[1] ইসা দে ইয়াহিয়ার ত্যুন বউত বেশি উম্যত গরের আর তরিকাবন্দি দেএর য়িয়ান ফরিশিঅক্যলে উইন্যেল্।
[2] (অবইশ্য ইসা নিজে তরিকাবন্দি দিতো নঅ আছিল্, তেঁইর উম্যতঅক্যলেই দিতো আছিল্।)
[3] ইসা য়িয়ান জানিত্ ফারিয়েনে এহুদিয়া ফদেশ ছারিয়েনে আবার গালিলত গেল্ গই।
[4] গালিলত যাইবার সমত তেঁইর ত্যুন সামেরিয়া ফদেশর মইধ্য দিয়েনে যঅন ফরিল্।
[5] তেঁই শুখর নামর সামেরিয়ার উগ্যুয়া গেরামত আইল্। ইয়াকুব তেঁইর ফোয়া ইউসুফরে যে জমি দান গইজ্যেল্ এই গেরামগান আছিল্ য়িয়ানরই হাছে।
[6] য়েই জাগাত ইয়াকুবর কুঁয়া আছিল্। ফথদি আঁইট্যে আঁইট্যে অঅরান অইয়েনে ইসা য়েই কুঁয়ার ফাশদি বোইল্। তহন বেইল্ অনুমান দুঁইজ্যা।
[7] ইসার উম্যতঅক্যলে হ্যানা কিন্তো গেরামত গেইয়্যে; এন্ সমত সামেরিয়ার একজন মাইয়্যাফোয়া ফানি তুইল্তো আইল্। ইসা য়িবারে হইল্, “আঁরে এক্যানা ফানি হ্যাইতো দঅ।”
[9] য়েই সামেরিয় মাইয়্যাফোয়াউয়া তেঁইরে হইল্, “আঁই তঅ সামেরিয় মাইয়্যাফোয়া। অনে ইহুদি অইয়েনে কেন্ গরি আঁর হাছে ফানি চাইতা লাইগ্যোন?” মাইয়্যাফায়াউয়া এই হতা হইল্ হারন ইহুদি আর সামেরিয়অক্যলর মইধ্যে হ্যানা-ফিনার বাচ-বিচার আছিল্।
[10] ইসা য়েই মাইয়্যাফোয়াউয়ারে জোয়াব দিল্, “তুঁই যুদি জাইন্তা আল্লাহ্র দান কি আর হনে তোঁয়ার হাছে ফানি চাআর তইলে তুঁইই তেঁইর হাছে ফানি চাইতা আর তেঁই তোঁয়ারে জিন্দা ফানি দিতো।”
[11] মাইয়্যাফোয়াউয়া হইল্, “কিন্তু অনর হাছে ফানি তুলিবার কিছুই নাই আর কুয়াগানঅ গভির। তইলে য়েই জিন্দা ফানি হডে ফাইলান?
[12] অনে আঁরার ফুর্বফুরুষ ইয়াকুবর ত্যুন তঅ ডঁর নঅন। এই কুঁয়া তেঁইই আঁরারে দিয়্যে। তেঁই নিজে আর তেঁইর ফোয়াঅক্যলে এই কুঁয়ার ফানিই হ্যাইতো আর তেঁইর ফশুর ঝাঁকঅ হ্যাইতো।”
[13] তহন ইসা হইল্, “যে কেউ এই ফানি হ্যাআ য়িবার আবার তিরাশ লাগিবো।।
[14] কিন্তু আঁই যে ফানি দিয়োম, যিবা য়েগিন হ্যাইবো য়িবার আর হনঅ দিনঅ তিরাশ লাইগ্দো নঅ। য়েই ফানি য়িবার দিলর মইধ্যে বাআই উঢা ঝন্যার মতন অইয়েনে আখেরি জিবন দান গরিবো।”
[15] ইয়ানত মাইয়্যাফোয়াউয়া ইসারে হইল্, “আঁরে তইলে য়েই ফানি দঅন যেন্ আঁর তিরাশ নঅ লাগে আর ফানি তুইল্তে এডে আইয়্যোন নঅ ফরে।”
[16] ইসা য়িবারে হইল্, “তইলে যঅ, তোঁয়ার জামাইরে এডে ডাকি আন।”
