[1] ফরিশিঅক্যলর মইধ্যে নিকদিম নামর ইহুদিঅক্যলর একজন নেতা আছিল্।
[2] একদিন রাতিয়া য়িবা ইসার হাছে আইয়েনে হইল্, “উজুর, আঁরা জানি অনে একজন মাস্টোর ইসাবে আল্লাহ্র হাছর ত্যুন আইস্যোন, হারন অনে যেতাক্যিন কেরামতি হাম গইত্যা লাইগ্যোন, আল্লাহ্ লগে নঅ থাকিলে কেউ য়েগিন গরিত্ নঅ ফারে।”
[3] ইসা নিকদিমরে হইল্, “আঁই অনরে আঁসাই হইর, নয়া গরিয়েনে জন্ম নঅ অইলে কেউ আল্লাহ্র রাইজ্য দেকিত্ নঅ ফাআ।”
[4] তহন নিকদিম তেঁইরে হইল্, “মানুষ বুরা অই গেলে কেন্ গরিয়েনে য়িবার আবার জন্ম অইত্ ফারে? দিতিয়বার মার গর্ভত ফিরি যাইয়েনে য়িবা কি আবার জন্ম লইত্ ফারে না?”
[5] জোয়াবে ইসা হইল্, “আঁই অনরে আঁসাই হইর, ফানি আর ফাক-রুহ্র ত্যুন জন্ম নঅ অইলে কেউই আল্লাহ্র রাইজ্যত ঢুকিত্ নঅ ফারে।
[6] মানুষর ত্যুন যেগিন জন্ম অঅ য়েগিন মানুষ, আর যেগিন ফাক-রুহ্র ত্যুন জন্ম অঅ য়েগিন রুহ্।
[7] আঁই দে অনরে হইলাম, অনরার ত্যুন নয়া গরিয়েনে জন্ম অঅন দরহার, ইয়ানত আচ্যাইয্য নঅ অইবান।
[8] বাতাস যিক্যাদি ইছ্যা য়িক্যাদি বঅঅ আর অনে য়িয়ানর আবাজ উনিত ফঅন, কিন্তু হডের ত্যুন আইয়্যে আর হডেই বা যাআ য়িয়ান অনে নঅ জানন। ফাক-রুহ্র ত্যুন যারার জন্ম অইয়্যে য়িতারারঅ ঠিগ য়েই রহমই অঅ।”
[9] নিকদিম ইসারে ফুছার গরিল্, “ইয়ান কেন্ গরিয়েনে অইত্ ফারে?”
[10] তহন ইসা য়িবারে হইল্, “অনে বনি-ইসরাইলঅক্যলর মাস্টোর অইয়েনেঅ কি এগিন নঅ বুঝন না?
[11] অনরে আঁসাই হইর, আঁরা যেগিন জানি য়েগিনই হইর আর যেগিন দেক্যি য়েই সমন্দে সাক্যি দিই, কিন্তু অনরা আঁরার সাক্যি অগ্রাইয্য গরন।
[12] আঁই অনরার হাছে দুনিয়াবি বিষয়ে হতা হইলে যহন বিশ্যাস নঅ গরন তহন বেহেস্তি বিষয়ে হতা হইলে কেন্ গরিয়েনে বিশ্যাস গরিবান?
[13] “যিবা বেহেস্তত থাকে আর বেহেস্তর ত্যুন লামি আইস্যে য়েই ইব্নে আদম বাদে আর কেউ বেহেস্তত নঅঅ উঢে।
[14] মুসা নবি যেন্ মরুভুমিত য়েই আঁফরে উচুলত তুইল্যেল্ য়েইল্যা ইব্নে আদমরেঅ উচুলত তুলন ফরিবো,
[15] যেন্ যে কেউ য়িবার উঅর ইমান আনে য়িবা আখেরি জিবন ফাআ।
[16] “আল্লাহ্ মানুষরে এত মহব্যত গরিল্ দে, তেঁইর একমাত্র ফোয়ারে তেঁই দান গরিল্, যেন্ যে কেউ য়েই ফোয়ার উঅর ইমান আনে য়িবা বিনষ্ট নঅ অঅ কিন্তু আখেরি জিবন ফাআ।
[17] আল্লাহ্ মানুষরে দুষি ফরমান গরিবার লাই তেঁইর ফোয়ারে দুনিয়াত নঅঅ ফাটাআ, কিন্তু মানুষ যেন্ ফোয়ার মইধ্য দিয়েনে নাজাত ফাআ য়িয়ানর লাই তেঁই তেঁইরে ফাটাইয়্যে।
[18] যিবা য়েই ফোয়ার উঅর ইমান আনে য়িবার হনঅ বিচার নঅ অঅ, কিন্তু যিবা ইমান নঅ আনে য়িবারে দুষি বুলি আগেই ইস্তির গরা অই গেইয়্যে, হারন য়িবা আল্লাহ্র একমাত্র ফোয়ার উঅর ইমান নঅঅ আনে।
