Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:46

[1] ইয়ার ফরদি ইসা গালিল ফদেশর মইধ্যেই চলাফিরা গইত্যো লাগিল্। ইহুদি নেতাঅক্যলে তেঁইরে মারি ফেইল্‌তো চাইতো আছিল্ বুলি তেঁই এহুদিয়া ফদেশত চলাফিবা বন্ধ গরি দিল্।

[2] তহন ইহুদিঅক্যলর কুটুরি ঘরর ইদর সময় ফ্রায়ই হাছে আইস্যেল্।

[3] ইয়ানর লাই ইসার ভাইঅক্যলে তেঁইরে হইল্, “এই জাগা ছারিয়েনে এহুদিয়াত যঅ গই, যেন্ তুঁই যে হামগিন গইত্যা লাইগ্যো তোঁয়ার উম্যতঅক্যলে য়েগিন দেকিত্ ফাআ।

[4] যুদি কেউ চাআ মাইন্‌ষ্যে য়িবারে জানক তইলে য়িবা গোফনত কিছু নঅ গরে। তুঁই যহন এই হামগিন গইত্যা লাইগ্যো তহন মানুষঅক্যলর সাম্‌নদি নিজরে দেহ্যঅ।”

[5] আসলে ইসার ভাইঅক্যলেঅ য়িবার উঅর ইমান নঅঅ আনে।

[6] ইয়ানত ইসা য়িতারারে হইল্, “আঁর সময় এহনঅ নঅঅ অঅ, কিন্তু তোঁয়ারার তঅ অসময় বুলি কিছু নাই।

[7] দুনিয়ার মানুষঅক্যলে তোঁয়ারারে ঘিনা গরিত্ নঅ ফারে কিন্তু আঁরেই ঘিনা গরে, হারন আঁই য়িতারার বিষয়ে এই সাক্যি দিই দে, য়িতারার অক্যল হামই হ্যারাফ।

[8] তোঁয়ারাই ইদত যঅ। আঁর সময় এহনঅ ফুরন নঅঅ অঅ বুলি আঁই এহন নঅ যাইয়্যোম।”

[9] এই হতাগিন হইয়েনে ইসা গালিলত্‌ই থাকি গেল্।

[10] কিন্তু তেঁইর ভাইঅক্যলে ইদত যাইবা গইর ফর তেঁইঅ য়েডে গেল্, তঅ খোলাখুলি ভাবে নঅ গেল্, গোফনত গেল্।

[11] ইদর সমত ইহুদি নেতাঅক্যলে ইসার তালাইশ গইত্যো লাগিল্ আর হইতো লাগিল্, “য়েই মানুষ্যুয়া হডে?”

[12] ভিরর মইধ্যে মানুষঅক্যলে ইসার বিষয়ে বিরবির গরিয়েনে নিজরার মইধ্যে বউত হতা হইতো লাগিল্। কেউ কেউ হইল্, “তেঁই ভালা মানুষ” আবার কেউ কেউ হইল্, “না, য়িবা মানুষঅক্যলরে ভুল ফথদি লই যাআর।”

[13] কিন্তু ইহুদি নেতাঅক্যলর ডরে খোলাখুলিভাবে কেউই তেঁইর বিষয়ে কিছু নঅ হইল্।

[14] য়েই ইদর মাঝামাঝি সমত ইসা বায়তুল মোকাদ্যসত যাইয়েনে শিক্যা দিতো শুরু গরিল্। ইয়ানত ইহুদিনেতাঅক্যলে তাইজ্যব অইয়েনে হইল্,

[15] “এই মানুষ্যুয়া হনঅ শিক্যা লাভ নঅ গরিয়েনে কেন্ গরি এগিন সমন্দে জানে?”

[16] জোয়াবে ইসা য়িতারারে হইল্, “আঁই যে শিক্যা দিই য়েগিন আঁর নিজর নঅ, কিন্তু যিবা আঁরে ফাটাইয়্যে, তেঁইরই।”

[17] যুদি কেউ তেঁইর ইছ্যা ফালন গইত্যো চাআ তইলে য়িবা বুঝিত্ ফারিবো দে, এই শিক্যা আল্লাহ্‌র হাছর ত্যুন আইস্যে, নাকি আঁই নিজর ত্যুন হইর।

[18] যিবা নিজর ত্যুন হতা হঅ য়িবা য়িবার নিজর ফশংসারই চেষ্টা গরে, কিন্তু যিবা ফাটাইয়্যে, কেউ যুদি তেঁইরই ফশংসার চেষ্টা গরে তইলে য়িবা সইত্যবাদি আর য়িবার মনত হনঅ ছলনা নাই।

[19] মুসা নবি কি অনরারে শরিয়ত নঅঅ দেএ না? কিন্তু অনরার মইধ্যে কেউ য়েই শরিয়ত ফালন নঅ গরন। তইলে কিল্যাই অনরা আঁরে মারি ফেলিবার চেষ্টা গইত্যা লাইগ্যোন?