[17] মাইয়্যাফোয়াউয়া হইল্, “কিন্তু আঁর জামাই নাই।” ইসা য়িবারে হইল্, “তুঁই ঠিগই হইয়্যো তোঁয়ার জামাই নাই,
[18] হারন এর মইধ্যেই তোঁয়ার ফাঁচজন জামাই অই গেইয়্যে, আর এহন যিবা তোঁয়ার লগে আছে য়িবা তোঁয়ার জামাই নঅ। তুঁই আঁসা হতাই হইয়্যো।”
[19] তহন মাইয়্যাফোয়াউয়া ইসারে হইল্, “আঁই এহন বুঝিত্ ফাইল্যাম অনে একজন নবি।
[20] আঁরার ফুবর্ফুরুষঅক্যলে এই ফাআরত্ এবাদত গইত্যো, কিন্তু অনরা হই থাকন জেরুজালেমতই মানুষঅক্যলর ত্যুন এবাদত গরন উচিত।”
[21] ইসা য়িবারে হইল্, “উন, আঁর হতাত ইমান আন, এন্ সময় আইয়্যের যহন বাবার এবাদত তোঁয়ারা এই ফাআরতঅ গইত্যা নঅ, জেরুজালেমতঅ গইত্যা নঅ।
[22] তোঁয়ারা যেগিন নঅ জান য়েগিনর এবাদত গরি থাক, কিন্তু আঁরা যেগিন জানি য়েগিনরই এবাদত গরি, হারন নাজাত ফাইবার উফায় ইহুদিঅক্যলর মইধ্য দিয়েনেই আইস্যে।
[23] কিন্তু এন্ সময় আইয়্যের, এন্ কি, এহনই য়েই সময় আই গেইয়্যে যহন আসল এবাদতহারিঅক্যলে রুহ্ আর সইত্য দিয়েনে বাবার এবাদত গরিবো। বাবাঅ এইল্যা এবাদতহারিঅক্যলরেই টোআ।
[24] আল্লাহ্ রুহ্; যারা তেঁইর এবাদত গরে, রুহ্ আর সইত্য দিয়েনে য়িতারার ত্যুন য়েই এবাদত গরন ফরিবো।
[25] তহন য়েই মাইয়্যাফোয়াউয়া হইল্, “আঁই জানি মসিহ্ আইয়্যের। তেঁই যহন আইবো তহন বেক্যিনই আঁরারে জানাইবো।”
[26] ইসা য়িবারে হইল্, “আঁইই তেঁইই, যিবা তোঁয়ার লগে হতা হঅর।
[27] এন্ সমত তেঁইর উম্যতঅক্যলে আইয়েনে একজন মাইয়্যাফোয়ার লগে ইসারে হতা হইতো দেকিয়েনে তাইজ্যব অইল্। কিন্তু তঅঅ য়িতারা কেউই নঅ হইল্, “অনে কি চাইতা লাইগ্যোন?” বা “কিল্যাই অনে য়িবার লগে হতা হইতা লাইগ্যোন?”
[28] য়েই মাইয়্যাফোয়াউয়া তহন য়িবার ঠিল্যা ফেলি রাকিয়েনে গেরামত গেল্ আর মানুষঅক্যলরে হইল্,
[29] “তোঁয়ারা একজন মানুষরে আইয়েনে চঅ। আঁই জিবনত যেগিন গজ্যি বেক্যিনই তেঁই আঁরে হই দিয়্যে। তইলে য়িবাই কি য়েই মসিহ্?”
[30] ইয়ানত মানুষঅক্যলে গেরামর ত্যুন বাইর অইয়েনে ইসার হাছে আইস্তো লাগিল্।
[31] ইয়ার মইধ্যে তেঁইর উম্যতঅক্যলে তেঁইরে অনুরোধ গরিয়েনে হইল্, “উজুর, কিছু হ্যঅন।”
[32] ইসা য়িতারারে হইল্, “আঁর হাছে এন্ হ্যানা আছে যিয়ানর হতা তোঁয়ারা নঅ জান।”
[33] য়িয়ানত উম্যতঅক্যলে হোয়াহই গইত্যো লাগিল্, “তইলে কি কেউ তেঁইরে হনঅ হ্যানা আনি দিয়্যে না?”
