Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:34

[1] এই ঘটনাগিনর ফরদি ইসা জেরুজালেমত গেল্, হারন য়েই সমত ইহুদিঅক্যলর উগ্যুয়া ইদ আছিল্।

[2] জেরুজালেমত ভেরা-দরজার হাছে উগ্যুয়া ফোইর আছে; য়েডে ফাঁচ্যুয়া ছাদ দেয়া জাগা আছে। য়িব্রু ভাষাত ফোইরগানর নাম বেথেস্‌দা।

[3] য়েই জাগাগিনত বউত বেরাইম্যা ফরি থাইক্‌তো। আঁধা, লেংগা, এন্ কি শরিল যারার এক্যবারে উয়াই গেইয়্যে য়েইল্যা মানুষঅ য়িতারার মইধ্যে আছিল্।

[4] একজন ফেরেস্‌তা সময় সময় য়েই ফোইরত লামি আইয়েনে ফানি হাঁফাইতো, আর তার ফরদিই যিবা ফইল্যা ফানির মইধ্যে লাইম্‌তো য়িবার যে হনঅ বেরাম ভালা অই যাইতো। য়েই বেরাইম্যাঅক্যলে ফানি হাঁফিবার অফেক্যায় য়েডে ফরি থাইক্‌তো।

[5] আটতিরিশ বছর ধরিয়েনে বেরামে ভুগের য়েইল্যা একজন মানুষঅ য়েডে আছিল্।

[6] বউত দিন ধরিয়েনে য়িবা এন্ গরি ফরি আছে জানিয়েনে ইসা য়িবারে ফুছার গরিল্, “তোঁয়ার কি ভালা অইবার ইছ্যা আছে না?”

[7] বেরাইম্যাউয়া জোয়াব দিল্, “আঁর এন্ কেউ নাই দে, ফানি হাঁফি উঢিবার লগে লগে আঁরে ফোইরত লামাই দেএ। আঁই যাইতে নঅ যাইতেই আর একজন আঁর আগদি লামি ফরে।”

[8] ইসা য়িবারে হইল্, “উঢ, তোঁয়ার বিছানা তুলি নিয়েনে আঁঢি বেরঅ।”

[9] তহনই য়েই মানুষ্যুয়া ভালা অই গেল্ আর য়িবার বিছানা তুলি নিয়েনে আঁইট্যো লাগিল্। য়েই দিনগান আছিল্ জিরাইবার দিন।

[10] ইয়ানর লাই যে মানুষ্যুয়ারে ভালা গরা অইয়্যেল্ য়িবারে ইহুদি নেতাঅক্যলে হইল্, “আজিয়া জিরাইবার দিন; শরিয়ত মতন বিছানা তুলি লঅন তোঁয়ার উচিত নঅ।”

[11] তহন য়িবা য়েই নেতাঅক্যলরে হইল্, “কিন্তু যিবা আঁরে ভালা গইজ্যে য়িবাই আঁরে হইয়্যে, ‘তোঁয়ার বিছানা তুলি নিয়েনে আঁঢি বেরঅ।’”

[12] য়িতারা য়েই মানুষ্যুয়ারে ফুছার গরিল্, “য়েই মানুষ হঅন, যিবা তোঁয়ারে হইয়্যে, ‘তোঁয়ার বিছানা তুলি নিয়েনে আঁঢি বেরঅ’?”

[13] কিন্তু যে মানুষ্যুয়া ভালা অইয়্যেল্ য়িবা নঅ জাইন্‌তো তেঁই হঅন, হারন য়েই জাগাত বউত মানুষ ভির গইজ্যেল্ বুলি ইসা গেইয়্যেল্ গই।

[14] ইয়ার ফরদি ইসা য়েই মানুষ্যুয়ারে বায়তুল মোকাদ্যসত দেকিত্ ফাইয়েনে হইল্, “চঅ, তুঁই ভালা অইয়্যো। গুনাহ্‌ত জিবন আর নঅ হাডাইয়্যো, যেন্ তোঁয়ার আরো হোতি নঅ অঅ।”

[15] তহন য়েই মানুষ্যুয়া যাইয়েনে ইহুদি নেতাঅক্যলরে হইল্ দে, য়িবারে যিবা ভালা গইজ্যে য়িবা ইসা।

[16] জিরাইবার দিনত ইসা এই হামগিন গইত্যো আছিল্ বুলি ইহুদি নেতাঅক্যলে তেঁইরে মারি ফেলিবার চেষ্টা গরিল্।

