[1] মোশি উপাসনা-শিবির স্থাপনের কাজ সমাপ্ত করার পর তিনি সেই তাঁবু ও তার সমস্ত আসবাবপত্র অভিষেক ও উৎসর্গ করলেন। তিনি যজ্ঞবেদি ও তার সমস্ত বাসনপত্রও অভিষেক ও উৎসর্গ করলেন।
[2] পরে ইস্রায়েলের নেতৃবৃন্দ, গোষ্ঠীসমূহের মুখ্য ব্যক্তিগণ, যারা সমস্ত গণিত ব্যক্তিদের তত্ত্বাবধায়ক ছিলেন, তারা নৈবেদ্য নিয়ে এলেন।
[3] তাঁরা সদাপ্রভুর উদ্দেশে উপহার স্বরূপ আচ্ছাদন যুক্ত ছয়টি শকট ও বারোটি বৃষ, প্রত্যেক নেতার পক্ষে একটি করে বৃষ এবং একটি শকট প্রত্যেক দুইজনের জন্য এনে আবাস তাঁবুর সামনে উপস্থিত করলেন।
[4] সদাপ্রভু মোশিকে বললেন,
[5] “এই সমস্ত তাদের কাছ থেকে গ্রহণ করো যেন সেগুলি সমাগম তাঁবুর কাজে ব্যবহৃত হয়। প্রয়োজন অনুসারে সেই সমস্ত লেবীয়দের দান করো।”
[6] মোশি সেইসব শকট ও বৃষগুলি নিয়ে লেবীয়দের দান করলেন।
[7] তিনি গের্শোনীয়দের কর্মের চাহিদা অনুসারে দুটি শকট ও চারটি বৃষ দিলেন।
[8] আবার মরারিদের কর্মের চাহিদা অনুসারে তিনি তাদের চারটি শকট ও আটটি বৃষ দিলেন। তাঁরা সকলে যাজক হারোণের ছেলে ঈথামরের নির্দেশের অধীন ছিল।
[9] মোশি কিন্তু কহাতীয়দের কিছু দিলেন না, কারণ পবিত্র দ্রব্যসমূহ তাদের কাঁধে করে বহন করতে হতো। এই কার্যের জন্য তারাই ছিল দায়ী।
[10] যজ্ঞবেদি অভিষিক্ত হওয়ার পর, তা উৎসর্গ করার জন্য নেতৃগণ নৈবেদ্য নিয়ে এসে, যজ্ঞবেদির সম্মুখে রাখল।
[11] কারণ সদাপ্রভু মোশিকে বলেছিলেন, “প্রত্যেকদিন এক একজন নেতা যজ্ঞবেদি উৎসর্গের জন্য তার নৈবেদ্য নিয়ে আসবে।”
[12] প্রথম দিন, যে তার নৈবেদ্য নিয়ে এল, সে যিহূদা গোষ্ঠীর অম্মীনাদবের ছেলে নহশোন।
[13] তার উপহারের মধ্যে ছিল, একশত ত্রিশ শেকল ওজনের একটি রুপোর থালা, একটি সত্তর শেকল ওজনের রুপোর বাটি, উভয়েরই পরিমাপ পবিত্রস্থলের শেকলের মানদণ্ড অনুযায়ী ছিল। তার প্রত্যেকটি শস্য-নৈবেদ্যস্বরূপ জলপাই তেল মিশ্রিত মিহি ময়দায় পূর্ণ ছিল।
[14] দশ শেকল পরিমিত, ধূপে পূর্ণ একটি সোনার থালা;
[15] হোম-নৈবেদ্যের জন্য একটি গোবৎস, একটি মেষ ও একটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক;
[16] পাপার্থক বলির জন্য একটি ছাগল,
[17] এবং মঙ্গলার্থক বলি উৎসর্গের জন্য দুটি বৃষ, পাঁচটি মেষ পাঁচটি ছাগল, ও পাঁচটি এক বর্ষীয় মেষশাবক। এই ছিল অম্মীনাদবের ছেলে নহশোনের উপহার।
[18] দ্বিতীয় দিন, ইষাখর গোষ্ঠীর নেতা, সূয়ারের ছেলে নথনেল তার নৈবেদ্য নিয়ে এল।
