[1] ফথদি যাইবার সমত ইসা একজন আঁধা মানুষরে দেকিত্ ফাইল্। য়িবা জন্মর ত্যুনই আঁধা আছিল্।
[2] তহন উম্যতঅক্যলে ইসারে ফুছার গরিল্, “উজুর, হার গুনাহ্ত এই মানুষ্যুয়া আঁধা অইয়েনে জন্ম অইয়্যে? য়িবার নিজর, নাকি য়িবার মা-বাফর?”
[3] ইসা জোয়াব দিল্, “গুনাহ্ য়িবা নিজেঅ নঅঅ গরে, য়িবার মা-বাবাঅ নঅঅ গরে। ইয়ান অইয়্যে যেন্ আল্লাহ্র হাম য়িবার মইধ্য দিয়েনে জাহির অঅ।
[4] যিবা আঁরে ফাটাইয়্যে, বেইল্ থাইক্তে থাইক্তে তেঁইর হাম গরা আঁরার দরহার। রাইত আইয়্যের, তহন কেউই হাম গরিত্ ফাইত্যো নঅ।
[5] যেত দিন আঁই দুনিয়াত আছি আঁই দুনিয়ার নুর।”
[6] এই হতা হইবার ফরদি তেঁই মেডিত সেফ ফেলিয়েনে ফুট বানাইল্। তার ফর য়েই ফুট তেঁই মানু্ষ্যুয়ার চোগত লাগাই দিয়েনে হইল্,
[7] “যঅ, শিলোহর ফোইরত্ যাইয়েনে ধুই ফেল্।” শিলোহ মানি ফাটাআ অইল্। মানুষ্যুয়া যাইয়েনে চোগ ধুই ফেলিল্ আর চোগে দেকিত্ ফাইয়েনে ফিরি আইল্। ইয়ান দেকিয়েনে য়িবার ফতিবাসিঅক্যল আর যারা য়িবারে আগদি হ্যরাত খুঁইজ্তো দেইক্যেল্ য়িতারা বেক্যিনে হইতো লাগিল্,
[8] “ইবা য়েই মানুষ নঅ না, যিবা বোই বোই হ্যরাত খুঁইজ্তো?”
[9] কেউ কেউ হইল্, “জি, ইবাই য়েই মানুষ।” আবার কেউ কেউ হইল্, “যুদিঅ দেইক্তে য়িবারই মতন তঅঅ য়িবা নঅ।” কিন্তু মানুষ্যুয়া নিজে হইল্, “জি, আঁইই য়েই মানুষ।”
[10] য়িতারা য়িবারে হইল্, “কিন্তু কেন্ গরিয়েনে তোঁয়ার চোগ খুলি গেল্?”
[11] য়িবা জোয়াব দিল্, “ইসা নামর য়েই মানুষ্যুয়া মেডির ফুট বানাইয়েনে আঁর চোগত লাগাই দিই হইল্, ‘শিলোহর ফোইরত্ যাইয়েনে ধুই ফেল।’ আঁই যাইয়েনে ধুই ফেলিলাম আর দেকিত্ ফাইলাম।”
[12] য়িতারা য়িবারে হইল্, “য়েই মানুষ্যুয়া হডে?” য়িবা হইল্, “আঁই নঅ জানি।”
[13] যে মানুষ্যুয়া আঁধা আছিল্ মানুষঅক্যলে য়িবারে ফরিশিঅক্যলর হাছে লই গেল্।
[14] যেদিন্যা ইসা মেডির ফুট বানাইয়েনে য়িবার চোগ খুলি দিয়্যেল্ য়েই দিনগান আছিল্ জিরাইবার দিন।
[15] ইয়ানর লাই য়িবারে ফরিশিঅক্যলেঅ আবার ফুছার গরিল্, “তুঁই কেন্ গরিয়েনে দেকিত্ ফাইলা?” য়িবা ফরিশিঅক্যলরে হইল্, “তেঁই আঁর চোগর উঅরদি মেডির ফুট লাগাই দিল্, আর আঁই য়েগিন ধুই ফেইল্তেই দেকিত্ ফাইলাম।”
