Skip to content
Opens in a new window
Listen to this chapter • 5:41

[1] লাসার নামর বেথানিয়া গেরামর একজন মানুষর অসুক অইয়্যেল্। মরিয়াম আর য়িবার বোইন্ মাত্যা য়েই গেরামত থাইক্‌তো।

[2] ইবা য়েই মরিয়াম যিবা ইসার ঠেংগত হ্যোশ্‌বু আতর ঢালি দিয়েনে নিজর চুল দিই তেঁইর ঠেং ফুছাই দিয়্যেল্। যে লাসারর অসুক অইয়্যেল্ য়িবা আছিল্ এই মরিয়ামর ভাই।

[3] ইয়ানর লাই য়িবার বোইনঅক্যলে ইসারে এই হতা হইয়েনে ফাটাইল্, “উজুর, অনে যিবারে মহব্যত গরন য়িবার অসুক অইয়্যে।”

[4] এই হতা উনিয়েনে ইসা হইল্, “এই অসুক য়িবার মরনর লাই নঅঅ অঅ বরং আল্লাহ্‌র মইমা জাহির গরিবার লাইই অইয়্যে, যেন্ ইয়ানর মইধ্য দিয়েনে ইব্‌নুল্লাহ্‌র মইমা জাহির অঅ।”

[5] মাত্যা, য়িবার বোইন আর লাসাররে ইসা মহব্যত গইত্যো।

[6] যহন ইসা লাসারর অসুকর হ্যবর উনিল্ তহন তেঁই যেডে আছিল্ য়েডেই আরো দুই দিন থাকি গেল্।

[7] তার ফর তেঁই উম্যতঅক্যলরে হইল্, “চল, আঁরা আবার এহুদিয়াত যাই।”

[8] উম্যতঅক্যলে তেঁইরে হইল্, “উজুর, এই কিছুদিন আগদি নেতাঅক্যলে অনরে ফাত্যোর মাইত্যো চাইয়্যেল্, আর অনে আবার য়েডে যাইতা লাইগ্যোন না?”

[9] ইসা জোয়াব দিল্, “দিনত কি বারো ঘন্টা নাই না? কেউ যুদি দিনত চলাফিরা গরে য়িবা উছুট নঅ হ্যাআ, হারন য়িবা এই দুনিয়ার ফঅর দেকে।

[10] কিন্তু যুদি কেউ রাতিয়া চলাফিরা গরে য়িবা উছুট হ্যাআ, হারন য়িবার মইধ্যে ফঅর নাই।”

[11] এই বেক হতা হইবার ফরদি ইসা উম্যতঅক্যলরে হইল্, “আঁরার বন্ধু লাসার ঘুমাই ফইজ্যে, কিন্তু আঁই য়িবারে অঅজাগ গইত্যাম যাইর।”

[12] ইয়ানত উম্যতঅক্যলে তেঁইরে হইল্, “উজুর, যুদি য়িবা ঘুমই যাই থাকে তইলে য়িবা ভালা অইবো।”

[13] ইসা লাসারর মিত্যুর হতা হইতো আছিল্, কিন্তু তেঁইর উম্যতঅক্যলে ভাইব্যেল্ তেঁই সাভাবিক ঘুমর হতাই হঅর।

[14] ইসা তহন এস্‌ফষ্ট গরিয়েনেই হইল্, “লাসার মরি গেইয়্যে,

[15] কিন্তু আঁই তোঁয়ারার হতা ভাবিয়েনে খুশি অইয়্যি দে, আঁই য়েডে নঅ আছিলাম যেন্ তোঁয়ারা বিশ্যাস গরিত্ ফার। চল, আঁরা লাসারর হাছে যাই।”

[16] তহন থোমা, যিবারে জৈঁইক্যা হোয়া অঅ, য়িবার উঁয়াইজ্যা-উম্যতঅক্যলরে হইল্, “চল, আঁরাঅ যাই, যেন্ তেঁইর লগে মরিত্ ফারি।”

[17] ইসা য়েডে ফোঁছিয়েনে জানিত্ ফারিল্ দে, চাইর দিন আগদিই লাসাররে দাফন গরা অইয়্যে।

[18] জেরুজালেমর ত্যুন বেথানিয়া অনুমান তিন কিলোমিটার দুরে আছিল্।

[19] ইহুদিঅক্যলর মইধ্যে বউত কেউই মাত্যা আর মরিয়ামরে য়িতারার ভাইঅর মিত্যুর লাই সান্তনা দিতো আইস্যেল্।

[20] ইসা আইয়্যের উনিয়েনে মাত্যা তেঁইর লগে দেহ্যা গইত্যো গেল্, কিন্তু মরিয়াম ঘরত বই থাকিল্।

[21] মাত্যা ইসারে হইল্, “উজুর, অনে যুদি এডে থাইক্‌তান তইলে আঁর ভাই মারা নঅ যাইতো।

