[1] ইয়ার ফরদি ইসা গালিল সাগরর অইন্য ফারত গেল্ গই। এই সাগররে টিবেরিয়াস সাগরঅ হোয়া অঅ।
[2] বউত মানুষ ইসার ফিছদি ফিছদি যাইতো লাগিল্, হারন বেরাইম্যাঅক্যলর উঅর তেঁই চিন্য ইসাবে যে কেরামতি হামগিন গইজ্যেল্ য়েগিন য়িতারা দেইক্যেল্।
[3] ইসা তেঁইর উম্যতঅক্যলরে লইয়েনে উগ্যুয়া ফাআরর উঅরদি উঢিয়েনে বোইল্।
[4] য়েই সমত ইহুদিঅক্যলর উদ্যার ইদ হাছে আইস্যেল্।
[5] ইসা চাই দেকিল্ বউত মানুষ তেঁইর হাছে আইয়্যের। তেঁই ফিলিফরে হইল্, “এই মানুষঅক্যলরে হ্যাবাইবার লাই আঁরা হডের ত্যুন রুটি কিন্যোম?”
[6] ফিলিফরে ফরিক্যা গরিবার লাই তেঁই য়েই হতা হইল্, হারন কি গরিবো য়িয়ান তেঁই জাইন্তো।
[7] ফিলিফ ইসারে হইল্, “য়িতারা যুদি ফত্যিকে এক্যানা গরিয়েনেঅ ফাআ তঅঅ দুইশ দিনারর রুটিতঅ কুলাইতো নঅ।”
[8] ইসার উম্যতঅক্যলর মইধ্যে একজনর নাম আছিল্ আন্দ্রিয়। ইবা আছিল্ শিমোন ফিতরর ভাই।
[9] আন্দ্রিয় ইসারে হইল্, “এডে উগ্যুয়া গুরাফোয়ার হাছে ফাঁচ্যুয়া যবর রুটি আর দুয়া মাছ আছে, কিন্তু এত মাইন্ষ্যর মইধ্যে য়েগিনে কি অইবো?”
[10] ইসা হইল্, “মানুষঅক্যলরে বোয়াই দঅ।” য়েই জাগাত বউত খের আছিল্। মানুষঅক্যলে য়েগিনরই উঅরদি বোই গেল্। য়েডে মরতফোয়ার সইংক্যাই আছিল্ বেশহম ফাঁচ আজার।
[11] ইয়ার ফরদি ইসা য়েই রুটি হয়েক্যান নিয়েনে আল্লাহ্রে শুকরিয়া জানাইল্ আর যারা বোই আছিল্ য়িতারারে ভাগ গরি দিল্। য়েন্ গরিয়েনে তেঁই মাছঅ দিল্। যে যেত চাইল্ য়েত ফাইল্।
[12] মানুষঅক্যলে ফেট ভরিয়েনে হ্যাইলে ফর ইসা তেঁইর উম্যতঅক্যলরে হইল্, “যে টুঁরাগিন বাকি আছে য়েগিন একলগে জমা গর যেন্ কিছুই নষ্ট নঅ অঅ।”
[13] মানুষঅক্যলে হ্যাইবার ফরদি য়েই ফাঁচ্যুয়া রুটির যেগিন বাকি আছিল্ উম্যতঅক্যলে য়েগিন জমা গরিয়েনে বারউয়া টুঁরি ভরিল্।
[14] ইসার এই কেরামতি হাম দেকিয়েনে মানুষঅক্যলে হইতো লাগিল্, “দুনিয়াত যে নবির আইবার হতা আছে ইবা আঁসাই য়েই নবি।”
[15] ইয়ানত ইসা বুঝিল্, মানুষঅক্যলে তেঁইরে জোর গরিয়েনে য়িতারার বাদশা গরিবার লাই ধইত্যো আইয়্যের। য়িয়ানর লাই তেঁই একলাই আবার য়েই ফাআরত গেল্ গই।
[16] আঁজুইন্যা অইলে ফর ইসার উম্যতঅক্যলে সাগরর ধারত গেল্,
[17] আর নোকাত উঢিয়েনে কফরনাহুম শঅরত যাইবার লাই সাগর ফার অইতো লাগিল্। য়েই সমত আঁধার অইয়্যেল্, আর তহনঅ ইসা য়িতারার হাছে নঅঅ আইয়্যে।
