[1] এই হতাগিন হইবার ফরদি ইসা তেঁইর উম্যতঅক্যলর লগে কিদ্রোন নামর ফাআরর উগ্যুয়া ঢালার য়েই ফাশদি গেল্। য়েডে উগ্যুয়া বাগান আছিল্। ইসা আর তেঁইর উম্যতঅক্যলে য়েই বাগানত গেল্।
[2] ইসারে শত্রুঅক্যলর আতত ফরদি যিবা ধরাই দিয়্যেল্ য়েই এহুদাঅ এই বাগানগান চিন্তো, হারন ইসা ফ্রায় তেঁইর উম্যতঅক্যলর লগে য়েডে এক লগে মিলিত অইতো।
[3] মেইন ইমামঅক্যল আর ফরিশিঅক্যলে এহুদারে একদল সৈন্য ও হয়েকজন হর্মচারি দিল্। তহন এহুদা য়িতারার লগে বাত্যি, মশাল আর অস্ত্রশস্ত্র নিয়েনে য়েডে আজির অইল্।
[4] তেঁইর নিজর উঅর যেগিন ঘটিবো ইসা য়েগিন বেক্যিনই জাইন্তো। ইয়ানর লাই তেঁই বাইর অই আইয়েনে য়েই মানুষঅক্যলরে হইল্, “অনরা হারে টোয়াইতা লাইগ্যোন?”
[5] য়িতারা হইল্, “নাসরতর ইসারে।” ইসা য়িতারারে হইল্, “আঁইই য়িবা।” ইসারে যিবা শত্রুঅক্যলর আতত ধরাই দিয়্যেল্ য়েই এহুদাঅ য়িতারার লগে থিয়াই আছিল্।
[6] ইসা যহন য়িতারারে হইল্, “আঁইই য়িবা,” তহন য়িতারা ফিছাই যাইয়েনে মেডিত ফরি গেল্।
[7] ইসা আবার য়িতারারে ফুছার গরিল্, “অনরা হারে টোয়াইতা লাইগ্যোন?” য়িতারা হইল্, “নাসরতর ইসারে।”
[8] তহন ইসা হইল্, “আঁই তঅ অনরারে হইয়্যি দে, আঁইই য়িবা। যুদি অনরা আঁরেই টোয়াইতো আই থাকন তইলে ইতারারে যাইতো গই দঅন।”
[9] ইয়ান ঘটিল্ যেন্ ইসার হোয়া এই হতাগান ফুরন অঅ, “যারারে তুঁই আঁরে দিয়্যো য়িতারার একজনরেঅ আঁই নঅঅ আরাই।”
[10] শিমোন-ফিতরর হাছে উগ্যুয়া ছুরি আছিল্। ফিতর য়েই ছুরিগান বাইর গরিয়েনে য়িয়ানর আঘাতে মআ-ইমামর গোলামর ডাইন হানগান হাডি ফেলিল্। য়েই গোলামর নাম আছিল্ মল্ক।
[11] ইয়ানত ইসা ফিতররে হইল্, “তোঁয়ার ছুরি হ্যাফত রাক। বাবা আঁরে যে দুক্যর ফেঁলা দিয়্যে য়িয়ান আঁই গ্রঅন নঅ গইজ্যোম না?”