[16] ইয়ানত ফরিশিঅক্যলর মইধ্যে হয়েকজন হইল্, “য়েই মানুষ্যুয়া আল্লাহ্র হাছর ত্যুন নঅঅ আইয়্যে, হারন য়িবা জিরাইবার দিন ফালন নঅ গরে।” অইন্য ফরিশিঅক্যলে হইল্, “যে মানুষ গুনাহ্গার য়িবা কেন্ গরিয়েনে এই ডইল্যা কেরামতি হাম গরিত্ ফারে?” এন্ গরিয়েনে য়িতারার মইধ্যে মতর অমিল দেহ্যা দিল্।
[17] তহন য়িতারা য়েই মানুষ্যুয়ারে আবার ফুছার গরিল্, “তুঁই য়িবার সমন্দে কি হঅঅ?” হারন য়িবা তঅ তোঁয়ারই চোগ খুলি দিয়্যে।” মানুষ্যুয়া হইল্, “তেঁই একজন নবি।”
[18] ইহুদি নেতাঅক্যলে কিন্তু মানু্ষ্যুয়ার বাবা-মারে ডাকিয়েনে ফুছার নঅ গরন ফইয্যন্ত বিশ্যাস নঅ গরিল্ দে, য়েই মানুষ্যুয়া আগদি আঁধা আছিল্ আর এহন দেকিত্ ফাআর।
[19] য়িতারা মানুষ্যুয়ার বাবা-মারে ফুছার গরিল্, “ইবাই কি তোঁয়ারার য়েই ফোয়া যিবার সম্যন্দে তোঁয়ারা হঅ দে, য়িবা আঁধা অইয়েনে জন্ম লইয়্যেল্? এহন তইলে য়িবা কেন্ গরিয়েনে দেকিত্ ফাআর?”
[20] য়িবার মা-বাবা জোয়াব দিল্, “আঁরা জানি ইবা আঁরারই ফোয়া, আর ইবা আঁধা অইয়েনেই জন্ম লইয়্যেল্।
[21] কিন্তু কেন্ গরিয়েনে য়িবা এহন দেকিত্ ফাআর য়িয়ান আঁরা নঅ জানি; আর হনে দে য়িবার চোগ খুলি দিয়্যে য়িয়ানঅ নঅ জানি। য়িবার বয়স অইয়্যে, য়িবারেই ফুছার গরন। য়িবা নিজর বিষয়ে নিজেই হঅক।”
[22] য়িবার মা-বাবা ইহুদিনেতাঅক্যলর ডরে এই হতাগিন হইল্, হারন ইহুদিনেতাঅক্যলে আগেই ঠিগ গইজ্যেল্ দে, কেউ যুদি ইসারে মসিহ্ বুলি সিকার গরে তইলে য়িবারে সমাজর ত্যুন বাইর গরি দেয়া অইবো।
[23] য়িয়ানর লাই য়িবার মা-বাবা হইয়্যেল্, “য়িবার বয়স অইয়্যে, য়িবারেই ফুছার গরন।”
[24] যে মানুষ্যুয়া আগদি আঁধা আছিল্ নেতাঅক্যলে য়িবারে দিতিয়বার ডাকিয়েনে হইল্, “তুঁই আঁসা হতা হইয়েনে আল্লাহ্র ফশংসা গর। আঁরা তঅ জানি য়েই মানুষ্যুয়া গুনাহ্গার।”
[25] য়িবা জোয়াব দিল্, “তেঁই গুনাহ্গার কিনা য়িয়ান আঁই নঅ জানি; কিন্তু আঁই এক্যান বিষয় জানি দে, আগে আঁই আঁধা আছিলাম আর এহন দেকিত্ ফাইর।”
[26] নেতাঅক্যলে হইল্, “য়িবা তোঁয়ারে কি গইজ্যে? কেন্ গরিয়েনে য়িবা তোঁয়ার চোগ খুলি দিয়্যে?”
