Skip to content
Opens in a new window
Listen to this chapter • 5:35

[1] “আঁই তোঁয়ারারে এই হতাগিন হইলাম যেন্ তোঁয়ারা মনত বাধা নঅ ফঅ।

[2] মানুষঅক্যলে মজলিস হ্যানার ত্যুন তোঁয়ারারে বাইর গরি দিবো; এন্ কি, সময় আইয়্যের যহন তোঁয়ারারে যারা মারি ফেলিবো য়িতারা মনে গরিবো দে, য়িতারা আল্লাহ্‌র এবাদতই গরের।

[3] য়িতারা এগিন গরিবো হারন য়িতারা বাবারেঅ নঅঅ জানে, আঁরেঅ নঅঅ জানে।

[4] আঁই তোঁয়ারারে এগিন হইলাম যেন্ য়েই সময় আইলে ফর তোঁয়ারার মনত ফরে দে, আঁই তোঁয়ারারে এই হতা হইয়্যিলাম। “আঁই ফইল্যার ত্যুন এই হতাগিন তোঁয়ারারে নঅঅ হইয়্যি, হারন আঁই তোঁয়ারার লগে লগেই আছিলাম।

[5] যিবা আঁরে ফাটাইয়্যে আঁই এহন তেঁইর হাছে যাইর, আর তোঁয়ারার মইধ্যে কেউ আঁরে ফুছারঅ নঅ গরের, ‘অনে হডে যাইতা লাইগ্যোন?’

[6] আঁই তোঁয়ারারে এগিন হইয়্যি বুলি বরং তোঁয়ারার মন দুক্যে ফুরন অইয়্যে।

[7] তঅঅ আঁই তোঁয়ারারে আঁসা হতা হইর দে, আঁর যঅন তোঁয়ারার ফক্যে ভালা, হারন আঁই নঅ গেলে য়েই সাইয্যহারি তোঁয়ারার হাছে আইস্‌তো নঅ। কিন্তু আঁই যুদি যাই তইলে য়িবারে তোঁয়ারার হাছে ফাটাই দিয়োম।

[8] তেঁই আইয়েনে গুনাহ্ সম্যন্দে, আল্লাহ্‌র ইছ্যামতন চলন সম্যন্দে আর আল্লাহ্‌র বিচার সমন্দে মানুষঅক্যলরে চেতনা দিবো।

[9] তেঁই গুনাহ্ সম্যন্দে চেতনা দিবো, হারন মানুষঅক্যলে আঁর উঅর ইমান নঅ আনে;

[10] আল্লাহ্‌র ইছ্যামতন চলন সমন্দে চেতনা দিবো, হারন আঁই বাবার হাছে যাইর আর তোঁয়ারা আঁরে আর দেকিত্ ফাইতা নঅ;

[11] বিচার সমন্দে চেতনা দিবো, হারন দুনিয়ার হত্যার বিচার অই গেইয়্যে।

[12] “তোঁয়ারার হাছে আরো বউত হতা আঁর হইবার আছে, কিন্তু এহন তোঁয়ারা য়েগিন সইয্য গরিত্ ফাইত্যা নঅ।

[13] কিন্তু য়েই সইত্যর রুহ্ যহন আইবো তহন তেঁই তোঁয়ারারে ফথ দেহ্যাইয়েনে ফুরা সইত্যে লই যাইবো। তেঁই নিজর ত্যুন হতা হইতো নঅ, কিন্তু যেগিন উনে য়েগিনই হইবো, আর যেগিন ঘটিবো য়েগিনঅ তেঁই তোঁয়ারারে জানাইবো।

[14] য়েই সইত্যর রুহ্ আঁরই মইমা জাহির গরিবো, হারন আঁই যেগিন গরি আর হই য়েগিনই তেঁই তোঁয়ারার হাছে জাহির গরিবো।

[15] বাবার যেগিন আছে য়েগিন বেক্যিনই আঁর। য়িয়ানর লাইই আঁই হইয়্যি, আঁই যেগিন গরি আর হই য়েগিনই তেঁই তোঁয়ারার হাছে জাহির গরিবো।

[16] “কিছু হাল ফরদি আর তোঁয়ারা আঁরে দেকিত্ ফাইতা নঅ, আবার কিছু হাল ফরদি তোঁয়ারা আঁরে দেকিত্ ফাইবা।”

[17] এই হতা উনিয়েনে ইসার উম্যতঅক্যলর মইধ্যে হয়েকজন হোয়াহই গইত্যো লাগিল্, “ইবা আঁরারে এগিন কি হঅর, ‘কিছু হাল ফরদি তোঁয়ারা আর আঁরে দেকিত্ ফাইতা নঅ, আবার কিছু হাল ফরদি তোঁয়ারা আঁরে দেকিত্ ফাইবা’? আবার তেঁই হঅর, ‘আঁই বাবার হাছে যাইর।’

[18] যে কিছু হালর হতা ইবা হঅর, য়িয়ান কি? আঁরা বুঝিত্ নঅ ফারির তেঁই কি হঅর?”