[22] কিন্তু আঁই জানি, অনে এহনঅ আল্লাহ্‌র হাছে যিয়ান চাইবান আল্লাহ্ য়িয়ান অনরে দিবো।”

[23] ইসা য়িবারে হইল্, “তোঁয়ার ভাই আবার জিন্দা অই উঢিবো।”

[24] তহন মাত্যা তেঁইরে হইল্, “আঁই জানি, শেষ দিনত মরা মানুষঅক্যল যহন জিন্দা অইয়েনে উঢিবো তহন য়িবাঅ উঢিবো।”

[25] ইসা মাত্যারে হইল্, “আঁইই মরার ত্যুন জিন্দা আর জিবন। যিবা আঁর উঅর ইমান আনে য়িবা মইল্যেঅ জিন্দা অইবো।

[26] আর যিবা জিন্দা আছে ও আঁর উঅর ইমান আনে য়িবা হনঅ দিনঅ মইত্যো নঅ। তুঁই এই হতা বিশ্যাস গর না?”

[27] মাত্যা তেঁইরে হইল্, “জি উজুর, আঁই ইমান আন্যি দে, দুনিয়াত যিবার আইবার হতা আছে অনেই য়েই মসিহ্ ইব্‌নুল্লাহ্।”

[28] এই হতা হই মাত্যা যাইয়েনে য়িবার বোইন মরিয়ামরে গোফনত ডাকিয়েনে হইল্, “উজুর এডে আছে আর তোঁয়ারে ডাকের।”

[29] মরিয়াম এই হতা উনিয়েনে তরাতরি উঢি ইসার হাছে গেল্।

[30] ইসা তহনঅ গেরামত আইয়েনে নঅঅ ফোঁছে; মাত্যা যেডে তেঁইর লগে দেহ্যা গইজ্যেল্ য়েডেই আছিল্।

[31] যে ইহুদিঅক্যলে মরিয়ামর লগে ঘরত থাকিয়েনে য়িবারে সান্তনা দিতো আছিল্ য়িতারা মরিয়ামরে তরাতরি উঢিয়েনে বাইরে যাইতো দেকি য়িবার ফিছদি ফিছদি গেল্। য়িতারা ভাবিল্, মরিয়াম হব্যরর হাছে হাঁইন্‌তো যাআর।

[32] ইসা যেডে আছিল্ মরিয়াম য়েডে গেল্ আর তেঁইরে দেকিত্ ফাইয়েনে তেঁইর ঠেংগর উঅর ফরি হইল্, “উজুর, অনে যুদি এডে থাইক্‌তান তইলে আঁর ভাই মরি নঅ যাইতো।”

[33] ইসা মরিয়ামরে আর তেঁইর লগে যে ইহুদিঅক্যল আইস্যেল্ য়িতারারে হাঁইন্‌তো দেকিয়েনে দিলত বউত অস্তির অইল্।

[34] তেঁই য়িতারারে হইল্, “লাসাররে হডে রাইক্যো?” য়িতারা হইল্, “উজুর, আইয়েনে সঅন।”

[35] তহন ইসা হাঁদিল্।

[36] য়িয়ানত ইহুদিঅক্যলে হইল্, “চঅ, য়িবা লাসাররে হত্য মহব্যত গইত্যো।”

[37] কিন্তু ইহুদিঅক্যলর মইধ্যে কেউ কেউ হইল্, “আঁধার চোগ যিবা খুলি দিয়্যে তেঁই কি এন্ কিছু গরিত্ নঅ ফাইত্যো না যেন্ মানুষ্যুয়া মরি নঅ যাইতো?”

[38] ইয়ানত ইসা দিলত্ আবার অস্তির অইল্ আর হব্যরর হাছে গেল্। হব্যরগান আছিল্ এক্যান গাঁতা। য়েই গাঁতার মুকত এক্যান ফাত্যোর বোয়াইন্যা আছিল্।

[39] ইসা হইল্, “ফাত্যোরগান সরাই দঅ।” যিবা মরি গেইয়্যে য়িবার বোইন মাত্যা ইসারে হইল্, “উজুর, এহন বাশ বাইর অইয়্যে, হারন চাইর দিন অইল্ য়িবা মরি গেইয়্যে।”

[40] ইসা মাত্যারে হইল্, “আঁই তোঁয়ারে হইয়্যি দে নঅ না, যুদি তুঁই বিশ্যাস গর তইলে আল্লাহ্‌র মইমা দেকিত্ ফাইবা?”