[18] বউত জোরে বাতাস বোইতো আছিল্ বুলিয়েনে সাগরতঅ ডঁর ডঁর ঢেউ উইট্যো আছিল্।
[19] ফাঁচ-ছঅ কিলোমিটার নোকা বাই যাইবার ফর য়িতারা দেকিল্, ইসা সাগরর উঅর দিয়েনে আঁঢি য়িতারার নোকার হাছে আইয়্যের। ইয়ান দেকিয়েনে উম্যতঅক্যলে বউত ডরাইল্।
[20] তহন ইসা য়িতারারে হইল্, “নঅ ডরাইয়্যো; ইবা আঁই।”
[21] উম্যতঅক্যলে তেঁইরে নোকাত তুলি লইতো চাইল্, আর য়িতারা যেডে যাইতো আছিল্ নোকাগান তহনই য়েডে ফোঁছি গেল্।
[22] সাগরর অইন্য ফারত যে মানুষগিন থিয়াই আছিল্, ফরদিন য়িতারা বুঝিত্ ফারিল্ দে, আগর দিন য়েডে উগ্যুয়া নোকা বাদে আর অইন্য হনঅ নোকা নঅ আছিল্। য়িতারা আরো বুঝিত্ ফারিল্ দে, ইসা তেঁইর উম্যতঅক্যলর লগে য়েই নোকাত নঅঅ উঢে বরং উম্যতঅক্যলে একলাই গেইয়্যেল্ গই।
[23] কিন্তু যেডে ইসা শুকরিয়া জানাইবার ফর মানুষঅক্যলে রুটি হ্যাইয়্যেল্ য়েই জাগার হাছে তহন টিবেরিয়াস শঅরর ত্যুন হয়েক্যান নোকা আইল্।
[24] ইয়ানর লাই মানুষঅক্যলে যহন দেকিল্ দে, ইসা বা তেঁইর উম্যতঅক্যলে কেউই য়েডে নাই তহন য়িতারা য়েই নোকাগিনত উঢিয়েনে ইসারে টোয়াইবার লাই কফরনাহুমত গেল্।
[25] য়েডে ফোঁছিয়েনে য়িতারা ইসারে টোয়াই ফাইয়েনে হইল্, “উজুর, অনে হঁত্যে এডে আইস্যোন?”
[26] ইসা জোয়াব দিল্, “আঁই অনরারে আঁসাই হইর, অনরা কেরামতি হাম দেইক্যোন বুলিই দে আঁর তালাইশ গইত্যা লাইগ্যোন য়িয়ান নঅ, বরং ফেট ভরিয়েনে রুটি হ্যাইত্ ফাইজ্যোন বুলিই তালাইশ গইত্যা লাইগ্যোন।
[27] কিন্তু যে হ্যানা নষ্ট অই যাআ য়েই হ্যানার লাই বেস্ত অইয়েনে কি লাভ? যে হ্যানা নষ্ট নঅ অঅ বরং আখেরি জিবন দান গরে তার লাইই বেস্ত অঅন। য়েই হ্যানাই ইব্নে আদম অনরারে দিবো, হারন বাবা আল্লাহ্ ফরমান গরিয়েনে দেহ্যাইয়্যে দে, এই হাম গরিবার অধিকার হ্যালি তেঁইরই আছে।
[28] ইয়ানত মানুষঅক্যলে ইসারে ফুছার গরিল্, “তইলে আল্লাহ্র হাম গরিবার লাই আঁরার ত্যুন কি গরন ফরিবো?”
[29] ইসা য়িতারারে হইল্, “আল্লাহ্ যিবারে ফাটাইয়্যে য়িবার উঅর ইমান আননই অইল্ আল্লাহ্র হাম।”
[30] তহন য়িতারা তেঁইরে ফুছার গরিল্, “তইলে কি এন্ কেরামতি হাম অনে গরিবান যেগিন দেকিয়েনে আঁরা অনর উঅর ইমান আনিত্ ফারি? অনে কি হাম গরিবান?