[12] তহন য়েই সৈন্যঅক্যলে আর য়িতারার সেনাফতি ও ইহুদি নেতাঅক্যলর হর্মচারিঅক্যলে ইসারে ধরিয়েনে বাঁধিল্।
[13] ফইল্যা য়িতারা ইসারে হাননর হাছে লই গেল্, হারন যে কাইয়াফা য়েই বছরর মআ-ইমাম আছিল্ হানন আছিল্ য়িবার ওওর।
[14] এই কাইয়াফাই ইহুদি নেতাঅক্যলরে ফরামশ্য দিয়্যেল্ দে, গোডা জাতির বদলে বরং একজনর মিত্যু অঅনই ভালা।
[15] শিমোন-ফিতর ও আরেক জন উম্যত ইসার ফিছদি ফিছদি গেল্। য়েই অইন্য উম্যতরে মআ-ইমাম চিন্তো। য়েই উম্যত ইসার লগে লগে মআ-ইমামর উঢানত ঢুকিল্,
[16] কিন্তু ফিতর বাইরর দরজার হাছে থিয়াই রইল্। তহন মআ-ইমামর চিনা য়েই উম্যত বাইরে যাইয়েনে দরজার ফাআরাদার মাইয়্যাউয়ারে হইয়েনে ফিতররে ভিতরে আনিল্।
[17] য়েই মাইয়্যাউয়া ফিতররে হইল্, “তুঁইঅ কি এই মানুষ্যুয়ার উম্যতঅক্যলর মইধ্যে একজন না?” ফিতর হইল্, “না, আঁই নঅ।”
[18] তহন বউত শিত ফইত্যো আছিল্। ইয়ানর লাই গোলামঅক্যলে আর হর্মচারিঅক্যলে হোইলার আগুন জলাইয়েনে য়েই জাগাত থিয়াইয়েনে আগুন ফোয়াইতো আছিল্। ফিতরঅ য়িতারার লগে থিয়াইয়েনে আগুন ফোয়াইতো আছিল্।
[19] মআ-ইমাম তহন ইসারে তেঁইর উম্যতঅক্যলর বিষয়ে আর তেঁইর শিক্যার বিষয়ে ফুছার গরিল্।
[20] ইসা জোয়াবে হইল্, “আঁই মানুষঅক্যলর হাছে খোলাখুলি গরিয়েনেই হতা হইয়্যি। যেডে ইহুদিঅক্যলে বেক্যিনে একলগে মিলিত অঅ য়েই মজলিস হ্যানাগিনত আর বায়তুল মোকাদ্যসত আঁই অক্যল সমত শিক্যা দিয়্যি। আঁই তঅ গোফনত কিছু নঅঅ হইয়্যি;
[21] তইলে কিল্যাই আঁরে ফুছার গইত্যা লাইগ্যোন? আঁর হতা যারা উইন্যে য়িতারারেই ফুছার গরন আঁই য়িতারারে কি হইয়্যি। আঁই যেগিন হইয়্যি য়েগিন য়িতারার অজানা নাই।
[22] ইসা যহন এই হতা হইল্ তহন যে হর্মচারিগিন হাছে থিয়াই আছিল্ য়িতারার মইধ্যে একজন তেঁইরে চোয়ার মারিয়েনে হইল্, “তুঁই মআ-ইমামরে এন্ গরিয়েনে জোয়াব দিতা লাইগ্যো না?”
[23] ইসা য়িবারে হইল্, “আঁই যুদি হ্যারাফ কিছু হই থাকি তইলে য়িয়ান দেহ্যাই দঅন। কিন্তু যুদি ভালা হই থাকি তইলে আঁরে মাইত্যা লাইগ্যোন কিল্যাই?”
[24] তহন হানন ইসারে বাঁধা অবস্তাতই মআ-ইমাম কাইয়াফার হাছে ফাটাই দিল্।
[25] যহন শিমোন-ফিতর থিয়াইয়েনে আগুন ফোয়াইতো আছিল্ তহন মানুষঅক্যলে য়িবারে হইল্, “তুঁইঅ য়িবার উম্যতঅক্যলর মইধ্যে একজন নঅ না?” ফিতর অসিকার গরিয়েনে হইল্, “না, আঁই নঅঅ।”
[26] ফিতর যিবার হান হাডি ফেইল্যেল্ য়িবার এক আত্যিয় মআ-ইমামর গোলাম আছিল্। য়িবা হইল্, “আঁই কি তোঁয়ারে বাগানত য়িবার লগে নঅঅ দেকি না?”
