Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:26

[1] এক সর্বশক্তিমান সদাপ্রভুু ঈশ্বর এই কথা বললেন এবং সূর্য্যের উদয়স্থান থেকে অন্ত পর্যন্ত তিনি পৃথিবীকে ডাকছেন।

[2] সিয়োন থেকে, সৌন্দর্য্যের পরিপূর্ণ স্থান থেকে, ঈশ্বর চিত্কার দীপ্তি প্রকাশ করেছেন।

[3] আমাদের ঈশ্বর আসবেন নীরব থাকবেন না; তার আগে আগুন গ্রাস করবে এবং এটা তার চারপাশে অত্যন্ত ঝড় বইবে।

[4] তিনি উপরে স্বর্গকে ডাকবেন এবং পৃথিবীকেও ডাকবেন, যাতে নিজের লোকেদের বিচার করতে পারে।

[5] “আমার বিশ্বস্ত ব্যক্তিদের একসঙ্গে আমার কাছে একত্র কর, যারা বলিদান দ্বারা আমার সাথে একটি নিয়ম করেছে।”

[6] আর স্বর্গ তাঁর ধার্ম্মিকতা ঘোষণা করবে, কারণ ঈশ্বর নিজেই বিচারক। সেলা

[7] “আমার লোকেরা, শোন, আমি বল; ইস্রায়েল, শোন, আমি তোমার বিপক্ষে সাক্ষ্য দিই। আমিই ঈশ্বর, তোমার ঈশ্বর।

[8] আমি তোমার বলিদানের জন্য তোমাকে তিরস্কার করব না, তোমার হোমবলি সবদিন আমার সামনে থাকে।

[9] আমি তোমার গৃহ থেকে ষাঁড় বা তোমার খোঁয়াড় থেকে ছাগল নেব না।

[10] কারণ বনের সমস্ত প্রাণী আমার এবং হাজার হাজার পাহাড়ের গবাদি পশু আমার।

[11] আমি পাহাড়ের সমস্ত পাখিকে জানি এবং মাঠের প্রাণীরা সকলই আমার।

[12] যদি আমি ক্ষুধার্ত থাকি আমি তোমাকে বলব না; কারণ জগৎ ও তার সমস্তই আমার।

[13] আমি কি ষাঁড়ের মাংস খাব বা আমি কি ছাগলের রক্ত পান করব?

[14] তুমি সর্বশক্তিমান ঈশ্বরের উদ্দেশ্যে বলি উৎসর্গের জন্য ধন্যবাদ দাও এবং মহান ঈশ্বর কাছে আমার প্রতিজ্ঞা পূর্ণ করব।

[15] আর বিপদের দিনের আমাকে ডাকো; আমি তোমাকে উদ্বার করব এবং তুমি আমার গৌরব করবে।”

[16] কিন্তু দুষ্টকে ঈশ্বর বলে, আমার নিয়মের প্রকাশের সাথে করতে তোমার কি অধিকার, তুমি আমার নিয়ম মুখে এনেছ।

[17] তুমি শাসন ঘৃণা করে থাক এবং আমার বাক্যকে দূরে ফেলে থাক।

[18] যখন তুমি একটি চোরকে দেখ তুমি তার সাথে একমত হও, তুমি ব্যভিচারিণীদের সাথে অংশগ্রহণ কর।

[19] তুমি মন্দ বিষয়ে মুখ দিয়ে থাক এবং তোমার জিভ প্রতারণা প্রকাশ করে।

[20] তুমি বসে নিজের ভাইয়ের বিরুদ্ধে কথা বলে থাক, তুমি নিজের মায়ের পুত্রকে নিন্দা করে থাক।

[21] তুমি এই সব কাজ করেছ, আমি নীরব হয়ে আছি; তুমি চিন্তা কর আমি তোমার মত কেউ ছিলাম, কিন্তু আমি তোমাকে তিরস্কার করব ও তোমার চোখের সামনে সমস্ত কিছু ধ্বংস করব।

[22] এখন তুমি এই কথা মনে করবে যারা ঈশ্বরকে ভুলে যায়, পাছে আমি তোমাকে টুকরো টুকরো করে ফেলি এবং তোমাকে সাহায্য করতে না আসি।

[23] যে ব্যক্তি আমাকে ধন্যবাদের বলি উৎসর্গ করে এবং সেই আমার গৌরব করে; যে ব্যক্তি সঠিক পথের পরিকল্পনা করে, তাকে আমি ঈশ্বরের পরিত্রান দেখাব।

গীতসংহিতা — Chapters