Skip to content
Opens in a new window
Listen to this chapter • 2:11

[1] আমার কান্না শোন, সদাপ্রভুু; আমার আর্তনাদের বিষয়ে চিন্তা কর।

[2] আমার কান্নার শব্দ শোন, আমার রাজা এবং আমার ঈশ্বর। কারণ আমি তোমার কাছে প্রার্থনা করছি।

[3] সদাপ্রভুু, সকালে তুমি কান্না শুনবে; সকালে আমি তোমার উদ্দেশ্যে আমার প্রার্থনা আনব এবং প্রত্যাশায় অপেক্ষা করব।

[4] নিশ্চয়ই তুমি এমন একজন ঈশ্বর নও যিনি মন্দ কাজকে অনুমোদন করেন; মন্দ লোকেরা তোমার অতিথি হবে না।

[5] অহঙ্কারীরা তোমার উপস্থিতিতে দাঁড়াবে না, তুমি তাদের ঘৃণা কর যারা অন্যায় ব্যবহার করে।

[6] তুমি মিথ্যাবাদীদের ধ্বংস করবে, সদাপ্রভুু হিংস্র এবং প্রতারণাপূর্ণ মানুষকে তুচ্ছ করেন।

[7] কিন্তু আমার জন্য, তোমার মহান চুক্তির বিশ্বস্ততার কারণে, আমি তোমার গৃহে আসব; আমি তোমার পবিত্র মন্দিরের দিকে ভয়ে নত হব।

[8] হে প্রভু, আমার শত্রুদের কারণে তোমার ধার্ম্মিকতায় আমাকে পরিচালনা কর, আমার সামনে তোমার পথ সোজা কর।

[9] কারণ তাদের মুখের মধ্যে কোন সত্যতা নেই; তাদের অন্তর হচ্ছে দুষ্ট, তাদের গলা খোলা সমাধির মত, তারা তাদের জিভ দিয়ে তোষামোদ করে।

[10] ঈশ্বর তাদের দোষী সাব্যস্ত কর, তাদের পরিকল্পনাই তাদের সর্বনাশ নিয়ে আসবে, তাদের অনেক পাপের জন্য তাদের তাড়িয়ে দাও, কারণ তারা তোমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।

[11] কিন্তু যারা তোমার মধ্যে আশ্রয় নেয় তারা সবাই আনন্দিত হোক; তারা সবদিন আনন্দের গান করুক কারণ তুমি তাদের রক্ষা করছ; যারা তোমার নাম ভালবাসে তারা তোমার মধ্যে আনন্দিত হোক।

[12] কারণ তুমি ধার্ম্মিকদের আশীর্বাদ করবে, সদাপ্রভুু, তুমি অনুগ্রহের সঙ্গে তাদের চারপাশে ঢাল হিসাবে থাকবে।

গীতসংহিতা — Chapters