[1] উদ্যার ইদর এক্যানা আগর ঘটনা। ইসা বুঝিত্ ফাইজ্যেল্ তেঁইর এই দুনিয়া ছারিয়েনে বাবার হাছে যাইবার সময় আজির অইয়্যে। এই দুনিয়াত যারা তেঁইর নিজর মানুষ আছিল্ য়িতারারে তেঁই মহব্যত গইত্যো আর শেষ ফইয্যন্তই মহব্যত গইজ্যেল্।
[2] তহন হ্যাইবার সময়। ইয়ার আগদিই ইবিলিস শিমোনর ফোয়া এহুদা-ইষ্কারিয়োতর মনত ইসারে শত্রুঅক্যলর আতত ধরাই দিবার ইছ্যা জাগাই দিয়্যেল্।
[3] ইসা জাইন্তো, বাবা তেঁইর আতত বেক কিছুই দিয়্যে। তেঁই আরো জাইন্তো দে, তেঁই আল্লাহ্রই হাছর ত্যুন আইস্যে আর তেঁইরই হাছে ফিরি যাআর।
[4] ইয়ানর লাই তেঁই হ্যানার ত্যুন উঢিল্ আর উঅরর হঅর খুলি ফেলিয়েনে উগ্যুয়া গামছা নিয়েনে হোঁঅরত ফেঁচাইল্।
[5] তার ফর তেঁই গামলাত ফানি ঢালিয়েনে উম্যতঅক্যলর ঠেং ধোয়াইতো লাগিল্ আর হোঁঅরত ফেঁচাইন্যা গামছা দিয়েনে য়েগিন ফুছাই দিতো লাগিল্।
[6] এন্ গরিয়েনে ইসা যহন শিমোন-ফিতরর হাছে আইল্ তহন ফিতর তেঁইরে হইল্, “উজুর, অনে আঁর ঠেং ধুয়াই দিবান দে?”
[7] ইসা জোয়াব দিল্, “আঁই যেগিন গরির য়েগিন এহন তুঁই বুঝিত্ নঅ ফাইত্যা লাইগ্যো কিন্তু ফরদি বুঝিত্ ফারিবা।”
[8] ফিতর তেঁইরে হইল্, “অনে হনঅ দিনঅ আঁর ঠেং ধোয়াই নঅ দিবান।” ইসা ফিতররে হইল্, “যুদি আঁই তোঁয়ারে ধোয়াই নঅ দিই তইলে আঁর লগে তোঁয়ার হনঅ সম্যন্দ নাই।”
[9] তহন শিমোন-ফিতর হইল্, “উজুর, তইলে হ্যালি আঁর ঠেং নঅ, আঁর আত আর মাথাঅ ধোয়াই দঅন।”
[10] ইসা য়িবারে হইল্, “যিবা গোসল গইজ্যে য়িবার ঠেং বাদে আর কিছুই ধুইবার দরহার নাই, হারন য়িবার আর বেক কিছু ফরিষ্কার আছে।
[11] তোঁয়ারা অবইশ্য ফরিষ্কার আছ, কিন্তু বেক্যিনে নঅঅ।” হনে তেঁইরে ধরাই দিবো য়িয়ান তেঁই জাইন্তো। য়িয়ানর লাইই তেঁই হইল্, “তোঁয়ারা বেক্যিনে ফরিষ্কার নঅঅ।”
[12] উম্যতঅক্যলর বেক্যিনর ঠেং ধোয়াইবার ফরদি ইসা তেঁইর উঅরর হঅর ফিঁদিয়েনে আবার বোইল্ আর য়িতারারে হইল্, “আঁই কি গইল্যাম য়িয়ান কি তোঁয়ারা বুঝিত্ ফাইল্যা না?
[13] তোঁয়ারা আঁরে ওস্তাদ আর ফভু হইয়েনে ডাক, আর য়িয়ান ঠিগই হঅ হারন আঁই য়িয়ানই।
[14] কিন্তু আঁই ফভু আর ওস্তাদ অইয়েনেঅ যহন তোঁয়ারার ঠেং ধোয়াই দিলাম তহন তোঁয়ারারঅ একজন অইন্যজনর ঠেং ধুঅন উচিত।
[15] আঁই তোঁয়ারার হাছে ইয়ান গরি দেহ্যাইয়্যি, যেন্ তোঁয়ারার লাই আঁই যেইল্যা গইল্যাম তোঁয়ারাঅ য়েইল্যা গর।
[16] আঁই তোঁয়ারারে আঁসাই হইর, গোলাম য়িবার মালিকর ত্যুন ডঁর নঅ। যিবারে ফাটাআ অইয়্যে য়িবা তেঁইর ত্যুন ডঁর নঅ যিবা য়িবারে ফাটাইয়্যে।
[17] এগিন জানিয়েনে যুদি য়েগিন ফালন গর তইলে তোঁয়ারা মোবারক।
[18] “আঁই তোঁয়ারার বেক্যিনর হতা নঅ হইর। আঁই যারারে বাছি লইয়্যি য়িতারারে তঅ আঁই জানি। কিন্তু ফাক কিতাবর এই হতা ফুরন অঅনই ফরিবো, ‘যিবা আঁর লগেই হ্যানা দানা গরে, য়িবাঅ আঁর বিরুদ্যে ঠেং উঢাইয়্যে।’
[19] ইয়ান ঘটিবার আগদিই আঁই তোঁয়ারারে হইর যেন্ ঘটিলে ফর তোঁয়ারা বিশ্যাস গরিত্ ফার দে, আঁইই তেঁই।
[20] আঁই তোঁয়ারারে আঁসাই হইর, আঁই যিবারে ফাটাই, যিবা য়িবারে গ্রঅন গরে য়িবা আঁরেই গ্রঅন গরে, আর যিবা আঁরে গ্রঅন গরে, যিবা আঁরে ফাটাইয়্যে য়িবা তেঁইরেই গ্রঅন গরে।”
[21] এই হতাগিন হইবার ফরদি ইসা দিলত অস্তির অইল্। তেঁই খোলাখুলি গরিয়েনে হইল্, “আঁই তোঁয়ারারে আঁসাই হইর, তোঁয়ারারই মইধ্যে একজন আঁরে শত্রুঅক্যলর আতত ধরাই দিবো।”
[22] ইসা হার হতা হঅর য়িয়ান বুঝিত্ নঅ ফারিয়েনে উম্যতঅক্যলে একজন অইন্যজনর মিক্যা চাইতো লাগিল্।
[23] য়িতারার মইধ্যে যিবারে ইসা মহব্যত গইত্যো য়িবা ইসার বুগর হাছেই আছিল্।
[24] শিমোন-ফিতর তেঁইরে ইশারা গরিয়েনে হইল্, “তেঁই হার হতা হঅর য়িয়ান ফুছার গর।”
[25] য়েই উম্যত তহন ইসার মিক্যাদি ঝুকিয়েনে হইল্, “উজুর, য়িবা হঅন?”
