Skip to content
Opens in a new window
Listen to this chapter • 5:45

[1] “আঁইই আসল আংগুর গাছ আর আঁর বাবা মালি।

[2] আঁর যে ঢেইলগিনত ফল নঅ ধরে য়েগিন তেঁই হাডি ফেলে, আর যে ঢেইলগিনত ফল ধরে য়েগিন তেঁই ছাঁডিয়েনে ফরিষ্কার গরে যেন্ আরো বউত ফল ধরিত্ ফারে।

[3] আঁই যে হতাগিন তোঁয়ারারে হইয়্যি য়েগিনর লাই তোঁয়ারা আগেই ফরিষ্কার অইয়্যো।

[4] আঁর মাঝে থাক আর আঁইঅ তোঁয়ারার দিল্‌ত থাইক্যোম। আংগুর গাছত যুক্ত নঅ থাকিলে যেইল্যা ঢেইল নিজে নিজে ফল ধরাইত নঅ ফারে য়েইল্যা আঁর মাঝে নঅ থাকিলে তোঁয়ারাঅ নিজে নিজে ফল ধরাইত্ নঅ ফার।

[5] “আঁইই আংগুর গাছ, আর তোঁয়ারা য়িয়ানর ঢেইল ফালা। যুদি কেউ আঁর মইধ্যে থাকে আর আঁই য়িবার মইধ্যে থাকি তইলে য়িবার জিবনত বউত ফল ধরে, হারন আঁরে বাদে তোঁয়ারা কিছুই গরিত্ নঅ ফার।

[6] যুদি কেউ আঁর মইধ্যে নঅ থাকে তইলে হাডা ঢেইলর মতনই য়িবারে বাইরে ফেলি দেয়া অঅ আর য়িয়ান উয়াই যাআ। তহন য়েই ঢেইলগিন কুরাইয়েনে আগুনত ফেলি দেয়া অঅ আর য়েগিন ফুড়ি যাআ।

[7] যুদি তোঁয়ারা আঁর মইধ্যে থাক আর আঁর হতাগিন তোঁয়ারার দিল্‌ত থাকে তইলে তোঁয়ারার যিয়ান ইছ্যা য়িয়ানই চাইয়্যো; তোঁয়ারার লাই য়িয়ান গরা অইবো।

[8] যুদি তোঁয়ারার জিবনত বউত ফল ধরে আর এন্ গরিয়েনে তোঁয়ারা নিজরারে আঁর উম্যত বুলি ফরমান গর তইলে আঁর বাবার ফশংসা অইবো।

[9] বাবা যেইল্যা আঁরে মহব্যত গইজ্যে আঁইঅ য়েইল্যা তোঁয়ারারে মহব্যত গজ্যি। আঁর মহব্যতর মইধ্যে থাক।

[10] আঁই আঁর বাবার বেক উকুম ফালন গরিয়েনে যেন্ তেঁইর মহব্যতর মইধ্যে রইয়্যি, য়েইল্যা তোঁয়ারাঅ যুদি আঁর উকুম ফালন গর তইলে তোঁয়ারাঅ আঁর মহব্যতর মইধ্যে থাকিবা।

[11] “এই হতাগিন আঁই তোঁয়ারারে হইলাম যেন্ আঁর আনন্দ তোঁয়ারার দিলত থাকে আর তোঁয়ারার আনন্দ ফুরন অঅ।

[12] আঁর উকুম এই, আঁই যেইল্যা তোঁয়ারারে মহব্যত গজ্যি য়েইল্যা তোঁয়ারাঅ একজন অইন্যজনরে মহব্যত গইজ্যো।

[13] কেউ যুদি য়িবার বন্ধুঅক্যলর লাই নিজর ফরান দেএ তইলে য়িয়ানর ত্যুন বেশি মহব্যত আর কেউঅর নাই।

[14] যে উকুমগিন আঁই তোঁয়ারারে দিই য়েগিন যুদি তোঁয়ারা ফালন গর তইলেই তোঁয়ারা আঁর বন্ধু।

