Skip to content
Opens in a new window
Listen to this chapter • 6:07

[1] “আঁই অনরারে আঁসাই হইর, যে কেউ ভেরার হ্যোয়াইলর দরজা দিই নঅ ঢুকিয়েনে অইন্য মিক্যা দিই ঢুকে তেএ চোর আর ডাহাইত্।

[2] কিন্তু যে কেউ দরজা দিয়েনে ভিতরে যাআ য়িবাই ভেরার ভেরাচরাইন্যা।

[3] ভেরার হ্যোয়াইল যিবা ফাআরা দেএ য়িবা য়েই ভেরাচরাইন্যারেই দরজা খুলি দেএ। ভেরাগিন য়িবার ডাক উনে, আর য়েই ভেরাচরাইন্যা য়িবার নিজর ভেরাগিনর নাম ধরি ডাকিয়েনে বাইরে লই যাআ।

[4] য়িবার নিজর বেক ভেরাগিন বাইর গরিবার ফরদি য়িবা য়েগিনর আগদি আগদি চলে, আর ভেরাগিন য়িবার ফিছদি ফিছদি যাআ হারন য়েগিনে য়িবার ডাক চিনে।

[5] য়িতারা হনঅ দিনঅ অচিনা মানুষর ফিছদি যাইতো নঅ বরং য়িবার হাছর ত্যুন ধাই যাইবো, হারন য়েগিনে অচিনা মানুষর গলার আবাজ নঅ চিনে।”

[6] য়েই ফরিশিঅক্যলরে শিক্যা দিবার লাই ইসা এই হতা হইল্ কিন্তু তেঁই দে কি হইতো আছিল্ য়িয়ান য়িতারা নঅ বুঝিল্।

[7] য়িয়ানর লাই ইসা আবার হইল্, “আঁই অনরারে আঁসাই হইর, ভেরাগিনর লাই আঁইই দরজা।

[8] আঁর আগদি যারা আইস্যেল্ য়িতারা বেক্যিনে চোর আর ডাহাইত, কিন্তু ভেরাগিন য়িতারার হতা নঅঅ উনে।

[9] আঁইই দরজা। যুদি কেউ আঁর মইধ্য দিয়েনে ভিতরে ঢুকে তইলে য়িবা নাজাত ফাইবো। য়িবা ভিতরে আইবো ও বাইরে যাইবো আর চরি হ্যাইবার জাগা ফাইবো।

[10] চোর হ্যালি চুরি, খুন আর নষ্ট গরিবার উদ্যেশ্য নিয়েনেই আইয়্যে। আঁই আস্যি যেন্ য়িতারা জিবন ফাআ, আর য়েই জিবন যেন্ ফরিফুন্য অঅ।

[11] “আঁইই ভালা ভেরাচরাইন্যা। ভালা ভেরাচরাইন্যা য়িবার ভেরার লাই নিজর জিবন দেএ।

[12] হ্যালি বেতনর লাই যিবা ভেরাচরাইবার হাম গরে য়িবা নিজে ভেরাচরাইন্যা নঅঅ আর ভেরাগিনঅ য়িবার নিজর নঅঅ। নেগ্‌রে বাঘ আইস্‌তো দেকিলেই য়িবা ভেরাগিন ফেলিয়েনে ধাই যাআ, হারন য়িবা হ্যালি বেতন ফাইবার লাই এই হাম গরে আর ভেরাগিনর লাই চিন্তাঅ নঅ গরে। নেগ্‌রে বাঘ য়েগিনরে ধরি লই যাআ আর ভেরাগিন চাইরোমিক্যাদি ছরাই ছিঁডাই ফরে।

[14] “আঁইই ভালা ভেরাচরাইন্যা। বাবা যেন্ আঁরে জানে আর আঁই বাবারে জানি য়েইল্যা গরিয়েনে আঁইঅ আঁর ভেরাগিনরে জানি আর য়েগিনেঅ আঁরে জানে। আঁই আঁর ভেরাগিনর লাই আঁর জিবন দিই দিইর।

[16] আরো ভেরা আঁর হাছে আছে যেগিন এই হ্যোয়াইলর নঅঅ; য়েগিনরেঅ আঁর ত্যুন আনন ফরিবো। য়েগিন আঁর ডাক উনিবো, আর য়িয়ানত উগ্যুয়া ভেরার ঝাঁক ও একজন ভেরাচরাইন্যা অইবো।

[17] বাবা আঁরে ইয়ানর লাই মহব্যত গরে, হারন আঁই আঁর ফরান দিয়োম যেন্ য়িয়ান আবার ফিরাই নিত্ ফারি।

[18] কেউই আঁর ফরান আঁর হাছর ত্যুন নিই যাইতো নঅ, কিন্তু আঁই নিজেই য়িয়ান দিয়োম। ফরান দিবারঅ হ্যমতা আঁর আছে, আবার ফরান ফিরাই নিবারঅ হ্যমতা আঁর আছে। এই দায়িত্য আঁই আঁর বাবার হাছর ত্যুন ফায়্যি।”

[19] ইসার এই হতার লাই ইহুদিঅক্যলর মইধ্যে আবার মতর অমিল দেহ্যা দিল্।

[20] য়িতারার মইধ্যে বউত কেউ হইল্, “য়িবারে ভুতে ফাইয়্যে, য়িবা ফঅল; তোঁয়ারা য়িবার হতা উইন্‌তা লাইগ্যো কিল্যাই?”