[41] তহন মানুষঅক্যলে ফাত্যোরগান সরাই দিল্। ইসা উঅরর মিক্যা চাইয়েনে হইল্, “বাবা, তুঁই আঁর হতা উইন্যো বুলি আঁই তোঁয়ার শুকরিয়া আদায় গরি।

[42] অবইশ্য আঁই জানি অক্যল সমতই তুঁই আঁর হতা উনি থাক। কিন্তু যে মানুষগিন আঁর চাইরোফাশদি থিয়াই আছে য়িতারা যেন্ বিশ্যাস গরিত্ ফারে দে, তুঁই আঁরে ফাটাইয়্যো, য়িয়ানর লাইই এই হতা হইলাম।”

[43] এই হতা হইবার ফরদি ইসা জোরে ডাক দিয়েনে হইল্, “লাসার, বাইর অই আইয়্যো।”

[44] যিবা মরি গেইয়্যেল্ য়িবা তহন হব্যরর ত্যুন বাইর অই আইল্। য়িবার আত-ঠেং হাফনর হঅর দিয়েনে ফেঁচাইন্যা আছিল্ আর য়িবার মুক নুয়াল দিয়েনে বাঁধা আছিল্। ইসা মানুষঅক্যলরে হইল্, “য়িবার বাঁধনি খুলি দঅ আর য়িবারে যাইতো দঅ।”

[45] মরিয়ামর হাছে যে ইহুদিঅক্যল আইস্যেল্ য়িতারার মইধ্যে বউত কেউই ইসার এই হাম দেকিয়েনে তেঁইর উঅর ইমান আনিল্।

[46] কিন্তু য়িতারার মইধ্যে কেউ কেউ ফরিশিঅক্যলর হাছে যাইয়েনে ইসা যেগিন গইজ্যেল্ য়েগিন হইল্।

[47] তহন মেইন ইমামঅক্যলে আর ফরিশিঅক্যলে ডঁরমিটিংগর মানুষঅক্যলরে একত্র গরিয়েনে হইল্, “আঁরা এহন কি গরি? এই মানুষ্যুয়া তঅ বউত কেরামতি হাম গরের।”

[48] আঁরা যুদি য়িবারে এন্ গরিয়েনে সইল্‌তো দিই তইলে বেক্যিনে য়িবার উঅর ইমান আনিবো, আর রোমিয়অক্যলে আইয়েনে আঁরার এবাদতহ্যানা ও আঁরার জাতিরে তচনচ গরি ফেলিবো।

[49] য়িতারার মইধ্যে কাইয়াফা নামর একজন য়েই বছরর মআ-ইমাম আছিল্।

[50] তেঁই য়িতারারে হইল্, “তোঁয়ারা কিছ্যুই নঅ জান, আর ভাবিয়েনেঅ নঅ চঅ দে, গোডা জাতিগান নষ্ট অইবার ত্যুন বরং বেক মানুষর বদলে একজন মানুষর মরন বউত ভালা।”

[51] কাইয়াফা দে নিজর ত্যুন এই হতা হইয়্যেল্ য়িয়ান নঅ কিন্তু তেঁই আছিল্ য়েই বছরর মআ-ইমাম। য়িয়ানর লাই তেঁই ভবিষ্যতর হতা হইয়্যেল্ দে, ইহুদি জাতির লাই ইসাই মরিবো।

[52] হালি ইহুদি জাতির লাইই নঅ, কিন্তু আল্লাহ্‌র যে ফোয়াছাঅক্যলে চাইরো মিক্যাদি ছরাই ছিঁডাই রইয়্যে য়িতারারে জমা গরিয়েনে এক গরিবার লাইঅ তেঁই মরিবো।

[53] য়েই দিনর ত্যুন ইহুদি নেতাঅক্যলে ইসারে মারি ফেলিবার ষড়যন্ত্র গইত্যো লাগিল্।

[54] য়িয়ানর লাই ইসা খোলাখুলি গরিয়েনে ইহুদিঅক্যলর মইধ্যে চলাফিরা বন্ধ গরি দিল্, আর য়েই জাগা ছারিয়েনে মরুভুমির হাছে আফরাহিম নামর উগ্যুয়া গেরামত গেল্ গই। য়েডে তেঁই তেঁইর উম্যতঅক্যলরে লইয়েনে থাইক্‌তো লাগিল্।

[55] তহন ইহুদিঅক্যলর উদ্যার ইদ হাছে আইস্যেল্। ইদর আগদি নিজরারে ফাক-সাফ গরিবার লাই বউত মানুষ গেরামর ত্যুন জেরুজালেমত গেইয়্যেল্।

[56] এই মানুষঅক্যলে ইসার তালাইশ গইত্যো লাগিল্। য়িতারা বায়তুল মোকাদ্যসত থিয়াইয়েনে একজন অইন্যজনরে ফুছার গইত্যো লাগিল্, “তেঁই কি এই ইদত এক্যবারেই নঅ আইবো না? তোঁয়ারার কি মনে অঅ?”

[57] মেইন ইমামাঅক্যলে আর ফরিশিঅক্যলে উকুম দিয়্যেল্ দে, ইসা হডে আছে য়িয়ান যুদি কেউ জানে তইলে য়িবা যেন্ হ্যবরগান য়িতারারে জানা যেন্ য়িতারা ইসারে ধরিত্ ফারে।

চাইর লম্বর সিফারা: ইউহোন্যা — Chapters