[19] য়িবারে দুষি বুলি ইস্তির গরা অইয়্যে হারন দুনিয়াত নুর আইস্যে, কিন্তু মানুষর হাম হ্যারাফ বুলি মানুষ নুরর ত্যুন আঁধাররে বেশি ভালাবাইস্যে।
[20] যে কেউ অন্যায় হাম গইত্যো থাকে তেএ নুর ঘিনা গরে। য়িবার অন্যায় হামগিন ফকাশ অই ফরিবো বুলিয়েনে তেএ নুরর হাছে নঅ আইয়্যে।
[21] কিন্তু যিবা সইত্যর ফথদি চলে য়িবা নুরর হাছে আইয়্যে যেন্ য়িবার হামগিন দে আল্লাহ্র ইছ্যামতন গরা অইয়্যে য়িয়ান ফকাশ ফাআ।”
[22] ইয়ার ফরদি ইসা আর তেঁইর উম্যতঅক্যলে এহুদিয়া ফদেশত গেল্। য়েডে তেঁই তেঁইর উম্যতঅক্যলর লগে কিছু দিন থাকিল্ আর মানুষঅক্যলরে তরিকাবন্দি দিতো লাগিল্।
[23] শালিম নামর উগ্যুয়া গেরামর হাছে ঐনোন নামর উগ্যুয়া জাগাত তহন ইয়াহিয়াঅ তরিকাবন্দি দিতো আছিল্, হারন য়েই জাগাত বউত ফানি আছিল্ আর মানুষঅক্যলেঅ আইয়েনে তরিকাবন্দি নিতো আছিল্।
[24] তহনঅ ইয়াহিয়ারে জেলহ্যানাত বন্দি গরা নঅঅ অঅ।
[25] য়েই সমত শরিয়ত মতন ফাক-সাফ অইবার বিষয় নিয়েনে ইয়াহিয়ার উম্যতঅক্যলে একজন ইহুদির লগে হতা হাডাহাডি শুরু গইজ্যেল্।
[26] ফরদি য়িতারা ইয়াহিয়ার হাছে আইয়েনে হইল্, “উজুর, যিবা জদ্যানর অইন্য ফারত অনর লগে আছিল্ আর যিবার বিষয়ে অনে সাক্যি দিতা আছিলান, সঅন, তেঁই তরিকাবন্দি দেএর আর বেক্যিনে তেঁইর হাছে যাআর।”
[27] ইয়ানর জোয়াবে ইয়াহিয়া হইল্, “বেহেস্তর ত্যুন দেয়া নঅ অইলে কেউঅর ফক্যে হনঅ কিছুই ফঅন সম্ভব নঅ।
[28] তোঁয়ারাই আঁরে হইতা উইন্যো দে, আঁই মসিহ্ নঅঅ, কিন্তু আঁরে তেঁইর আগদি ফাটাআ অইয়্যে।
[29] যিবার আতত মাইয়্যারে দেয়া অইয়্যে, য়িবাই দুলা। দুলার বন্ধু থিয়াইয়েনে দুলার হতা উনে আর য়িবার গলার আবাজ উনিয়েনে বউত খুশি অঅ। ঠিগ য়েই ডইল্যা আঁর আনন্দঅ আজিয়া ফুরন অইল্।
[30] তেঁইর ত্যুন বারি উঢন ফরিবো আর আঁর ত্যুন সরি যঅন ফরিবো।”
[31] যিবা উঅরর ত্যুন আইয়্যে য়িবা বেক্যিনর উঅরদি। যিবা দুনিয়ার ত্যুন আইয়্যে য়িবা দুনিয়ার, আর য়িবা দুনিয়ার হতাই হঅ। কিন্তু যিবা বেহেস্তর ত্যুন আইয়্যে য়িবাই বেক্যিনর উঅরদি।
[32] তেঁই যেগিন দেইক্যে আর উইন্যে য়েগিনরই সাক্যি দেএ, কিন্তু কেউ তেঁইর সাক্যি গ্রাইয্য নঅ গরে।
[33] যিবা তেঁইর সাক্যি গ্রাইয্য গইজ্যে য়িবা য়িয়ান দিয়েনেই ফরমান গইজ্যে দে, আল্লাহ্ যিয়ান হঅ য়িয়ান আঁসা।
[34] আল্লাহ্ যিবারে ফাটাইয়্যে য়িবা আল্লাহ্রই হতা হঅ, হারন আল্লাহ্ তেঁইর ফাক-রুহ্ মাফিয়েনে নঅ দেএ।
[35] বাবা ফোয়ারে মহব্যত গরে আর তেঁইর আতত বেক্যিনই দিয়্যে।
[36] যে কেউ ফোয়ার উঅর ইমান আনে য়িবা তহনই আখেরি জিবন ফাআ, কিন্তু যিবা ফোয়ারে অমাইন্য গরে য়িবা য়েই জিবন হনঅ দিনঅ ফাইতো নঅ, কিন্তু আল্লাহ্র গজব য়িবার উঅরদি থাকিবো।