[19] যে উপহার সে নিয়ে এল, তার মধ্যে ছিল, একশত ত্রিশ শেকল ওজনের একটি রুপোর থালা, একটি সত্তর শেকল ওজনের রুপোর বাটি, উভয়েরই পরিমাপ পবিত্রস্থলের শেকলের মানদণ্ড অনুযায়ী ছিল। তার প্রত্যেকটি শস্য-নৈবেদ্যস্বরূপ জলপাই তেলমিশ্রিত মিহি ময়দায় পূর্ণ ছিল।
[20] দশ শেকল পরিমিত, ধূপে পূর্ণ একটি সোনার থালা;
[21] হোম-নৈবেদ্যের জন্য একটি গোবৎস, একটি মেষ ও একটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক;
[22] পাপার্থক বলির জন্য একটি ছাগল,
[23] এবং মঙ্গলার্থক বলি উৎসর্গের জন্য দুটি বৃষ, পাঁচটি মেষ, পাঁচটি ছাগল ও পাঁচটি এক বর্ষীয় মেষশাবক। এই ছিল সূয়ারের ছেলে নথনেলের উপহার।
[24] তৃতীয় দিনে, সবূলূন গোষ্ঠীর নেতা, হেলোনের ছেলে ইলীয়াব তার উপহার নিয়ে এল।
[25] তার উপহার ছিল, একশত ত্রিশ শেকল ওজনের একটি রুপোর থালা, একটি সত্তর শেকল ওজনের রুপোর বাটি, উভয়েরই পরিমাপ পবিত্রস্থলের শেকলের মানদণ্ড অনুযায়ী ছিল। তার প্রত্যেকটি শস্য-নৈবেদ্যস্বরূপ জলপাই তেলমিশ্রিত মিহি ময়দায় পূর্ণ ছিল।
[26] দশ শেকল পরিমিত, ধূপে পূর্ণ সোনার থালা;
[27] হোম-নৈবেদ্যের জন্য একটি গোবৎস, একটি মেষ ও একটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক;
[28] পাপার্থক বলির জন্য একটি ছাগল;
[29] এবং মঙ্গলার্থক বলি উৎসর্গের জন্য দুটি বৃষ, পাঁচটি মেষ, পাঁচটি ছাগল ও পাঁচটি এক বর্ষীয় মেষশাবক। এই ছিল হেলোনের ছেলে ইলীয়াবের উপহার।
[30] চতুর্থ দিন, রূবেণ গোষ্ঠীর নেতা, শদেয়ূরের ছেলে ইলীষূর, তার নৈবেদ্য নিয়ে এল,
[31] তার উপহার ছিল, একশত ত্রিশ শেকল ওজনের একটি রুপোর থালা, একটি সত্তর শেকল ওজনের রুপোর বাটি, উভয়েরই পরিমাপ পবিত্রস্থলের শেকলের মানদণ্ড অনুযায়ী ছিল। তার প্রত্যেকটি শস্য-নৈবেদ্যস্বরূপ জলপাই তেলমিশ্রিত মিহি ময়দায় পূর্ণ ছিল।
[32] দশ শেকল পরিমিত, ধূপে পূর্ণ একটি সোনার থালা;
[33] হোম-নৈবেদ্যের জন্য একটি গোবৎস, একটি মেষ ও একটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক;
[34] পাপার্থক বলির জন্য একটি ছাগল,
[35] এবং মঙ্গলার্থক বলি উৎসর্গের জন্য দুটি বৃষ, পাঁচটি মেষ, পাঁচটি ছাগল ও পাঁচটি এক বর্ষীয় মেষশাবক। এই ছিল শদেয়ূরের ছেলে ইলীষূরের উপহার।
[36] পঞ্চম দিন, শিমিয়োন গোষ্ঠীর নেতা, সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েল, তার নৈবেদ্য নিয়ে এল।
