[1] ইয়ার ফরদি মানুষঅক্যলে ফত্যিকে যে যার বাড়িত গেল্ গই, কিন্তু ইসা জৈতুন ফাআরত গেল্।
[2] ফরর দিন বেইন্যা ফজরত ইসা আবার বায়তুল মোকাদ্যসত গেলে ফর বেক মানুষ তেঁইর হাছে আইল্। তহন তেঁই বোইয়েনে য়িতারারে শিক্যা দিতো লাগিল্।
[3] এন্ সমত আলেম আর ফরিশিঅক্যলে একজন মাইয়্যাফোয়ারে ইসার হাছে লই আইল্। মাইয়্যাফোয়াউয়া জেনাত ধরা ফইজ্যেল্। আলেম আর ফরিশিঅক্যলে য়েই মাইয়্যাফোয়াউয়ারে মাঝদি থিয়া গরাইয়েনে ইসারে হইল্, “উজুর, এই মাইয়্যাফোয়াউয়া জেনাত ধরা ফইজ্যে।
[5] তোরাত শরিফত মুসা এই ডইল্যা মাইয়্যাফোয়াঅক্যলরে ফাত্যোর মারিয়েনে মারি ফেইল্তো আঁরারে উকুম দিয়্যে। কিন্তু অনে কি হঅন?”
[6] য়িতারা ইসারে ফরিক্যা গরিবার লাইই এই হতা হইল্, যেন্ তেঁইরে দোষ দিবার এক্যান হারন য়িতারা টোয়াই ফাআ। তহন ইসা নিচু অইয়েনে অঁঅল দিয়েনে মেডিত্ লেইক্তো লাগিল্।
[7] কিন্তু য়িতারা যহন হতাগান বার বার তেঁইরে ফুছার গইত্যো লাগিল্ তহন তেঁই উঢিয়েনে য়িতারারে হইল্, “অনরার মইধ্যে যিবা হনঅ গুনাহ্ নঅঅ গরন য়িবাই ফইল্যাদি তারে ফাত্যোর মারন।”
[8] ইয়ার ফরদি তেঁই নিচু অইয়েনে আবার মেডিত্ লেইক্তো লাগিল্।
[9] এই হতা উনিয়েনে য়েই নেতাঅক্যলর মইধ্যে বুরা মানুষর ত্যুন শুরু গরিয়েনে একে একে বেক্যিনে গেল্ গই। ইসা হ্যালি এক্লা রইল্ আর য়েই মাইয়্যাফোয়াউয়া তেঁইর সাম্নদি থিয়াই আছিল্।
[10] ইসা উঢিয়েনে য়েই মাইয়্যাফোয়াউয়ারে হইল্, “য়িতারা হডে? কেউ কি তোঁয়ারে শাস্তির উফযুক্ত মনে নঅঅ গরে?”
[11] মাইয়্যাফোয়াউয়া জোয়াব দিল্, “জি না উজুর, কেউই নঅঅ গরে।” তহন ইসা হইল্, “আঁইঅ নঅ গরি। আইছ্যা যঅ; গুনাহ্ত জিবন আর নঅ হাডাইয়্যো।”
[12] ফরদি ইসা আবার মানুষঅক্যলরে হইল্, “আঁইই দুনিয়ার নুর। যিবা আঁর ফথদি চলে য়িবা হনঅ দিনঅ আঁধারত ঠেং ফেইল্তো নঅ, বরং জিবনত নুর ফাইবো।”
[13] ইয়ানত ফরিশিঅক্যলে ইসারে হইল্, “তোঁয়ার সাক্যি আঁসা নঅ, হারন তুঁই নিজর ফক্যে নিজেই সাক্যি দিতা লাইগ্যো।”
[14] ইসা য়িতারারে জোয়াব দিল্, “যুদিঅ আঁই নিজর ফক্যে নিজে সাক্যি দিই তঅঅ আঁর সাক্যি আঁসা, হারন আঁই হডের ত্যুন আস্যি আর হডে যাইর য়িয়ান আঁই জানি। কিন্তু আঁই হডের ত্যুন আস্যি আর হডে যাইর য়িয়ান অনরা নঅ জানন।
[15] মানুষ যেন্ গরিয়েনে বিচার গরে অনরা য়েন্ গরিয়েনে বিচার গরি থাকন, কিন্তু আঁই কেউঅর বিচার নঅ গরি।
[16] কিন্তু যুদি আঁই হনঅ দিনঅ বিচার গরি তইলে আঁর য়েই বিচার আঁসা, হারন আঁই এক্লা নঅঅ। আঁই তঅ আছিই আর যিবা আঁরে ফাটাইয়্যে য়েই বাবাঅ আঁর লগে আছে।