[34] তহন ইসা য়িতারারে হইল্, “যিবা আঁরে ফাটাইয়্যে তেঁইর ইছ্যা ফালন গরন আর তেঁইর হাম শেষ গরনই অইল্ আঁর হ্যানা।
[35] তোঁয়ারা হঅ দে নঅ না, ‘আর চাইর মাস বাকি আছে, তার ফরদিই ফসল হাডিবার সময় অইবো’? কিন্তু আঁই তোঁয়ারারে হইর, চোগ তুলিয়েনে একবার খেতর মিক্যাদি চঅ, ফসল হাডিবার সময় অইয়্যে।
[36] যিবা ফসল হাডে য়িবা এহনই বেতন ফাআর আর আখেরি জিবনর লাই ফসল জমাই রাকের। য়েই হারনে যিবা বিজ রুকে আর যিবা ফসল হাডে, দুইজনই সমানভাবে খুশি অঅ।
[37] ইয়ানত এই হতা ফরমান অঅ দে, ‘একজন রুকে আর অইন্য একজন হাডে।’
[38] আঁই তোঁয়ারারে এন্ ফসল হাইট্যো ফাটাইলাম যিয়ানর লাই তোঁয়ারা মিন্যোত নঅঅ গর। অইন্য তারা মিন্যোত গইজ্যে আর তোঁয়ারা য়েই মিন্যোতর ফসল হাইট্যো।”
[39] যে মাইয়্যাফোয়াউয়া এই হইয়েনে সাক্যি দিতো আছিল্ দে, য়িবা যেগিন গইজ্যে বেক্যিনই তেঁই য়িবারে হই দিয়্যে, য়িবার হতা উনিয়েনে য়েই গেরামর বউত সামেরিয় মানুষ ইসার উঅর ইমান আনিল্।
[40] য়িতারা ইসার হাছে যাইয়েনে তেঁইরে য়িতারার লগে থাইক্তো অনুরোধ গরিল্। য়িয়ানর লাই ইসা য়েডে দুই দিন থাকিল্।
[41] তহন তেঁইর হতা উনিয়েনে আরো বউত মানুষ ইমান আনিল্।
[42] য়েই মাইয়্যাফোয়াউয়ারে য়িতারা হইল্, “এহন দে আঁরা ইমান আন্যি য়িয়ান তোঁয়ার হতাত নঅ, কিন্তু আঁরা নিজেরাই তেঁইর হতা উনিয়েনে বুঝিত্ ফাজ্যি দে, য়িবা আঁসাই মানুষর নাজাতদাতা।”
[43] ইসা হইয়্যেল্ দে, নিজর দেশত নবির সম্যান নাই; য়েই হতা ফুরন অইবার লাই সামেরিয়াত দুই দিন থাকিবার ফর তেঁই য়েডের ত্যুন গালিল ফদেশত গেল্ গই।
[45] ইদর সমত ইসা জেরুজালেমত যা কিছু গইজ্যেল্, গালিলর মানুষঅক্যলে য়েই ইদত গেইয়্যেল্ বুলি বেক দেকিত্ ফাইয়্যেল্। ইয়ানর লাই ইসা যহন গালিলত গেল্ তহন য়েডিয়ার মানুষঅক্যলে তেঁইরে গ্রঅন গরিল্।
[46] ফরদি ইসা আবার গালিলর য়েই হান্যা গেরামত গেল্। এডেই তেঁই ফানিরে আংগুরর রস গইজ্যেল্। গালিলর কফরনাহুম শঅরত একজন রাজহর্মচারির ফোয়া অসুকে ভুইগ্দো আছিল্।
[47] ইসা এহুদিয়ার ত্যুন গালিলত আইস্যে উনিয়েনে য়েই রাজহর্মচারি তেঁইর হাছে গেল্ আর অনুরোধ গরিল্ যেন্ তেঁই কফরনাহুমত যাইয়েনে তেঁইর ফোয়ারে বেরামর ত্যুন ভালা গরে। তেঁইর ফোয়াউয়া তহন মরার মতন অইয়্যেল্।
[48] ইসা য়েই রাজহর্মচারিরে হইল্, “হনঅ চিন্য বা হনঅ কেরামতি হাম নঅ দেকিলে অনরা হনঅ মতেই ইমান আইন্তান নঅ।”
[49] তহন য়েই রাজহর্মচারি হইল্, “দয়া গরিয়েনে আঁর ফোয়াউয়া মরি যাইবার আগদিই আইয়্যোন।”
[50] ইসা য়িবারে হইল্, “অনে যঅন, অনর ফোয়াউয়া বাঁচিল্।” ইয়ানত য়িবা ইসার হতাত বিশ্যাস গরিয়েনে গেল্ গই।
[51] য়েই হর্মচারি যহন বাড়িত ফিরি যাইতো আছিল্ তহন ফথতই য়িবার গোলামঅক্যলে য়িবার হাছে যাইয়েনে হইল্, “অনর ফোয়াউয়া ভালা অই গেইয়্যে।”
[52] য়িবা য়েই গোলামঅক্যলরে ফুছার গরিল্, “য়িবা হঁত্যে ভালা অইয়্যে?” য়িতারা হইল্, “গেইয়্যে দে হালিয়া দুঁইজ্যা একটার সমত য়িবার জর ছাইজ্যে।”
[53] ইয়ানত ফোয়াউয়ার বাবা বুঝিত্ ফারিল্, ঠিগ য়েই সমতই ইসা য়িবারে হইয়্যেল্, “অনর ফোয়াউয়া বাঁচিল্।” তহন য়েই রাজহর্মচারি আর য়িবার ফরিবারর বেক্যিনে ইসার উঅর ইমান আনিল্।
[54] এহুদিয়ার ত্যুন গালিলত আইবার ফর ইসা এই দিতিয় কেরামতি হাম গরিল্।