[1] সাফ্তার ফইল্যা দিনর বেইন্যা ফজরত, আঁধার থাইক্তেই মগ্দলিনি মরিয়াম য়েই হব্যরর হাছে গেল্। য়িবা দেকিল্, হব্যরর মুকর ত্যুন ফাত্যোরগান সরাআ অইয়্যে।
[2] য়িয়ানর লাই য়িবা শিমোন-ফিতর আর যে উম্যতরে ইসা মহব্যত গইত্যো য়েই উম্যতর হাছে দুঁরি যাইয়েনে হইল্, “মানুষঅক্যলে উজুররে হব্যরর ত্যুন লই গেইয়্যে। তেঁইরে হডে রাইক্যে আঁরা য়িয়ান নঅ জানি।”
[3] ফিতর আর য়েই অইন্য উম্যত্যুয়া তহন বাইর অইয়েনে হব্যরর মিক্যা যাইতো লাগিল্।
[4] দুইজন এক্যলগে দুঁইত্যো আছিল্। অইন্য উম্যত্যুয়া ফিতরর আগদি আগদি আরো তরাতরি দুঁরিয়েনে ফইল্যাদি হব্যরর হাছদি আইল্, কিন্তু য়িবা হব্যরর ভিতরে নঅ গেল্।
[5] য়িবা নিচু অইয়েনে দেকিল্, ইসার লাশত যে হঅরগিন ফেঁচাইন্যা অইয়্যেল্ য়েগিন ফরি আছে।
[6] শিমোন-ফিতরঅ য়িবার ফিছদি ফিছদি আইয়েনে হব্যরর ভিতরে ঢুকিল্ আর হঅরগিন ফরি থাইক্তো দেকিল্।
[7] য়িবা আরো দেকিল্, তেঁইর মাথাত যে নুয়ালগান ফেঁচাইন্যা আছিল্ য়িয়ান অইন্য হঅরর লগে নাই, কিন্তু আলিদা গরিয়েনে একজাগাত বডি রাকা অইয়্যে।
[8] যে উম্যত ফইল্যাদি হব্যরর হাছে ফোঁইছ্যেল্ য়িবাঅ তহন ভিতরে ঢুকিল্ আর দেকিয়েনে বিশ্যাস গরিল্।
[9] মরনর ত্যুন ইসার জিন্দা অইয়েনে উঢিবার যে দরহার আছে, ফাক কিতাবর য়েই হতা য়িতারা আগদি বুঝিত্ নঅঅ ফারে।
[10] ইয়ার ফরদি উম্যতঅক্যলে ঘরত ফিরি গেল্,
[11] কিন্তু মরিয়াম হব্যরর বাইরে থিয়াইয়েনে হাঁইন্তো লাগিল্। য়িবা হাঁইন্তে হাঁইন্তে নিচু অইয়েনে হব্যরর ভিতরে চাই দেকিল্,
[12] ইসার লাশ যেডে শোয়াইন্যা আছিল্ য়েডে সাদা হঅর ফিঁদা দুইজন ফেরেস্তা বোই আছে — একজন য়িতানত আর একজন ফৈতানত।
[13] য়িতারা মরিয়ামরে হইল্, “হাঁইন্তা লাইগ্যো কিল্যাই?” মরিয়াম য়িতারারে হইল্, “মানুষঅক্যলে আঁর ফভুরে লই গেইয়্যে আর তেঁইরে হডে রাইক্যে নঅ জানি।”
[14] এই হতা হইয়েনে মরিয়াম ফিছদি ফিরি দেকিল্ ইসা থিয়াই আছে, কিন্তু তেঁই দে ইসা য়িয়ান বুঝিত্ নঅ ফারিল্।
[15] ইসা য়িবারে হইল্, “হাঁইন্তা লাইগ্যো কিল্যাই? হারে টোয়াইতা লাইগ্যো?” ইসারে বাগানর মালি ভাবিয়েনে মরিয়াম হইল্, “সঅন, অনে যুদি য়িবারে লই যাই থাকন তইলে হঅন হডে রাইক্যোন। আঁইই য়িবারে লই যাইয়্যোম।”
[16] ইসা য়িবারে হইল্, “মরিয়াম।” য়িয়ানত মরিয়াম ফিরি থিয়াইয়েনে আরামিয় ভাষাত ইসারে হইল্, “রব্যুনি।” রব্যুনি মানি ওস্তাদ।
