[1] “তোঁয়ারার মন যেন্ আর অস্তির নঅ অঅ। আল্লাহ্র উঅর বিশ্যাস গর, আঁর উঅরদিঅ বিশ্যাস গর।
[2] আঁর বাবার বাড়িত থাকিবার বউত জাগা আছে। য়েইল্যা নঅ থাকিলে আঁই তোঁয়ারারে হইতাম, হারন আঁই তোঁয়ারার লাই জাগা ঠিগ গইত্যাম যাইর।
[3] আঁই যাইয়েনে তোঁয়ারার লাই জাগা ঠিগ গরিয়েনে আবার আইস্যোম আর আঁর হাছে তোঁয়ারারে লই যাইয়োম, যেন্ আঁই যেডে থাকি তোঁয়ারাঅ য়েডে থাকিত ফার।
[4] আঁই হডে যাইর য়িয়ানর ফথ তঅ তোঁয়ারা জান।”
[5] থোমা ইসারে হইল্, “উজুর, অনে হডে যাইতা লাইগ্যোন য়িয়ানই আঁরা নঅ জানি, তইলে ফথ কেন্ গরিয়েনে জাইন্যোম?”
[6] ইসা থোমারে হইল্, “আঁইই ফথ সইত্য আর জিবন। আঁর মইধ্য দিয়েনে নঅ গেলে কেউই বাবার হাছে যাইত্ নঅ ফারে।
[7] তোঁয়ারা যুদি আঁরে জাইন্তা তইলে আঁর বাবারেঅ জাইন্তা। এহন তোঁয়ারা তেঁইরে জাইন্যো আর তেঁইরে দেকিত্অ ফাইয়্যো।”
[8] ফিলিফ ইসারে হইল্, “উজুর, বাবারে আঁরারে দেহ্যন, য়িয়ানতই আঁরা খুশি অইয়্যোম।”
[9] ইসা য়িবারে হইল্, “ফিলিফ, এতদিন আঁই তোঁয়ারার লগে লগে আছি, তঅঅ কি তুঁই আঁরে জানিত্ নঅঅ ফার না? যিবা আঁরে দেইক্যে য়িবা বাবারেঅ দেইক্যে। তুঁই কেন্ গরিয়েনে হইতা লাইগ্যো, ‘বাবারে আঁরারে দেহ্যন’?”
[10] তুঁই কি বিশ্যাস নঅ গর দে, আঁই বাবার মইধ্যে আছি আর বাবা আঁর মইধ্যে আছে? যে হতাগিন আঁই তোঁয়ারারে হই য়েগিন আঁই নিজর ত্যুন নঅ হই, কিন্তু বাবা, যিবা আঁর মইধ্যে আছে, তেঁইই তেঁইর হাম গরের।
[11] আঁর হতাত বিশ্যাস গর দে, আঁই বাবার মইধ্যে আছি আর বাবা আঁর মইধ্যে আছে। য়িয়ান নঅ অইলে অন্তত আঁর এই হামগিনর লাই আঁরে বিশ্যাস গর।
[12] “আঁই তোঁয়ারারে আঁসাই হইর, যুদি কেউ আঁর উঅর ইমান আনে তইলে আঁই যে হামগিন গরি য়িবাঅ য়েগিন গরিবো। আর আঁই বাবার হাছে যাইর বুলি য়িবা এগিনর ত্যুনঅ আরো ডঁর ডঁর হাম গরিবো।
[13] তোঁয়ারা আঁর নামে যেগিন চাইবা য়েগিন আঁই গইজ্যোম, যেন্ বাবার মইমা ফোয়ার মইধ্য দিয়েনে জাহির অঅ।
[14] আঁর নামে যুদি কেউ আঁর হাছে কিছু চাআ তইলে আঁই য়িয়ান গইজ্যোম।
[15] “তোঁয়ারা যুদি আঁরে মহব্যত গর তইলে আঁর বেক উকুম ফালন গরিবা।
[16] আঁই বাবার হাছে চাইয়্যোম, আর তেঁই তোঁয়ারার হাছে চিরহাল থাকিবার লাই আর একজন সাইয্যহারিরে ফাটাই দিবো।
[17] য়েই সাইয্যহারিই সইত্যর রুহ্। দুনিয়ার মানুষঅক্যলে তেঁইরে গ্রঅন গরিত্ নঅ ফারে।, হারন য়িতারা তেঁইরে দেকিত্ নঅ ফাআ আর তেঁইরে নঅঅ জানে। তোঁয়ারা কিন্তু তেঁইরে জান, হারন তেঁই তোঁয়ারার লগে লগে বসবাস গরে আর তোঁয়ারার দিলত থাকিবো।