[20] মানুষঅক্যলে জোয়াব দিল্, “তোঁয়ারে ভুতে ফাইয়্যে; হনে তোঁয়ারে মারি ফেইল্‌তো চেষ্টা গরের?”

[21] ইসা য়িতারারে হইল্, “আঁই এক্যান হাম গজ্যি বুলি অনরা বেক্যিনে অবাক অইতা লাইগ্যোন।

[22] মুসা অনরারে সুন্যত গরাইবার নিয়ম দিয়্যে, আর য়েই সুন্যত অনরা জিরাইবার দিনতঅ গরাই থাকন। অবইশ্য এই নিয়ম মুসার হাছর ত্যুন নঅঅ আইয়্যে, ফুর্বফুরুষঅক্যলর হাছর ত্যুনই আইস্যে।

[23] বউত ভালা, মুসা নবির নিয়ম নঅ ভাঁগিবার লাই যুদি জিরাইবার দিনতঅ ফোয়াঅক্যলরে সুন্যত গরন যাআ, তইলে আঁই জিরাইবার দিনত উগ্যুয়া মানুষরে ফুরাফুরি গরিয়েনে বেরামর ত্যুন ভালা গজ্যি বুলি অনরা আঁর উঅর গোস্যা অইতা লাইগ্যোন কিল্যাই?

[24] বাইরর চিয়ারা দেকিয়েনে বিচার নঅ গরি বরং নিয়াইভাবে বিচার গরন।”

[25] তহন জেরুজালেমর হয়েকজন মানুষ হইল্, “যিবারে নেতাঅক্যলে মারি ফেইল্‌তো চাআর, ইবা কি য়েই মানুষ নঅ না?

[26] কিন্তু য়িবা তঅ খোলাখুলি গরিয়েনে হতা হঅর অথচ নেতাঅক্যলে কেউ তেঁইরে কিছুই নঅ হঅর। তইলে আঁসাই কি য়িতারা জানিত্ ফাইজ্যে দে, এই মানুষ্যুয়াই মসিহ্?

[27] তঅ আঁরা তঅ জানি ইবা হডের ত্যুন আইস্যে। কিন্তু মসিহ্ যহন আইবো তহন কেউ জাইন্‌তো নঅ তেঁই হডের ত্যুন আইস্যে।”

[28] তার ফর ইসা বায়তুল মোকাদ্যসত শিক্যা দিবার সমত জোরে জোরেই হইল্, “অনরা আঁরেঅ জানন, আর আঁই হডের ত্যুন আস্যি য়িয়ানঅ জানন। তঅ আঁই নিজর ত্যুন নঅঅ আয়্যি, কিন্তু সইত্য আল্লাহ্ আঁরে ফাটাইয়্যে।

[29] তেঁইরে অনরা নঅ জানন কিন্তু আঁই জানি, হারন আঁই তেঁইরই হাছর ত্যুন আস্যি আর তেঁইই আঁরে ফাটাইয়্যে।”

[30] ইয়ানত য়েই মানুষঅক্যলে ইসারে ধইত্যো চাইল্, কিন্তু তহনঅ তেঁইর সময় নঅঅ অঅ বুলি কেউ তেঁইর গাআত আত নঅ দিল্।

[31] তঅ মানুষঅক্যলর মইধ্যে বউত কেউ ইসার উঅর ইমান আনিয়েনে হইল্, “ইবা তঅ বউত কেরামতি হাম গইজ্যে। মসিহ্ আইয়েনে কি ইবার ত্যুনঅ বেশি কেরামতি হাম গরিবো না?”

[32] মানুষঅক্যলে দে ইসার সমন্দে এই হতাগিন হোয়াহই গরের য়েগিন ফরিশিঅক্যলে উনিত্ ফাইল্। তহন মেইন ইমামঅক্যলে আর ফরিশিঅক্যলে ইসারে ধরিবার লাই হয়েকজন হর্মচারি ফাটাই দিল্।

[33] ইসা হইল্, “আঁই আর বেশি দিন অনরার মইধ্যে নাই। তার ফর যিবা আঁরে ফাটাইয়্যে আঁই তেঁইর হাছে যাইয়োম গই।

[34] অনরা আঁরে তালাইশ গরিবান কিন্তু নঅ ফাইবান, আর আঁই যেডে থাইক্যোম অনরা য়েডে আইত্‌অ ফাইত্যান নঅ।”

[35] ইসার এই হতাত ইহুদিনেতাঅক্যলে নিজরার মইধ্যে হোয়াহই গইত্যো লাগিল্, “এই মানুষ্যুয়া হডে যাইবো দে, আঁরা য়িবারে তালাইশ গরিয়েনে ফাইতান নঅ? অ-ইহুদিঅক্যলর মইধ্যে যে ইহুদিঅক্যল ছরাই ছিঁডাই রইয়্যে, য়িবা কি য়েডে যাইয়েনে অ-ইহুদিঅক্যলরে শিক্যা দিবো না?