[19] উম্যতঅক্যলে দে এই বিষয়ে কিছু ফুছার গইত্যো চাআর, য়িয়ান বুঝিত্ ফারিয়েনে ইসা য়িতারারে হইল্, “আঁই দে হইয়্যি, ‘কিছু হাল ফরদি তোঁয়ারা আঁরে আর দেকিত্ ফাইতা নঅ, আবার কিছু হাল ফরদি তোঁয়ারা আঁরে দেকিত্ ফাইবা,’ এই বিষয়েই কি তোঁয়ারা নিজরার মইধ্যে হোয়াহই গইত্যা লাইগ্যো না?

[20] আঁই তোঁয়ারারে আঁসাই হইর, তোঁয়ারা হাঁদিবা আর দুক্যে ভাঁগি ফরিবা কিন্তু দুনিয়ার মানুষঅক্যলে খুশি অইবো। তোঁয়ারা দুক্য ফাইবা, কিন্তু ফরদি তোঁয়ারার য়েই দুক্য আর থাইক্‌তো নঅ; য়িয়ানর বদলে তোঁয়ারা খুশি অইবা।

[21] ফোয়াছা অইবার সমত মাইয়্যাফোয়া হষ্ট ফাআ, হারন য়িবার সময় আই ফইজ্যে। কিন্তু ফোয়া অইবার ফরদি দুনিয়াত উগ্যুয়া নয়া মানুষ আইবার আনন্দে য়িবার আর য়েই হষ্টর হতা মনত নঅ থাকে।

[22] য়েন্ গরিয়েনে তোঁয়ারাঅ এহন দুক্য-হষ্ট ফাইতা লাইগ্যো; কিন্তু আবার তোঁয়ারার লগে আঁর দেহ্যা অইবো, আর তহন তোঁয়ারার মন আনন্দে ভরি উঢিবো ও য়েই আনন্দ কেউ তোঁয়ারার হাছর ত্যুন হারি নিতো নঅ।

[23] য়েই দিনত তোঁয়ারা আঁরে হনঅ হতাই ফুছার গইত্যা নঅ। আঁই তোঁয়ারারে আঁসাই হইর, তোঁয়ারা আঁর নামে বাবার হাছে যেগিন চাইবা য়েগিন তেঁই তোঁয়ারারে দিবো।

[24] এহনঅ ফইয্যন্ত তোঁয়ারা আঁর নামে কিছুই নঅঅ চঅ। চঅ, তোঁয়ারা ফাইবা যেন্ তোঁয়ারার আনন্দ ফুরন অঅ।

[25] “এই শিক্যার হতাগিন আঁই তোঁয়ারার হাছে উদাআরনর মইধ্য দিয়েনেই হইলাম। তঅ এন্ সময় আইয়্যের যহন আঁই আর উদাআরনর মইধ্য দিয়েনে তোঁয়ারার হাছে হতা হইতাম নঅ, কিন্তু খোলাখুলি গরিয়েনেই বাবার বিষয়ে হইয়্যোম।

[26] য়েই দিনত তোঁয়ারা নিজরাই আঁর নামে চাইবা, আর আঁই নঅ হইর দে, আঁইই তোঁয়ারার ফক্য অইয়েনে বাবার হাছে অনুরোধ গইজ্যোম।

[27] বাবা নিজেই তঅ তোঁয়ারারে মহব্যত গরে, হারন তোঁয়ারা আঁরে মহব্যত গইজ্যো আর বিশ্যাস গইজ্যো দে, আঁই বাবার হাছর ত্যুন আস্যি।

[28] আঁসাই আঁই বাবার হাছর ত্যুন এই দুনিয়াত আস্যি, আবার আঁই এই দুনিয়া ছারিয়েনে বাবার হাছেই যাইর।”

[29] তহন ইসার উম্যতঅক্যলে তেঁইরে হইল্, “সঅন, এহন তঅ অনে খোলাখুলি গরিয়েনেই হতা হইতা লাইগ্যোন, উদাআরনর মইধ্য দিয়েনে নঅ হইতা লাইগ্যোন।

[30] এহন আঁরা বুঝিত্ ফারির দে, অনর অজানা কিছুই নাই, আর কেউ দে অনরে হনঅ কিছু ফুছার গরে য়িয়ানর দরহারঅ অনর নাই। ইয়ানর লাইই আঁরা বিশ্যাস গরি দে, অনে আল্লাহ্‌র হাছর ত্যুন আইস্যোন।”

[31] ইসা তেঁইর উম্যতঅক্যলরে হইল্, “এহন তইলে বিশ্যাস অঅর না?

[32] চঅ, য়েই সময় আইয়্যের, এন্ কি আই গেইয়্যে, যহন তোঁয়ারা দলছারা অইয়েনে আঁরে এক্‌লা ফেলি যে যার জাগাত যাইবা গই। তঅঅ আঁই এক্‌লা নঅঅ, হারন বাবা আঁর লগে লগে আছে।

[33] আঁই তোঁয়ারারে এগিন বেক্যিন হইলাম যেন্ তোঁয়ারা আঁর লগে যুক্ত আছ বুলিয়েনে মনত শান্তি ফঅ। এই দুনিয়াত তোঁয়ারা হষ্ট আর চাবর মুকত আছ, কিন্তু সঅস নঅ আরাইয়্যো; আঁইই দুনিয়ারে জয় গজ্যি।”

চাইর লম্বর সিফারা: ইউহোন্যা — Chapters