[27] জোয়াবে মানুষ্যুয়া য়িতারারে হইল্, “আঁই তঅ আগেই অনরারে হইয়্যি, কিন্তু অনরা নঅঅ উনন। কিল্যাই তইলে অনরা আবার উইন্তা সঅন? অনরাঅ কি তেঁইর উম্যত অইতা সঅন না?”
[28] ইয়ানত নেতাঅক্যলে মানুষ্যুয়ারে বউত গালাগালি গরিয়েনে হইল্, “তুঁই য়েই মানুষ্যুয়ার উম্যত, কিন্তু আঁরা মুসার উম্যত।
[29] আঁরা জানি আল্লাহ্ মুসা নবির লগে হতা হইয়্যেল্, কিন্তু য়েই মানুষ্যুয়া হডের ত্যুন আইস্যে আঁরা নঅ জানি।”
[30] তহন য়েই মানুষ্যুয়া য়িতারারে জোয়াব দিল্, “কি আচ্যাইয্য! অনরা নঅ জানন তেঁই হডের ত্যুন আইস্যে অথচ তেঁইই আঁর চোগ খুলি দিয়্যে।
[31] আঁরা জানি আল্লাহ্ গুনাহ্গারঅক্যলর হতা নঅ উনে। কিন্তু যুদি হনঅ মানুষ আল্লাহ্ভক্ত অঅ আর তেঁইর ইছ্যামতন হাম গরে তইলে আল্লাহ্ তেঁইর হতা উনে।
[32] দুনিয়া সিষ্টির ফরর ত্যুন হনঅ দিনঅ উনা নঅঅ যাআ, জন্মর ত্যুন আঁধা এন্ হনঅ মানুষর চোগ কেউ খুলি দিয়্যে।
[33] যুদি য়িবা আল্লাহ্র হাছর ত্যুন নঅ আইস্তো তইলে কিছুই গরিত্ নঅ ফাইত্যো।”
[34] জোয়াবে নেতাঅক্যলে হইল্, “তোর জন্ম অইয়্যে এক্যবারে গুনাহ্র মইধ্যে, আর তুই আঁরারে শিক্যা দঅর না?” এই হতা হইয়েনে য়িতারা য়িবারে সমাজর ত্যুন বাইর গরি দিল্।
[35] ইসা উনিল্ দে, নেতাঅক্যলে মানুষ্যারে বাইর গরি দিয়্যে। ফরদি তেঁই য়েই মানু্ষ্যুয়ারে টোয়াই ফাইয়েনে হইল্, “তুঁই কি ইব্নে আদমর উঅর ইমান আইন্যো না?”
[36] য়িবা জোয়াব দিল্, “উজুর, তেঁই হন? আঁরে হঅন যেন্ আঁই তেঁইর উঅর ইমান আনিত্ ফারি।”
[37] ইসা য়িবারে হইল্, “তুঁই তেঁইরে দেইক্যো, আর তেঁইই তোঁয়ার লগে হতা হঅর।”
[38] তহন মানুষ্যুয়া হইল্, “উজুর, আঁই ইমান আনিলাম।” এই হতা হইয়েনে য়িবা ইসারে সইদা গরিল্।
[39] ইসা হইল্, “আঁই এই দুনিয়াত বিচার গরিবার লাই আস্যি, যেন্ যারা নঅ দেকে য়িতারা দেকিত্ ফাআ আর যারা দেকে য়িতারা আঁধা অঅ।”
[40] হয়েকজন ফরিশিঅ ইসার লগে আছিল্। য়িতারা এই হতা উনিয়েনে তেঁইরে হইল্, “তইলে অনে কি হইতা সঅন দে, আঁরা আঁধা?”
[41] ইসা য়িতারারে হইল্, “অনরা যুদি আঁধা অইতান তইলে অনরার হন দোষ নঅ থাইক্তো। কিন্তু অনরা হঅন দে, অনরা দেকিত্ ফঅন, য়িয়ানর লাইই অনরার দোষ রইয়্যে।”