[27] ফিতর আবার অসিকার গরিল্, আর তহনই উগ্যুয়া মোরগ ডাকি উঢিল্।
[28] ইহুদি নেতাঅক্যলে বেইন্যা ফজরত ইসারে কাইয়াফার হাছর ত্যুন রোমিয় মেইন শাসনহত্যা ফিলাতর বাড়িত লই গেল্। য়িতারা কিন্তু য়েই বাড়ির ভিতরে নঅ ঢুকিল্ যেন্ ফাক-সাফ থাকিয়েনে উদ্যার ইদর হ্যানা হ্যাইত্ ফারে।
[29] তহন ফিলাত বাইরে য়িতারার হাছে আইয়েনে হইল্, “এই মানুষ্যুয়ারে তোঁয়ারা কি দোষে দুষি গইজ্যো?”
[30] ইহুদি নেতাঅক্যলে হইল্, “ইবা যুদি হ্যারাফ হাম নঅ গইত্যো তইলে আঁরা য়িবারে অনর হাছে নঅ আইন্তাম।”
[31] ফিলাত য়িতারারে হইল্, “ইবারে তোঁয়ারা লই যাইয়েনে তোঁয়ারার শরিয়ত মতন বিচার গর।” ইয়ানত ইহুদি নেতাঅক্যলে ফিলাতরে হইল্, “কিন্তু কেউঅরে মিত্যুর শাস্তি দিবার হ্যমতা তঅ আঁরার আতত নাই।”
[32] কেন্ গরিয়েনে নিজর মরন অইবো ইসা আগেই য়িয়ান হইয়্যেল্। ইয়ান ঘটিল্ যেন্ তেঁইর য়েই হতা ফুরন অঅ।
[33] তহন ফিলাত আবার বাড়ির মইধ্যে ঢুকিল্ আর ইসারে ডাকিয়েনে হইল্, “তুঁইই কি ইহুদিঅক্যলর বাদশা?”
[34] ইসা হইল্, “অনে কি নিজর ত্যুনই এই হতা হইতা লাইগ্যোন, নাকি অইন্যতারা আঁর বিষয়ে অনরে হইয়্যে?”
[35] ফিলাত জোয়াব দিল্, “আঁই কি ইহুদি নাকি? তোঁয়ার জাতির মানুষঅক্যলে আর মেইন ইমামঅক্যলে তোঁয়ারে আঁর আতত দিয়্যে। তুঁই কি গইজ্যো?”
[36] ইসা হইল্, “আঁর রাইজ্য এই দুনিয়ার নঅঅ। যুদি আঁর রাইজ্য এই দুনিয়ার অইতো তইলে আঁই যেন্ ইহুদিনেতাঅক্যলর আতত নঅ ফরি য়িয়ানর লাই আঁর মানুষঅক্যলে যুদ্য গইত্যো; কিন্তু আঁর রাইজ্য তঅ এডিয়ার নঅঅ।”
[37] ফিলাত ইসারে হইল্, “তইলে তুঁই কি বাদশা না?” ইসা হইল্, “অনে ঠিগই হইয়্যোন দে, আঁই বাদশা। সইত্যর ফক্যে সাক্যি দিবার লাই আঁর জন্ম অইয়্যে আর য়িয়ানর লাইই আঁই দুনিয়াত আস্যি। যে কেউ সইত্যর য়িবা আঁর হতা উনে।”
[38] ফিলাত তেঁইরে হইল্, “সইত্য কি?” এই হতা হইয়েনে য়িবা আবার বাইরে ইহুদি নেতাঅক্যলর হাছে যাইয়েনে হইল্, “আঁই ইবার হনঅই দোষ দেকিত্ নঅ ফাইর।
[39] তঅ তোঁয়ারার এক্যান নিয়ম আছে, উদ্যার ইদর সমত আঁই তোঁয়ারার একজন হয়েদিরে ছারি দিই। তোঁয়ারা কি চঅ দে, আঁই ইহুদিঅক্যলর বাদশারে ছারি দিই?”
[40] ইয়ানত বেক্যিনে চিল্যাইয়েনে হইল্, “য়িবারে নঅঅ, বারাব্যারে।” য়েই বারাব্যা একজন ডাহাইত্ আছিল্।