[37] তার উপহার ছিল, একশত ত্রিশ শেকল ওজনের একটি রুপোর থালা, একটি সত্তর শেকল ওজনের রুপোর বাটি, উভয়েরই পরিমাপ পবিত্রস্থলের শেকলের মানদণ্ড অনুযায়ী ছিল। তার প্রত্যেকটি শস্য-নৈবেদ্যস্বরূপ জলপাই তেলমিশ্রিত মিহি ময়দায় পূর্ণ ছিল।
[38] দশ শেকল পরিমিত, ধূপে পূর্ণ একটি সোনার থালা;
[39] হোম-নৈবেদ্যের জন্য একটি গোবৎস, একটি মেষ ও একটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক;
[40] পাপার্থক বলির জন্য একটি ছাগল;
[41] এবং মঙ্গলার্থক বলি উৎসর্গের জন্য দুটি বৃষ, পাঁচটি মেষ, পাঁচটি ছাগল ও পাঁচটি এক বর্ষীয় মেষশাবক। এই ছিল সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েলের উপহার।
[42] ষষ্ঠ দিন, গাদ গোষ্ঠীর নেতা, দ্যূয়েলের ছেলে ইলীয়াসফ, তার নৈবেদ্য নিয়ে এল,
[43] তার উপহার ছিল, একশত ত্রিশ শেকল ওজনের একটি রুপোর থালা, একটি সত্তর শেকল ওজনের রুপোর বাটি, উভয়েরই পরিমাপ পবিত্রস্থলের শেকলের মানদণ্ড অনুযায়ী ছিল। তার প্রত্যেকটি শস্য-নৈবেদ্যস্বরূপ জলপাই তেলমিশ্রিত মিহি ময়দায় পূর্ণ ছিল।
[44] দশ শেকল পরিমিত, ধূপে পূর্ণ একটি সোনার থালা;
[45] হোম-নৈবেদ্যের জন্য একটি গোবৎস, একটি মেষ ও একটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক;
[46] পাপার্থক বলির জন্য একটি ছাগল;
[47] এবং মঙ্গলার্থক বলি উৎসর্গের জন্য দুটি বৃষ, পাঁচটি মেষ, পাঁচটি ছাগল ও পাঁচটি এক বর্ষীয় মেষশাবক। এই ছিল দ্যূয়েলের ছেলে ইলীয়াসফের উপহার।
[48] সপ্তম দিন, ইফ্রয়িম গোষ্ঠীর নেতা, অম্মীহূদের ছেলে ইলীশামা, তার নৈবেদ্য নিয়ে এল।
[49] তার উপহার ছিল, একশত ত্রিশ শেকল ওজনের একটি রুপোর থালা, একটি সত্তর শেকল ওজনের রুপোর বাটি, উভয়েরই পরিমাপ পবিত্রস্থলের শেকলের মানদণ্ড অনুযায়ী ছিল। তার প্রত্যেকটি শস্য-নৈবেদ্যস্বরূপ জলপাই তেলমিশ্রিত মিহি ময়দায় পূর্ণ ছিল।
[50] দশ শেকল পরিমিত, ধূপে পূর্ণ একটি সোনার থালা;
[51] হোম-নৈবেদ্যের জন্য একটি গোবৎস, একটি মেষ ও একটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক;
[52] পাপার্থক বলির জন্য একটি ছাগল;
[53] এবং মঙ্গলার্থক বলি উৎসর্গের জন্য দুটি বৃষ, পাঁচটি মেষ, পাঁচটি ছাগল ও পাঁচটি এক বর্ষীয় মেষশাবক। এই ছিল অম্মীহূদের ছেলে ইলীশামার উপহার।
[54] অষ্টম দিনে, মনঃশি গোষ্ঠীর নেতা, পদাহসূরের ছেলে গমলীয়েল, তার নৈবেদ্য নিয়ে এল।
[55] তার উপহার ছিল, একশত ত্রিশ শেকল ওজনের একটি রুপোর থালা, একটি সত্তর শেকল ওজনের রুপোর বাটি, উভয়েরই পরিমাপ পবিত্রস্থলের শেকলের মানদণ্ড অনুযায়ী ছিল। তার প্রত্যেকটি শস্য-নৈবেদ্যস্বরূপ জলপাই তেলমিশ্রিত মিহি ময়দায় পূর্ণ ছিল।
