Skip to content
Opens in a new window
Listen to this chapter • 0:51

[1] যারা সদাপ্রভুুতে নির্ভর করে, তারা সিয়োন পর্বতের মত, অটল, চিরস্থায়ী।

[2] যেমন যিরুশালেমের চারদিকে পর্বত আছে, সেরকম সদাপ্রভুু তাঁর লোকেদের চারদিকে আছেন, এখন এবং অনন্তকাল।

[3] কারণ দেশে দুষ্টলোকের রাজদণ্ড ধার্ম্মিকদের শাসন করতে পারবে না। নতুবা ধার্মিকরা যা অন্যায় তা করতে পারে।

[4] মঙ্গল কর সদাপ্রভুু। যারা ভালো, তাদের মঙ্গল কর।

[5] কিন্তু যারা নিজেরা বাঁকাপথে ফিরে, সদাপ্রভুু তাদেরকে নিয়ে যাবেন অধর্মাচারীদের সঙ্গে। ইস্রায়েলের ওপরে শান্তি নেমে আসুক।

গীতসংহিতা — Chapters