[18] “আঁই তোঁয়ারারে এতিম অবস্তাত রাকি নঅ যাইয়্যোম; আঁই তোঁয়ারার হাছে আইস্যোম।
[19] এক্যানা সময় ফরদি দুনিয়ার মানুষঅক্যলে আর আঁরে দেকিত্ ফাইতো নঅ, কিন্তু তোঁয়ারা দেকিত্ ফাইবা। আঁই জিন্দা আছি বুলি তোঁয়ারাঅ জিন্দা থাকিবা।
[20] য়েই দিন তোঁয়ারা জানিত্ ফারিবা দে, আঁই বাবার লগে যুক্ত আছি আর তোঁয়ারা আঁর লগে যুক্ত আছ আর আঁই তোঁয়ারার লগে যুক্ত আছি।
[21] যিবা আঁর বেক উকুম জানে আর ফালন গরে য়িবাই আঁরে মহব্যত গরে। যিবা আঁরে মহব্যত গরে আঁর বাবা য়িবারে মহব্যত গরিবো। আঁইঅ য়িবারে মহব্যত গইজ্যোম আর য়িবার হাছে নিজরে জাহির গইজ্যোম।”
[22] তহন এহুদা (ইষ্কারিয়োত নঅ) তেঁইরে হইল্, “উজুর, কিল্যাই অনে হ্যালি আঁরারই হাছে নিজরে জাহির গরিবান, দুনিয়ার মানুষঅক্যলর হাছে নঅ গরিবান?”
[23] ইসা য়িবারে হইল্, “যুদি কেউ আঁরে মহব্যত গরে তইলে য়িবা আঁর হতার বাইধ্য অইয়েনে চলিবো। আঁর বাবা য়িবারে মহব্যত গরিবো আর আঁরা য়িবার হাছে আইস্যোম ও য়িবার লগে থাইক্যোম।
[24] যিবা আঁরে মহব্যত নঅ গরে য়িবা আঁর হতার বাইধ্য অইয়েনে নঅ চলে। যে হতা তোঁয়ারা উইন্তা লাইগ্যো য়িয়ান আঁর হতা নঅ কিন্তু যিবা আঁরে ফাটাইয়্যে য়েই বাবারই হতা।
[25] তোঁয়ারার লগে থাইক্তে থাইক্তেই এই হতাগিন আঁই তোঁয়ারারে হইয়্যি।
[26] য়েই সাইয্যহারি, মানি ফাক-রুহ্ যিবারে বাবা আঁর নামে ফাটাই দিবো, তেঁইই বেক বিষয়ে তোঁয়ারারে শিক্যা দিবো, আর আঁই তোঁয়ারারে যেগিন হইয়্যি য়েগিন তোঁয়ারারে মনত গরাই দিবো।
[27] “আঁই তোঁয়ারার লাই শান্তি রাকি যাইর, আঁরই শান্তি আঁই তোঁয়ারারে দিইর; দুনিয়া যেন্ গরিয়েনে দেএ আঁই য়েন্ গরিয়েনে নঅ দিই। তোঁয়ারার মন যেন্ অস্তির নঅ অঅ আর মনত ডরঅ নঅ থাকে।
[28] তোঁয়ারা উইন্যো আঁই তোঁয়ারারে হইয়্যি, ‘আঁই যাইর গই আর আবার তোঁয়ারার হাছে আইস্যোম।’ তোঁয়ারা যুদি আঁরে মহব্যত গইত্যা তইলে আঁই আঁর বাবার হাছে যাইর বুলিয়েনে খুশি অইতা, হারন বাবা আঁর ত্যুনঅ ডঁর।
[29] এগিন ঘটিবার আগেই আঁই তোঁয়ারারে হই রাকিলাম যেন্ ঘটিলে ফর তোঁয়ারা বিশ্যাস গরিত্ ফার।
[30] আঁই তোঁয়ারার লগে আর বেশিক্যন হতা নঅ হইয়্যোম, হারন দুনিয়ার হত্যা আইয়্যের্। আঁর উঅরদি তার হনঅ অধিকার নাই।
[31] কিন্তু এগিন ঘটের যেন্ মানুষঅক্যলে জানিত্ ফারে দে, আঁই বাবারে মহব্যত গরি আর বাবা আঁরে যেন্ উকুম দিয়্যে আঁই বেক কিছু য়েন্ই গরি থাকি। এবার উঢ, আঁরা এডের ত্যুন যাই।