[17] অনরার শরিয়তত লেহ্যা আছে, দুইজন যুদি একই সাক্যি দেএ তইলে য়িয়ান আঁসা।
[18] আঁইই আঁর নিজর ফক্যে সাক্যি দিই, আর যিবা আঁরে ফাটাইয়্যে য়েই বাবাঅ আঁর ফক্যে সাক্যি দেএ।”
[19] ফরিশিঅক্যলে তেঁইরে হইল্, “তোঁয়ার বাবা হডে?” ইসা জোয়াব দিল্, “অনরা আঁরেঅ নঅ জানন আর আঁর বাবারেঅ নঅ জানন। যুদি আঁরে জাইন্তান তইলে আঁর বাবারেঅ জাইন্তান।”
[20] বায়তুল মোকাদ্যসত শিক্যা দিবার সমত দান দিবার জাগাত ইসা এই হতাগিন হইল্। কিন্তু তহনঅ তেঁইর সময় নঅঅ অঅ বুলি কেউই তেঁইরে নঅ ধরিল্।
[21] ইসা আবার ফরিশিঅক্যলরে হইল্, “আঁই যাইর গই। অনরা আঁরে তালাইশ গরিবান, কিন্তু অনরা অনরার গুনাহ্র মইধ্যে মরিবান। আঁই যেডে যাইর অনরা য়েডে আইত্ ফাইত্যান নঅ।”
[22] তহন ইহুদি নেতাঅক্যলে হইল্, “য়িবা আত্যহত্যা গরিবো নাকি? হারন য়িবা হঅর, ‘আঁই যেডে যাইর অনরা য়েডে আইত্ ফাইত্যান নঅ।’”
[23] ইসা য়িতারারে হইল্, “আঁই উঅরর ত্যুন আস্যি আর অনরা নিচর ত্যুন আইস্যোন। অনরা এই দুনিয়ার, কিন্তু আঁই এই দুনিয়ার নঅঅ।
[24] য়িয়ানর লাই অনরারে হইয়্যি, অনরা অনরার গুনাহ্র মইধ্যে মরিবান। যুদি অনরা বিশ্যাস নঅ গরন দে, আঁইই য়িবা, তইলে অনরার গুনাহ্র মইধ্যেই অনরা মরিবান।”
[25] ইয়ানত নেতাঅক্যলে ইসারে ফুছার গরিল্, “তুঁই হঅন?” তেঁই য়িতারারে হইল্, “ফইল্যার ত্যুন আঁই অনরারে যিয়ান হইর আঁই য়িবাই।
[26] অনরার সমন্দে হইবার আর বিচার গরিয়েনে চাইবার আঁর বউত কিছুই আছে। কিন্তু যিবা আঁরে ফাটাইয়্যে তেঁইর মইধ্যে মিছা নাই; আঁই তেঁইর হাছে যেগিন উন্যি য়েগিনই মানুষরে হই।”
[27] য়িতারা নঅ বুঝিল্ ইসা বাবার বিষয়েই য়িতারার হাছে হইতো আছিল্।
[28] ইয়ানর লাই ইসা হইল্, “যহন অনরা ইব্নে আদমরে উচুলত তুলিবান তহন বুঝিত্ ফারিবান দে, আঁইই য়িবা। আর ইয়ানঅ বুঝিত্ ফারিবান দে, আঁই নিজর ত্যুন হনঅ কিছুই নঅ গরি, বরং বাবা আঁরে যে শিক্যা দিয়্যে আঁই য়েই হতাগিনই হই।
[29] যিবা আঁরে ফাটাইয়্যে তেঁইই আঁর লগে আছে। তেঁই আঁরে এক্লা ছারি নঅঅ দেএ, হারন যে হামত তেঁই খুশি অঅ আঁই অক্যল সমত য়েই হামই গরি।”
[30] ইসা যহন এই হতাগিন হইতো আছিল্ তহন বউত কেউই তেঁইর উঅর ইমান আনিল্।
[31] যে ইহুদিঅক্যল তেঁইর উঅর ইমান আইন্যেল্ ইসা য়িতারারে হইল্, “আঁর হতামতন যুদি অনরা চলন তইলে আঁসাই অনরা আঁর উম্যত।
[32] য়েগিন বাদে অনরা আঁসারে জানিত্ ফারিবান, আর য়েই আঁসাই অনরারে মুক্ত গরিবো।”
[33] ইহুদিনেতাঅক্যলে তহন ইসারে হইল্, “আঁরা ইব্রাহিমর বংশর মানুষ; আঁরা হনঅ দিনঅ কেউঅর গোলাম নঅঅ অয়্যি। তুঁই কেন্ গরিয়েনে হইতা লাইগ্যো দে, আঁরারে মুক্ত গরা অইবো?”