[17] তহন তেঁই য়েই নেতাঅক্যলরে হইল্, “আঁর বাবা অক্যল সমত হাম গরের আর আঁইঅ গরির।”

[18] ইসার এই হতার লাই ইহুদি নেতাঅক্যলে তেঁইরে মারি ফেলিবার লাই উঢি ফরি লাগিল্, হারন তেঁই দে হ্যালি জিরাইবার দিনর নিয়ম ভাঁইংতো আছিল্ য়িয়ান নঅ, আল্লাহ্‌রে নিজর বাবা বুলি ডাকিয়েনে নিজরে আল্লাহ্‌র সমানঅ গইত্যো আছিল্।

[19] ইয়ানত ইসা য়েই নেতাঅক্যলরে হইল্, “আঁই আঁসাই তোঁয়ারারে হইর, ফোয়া নিজর ত্যুন কিছুই গরিত্ নঅ ফারে। বাবারে যেগিন গইত্যো দেকে হ্যালি য়েগিনই গরিত্ ফারে, হারন বাবা যেগিন গরে ফোয়াঅ য়েগিনই গরে।

[20] বাবা ফোয়ারে মহব্যত গরে আর তেঁই নিজে যেগিন গরে বেক্যিনই বাবারে দেহ্যাআ। তেঁই এগিনর ত্যুন আরো বিরাট বিরাট হাম ফোয়ারে দেহ্যাইবো, যেন্ ফোয়ারে য়েই হামগিন গইত্যো দেকিয়েনে অনরা আচ্যাইয্য অঅন।

[21] বাবা যেন্ মরাঅক্যলরে জিবন দিয়েনে উঢা ঠিগ য়েইল্যা ফোয়াঅ যিবারে ইছ্যা গরে য়িবারে জিবন দেএ।

[22] বাবা কেউঅর বিচার নঅ গরে, কিন্তু বেক বিচারর ভার ফোয়ারে দিয়্যে,

[23] যেন্ বাবারে যেইল্যা বেক্যিনে সম্যান গরে য়েইল্যা ফোয়ারেঅ সম্যান গরে। ফোয়ারে যিবা সম্যান নঅ গরে, যিবা তেঁইরে ফাটাইয়্যে য়েই বাবারেঅ য়িবা সম্যান নঅ গরে।

[24] “আঁই অনরারে আঁসাই হইর, আঁর হতা যিবা উনে আর আঁরে যিবা ফাটাইয়্যে য়িবার হতাত ইমান আনে, য়িবার আখেরি জিবন আছে। য়িবারে দুষি বুলি ইস্তির গরা অইতো নঅ; য়িবা তঅ মরনর ত্যুন জিবনে ফার অই গেইয়্যে।

[25] আঁই অনরারে আঁসাই হইর, এন্ সময় আইয়্যের, বরং এহনই আই গেইয়্যে, যহন মরাঅক্যলে ইব্‌নুল্লাহ্‌র গলার আবাজ উনিবো আর যারা উনিবো য়িতারা জিন্দা অইবো।

[26] ইয়ানর হারন অইল্, বাবা নিজে যেন্ জিবনর অধিকারি য়েইল্যা তেঁই ফোয়ারেঅ জিবনর অধিকারি অইতো দিয়্যে।

[27] “বাবা ফোয়ারে মানুষর বিচার গরিবার অধিকার দিয়্যে, হারন তেঁই ইব্‌নে আদম।

[28] এই হতা উনিয়েনে আচ্যাইয্য নঅ অইয়্যোন, হারন এন্ সময় আইয়্যের, যারা হব্যরত আছে য়িতারা বেক্যিনে ইব্‌নে আদমর গলার আবাজ উনিয়েনে বাইর অই আইবো।

[29] যারা ভালা হাম গরের য়িতারা জিবন ফাইবার লাই উঢিবো, আর যারা অন্যায় হাম গরিয়েনে সময় হাডাইয়্যে য়িতারা শাস্তি ফাইবার লাই উঢিবো।

[30] আঁই নিজর ত্যুন কিছুই গরিত্ নঅ ফারি; যেইল্যা উনি য়েইল্যাই বিচার গরি। আঁই নিয়াই ভাবে বিচার গরি, হারন আঁই আঁর ইছ্যামতন হাম গইত্যাম নঅ চাই কিন্তু যিবা আঁরে ফাটাইয়্যে তেঁইরই ইছ্যামতন হাম গইত্যাম চাই।

