Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:23

[1] ওহ, সদাপ্রভুুর জন্যে একটি নতুন গান গাও, কারণ তিনি অদ্ভুত কাজ করেছেন; তার ডান হাত ও তার পবিত্র বাহু, আমাদেরকে বিজয় দিয়েছেন।

[2] সদাপ্রভুু তাঁর পরিত্রান জানিয়েছেন, তিনি খোলাখুলি ভাবে সমস্ত জাতির কাছে তাঁর ন্যায়বিচার দেখিয়েছেন।

[3] তিনি ইস্রায়েল কুলের জন্যে তাঁর চুক্তির আনুগত্য ও বিশ্বস্ততা মনে করিয়েছেন; পৃথিবীর সমস্ত প্রান্ত আমাদের ঈশ্বরের বিজয় দেখবে।

[4] সমস্ত পৃথিবী; সদাপ্রভুুর উদ্দেশ্যে আনন্দের জন্য চিত্কার কর। জয়গান কর, আনন্দগান কর। প্রশংসা গাও।

[5] বীণার সঙ্গে সদাপ্রভুুর উদ্দেশ্যে প্রশংসা গান কর, বীণা ও সুমধুর গানের সঙ্গে।

[6] তূরী ও শিঙার আওয়াজের সঙ্গে রাজা সদাপ্রভুুর সামনে আনন্দময় শব্দ কর।

[7] সমুদ্র ও তার মধ্যেকার সবই গর্জন করুক, পৃথিবী ও যারা তার মধ্যে বাস করে তারাও করুক;

[8] নদীরা তাদের হাতে হাততালি দিক এবং পর্বতরা আনন্দের জন্য চিত্কার করুক;

[9] সদাপ্রভুু পৃথিবীর বিচার করতে আসছেন; তিনি ধার্ম্মিকতায় পৃথিবীকে ও জাতিদের সুবিচারে বিচার করবেন।

গীতসংহিতা — Chapters