[56] দশ শেকল পরিমিত, ধূপে পূর্ণ একটি সোনার থালা;
[57] হোম-নৈবেদ্যের জন্য একটি গোবৎস, একটি মেষ ও একটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক;
[58] পাপার্থক বলির জন্য একটি ছাগল,
[59] এবং মঙ্গলার্থক বলি উৎসর্গের জন্য দুটি বৃষ, পাঁচটি মেষ, পাঁচটি ছাগল ও পাঁচটি এক বর্ষীয় মেষশাবক। এই ছিল পদাহসূরের ছেলে গমলীয়েলের উপহার।
[60] নবম দিনে, বিন্যামীন গোষ্ঠীর নেতা, গিদিয়োনির ছেলে অবীদান তার নৈবেদ্য নিয়ে এল।
[61] তার উপহার ছিল, একশত ত্রিশ ওজনের একটি রুপোর থালা, একটি সত্তর শেকল ওজনের রুপোর বাটি, উভয়েরই পরিমাপ পবিত্রস্থলের শেকলের মানদণ্ড অনুযায়ী ছিল। তার প্রত্যেকটি শস্য-নৈবেদ্যস্বরূপ জলপাই তেলমিশ্রিত মিহি ময়দায় পূর্ণ ছিল।
[62] দশ শেকল পরিমিত, ধূপে পূর্ণ একটি সোনার থালা;
[63] হোম-নৈবেদ্যের জন্য একটি গোবৎস, একটি মেষ ও একটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক;
[64] পাপার্থক বলির জন্য একটি ছাগল,
[65] এবং মঙ্গলার্থক বলি উৎসর্গের জন্য দুটি বৃষ, পাঁচটি মেষ, পাঁচটি ছাগল ও পাঁচটি এক বর্ষীয় মেষশাবক। এই ছিল গিদিয়োনির ছেলে অবীদানের উপহার।
[66] দশম দিনে, দান গোষ্ঠীর নেতা, অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষর; তার নৈবেদ্য নিয়ে এল।
[67] তার উপহার ছিল, একশত ত্রিশ শেকলের ওজনের একটি রুপোর থালা, একটি সত্তর শেকল ওজনের রুপোর বাটি, উভয়েরই পরিমাপ পবিত্রস্থলের শেকলের মানদণ্ড অনুযায়ী ছিল। তার প্রত্যেকটি শস্য-নৈবেদ্যস্বরূপ জলপাই তেলমিশ্রিত মিহি ময়দায় পূর্ণ ছিল।
[68] দশ শেকল পরিমিত, ধূপে পূর্ণ একটি সোনার থালা;
[69] হোম-নৈবেদ্যের জন্য একটি গোবৎস, একটি মেষ ও একটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক;
[70] পাপার্থক বলির জন্য একটি ছাগল,
[71] এবং মঙ্গলার্থক বলি উৎসর্গের জন্য দুটি বৃষ, পাঁচটি মেষ, পাঁচটি ছাগল ও পাঁচটি এক বর্ষীয় মেষশাবক। এই ছিল অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষরের উপহার।
[72] একাদশ দিনে, আশের গোষ্ঠীর নেতা, অক্রণের পুত্র পগীয়েল তার নৈবেদ্য নিয়ে এল।
[73] তার উপহার ছিল, একশত ত্রিশ শেকল ওজনের একটি রুপোর থালা, একটি সত্তর শেকলের ওজনের রুপোর বাটি, উভয়েরই পরিমাপ পবিত্রস্থলের শেকলের মানদণ্ড অনুযায়ী ছিল। তার প্রত্যেকটি শস্য-নৈবেদ্যস্বরূপ জলপাই তেলমিশ্রিত মিহি ময়দায় পূর্ণ ছিল।
