরদি আইবার হতা আছিল্। আঁই তেঁইর জুতার ফিতাগান ফইয্যন্ত খুলি দিবার যৈগ্য নঅঅ।”
[28] জদ্যান দইজ্যার অইন্য ফারত বেথানিয়া গেরামত যেডে ইয়াহিয়া তরিকাবন্দি দিতো আছিল্ য়েডে এই ঘটনাগিন ঘইট্যেল্।
[29] ফরর দিন ইয়াহিয়া ইসারে য়িবার নিজর মিক্যা আইস্তো দেকিয়েনে হইল্, “উই চঅ আল্লাহ্র ভেরার বাইচ্যা, যিবা মানুষর বেক গুনাহ্ দুর গরে।
[30] ইবাই য়েই মানুষ যিবার বিষয়ে আঁই হইয়্যিলাম, আঁর ফরদি একজন আইয়্যের যিবা আঁর ত্যুন মআন, হারন তেঁই আঁর বউত আগর ত্যুনই আছে।
[31] আঁই য়িবারে নঅ চিন্তাম, কিন্তু তেঁই যেন্ বনি-ইসরাইলঅক্যলর হাছে ফকাশিত অঅন য়িয়ানর লাই আঁই আইয়েনে ফানিত তরিকাবন্দি দিইর।”
[32] তার ফর ইয়াহিয়া এই সাক্যি দিল্, “আঁই ফাক্ রুহ্রে হইতোরর মতন অইয়েনে আসমানর ত্যুন লামি আইয়েনে তেঁইর উঅরদি থাইক্তো দেক্যি।
[33] আঁই তেঁইরে নঅ চিন্তাম, কিন্তু যিবা আঁরে ফানিত তরিকাবন্দি দিতো ফাটাইয়্যে তেঁইই আঁরে হই দিয়্যে, ‘যিবার উঅরদি ফাক-রুহ্রে লামি আইয়েনে থাইক্তো দেকিবা, তেঁইই য়েই জন যিবা ফাক-রুহ্ দিয়েনে তরিকাবন্দি দিবো।’
[34] আঁই য়িয়ান দেক্যি আর সাক্যি দিইর দে, ইবাই ইব্নুল্লাহ্।”
[35] ফরর দিন ইয়াহিয়া আর য়িবার দুইজন উম্যত আবার য়েডে আছিল্।
[36] এন্ সমত ইসারে আঁঢি যাইতো দেকিয়েনে ইয়াহিয়া হইল্, “উই চঅ আল্লাহ্র ভেরার বাইচ্যা।”
[37] ইয়াহিয়ারে এই হতা হইতো উনিয়েনে য়েই দুইজন উম্যত ইসার ফিছদি ফিছদি যাইতো লাগিল্।
[38] ইসা ফিঁচ্যা ফিরি য়িতারারে আইস্তো দেকিয়েনে হইল্, “তোঁয়ারা কিঅর তালাইশ গইত্যা লাইগ্যো?” ইয়াহিয়ার উম্যতঅক্যলে ফুছার গরিল্, “রব্যি (মানি ওস্তাদ), অনে হডে থাকন?”
[39] ইসা য়িতারারে হইল্, “আইয়েনে চঅ।” তহন য়িতারা যাইয়েনে ইসা যেডে থাইক্তো য়েই জাগাগান দেকিল্ আর য়েই দিন তেঁইর লগেই রইল্। তহন অনুমান বিয়াল চাইরটা।
[40] ইয়াহিয়ার হতা উনিয়েনে যে দুইজন ইসার ফিছদি ফিছদি গেইয়্যেল্ য়িতারার একজনর নাম আছিল্ আন্দ্রিয়। ইবা আছিল্ শিমোন ফিতরর ভাই।
[41] আন্দ্রিয় ফইল্যা য়িবার ভাই শিমোনরে টোয়াই বাইর গরিল্ আর হইল্, “আঁরা মসিহ্র দেহ্যা ফাইয়্যি।”
[42] আন্দ্রিয় শিমোনরে ইসার হাছে আনিল্। ইসা শিমোনর মিক্যা চাইয়েনে হইল্, “তুঁই ইউহোন্যার ফোয়া শিমোন, কিন্তু তোঁয়ারে কৈফা বুলি ডাকা অইবো।” এই নামর মানি ফিতর, মানি ফাত্যোর।
[43] ফরর দিন ইসা ঠিগ গরিল্ তেঁই গালিল ফদেশত যাইবো। য়েই সমত ইসা ফিলিফর তালাইশ ফাইয়েনে য়িবারে হইল্, “আইয়্যো, আঁর উম্যত অঅ।”
[44] ফিলিফ আছিল্ বৈত্সৈদা গেরামর মানুষ। আন্দ্রিয় আর ফিতরঅ য়েই একই গেরামর মানুষ আছিল্।
[45] ফিলিফ নথনেলরে তালাইশ গরিয়েনে বাইর গরি হইল্, “মুসা যিবার হতা তোরাত শরিফত লেকি গেইয়্যে আর যিবার বিষয়ে নবিঅক্যলেঅ লেইক্যে আঁরা য়িবার দেহ্যা ফাইয়্যি। তেঁই ইউসুফর ফোয়া ইসা, নাসরত গেরামর মানুষ।”
[46] নথনেল ফিলিফরে হইল্, “নাসরতর ত্যুন কি ভালা কিছু আইত্ ফারে না?” ফিলিফ য়িবারে হইল্, “আইয়েনে চঅ।”
[47] ইসা নথনেলরে নিজর মিক্যা আইস্তো দেকিয়েনে য়িবার বিষয়ে হইল্, “উই চঅ, একজন আসল ইসরাইলিয়। য়িবার মনত হনঅ ছল-চাতুরি নাই।”
[48] নথনেল ইসারে ফুছার গরিল্, “অনে কেন্ গরিয়েনে আঁরে চিনিলান?” ইসা জোয়াবে য়িবারে হইল্, “ফিলিফ তোঁয়ারে ডাকিবার আগদি যহন তুঁই য়েই ডোংগুলা গাছর তলাত আছিলা, আঁই তহনই তোঁয়ারে দেক্যিলাম।”
[49] ইয়ানত নথনেল ইসারে হইল্, “উজুর অনেই ইব্নুল্লাহ্, অনেই বনি-ইসরাইলঅক্যলর বাদশা।”
[50] ইসা য়িবারে হইল্, “তোঁয়ারে য়েই ডোংগুলা গাছর তলাত দেক্যি, এই হতা হইবার লাইই কি ইমান আনিলা? ইয়ানর ত্যুন আরো বউত ডঁর বেফার তুঁই দেকিত্ ফাইবা।”
[51] ফরদি ইসা হইল্, “আঁই তোঁয়ারারে আঁসাই হইর, তোঁয়ারা বেহেস্ত খোলা দেকিবা, আর দেকিবা আল্লাহ্র ফেরেস্তাগিন ইব্নে আদমর হাছর ত্যুন উঢের ও তেঁইর হাছে লামের।”