Skip to content
Opens in a new window
Listen to this chapter • 0:54

[1] যখন ইস্রায়েল মিশর থেকে চলে এল, যাকোবের বংশ বিদেশী লোক থেকে,

[2] যিহূদা হল তার ধর্মস্থান, ইস্রায়েল হল তাঁর রাজ্য।

[3] সমুদ্র দেখল এবং পালিয়ে গেল, যর্দ্দন ফিরে এল।

[4] পর্বতরা মেষের মতো লাফ দিলো, পাহাড়রা লাফ দিল মেষশাবকের মতো।

[5] কেন তুমি পালিয়ে গেলে সমুদ্র? যর্দ্দন, কেন তুমি ফিরে এলে?

[6] পর্বতরা, কেন তোমরা মেষের মতো লাফ দিলে? ছোটো পর্বতেরা, কেন তোমরা মেষশাবকের মতো লাফ দিলে?

[7] পৃথিবী, প্রভুর সামনে, যাকোবের ঈশ্বরের সামনে কেঁপে ওঠ।

[8] তিনি শিলাকে পুকুরে পরিণত করলেন, শক্ত শিলাকে জলের উৎসে পরিণত করলেন।

গীতসংহিতা — Chapters