[17] ইসা মরিয়ামরে হইল্, “আঁরে ধরি নঅ রাইক্যো, হারন আঁই এহনঅ উঅরে বাবার হাছে নঅঅ যায়্যি। তুঁই বরং ভাইঅক্যলর হাছে যাইয়েনে হঅ, যিবা আঁর আর তোঁয়ারার বাবা, যিবা আঁর আর তোঁয়ারার আল্লাহ্, আঁই উঅরে তেঁইরই হাছে যাইর।”
[18] তহন মগ্দলিনি মরিয়াম উম্যতঅক্যলর হাছে যাইয়েনে হ্যবর দিল্, য়িবা ইসারে দেইক্যে আর ইসাই য়িবারে এই হতাগিন হইয়্যে।
[19] য়েই একই দিনত, সাফ্তার ফইল্যা দিনর আঁজুইন্যা উম্যতঅক্যলে ইহুদি নেতাঅক্যলর ডরে ঘরর বেক দরজা বন্ধ গরিয়েনে একজাগাত মিলিত অইয়্যেল্। তহন ইসা আইয়েনে য়িতারার মাঝদি থিয়াইয়েনে হইল্, “আস্সালামু আলাইকুম।”
[20] এই হতা হইয়েনে তেঁই তেঁইর দুই আত আর বুগর ফাঁজরর মিক্যাগান তেঁইর উম্যতঅক্যলরে দেহ্যাইল্। ইসারে দেকিত্ ফাইয়েনে উম্যতঅক্যলে বউত খুশি অইল্।
[21] ফরদি ইসা আবার য়িতারারে হইল্, “আস্সালামু আলাইকুম। বাবা যেন্ আঁরে ফাটাইয়্যে আঁইঅ য়েইল্যা তোঁয়ারারে ফাটাইর।”
[22] এই হতা হইয়েনে তেঁই উম্যতঅক্যলর উঅর ফুঁয়া দিয়েনে হইল্, “ফাক রুহ্রে গ্রঅন গর।
[23] তোঁয়ারা যুদি কেউঅর গুনাহ্ মাফ গর তইলে য়িবার গুনাহ্ মাফ গরা অইবো, আর যুদি কেউঅর গুনাহ্ মাফ নঅ গর তইলে য়িবার গুনাহ্ মাফ গরা অইতো নঅ।”
[24] ইসা যহন আইস্যেল্ তহন থোমা নামর য়েই বারজন উম্যতঅক্যলর মইধ্যে একজন য়িতারার লগে নঅ আছিল্। এই থোমারে জৈঁইক্যা হোয়া অইতো।
[25] অইন্য উম্যতঅক্যলে ফরদি থোমারে হইল্, “আঁরা উজুররে দেক্যি।” থোমা য়িতারারে হইল্, “আঁই তেঁইর দুই আতত যুদি ফেঁরাকর চিন্য নঅ দেকি, য়েই চিন্যর মাঝে অঁঅল নঅ দিই আর তেঁইর বুগর ফাঁজরত আত নঅ দিই তইলে হনঅ মতেই আঁই বিশ্যাস গইত্যাম নঅ।”
[26] ইয়ার এক সাফ্তা ফরদি উম্যতঅক্যলে আবার ঘরর মইধ্যে মিলিত অইল্, আর থোমাঅ য়িতারার লগে আছিল্। যুদিঅ বেক দরজা বন্ধ আছিল্ তঅঅ ইসা আইয়েনে য়িতারার মাঝদি থিয়াইয়েনে হইল্, “আস্সালামু আলাইকুম।”
[27] ফরদি তেঁই থোমারে হইল্, “তোঁয়ার অঁঅল এডে দিয়েনে আঁর আত দুইয়ান চঅ আর তোঁয়ার আত বারাইয়েনে আঁর বুগর ফাঁজরত রাক। অবিশ্যাস নঅ গইজ্যো বরং বিশ্যাস গর।”
[28] তহন থোমা হইল্, “ফভু আঁর, আল্লাহ্ আঁর।”
[29] ইসা য়িবারে হইল্, “থোমা, তুঁই আঁরে দেইক্যো বুলি কি ইমান আইন্যো না? যারা নঅ দেকিয়েনে ইমান আনে য়িতারা মোবারক।”
[30] ইসা উমতঅক্যলর সাম্নদি চিন্য ইসাবে আরো বউত কেরামতি হাম গইজ্যেল্, য়েগিন এই কিতাবত লেহ্যা নঅঅ অঅ।
[31] কিন্তু এগিন লেহ্যা অইল্ যেন্ তোঁয়ারা ইমান আন দে, ইসাই মসিহ্, ইব্নুল্লাহ্, আর ইমান আনিয়েনে যেন্ তেঁইর মইধ্য দিয়েনে জিবন ফঅ।