[34] ইসা য়িতারারে এই জোয়াব দিল্, “আঁই আঁসাই অনরারে হইর, যারা গুনাহ্ত ফরি থাকে য়িতারা বেক্যিনে গুনাহ্র গোলাম।
[35] গোলাম চিরদিন বাড়িত নঅ থাকে কিন্তু ফোয়া চিরহাল থাকে।
[36] য়িয়ানর লাই ফোয়া যুদি অনরারে মুক্ত গরে তইলে আঁসাই অনরা মুক্ত অইবান।
[37] আঁই জানি অনরা ইব্রাহিমর বংশর মানুষ, কিন্তু তঅঅ অনরা আঁরে মারি ফেইল্তা চাইতা লাইগ্যোন, হারন আঁর হতা অনরার দিলত্ হনঅ জাগা নঅ ফাআ।
[38] আঁই আঁর বাবার হাছে যেগিন দেক্যি য়েই বিষয়েই হই, আর অনরা অনরার বাবার হাছর ত্যুন যেগিন উইন্যোন য়েগিনই গরি থাকন।”
[39] ইয়ানত য়েই ইহুদি নেতাঅক্যলে ইসারে হইল্, “ইব্রাহিমই আঁরার বাবা।” ইসা য়িতারারে হইল্, “যুদি অনরা ইব্রাহিমর সন্তান অইতান তইলে ইব্রাহিমর মতনই হাম গইত্যান।
[40] আল্লাহ্র হাছর ত্যুন যে আঁসা আঁই জান্যি য়িয়ানই অনরারে হইয়্যি, আর তঅঅ অনরা আঁরে মারি ফেইল্তা চাইতা লাইগ্যোন; কিন্তু ইব্রাহিম এই ডইল্যা নঅঅ গরে।
[41] অনরার বাবা যেগিন গরে অনরা য়েগিনই গইত্যা লাইগ্যোন।” য়িতারা ইসারে হইল্, “আঁরা তঅ জারগুয়া ফোয়া নঅঅ। আঁরার একজনই বাবা আছে, য়েই বাবা অইল্ আল্লাহ্।”
[42] ইসা য়িতারারে হইল্, “আঁসাই যুদি আল্লাহ্ অনরার বাবা অইতো তইলে অনরা আঁরে মহব্যত গইত্যান, হারন আঁই আল্লাহ্র হাছর ত্যুন আস্যি আর এহন অনরার মইধ্যে আছি। আঁই নিজর ত্যুন নঅঅ আয়্যি, কিন্তু তেঁইই আঁরে ফাটাইয়্যে।
[43] অনরা আঁর হতা নঅ বুঝন কিল্যাই? য়িয়ানর হারন এই দে, অনরা আঁর হতা সইজ্য গরিত্ নঅ ফারন।
[44] ইবিলিসই অনরার বাবা আর অনরা তারই ফোয়াছা; য়িয়ানর লাই অনরা তার ইছ্যা ফুরন গইত্যা সঅন। ইবিলিস ফইল্যার ত্যুনই খুনি। তেএ হনঅ দিনঅ আঁসাত নঅঅ থাকে, হারন তার মইধ্যে আঁসা নাই। তেএ যহন মিছা হতা হঅ তহন তেএ য়িয়ান নিজর ত্যুনই হঅ, হারন তেএ মিছাহ্যোর আর বেক মিছার জন্ম তার মইধ্যর ত্যুনই অইয়্যে।
[45] কিন্তু আঁই আঁসা হতা হই, আর য়িয়ানর লাই অনরা আঁরে বিশ্যাস নঅ গরন।
[46] অনরার মইধ্যে হনে আঁরে গুনাহ্গার বুলি ফরমান গরিত্ ফারে? যুদি আঁই আঁসা হতাই হই তইলে কিল্যাই অনরা আঁরে বিশ্যাস নঅ গরন?