[31] আঁরার ফুর্বফুরুষঅক্যলে তঅ মরুভুমিত মান্যা হ্যাইয়্যেল্। ফাক-কিতাবত লেহ্যা আছে, ‘আল্লাহ্ বেহেস্তর ত্যুন য়িতারারে রুটি হ্যাইতো দিল্।’”
[32] ইসা য়িতারারে হইল্, “আঁই অনরারে আঁসাই হইর, বেহেস্তর ত্যুন যে রুটি অনরা ফাইয়্যিলান য়েগিন মুসা নবি অনরারে নঅঅ দেএ, কিন্তু আঁর বাবা আসল রুটি বেহেস্তর ত্যুন অনরারে দিয়্যে।
[33] বেহেস্ত ত্যুন লামি আইয়েনে যিবা মানুষরে জিবন দেএ তেঁইই আল্লাহ্র দেয়া রুটি।”
[34] মানুষঅক্যলে তেঁইরে হইল্, “উজুর, তইলে য়েই রুটিই অক্যল সমত আঁরারে দঅন।”
[35] ইসা য়িতারারে হইল্, “আঁইই য়েই জিবন রুটি। যিবা আঁর হাছে আইয়্যে য়িবার হনঅ দিনঅ ভুগ লাইগ্দো নঅ। যিবা আঁর উঅর ইমান আনে য়িবার আর হনঅ দিনঅ তিরাশঅ লাইগ্দো নঅ।
[36] আঁই তঅ অনরারে হইয়্যি দে, অনরা আঁরে দেইক্যোন কিন্তু তঅঅ ইমান নঅঅ আনন।
[37] যারারে বাবা আঁরে দেএ য়িতারা বেক্যিন আঁর হাছে আইবো। যিবা আঁর হাছে আইয়্যে য়িবারে আঁই হনঅ মতেই বাইরে ফেলি নঅ দিয়্যোম,
[38] হারন আঁই আঁর ইছ্যামতন হাম গইত্যাম নঅঅ আয়্যি, বরং যিবা আঁরে ফাটাইয়্যে তেঁইরই ইছ্যামতন হাম গইত্যাম বেহেস্তর ত্যুন লামি আস্যি।
[39] যিবা আঁরে ফাটাইয়্যে তেঁইর ইছ্যা এই দে, যারারে তেঁই আঁরে দিয়্যে য়িতারার একজনরেঅ যেন্ আঁই নঅ আরাই বরং শেষ দিনত জিন্দা গরিয়েনে তুলি।
[40] আঁর বাবার ইছ্যা এই — অনরার মইধ্যে যারা ফোয়ারে দেকিয়েনে তেঁইর উঅর ইমান আনে য়িতারা যেন্ আখেরি জিবন ফাআ। আর আঁইই য়িতারারে শেষ দিনত জিন্দা গরিয়েনে তুইল্যোম।”
[41] তহন ইহুদি নেতাঅক্যলে ইসার বিরুদ্যে বগ্বগাইতো লাগিল্, হারন তেঁই হইয়্যেল্, “বেহেস্তর ত্যুন যে রুটি লামি আইস্যে আঁইই য়েই রুটি।”
[42] য়েই নেতাঅক্যলে হইতো লাগিল্, “ইবা কি ইউসুফর ফোয়া ইসা নঅ না? ইবার বাবা মারে তঅ আঁরা চিনি। তইলে ইবা কেন্ গরিয়েনে হঅ, ‘আঁই বেহেস্তর ত্যুন লামি আস্যি’?”
[43] ইসা য়িতারারে হইল্, “অনরা নিজরার মইধ্যে নঅ বগ্বগাইবান।
[44] আঁর বাবা, যিবা আঁরে ফাটাইয়্যে তেঁই টানিয়েনে নঅ আনিলে কেউই আঁর হাছে আইত্ নঅ ফারে। আর আঁইই য়িবারে শেষ দিনত জিন্দা গরিয়েনে তুইল্যোম।
[45] নবিঅক্যলর কিতাবত লেহ্যা আছে, ‘য়িতারা বেক্যিনে আল্লাহ্র হাছে শিক্যা ফাইবো।’ যে কেউ বাবার হাছর ত্যুন উনিয়েনে শিক্যা ফাইয়্যে য়িবাই আঁর হাছে আইয়্যে।
[46] বাবারে কেউ নঅঅ দেকে, হ্যালি যিবা আল্লাহ্র হাছর ত্যুন আইস্যে য়িবাই তেঁইরে দেইক্যে।
[47] আঁই অনরারে আঁসাই হইর, যে কেউ আঁর উঅর ইমান আনে য়িবা তহনই আখেরি জিবন ফাআ।”
[48] “আঁইই জিবন রুটি।
[49] অনরার ফুর্বফুরুষঅক্যলে মরুভুমিত মান্যা হ্যাইয়্যেল্, আর তঅঅ য়িতারা মারা গেইয়্যে।
[50] কিন্তু ইয়ান য়েই রুটি যিয়ান বেহেস্তর ত্যুন লামি আইস্যে, যেন্ মানুষ য়িয়ান হ্যাইয়েনে মরনর আতর ত্যুন রেহাই ফাআ।
[51] আঁইই য়েই জিবন রুটি যিয়ান বেহেস্তর ত্যুন লামি আইস্যে। এই রুটি যিবা হ্যাইবো য়িবা চিরহালর লাই জিবন ফাইবো। আঁর শরিলই য়েই রুটি। মানুষ যেন্ জিবন ফাআ য়িয়ানর লাই আঁই আঁর এই শরিল দিয়োম।”
[52] এই হতা উনিয়েনে ইহুদি নেতাঅক্যলর মইধ্যে হতা হাডাহাডি শুরু অইল্। য়িতারা হইতো লাগিল্, “কেন্ গরিয়েনে এই মানুষ্যুয়া য়িবার শরিল আঁরারে হ্যাইতো দিত্ ফারে?”
