[1] ইয়ার দুই দিন ফরদি গালিলর হান্যা গেরামত উগ্যুয়া বিয়া অইয়্যেল্। ইসার মা য়েডে আজির আছিল্।
[2] য়েই বিয়াত ইসা আর তেঁইর উম্যতঅক্যলেঅ দঅত ফাইয়্যেল্।
[3] ফরদি যহন বেক আংগুরর রস ফুরাই গেল্ তহন ইসার মা ইসারে হইল্, “ইতারার আংগুরর রস নাই।”
[4] ইসা তেঁইর মারে হইল্, “এই বেফারে তোঁয়ার লগে আঁর কি সম্বন্ধ? আঁর সময় এহনঅ নঅঅ অঅ।”
[5] তেঁইর মা তহন সঅরঅক্যলরে হইল্, “ইবা তোঁয়ারারে যেগিন গইত্যো হঅ য়েগিনই গর।”
[6] ইহুদি শরিয়ত মতন ফাক-সাফ অইবার লাই য়েই জাগাত ফাত্যোরর ছোউয়া মোটকা বোয়াইন্যা আছিল্। য়েগিনর ফত্যিউয়াত বেশহম ফাঁচ্চল্যিশ লিটার ফানি ধইত্যো।
[7] ইসা য়েই সঅরঅক্যলরে হইল্, “এই মোটকাগিনত ফানি ভরি দঅ। সঅরগিনে তহন মোটকাগিনত টুবটুইব্যা গরিয়েনে ফানি ভরি দিল্।”
[8] তার ফর ইসা য়িতারারে হইল্, “এবার য়েডের ত্যুন এক্যানা তুলিয়েনে হ্যানার মালিকর হাছে লই যঅ।” সঅরগিনে য়েইল্যাই গরিল্।
[9] য়েই আংগুরর রস, যেগিন ফানির ত্যুন অইয়্যেল্, হ্যানার মালিক য়েগিন হ্যাইয়েনে দেকিল্। কিন্তু য়েই রস হডের ত্যুন আইল্ য়িয়ান তেঁই নঅ জাইন্তো; তঅ যে সঅরগিনে ফানি তুইল্যেল্ য়িতারা জাইন্তো। য়িয়ানর লাই হ্যানার মালিক দুলারে ডাকিয়েনে হইল্,
[10] “ফইল্যা বেক্যিনে ভালা আংগুরর রস হ্যাইতো দেএ। তার ফর যহন মাইন্ষ্যর ইছ্যামতন হ্যানা শেষ অঅ তহন যে রস দেএ য়েগিন আগর ত্যুন এক্যানা হ্যারাফ। কিন্তু তুঁই ভালা আংগুরর রস এহনঅ ফইয্যন্ত রাইক্যো।”
[11] ইসা গালিল ফদেশর হান্যা গেরামত চিন্য ইসাবে এই ফইল্যা কেরামতি হাম গরিয়েনে নিজর মইমা ফকাশ গরিল্। ইয়ানত তেঁইর উম্যতঅক্যলে তেঁইর উঅর ইমান আনিল্।
[12] তার ফর ইসা, তেঁইর মা, তেঁইর ভাইঅক্যল, আর তেঁইর উম্যতঅক্যলে কফরনাহুম শঅরত গেল্, কিন্তু বেশি দিন য়িতারা য়েডে নঅ থাকিল্।
[13] ইহুদিঅক্যলর উদ্যার-ইদর সময় হাছে আইলে ফর ইসা জেরুজালেমত গেল্।
[14] তেঁই য়েডে দেকিল্ মানুষঅক্যলে বায়তুল মোকাদ্যসর মইধ্যে গরু, ভেরা আর হইতোর বেচের ও টিঁয়া বদলাই দিবার মানুষঅক্যলেঅ বোই আছে।
[15] এগিন দেকিয়েনে তেঁই রোশি দিয়েনে উগ্যুয়া সঁঅক বানাইল্, আর য়িয়ান দিয়েনে বেক গরু, ভেরা ও মানুষঅক্যলরেঅ য়েডের ত্যুন দুঁরাই দিল্। টিঁয়া বদল গরি দিবার মানুষঅক্যলর টিঁয়া ফুইসা ছিঁডি দিয়েনে তেঁই য়িতারার টেবিলগিন উল্টাই ফেলিল্।
[16] যারা হইতোর বেইচ্তো আছিল্ ইসা য়িতারারে হইল্, “এই জাগার ত্যুন এগিন লই যঅ। আঁর বাবার ঘররে বেবসার ঘর নঅ গইজ্যো।”
[17] ইয়ানত ফাক-কিতাবত লেহ্যা এই হতাগান তেঁইর উম্যতঅক্যলর মনত ফরিল্: তোঁয়ার ঘরর লাই আঁর যে গভির মহব্যত, য়েই মহব্যতই আঁর দিলরে জলাই তুলিবো।
[18] তহন ইহুদি নেতাঅক্যলে ইসারে ফুছার গরিল্, “কিন্তু এগিন গরিবার অধিকার দে তোঁয়ার আঁসাই আছে য়িয়ানর ফরমান ইসাবে তুঁই কি কেরামতি হাম আঁরারে দেহ্যাইত্ ফার?”
[19] জোয়াবে ইসা য়িতারারে হইল্, “আল্লাহ্র ঘর অনরা ভাঁগি ফেলন, তিন দিনর মইধ্যে আবার আঁই য়িয়ান উঢাইয়্যোম।”
[20] এই হতা উনিয়েনে ইহুদি নেতাঅক্যলে তেঁইরে হইল্, “এই এবাদত-হ্যানাগান বানাইতে ছঅচল্যিশ বছর সময় লাইগ্যেল্, আর তুঁই কি তিন দিনর মইধ্যে ইয়ান উঢাইবা না?”
[21] ইসা কিন্তু আল্লাহ্র ঘর হইতে নিজর শরিলর হতাই হইয়্যেল্।
[22] য়িয়ানর লাই ইসা মরনর ত্যুন জিন্দা অইয়েনে উঢিলে ফর তেঁইর উম্যতঅক্যলর মনত ফরিল্ দে, তেঁই য়েই হতাই হইয়্যেল্। তহন উম্যতঅক্যলে ফাক-কিতাবর হতাত আর ইসা যে হতা হইয়্যেল্ য়িয়ানত বিশ্যাস গরিল্।
[23] উদ্যার ইদর সমত ইসা জেরুজালেমত থাকিয়েনে যে কেরামতি হামগিন গইজ্যেল্ য়েগিন দেকিয়েনে বউত কেউই তেঁইর উঅর ইমান আনিল্।
[24] ইসা কিন্তু য়িতারার হাছে নিজরে ধরা নঅ দিল্, হারন তেঁই বেক মানুষরে জাইন্তো।
[25] মানুষর বিষয়ে কেউঅর সাক্যির দরহারঅ তেঁইর নঅ আছিল্, হারন মানুষর মনত যেগিন আছে য়েগিন তেঁইর জানা আছিল্।