[74] দশ শেকল পরিমিত, ধূপে পূর্ণ একটি সোনার থালা;
[75] হোম-নৈবেদ্যের জন্য একটি গোবৎস, একটি মেষ ও একটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক;
[76] পাপার্থক বলির জন্য একটি ছাগল,
[77] এবং মঙ্গলার্থক বলি উৎসর্গের জন্য দুটি বৃষ, পাঁচটি মেষ, পাঁচটি ছাগল ও পাঁচটি এক বর্ষীয় মেষশাবক। এই ছিল অক্রণের পুত্র পগীয়েলের উপহার।
[78] দ্বাদশ দিনে, নপ্তালি গোষ্ঠীর নেতা, ঐননের পুত্র অহীরঃ, তার নৈবেদ্য নিয়ে এল।
[79] তার উপহার ছিল, একশত ত্রিশ শেকল ওজনের একটি রুপোর থালা, একটি সত্তর শেকল ওজনের রুপোর বাটি, উভয়েরই পরিমাপ পবিত্রস্থলের শেকলের মানদণ্ড অনুযায়ী ছিল। তার প্রত্যেকটি শস্য-নৈবেদ্যস্বরূপ জলপাই তেলমিশ্রিত মিহি ময়দায় পূর্ণ ছিল।
[80] দশ শেকল পরিমিত, ধূপে পূর্ণ একটি সোনার থালা;
[81] হোম-নৈবেদ্যের জন্য একটি গোবৎস, একটি মেষ ও একটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক;
[82] পাপার্থক বলির জন্য একটি ছাগল,
[83] এবং মঙ্গলার্থক বলি উৎসর্গের জন্য দুটি বৃষ, পাঁচটি ছাগল ও পাঁচটি এক বর্ষীয় মেষশাবক। এই ছিল এনানের পুত্র অহীরঃর উপহার।
[84] যজ্ঞবেদি অভিষেক করার পর, তা উৎসর্গ করার জন্য এই সমস্ত ছিল ইস্রায়েলী নেতাদের নৈবেদ্য; বারোটি রুপোর থালা, বারোটি রুপোর বাটি ও বারোটি সোনার থালা।
[85] প্রত্যেকটি রুপোর থালার ওজন ছিল একশত ত্রিশ শেকল এবং প্রত্যেক রুপোর বাটি সত্তর শেকল। রুপোর পাত্রগুলির সর্বমোট ওজন পবিত্রস্থলের শেকল অনুসারে, দুই সহস্র চার শত শেকল
[86] ধূপে পূর্ণ বারোটি সোনার থালা, পবিত্রস্থলের শেকলের অনুসারে প্রত্যেকটির ওজন দশ শেকল। সোনার থালিগুলির সর্বমোট ওজন একশত কুড়ি শেকল।
[87] হোম-নৈবেদ্যর জন্য আনীত সমস্ত পশুর সংখ্যা, বারোটি গোবৎস, বারোটি মেষ ও বারোটি এক বর্ষীয় মদ্দা মেষশাবক এবং তাদের পরিপূরক শস্য-নৈবেদ্য। পাপার্থক বলির জন্য ব্যবহৃত হয়েছিল বারোটি ছাগল।
[88] মঙ্গলার্থক বলি উৎসর্গের জন্য সর্বমোট পশুর সংখ্যা ছিল চব্বিশটি বৃষ, ষাটটি মেষ, ষাটটি ছাগল ও ষাটটি এক বর্ষীয় মেষশাবক। যজ্ঞবেদি অভিষিক্ত হওয়ার পর এই সমস্ত ছিল উৎসর্গ করার নৈবেদ্য।
[89] যখন মোশি সমাগম তাঁবুর ভিতরে সদাপ্রভুর সঙ্গে কথা বলার জন্য প্রবেশ করলেন, তিনি সাক্ষ্য-সিন্দুকের উপরে পাপাবরণের উর্ধে অবস্থিত দুই করূবের মধ্যস্থল থেকে তার রব শুনতে পেলেন। এইরূপে সদাপ্রভু তাঁর সঙ্গে কথা বললেন।