[15] আঁই তোঁয়ারারে আর গোলাম নঅ হই, হারন মালিক কি গরে গোলাম য়িয়ান নঅ জানে; কিন্তু আঁই তোঁয়ারারে বন্ধু হইয়্যি, হারন আঁই বাবার হাছর ত্যুন যেগিন উন্যি য়েগিন তোঁয়ারারে জানাইয়্যি।

[16] তোঁয়ারা আঁরে বাছি নঅঅ লঅ, কিন্তু আঁইই তোঁয়ারারে বাছি নিয়েনে হামত লাগাইয়্যি যেন্ তোঁয়ারার জিবনত ফল ধরে আর তোঁয়ারার য়েই ফল যেন্ টিগি থাকে। তইলে আঁর নামে বাবার হাছে যিয়ান চাইবা য়িয়ান তেঁই তোঁয়ারারে দিবো।

[17] এই উকুম আঁই তোঁয়ারারে দিইর দে, তোঁয়ারা একজন অইন্যজনরে মহব্যত গইজ্যো।

[18] “দুনিয়ার মানুষঅক্যলে তোঁয়ারারে ঘিনা গরে, কিন্তু মনত রাইক্যো, য়িয়ানর আগদি য়িতারা আঁরেই ঘিনা গইজ্যে।

[19] যুদি তোঁয়ারা এই দুনিয়ার অইতা তইলে মানুষঅক্যলে য়িতারার নিজরার বুলি তোঁয়ারারে মহব্যত গইত্যো। কিন্তু তোঁয়ারা এই দুনিয়ার নঅঅ, তঅ আঁই তোঁয়ারারে দুনিয়ার মইধ্যর ত্যুন বাছি নিয়্যি বুলিয়েনে দুনিয়ার মানুষঅক্যলে তোঁয়ারারে ঘিনা গরে।

[20] আঁর এই হতাগান তোঁয়ারা ফঅরি নঅ যাইয়্যো দে, গোলাম য়িবার মালিকর ত্যুন ডঁর নঅ। য়িয়ানর লাই মানুষঅক্যলে যুদি আঁরে মারি ফেলিবার চেষ্টা গরি থাকে তইলে তোঁয়ারারেঅ য়েইল্যাই গরিবো; যুদি য়িতারা আঁর হতা উনি থাকে তইলে তোঁয়ারার হতাঅ উনিবো।

[21] য়িতারা আঁর লাই তোঁয়ারার লগে এগিন গরিবো, হারন যিবা আঁরে ফাটাইয়্যে য়িতারা তেঁইরে নঅ জানে।

[22] “আঁই যুদি নঅ আইস্‌তাম আর য়িতারার হাছে হতা নঅ হইতাম তইলে য়িতারার দোষ নঅ অইতো; কিন্তু এহন গুনাহ্‌র লাই য়িতারার হনঅ অজুআত নাই।

[23] যিবা আঁরে ঘিনা গরে য়িবা আঁর বাবারেঅ ঘিনা গরে।

[24] যে হামগিন আর কেউ হনঅ দিনঅ নঅঅ গরে য়েই হাম যুদি আঁই য়িতারার মাঝে নঅ গইত্যাম তইলে য়িতারার দোষ নঅ অইতো। কিন্তু এহন য়িতারা আঁরে আর আঁর বাবারে দেইক্যে আর ঘিনাঅ গইজ্যে।

[25] ইয়ান অইয়্যে যেন্ য়িতারার শরিয়তত লেহ্যা এই হতা ফুরন অঅ, ‘য়িতারা অহারনে আঁরে ঘিনা গইজ্যে।’

[26] “যে সাইয্যহারিরে আঁই বাবার হাছর ত্যুন তোঁয়ারার হাছে ফাটাই দিয়্যোম, তেঁই যহন আইবো তহন তেঁইই আঁর বিষয়ে সাক্যি দিবো। ইবাই অইল্ সইত্যর রুহ্ যিবা বাবার হাছর ত্যুন আইবো।

[27] আর তোঁয়ারাঅ আঁর বিষয়ে সাক্যি দিবা, হারন ফইল্যার ত্যুনই তোঁয়ারা আঁর লগে লগে আছ।

চাইর লম্বর সিফারা: ইউহোন্যা — Chapters