[26] ইসা জোয়াব দিল্, “এই রুটির টুঁরাগান গামলাত চুবাইয়েনে যিবারে দিয়্যোম য়িবাই য়েই মানুষ।” আর তেঁই রুটির টুঁরাগান গামলাত চুবাইয়েনে শিমোন ইষ্কারিয়োতর ফোয়া এহুদারে দিল্।
[27] রুটির টুঁরাগান লইবার ফরদিই ইবিলিস এহুদার মইধ্যে ঢুকিল্। ইসা য়িবারে হইল্, “যিয়ান গরিবা তরাতরি গর।”
[28] যারা ইসার লগে হ্যাইতো আছিল্ য়িতারা কেউই নঅ বুঝিল্ কিল্যাই তেঁই এহুদারে এই হতা হইল্।
[29] কেউ কেউ ভাবিল্, ইদর লাই যেগিন দরহার ইসা এহুদারে য়েগিন কিনি আইন্তো হইল্ বা গরিবঅক্যলরে কিছু দিতো হইল্।, হারন য়িতারার টিঁয়ার বক্স এহুদার হাছেই থাইক্তো।
[30] রুটির টুঁরাগান লইবার লগে লগে এহুদা বাইরে গেল্ গই। তহন রাইত অইয়্যে।
[31] এহুদা বাইরে যাইবা গইর ফর ইসা হইল্, “ইব্নে আদমর মইমা জাহির অইবার সময় আইস্যে আর তেঁইর মইধ্যে আল্লাহ্র মইমা দেহ্যা যাইবো।
[32] আল্লাহ্র মইমা যহন তেঁইর মইধ্যে দেহ্যা যাইবো তহন আল্লাহ্অ ইব্নে আদমর মইমা নিজর মইধ্যে জাহির গরিবো আর য়িয়ান তেঁই বউত তরাতরিই গরিবো।”
[33] “ফোয়াঅক্যল, আর এক্যানা সময় আঁই তোঁয়ারার লগে লগে আছি। তোঁয়ারা আঁরে টোয়াইবা, কিন্তু আঁই ইহুদিনেতাঅক্যলরে যেইল্যা হইয়্যিলাম, ‘আঁই যেডে যাইর অনরা য়েডে আইত্ নঅ ফারন,’ য়েইল্যা তোঁয়ারারেঅ এহন য়িয়ানই হইর।
[34] এক্যান নয়া উকুম আঁই তোঁয়ারারে দিইর-তোঁয়ারা একজন অইন্যজনরে মহব্যত গইজ্যো। আঁই যেইল্যা তোঁয়ারারে মহব্যত গজ্যি য়েইল্যা তোঁয়ারাঅ একজন অইন্যজনরে মহব্যত গইজ্যো।
[35] যুদি তোঁয়ারা একজন অইন্যজনরে মহব্যত গর তইলে বেক্যিনে বুঝিত্ ফারিবো তোঁয়ারা আঁর উম্যত।”
[36] শিমোন-ফিতর ইসারে হইল্, “উজুর, অনে হডে যাইতা লাইগ্যোন?” ইসা জোয়াব দিল্, “আঁই যেডে যাইর তোঁয়ারা এহন আঁর লগে য়েডে আইত্ নঅ ফার, কিন্তু ফরদি তোঁয়ারা আইবা।”
[37] ফিতর তেঁইরে হইল্, “উজুর, অনর লগে এহন যাইত্ নঅ ফারি কিল্যাই? অনর লাই আঁই আঁর ফরানঅ দিয়োম।”
[38] তহন ইসা হইল্, “আঁসাই আঁর লাই তুঁই তোঁয়ার ফরান দিবা না? আঁই তোঁয়ারে আঁসাই হইর, মোরগ ডাকিবার আগদিই তুঁই তিনবার হইবা দে, তুঁই আঁরে নঅ চিন।”