[36] য়িবা দে হইল্, ‘অনরা আঁরে তালাইশ গরিবান কিন্তু ফাইতান নঅ, আর আঁই যেডে থাইক্যোম অনরা য়েডে আইত্‌অ ফাইত্যান নঅ,’ এই হতার মানি কি?”

[37] ইদর শেষর দিনগানই আছিল্ মেইন দিন। য়েইদিন ইসা থিয়াইয়েনে জোরে জোরে হইল্, “কেউঅর যুদি তিরাশ লাগে তইলে তেএ আঁর হাছে আইয়েনে ফানি হ্যাই যক।

[38] যিবা আঁর উঅর ইমান আনে, ফাক কিতাবর হতামতন য়িবার দিলর ত্যুন জিন্দা ফানির দইজ্যা বোইতো থাকক।”

[39] ইসার উঅর ইমান আনিয়েনে যারা ফাক রুহ্‌রে ফাইবো য়েই ফাক রুহ্‌র বিষয়ে ইসা এই হতা হইল্। ফাক রুহ্‌রে তহনঅ দেয়া নঅঅ অঅ হারন তহনঅ ইসা তেঁইর মইমা ফিরি নঅঅ ফাআ।

[40] এই হতাগিন উনিয়েনে মানুষঅক্যলর মইধ্যে হয়েকজন হইল্, “আঁসা ইবাই য়েই নবি।”

[41] অইন্যতারা হইল্, “ইবাই মসিহ্।” কিন্তু কেউ কেউ হইল্, “মসিহ্ কি গালিল ফদেশর ত্যুন আইবো না?

[42] ফাক কিতাব কি নঅঅ হঅ না, দাউদ যে গেরামত থাইক্‌তো য়েই বেথেলহেমত আর তেঁইরই বংশত মসিহ্‌র জন্ম অইবো?”

[43] এন্ গরি ইসারে লইয়েনে মানুষঅক্যলর মইধ্যে উগ্যুয়া মতর অমিল দেহ্যা দিল্।

[44] হয়েকজন ইসারে ধইত্যো চাইল্ কিন্তু কেউই তেঁইর গাআত আত নঅ দিল্।

[45] যে হর্মচারিঅক্যলরে ফাটাআ অইয়্যেল্ য়িতারা মেইন ইমামঅক্যলর আর ফরিশিঅক্যলর হাছে ফিরি আইল্। তহন য়িতারা তারারে ফুছার গরিল্, “য়িবারে নঅঅ আন কিল্যাই?”

[46] য়েই হর্মচারিঅক্যলে হইল্, “মানুষ্যুয়া যেন্ গরিয়েনে হতা হঅ য়েন্ গরিয়েনে আর কেউ হনঅ দিনঅ নঅঅ হঅ।”

[47] ইয়ানত ফরিশিঅক্যলে য়েই হর্মচারিঅক্যলরে হইল্, “তোঁয়ারাঅ কি ঠগি গেলা না?

[48] নেতাঅক্যলর মইধ্যে বা ফরিশিঅক্যলর মইধ্যে কেউ তঅ য়িবার উঅর ইমান নঅঅ আনে।

[49] কিন্তু এই দে সাধারন মানুষঅক্যল, ইতারা তঅ মুসার শরিয়ত নঅ জানে; ইতারার উঅর বদদোয়া রইয়্যে।”

[50] নিকদিম, যিবা আগদি ইসার হাছে গেইয়্যেল, তেঁই আছিল্ এই ফরিশিঅক্যলর মইধ্যে একজন।

[51] তেঁই হইল্, “কেউঅর মুকর হতা নঅ উনিয়েনে আর য়িবা কি গইজ্যে য়িয়ান নঅ জানিয়েনে কেউঅরে শাস্তি দিবার বেবস্তা কি আঁরার শরিয়তত রইয়্যে না?”

[52] ফরিশিঅক্যলে নিকদিমরে জোয়াব দিল্, “তুঁইঅ কি গালিলর মানুষ না? ফাক কিতাবত টোয়াই চঅ গালিলত হনঅ নবির জন্ম অইবার হতা নাই।”

চাইর লম্বর সিফারা: ইউহোন্যা — Chapters