[47] যে মানুষ আল্লাহ্র, য়িবা আল্লাহ্র হতা উনে। অনরা আল্লাহ্র নঅঅ বুলি আল্লাহ্র হতা নঅ উনন।”
[48] তহন ইহুদি নেতাঅক্যলে ইসারে হইল্, “আঁরা কি ঠিগ নঅঅ হইয়্যি দে, তুঁই একজন সামেরিয় আর তোঁয়ারে ভুতে ফাইয়্যে?”
[49] জোয়াবে ইসা হইল্, “আঁরে ভুতে নঅঅ ফাআ। আঁই আঁর বাবারে সম্যান গরি, কিন্তু অনরা আঁরে অসম্যান গরন।
[50] আঁই আঁর নিজর ফশংসার চেষ্টা নঅ গরি, কিন্তু একজন আছে যিবা আঁরে সম্যান দান গরে, আর তেঁইই বিচারহত্যা।
[51] আঁই অনরারে আঁসাই হইর, যুদি কেউ আঁর হতার বাইধ্য অইয়েনে চলে তইলে য়িবা হনঅ দিনঅ মইত্যো নঅ।”
[52] ইহুদি নেতাঅক্যলে তেঁইরে হইল্, “এবার আঁরা আঁসা বুঝিলাম দে, তোঁয়ারে ভুতেই ফাইয়্যে। ইব্রাহিম আর নবিঅক্যল মারা গেইয়্যে, আর তুঁই হইতা লাইগ্যো, ‘যুদি কেউ আঁর হতার বাইধ্য অইয়েনে চলে য়িবা হনঅ দিনঅ মইত্যো নঅ।’
[53] তুঁই কি বাবা ইব্রাহিমর ত্যুনঅ ডঁর না? তেঁই তঅ মারা গেইয়্যে আর নবিঅক্যলঅ মারা গেইয়্যে। তুঁই নিজরে কি মনে গর?”
[54] জোয়াবে ইসা হইল্, “যুদি আঁই নিজর ফশংসা নিজেই গরি তইলে য়িয়ানর হনঅ দাম নাই। আঁর বাবা, যিবারে অনরা অনরার আল্লাহ্ বুলি দাবি গরন তেঁইই আঁরে সম্যান দান গরে।
[55] অনরা হনঅ দিনঅ তেঁইরে নঅঅ জানন, কিন্তু আঁই তেঁইরে জানি। যুদি আঁই হই আঁই তেঁইরে নঅ জানি তইলে অনরারই মতন আঁই মিছাহ্যোর অইয়্যোম। কিন্তু আঁই তেঁইরে জানি আর তেঁইর হতার বাইধ্য অইয়েনে চলি।
[56] অনরার বাবা ইব্রাহিম আঁরই দিন দেকিবার আশায় আনন্দ গইজ্যেল্। তেঁই য়িয়ান দেইক্যেল আর খুশিঅ অইয়্যেল্।”
[57] ইহুদি নেতাঅক্যলে তেঁইরে হইল্, “তোঁয়ার বয়স এহনঅ ফন্জাইশ বছর নঅঅ অঅ, আর তুঁই কি ইব্রাহিমরে দেইক্যো?”
[58] ইসা য়িতারারে হইল্, “আঁই অনরারে আঁসাই হইর, ইব্রাহিমর জন্ম অইবার আগর ত্যুনই আঁই আছি।”
[59] এই হতা উনিয়েনে য়েই নেতাঅক্যলে তেঁইরে মারিবার লাই ফাত্যোর টোয়াই লইল্। কিন্তু ইসা নিজরে গোফন গরিয়েনে বায়তুল মোকাদ্যসর ত্যুন বাইর অই গেল্।