[21] অইন্যতারা হইল্, “কিন্তু ইয়ান তঅ ভুতে ফঅইন্যা মানুষর মতন হতা নঅঅ। ভুত কি আঁধার চোগ খুলি দিত্ ফারে না?”

[22] ইয়ার ফরদি জেরুজালেমত বায়তুল মোকাদ্যস ফতিষ্টার ইদ আজির অইল্।

[23] তহন শিতহাল। ইসা বায়তুল মোকাদ্যসর মইধ্যে বাদশা সোলায়মানর বারান্দাত ঘুরি বেরাইতো আছিল্।

[24] য়েই সমত ইহুদিনেতাঅক্যল ইসার চাইরোফাশদি জমা অইয়েনে হইল্, “আর হতদিন তুঁই আঁরারে সন্দঅর মইধ্যে রাকিবা? তুঁই যুদি মসিহ্ অঅ তইলে এস্‌ফষ্ট গরিয়েনে আঁরারে হঅ।”

[25] ইসা জোয়াবে হইল্, “আঁই তঅ অনরারে হইয়্যি, কিন্তু অনরা ইমান নঅঅ আনন। আঁর বাবার নামে আঁই যে হামগিন গরি য়েগিনঅ আঁর বিষয়ে সাক্যি দেএ।

[26] কিন্তু অনরা ইমান নঅঅ আনন, হারন অনরা আঁর ভেরা নঅন।

[27] আঁর ভেরাগিন আঁর ডাক উনে। আঁই য়েগিনরে জানি আর য়েগিনে আঁর ফিছদি ফিছদি চলে।

[28] আঁই য়েগিনরে আখেরি জিবন দিই। য়েগিনে হনঅ দিনঅ নষ্ট অইতো নঅ আর কেউই আঁর আতর ত্যুন য়েগিনরে হারি নিতো নঅ।

[29] আঁর বাবা, যিবা আঁর হাছে য়িতারারে দিয়্যে, তেঁই বেক্যিনর ত্যুন ডঁর। কেউই বাবার আতর ত্যুন কিছু হারি নিত্ নঅ ফারে।

[30] আঁই আর বাবা এক।”

[31] তহন ইহুদি নেতাঅক্যলে তেঁইরে মারিবার লাই আবার ফাত্যোর টোয়াই নিল্।

[32] ইসা য়িতারারে হইল্, “বাবার উকুম মতন বউত ভালা ভালা হাম আঁই অনরারে দেহ্যায়্যি। য়েগিনর মইধ্যে হন্ হামর লাই অনরা আঁরে ফাত্যোর মাইত্যো সঅন?”

[33] নেতাঅক্যলে জোয়াবে হইল্, “ভালা হামর লাই আঁরা তোঁয়ারে ফাত্যোর নঅ মারি, কিন্তু তুঁই কুফরি গইজ্যো বুলিই মারি। মানুষ অইয়েনেঅ তুঁই নিজরে আল্লাহ্ বুলি দাবি গইত্যা লাইগ্যো।”

[34] ইসা হইল্, “অনরার শরিয়তত কি লেহ্যা নাই দে, ‘আঁই হইলাম, তোঁয়ারা যেন্ আল্লাহ্?’

[35] আল্লাহ্‌র কালাম যারার হাছে আইস্যেল্ য়িতারারে তঅ তেঁই আল্লাহ্‌র মতন হইয়্যেল্। ফাক কিতাবর হতা কি বাদ দেয়া যাইত্ ফারে না? নঅ ফারে।

[36] তইলে বাবা নিজর উদ্যেশ্যে যিবারে আলিদা গরিল্ আর দুনিয়াত ফাটাই দিল্ য়েই আঁই যহন হইলাম, ‘আঁই ইব্‌নুল্লাহ্’ তহন অনরা কেন্ গরিয়েনে হইতা লাইগ্যোন, ‘তুঁই কুফরি গইত্যা লাইগ্যো?’

[37] আঁর বাবার হাম যুদি আঁই নঅ গরি তইলে অনরা আঁর উঅর ইমান নঅ আনিবান।

[38] কিন্তু যুদি গরি তইলে আঁর উঅর ইমান নঅ আনিলেঅ আঁর হামগিন অন্তত বিশ্যাস গরন। তইলে অনরা জানিত্ আর বুঝিত্ ফারিবান দে, বাবা আঁর মইধ্যে আছে আর আঁই বাবার মইধ্যে আছি।”

[39] তহন ইহুদিনেতাঅক্যলে আবার ইসারে ধরিবার চেষ্টা গরিল্, কিন্তু তেঁই য়িতারার আত এরাইয়েনে গেল্ গই।

[40] ইয়ার ফরদি তেঁই আবার জদ্যান দইজ্যার য়েই ফারত যাইয়েনে থাইক্‌তো লাগিল্। য়েডেই ইয়াহিয়া ফইল্যাদি তরিকাবন্দি দিতো।

[41] বউত মানুষ ইসার হাছে গেল্ আর হোয়াহই গইত্যো লাগিল্, “ইয়াহিয়া নবি হনঅ কেরামতি হাম নঅঅ গরে আঁসা, কিন্তু তঅঅ তেঁই এই মানুষ্যুয়ার বিষয়ে যেগিন যেগিন হইয়্যেল্ য়েগিন বেক্যিনই আঁসা।”

[42] আর য়েডে বউত মানুষ ইসার উঅর ইমান আনিল্।

চাইর লম্বর সিফারা: ইউহোন্যা — Chapters