[31] “আঁইই যুদি আঁর নিজর ফক্যে সাক্যি দিই তইলে আঁর য়েই সাক্যি আঁসা নঅ।

[32] অইন্য একজন আছে যিবা আঁর বিষয়ে সাক্যি দেএর, আর আঁই জানি আঁর বিষয়ে তেঁই যে সাক্যি দেএ য়িয়ান আঁসা।

[33] অনরা ইয়াহিয়ার হাছে ফুছার গরিয়েনে ফাটাইয়্যোন, আর য়িবা আঁসার ফক্যে সাক্যি দিয়্যে।

[34] অবইশ্য আঁই মানুষর সাক্যির উঅর ভরসা নঅ গরি, কিন্তু যেন্ অনরা নাজাত ফঅন য়িয়ানর লাই এই হতাগিন হইর।

[35] ইয়াহিয়াই আছিল্ য়েই জলন্ত বাত্যি যিয়ান ফঅর দিতো আছিল্; অনরা এক্যানা সময়র লাই তেঁইর য়েই ফঅরত আনন্দ গইত্যে রাজি অইয়্যিলান।

[36] কিন্তু ইয়াহিয়ার সাক্যির ত্যুন আরো ডঁর সাক্যি আঁর আছে, হারন বাবা আঁরে যে হামগিন গইত্যো দিয়্যে য়েগিনই আঁই গরির। আর য়েগিন আঁর বিষয়ে এই সাক্যি দেএ দে, বাবাই আঁরে ফাটাইয়্যে।

[37] য়েই বাবা, যিবা আঁরে ফাটাইয়্যে, তেঁই নিজেই আঁর বিষয়ে সাক্যি দিয়্যে। অনরা হনঅ দিনঅ তেঁইর গলার আবাজঅ নঅঅ উনন, চেয়ারাঅ নঅঅ দেকন।

[38] য়েগিন বাদে তেঁইর কালাম অনরার দিলত নঅ থাকে, হারন তেঁই যিবারে ফাটাইয়্যে য়িবার উঅর অনরা ইমান নঅঅ আনন।

[39] অনরা ফাক-কিতাব বউত মনোযোগ দিয়েনে তেলাওয়াত গরন, হারন অনরা মনে গরন য়িয়ান দিয়েনে আখেরি জিবন ফাইবান। কিন্তু য়েই কিতাব তঅ আঁরই বিষয়ে সাক্যি দেএ;

[40] তঅঅ অনরা জিবন ফাইবার লাই আঁর হাছে আইস্‌তা নঅ সঅন।

[41] “আঁই মানুষর ফশংসা ফাইবার চেষ্টা নঅ গরি,

[42] কিন্তু আঁই অনরারে জানি। আঁই জানি অনরার দিলত আল্লাহ্‌র লাই মহব্যত নাই।

[43] আঁই আঁর বাবার নামে আস্যি আর অনরা আঁরে গ্রঅন গইত্যা নঅ লাইগ্যোন; কিন্তু অইন্য কেউ যুদি য়িবার নিজর নামে আইয়্যে য়িবারে অনরা গ্রঅন গরিবান।

[44] অনরা একজন অইন্য জনর হাছর ত্যুন ফশংসা ফাইবার আশা গরন, কিন্তু যে ফশংসা একমাত্র আল্লাহ্‌র হাছর ত্যুন ফাআ যাআ য়িয়ানর চেষ্টাঅ নঅ গরন। ইয়ার ফরদি অনরা কেন্ গরিয়েনে ইমান আনিত্ ফারন?

[45] মনত নঅ গরিবান দে, বাবার হাছে আঁই অনরারে দুষি গইজ্যোম; কিন্তু যে মুসার উঅরদি অনরা আশা গরি আছন য়েই মুসাই অনরারে দুষি গরের।

[46] যুদি অনরা মুসারে বিশ্যাস গইত্যান তইলে আঁরেঅ বিশ্যাস গইত্যান, হারন মুসা নবি তঅ আঁরই বিষয়ে লেইক্যে।

[47] কিন্তু যহন য়িবার লেহ্যাতই অনরা বিশ্যাস নঅ গরন তহন কেন্ গরিয়েনে আঁর হতাত বিশ্যাস গরিবান?”

চাইর লম্বর সিফারা: ইউহোন্যা — Chapters