Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:34

[1] ঈশ্বর আমার রব শোন, আমার অভিযোগ শোনো; আমার শত্রুদের ভয় থেকে আমার জীবন রক্ষা কর।

[2] অন্যায়কারীদের গোপন পরিকল্পনা ও অন্যায়কারীদের অপরাধের থেকে আমাকে লুকিয়ে রাখো।

[3] তারা তলোয়ারের মত তাদের জিভ শাণিত করেছে; তারা তাদের তীরগুলোতে তিক্ত কথা বলেছে।

[4] যাতে সিদ্ধ লোকের গোপন জায়গা থেকে তারা শিকার করতে পারে; তারা হঠাৎ তাকে শিকার করে, ভয় করে না।

[5] তারা একটি মন্দ পরিকল্পনায় নিজেদের উৎসাহিত করে; গোপনে ফাঁদ পাতবার জন্য পরামর্শ করে; তারা বলে, “কে আমাদেরকে দেখবে?”

[6] তারা পাপিষ্ঠ পরিকল্পনা করে, “তারা বলে আমরা শেষ করেছি,” প্রত্যেকের অন্তর ভাব ও হৃদয় গভীর।

[7] কিন্তু ঈশ্বর তাদেরকে শিকার করবেন, তারা হঠাৎ তীরের দ্বারা আহত হবে।

[8] তারা হোঁচট খাবে, যেহেতু তাদের নিজস্ব জিভ তাদের বিরুদ্ধে; যত লোক তাদেরকে দেখবে, সকলে মাথা নাড়বে।

[9] সব মানুষ ভয় পাবে এবং ঈশ্বরের কাজ ঘোষণা করবে, তারা কি করেছে সে বিষয়ে বিবেচনার সঙ্গে চিন্তা করবে।

[10] ধার্মিক লোকেরা সদাপ্রভুুতে আনন্দ করবে এবং তাঁর মধ্যে আশ্রয় নেবে; সমস্ত ন্যায়পরায়ণ হৃদয় তাঁর উপর গর্বিত হবে।

গীতসংহিতা — Chapters