[53] ইসা য়িতারারে হইল্, “আঁই আঁসাই অনরারে হইর, ইব্নে আদমর গোস্ত আর রক্ত যুদি অনরা নঅঅ হ্যঅন তইলে অনরার মইধ্যে জিবন নাই।
[54] যুদি কেউ আঁর গোস্ত আর রক্ত হ্যাআ য়িবা আখেরি জিবন ফাআ, আর আঁই শেষ দিনত য়িবারে জিন্দা গরিয়েনে তুইল্যোম।
[55] আঁর গোস্তই অইল্ আসল হ্যানা আর আঁর রক্তই আসল ফানিয়।
[56] যে আঁর গোস্ত আর রক্ত হ্যাআ য়িবা আঁরই মইধ্যে থাকে আর আঁইঅ য়িবার মইধ্যে থাকি।
[57] জিন্দা বাবা আঁরে ফাটাইয়্যে আর তেঁইরই হারনে আঁই জিন্দা আছি। ঠিগ য়েন্ গরিয়েনে যিবা আঁরে হ্যাআ য়িবাঅ আঁর হারনে জিন্দা থাকিবো।
[58] ইয়ান য়েই রুটি যিয়ান বেহেস্তর ত্যুন লামি আইস্যে। অনরার ফুর্বফুরুষঅক্যলে যে রুটি হ্যাইয়েনেঅ মারা গেইয়্যে ইয়ান য়েই রহম রুটি নঅ। এই রুটি যিবা হ্যাইবো য়িবা চিরহালর লাই জিবন ফাইবো।”
[59] কফরনাহুমর মজলিস হ্যানাত শিক্যা দিবার সমত ইসা এই হতা হইয়্যেল্।
[60] তেঁইর উম্যতঅক্যলর মইধ্যে বউত কেউ এই হতা উনিয়েনে হইল্, “ইয়ান ডঁর হোটিন শিক্যা। হনে ইয়ান গ্রঅন গরিত্ ফারে?”
[61] ইসা নিজর মনত বুঝিত্ ফারিল্ দে, তেঁইর উম্যতঅক্যলে এই বিষয় লইয়েনে বগ্বগার। য়িয়ানর লাই তেঁই য়িতারারে হইল্, “ইয়ানত কি তোঁয়ারা মনত বাধা ফাইতা লাইগ্যো না?
[62] তঅ ইব্নে আদম আগদি যেডে আছিল্ তেঁইরে য়েডে উঢি যাইতো দেকিলে তোঁয়ারা কি হইবা?
[63] মানুষর শরিল হনঅ হামর নঅ; ফাক্ রুহ্ই জিবন দেএ। আঁই তোঁয়ারারে যে হতাগিন হইয়্যি য়েগিন রুহানি জিবন দান গরে,
[64] কিন্তু তোঁয়ারার মইধ্যে এন্ কেউ কেউ আছে যারা আঁর উঅর ইমান নঅঅ আনে।” হনে হনে ইসার উঅর ইমান নঅঅ আনে আর হনেই বা তেঁইরে শত্রুঅক্যলর আতত ধরাই দিবো, ইসা ফইল্যার ত্যুনই য়িয়ান জাইন্তো।
[65] য়িতার লাই তেঁই হইল্, “য়িয়ানর লাই আঁই তোঁয়ারারে হইয়্যি দে, বাবা শক্তি নঅ দিলে কেউই আঁর হাছে আইত্ নঅ ফারে।”
[66] ইসার এই হতার লাই উম্যতঅক্যলর মইধ্যে বউত কেউ ফিরি গেল্ আর তেঁইর লগে চলাফিরা বন্ধ গরি দিল্।
[67] ইয়ানর লাই ইসা য়েই বারজন উম্যতরে হইল্, “তোঁয়ারাঅ কি যাইতা গই চঅ না?”
[68] শিমোন ফিতর ইসারে হইল্, “উজুর, আঁরা হার হাছে যাইয়্যোম? আখেরি জিবনর বানি তঅ অনরই হাছে আছে।
[69] আঁরা ইমান আন্যি আর জানিতঅ ফাজ্যি দে, অনেই আল্লাহ্র য়েই ফবিত্রজন।”
[70] তহন ইসা য়িতারারে হইল্, “আঁই তোঁয়ারার বারজনরে কি বাছি নঅঅ লই না? অথচ তোঁয়ারারই মইধ্যে একজন শত্রু আছে।”
[71] এডে ইসা শিমোন ইষ্কারিয়োতর ফোয়া এহুদার হতা হইতো আছিল্, হারন তেইই ফরদি ইসারে ধরাই দিবো। য়িবা আছিল্ য়েই বারজনর মইধ্যে একজন।